এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২১330479
  • অবিলম্বে অ্যাপার্টমেন্টের তালা চেঞ্জ করে ফ্যালাও।
  • S | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২১330480
  • মেল বক্সের চাবির কপি হয়তো পোস্টাপিসে থাকবে/ করে দেবে (আজ হবেনা)। একটু খোঁজাখুজি করে অ্যাপার্টমেন্টের তালা পাল্টিয়ে ফেলুন।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৮330478
  • আমার অ্যাপার্টমেন্টের চাবি আর মেলবক্সের চাবি হারিয়ে গেছে। অ্যাপার্টমেন্টের চাবির তো কপি ছিল কিন্তু মেলবক্সের চাবির কপি নেই। লিজিং অফিসে গেলাম, সেখানেও নাকি চাবির কপি নেই। এখন তালা চেঞ্জ করতে হবে।

    মতামত চাইঃ
    ১। লিজিং অফিসে চাবির ডুপ্লিকেট না থাকার দায়িত্ব কি আমার? লক চেঞ্জের চার্জ কি আমার দেওয়ার কথা? চাবির ডুপ্লিকেট চার্জ অবশ্যই দেব।

    ২। কাল বিকেলে বাজার করে ফেরার পর কোথাও বেরো-ই নি এবং চাবি দিয়ে দরজা খুলে ঢুকেছিলাম। দুটো চাবি এক-ই রিং এ। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। একটাই পসিবিলিটি যে চাবি লকেই ঝুলছিল-যা প্রায়ই হয়ে থাকে। কিন্তু এখন নেই। কেউ কি তুলে নিয়েছে? অ্যাপার্টমেন্টে প্রচুর রিনোভেশন হচ্ছে। সেক্ষেত্রে কি অ্যাপার্টমেন্টের লক চেঞ্জ করা কর্তব্য?
  • T | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৭330477
  • আকাদা, আমি দুটো পেপার দেখেছি। অনেকগুলো রয়েছে। আর ঐ পেপারগুলো পড়ে আমি খুব কিছু বুঝিনি। খুব ভাসা ভাসা। ঠিকঠাক বুঝলে পারলে লিখবখন।
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৯330476
  • ওহে টি খানিক এই লাইগো সিস্টেম নিয়ে সহজপাচ্য বক্তব্য রাখলে ভালো হয়। কিসুই তো বুঝলাম না। কি কঠিন করে সবকিছু লেখা।
  • Bratin | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৭330475
  • হেজে গেলাম মাইরি।
  • aka | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৪330474
  • কোন বিষয়ে মতামত লাগলে বলবেন, আজকের্মতন ফ্রি শুধু আপনাদের জন্য।
  • sosen | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৩330473
  • বড় হয়ে ভালো আমেরিকান হবে।
  • avi | ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০১330472
  • :)
    আমি একদিন বলেছিলাম যে খারাপ মুসলিমরা তো সব ওয়াহাবী সালাফি এসব মাদ্রাসার প্রোডাক্ট, তাতে সে ঝটতি সম্মতি জানায়। এবার যেই বললাম সৌদি প্রভাব বন্ধ করতে শক্তিশালী ভারত কোনো ব্যবস্থা নিতে পারে তো, অন্তত বিজেপি-সেনা-আরেসেস তো আওয়াজ তুলতে পারে - একদম চুপ।
  • Bratin | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৮330471
  • ধুর শালা!!
  • sosen | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৫330469
  • আরব কি দেওয়াল? কান আছে? শুনতে পায়?
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৫330470
  • আরবে পয়সা আছে। তাই ওদেরকে চটানো যাবেনা।
  • sosen | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৪330468
  • কিন্তু চাড্ডি -extremist হওয়ার কি কোনো ধর্ম, জাত, দেশবিশেষ আছে? মুসলিম হিন্দু ক্রিশ্চান গরিব ধনী শিক্ষিত অশিক্ষিত সকলেই তো extremist হতে পারে। হয়ও।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৩330466
  • আরব প্রসঙ্গে চুপ বলতে ?
  • যেটুকু বুঝেছি | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৩330467
  • হিউম্যান ট্রেইট। আর কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই।
  • T | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৯330465
  • সিঁফো, বিবিধ ইর‍্যাশনাল কথাবার্তা শুনে আমি আর প্রসঙ্গ বাড়াইনি। হয়তো মনে করে।
  • avi | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৮330464
  • কে যেন বললেন নিম্নমধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ড থেকে চাড্ডি ওঠে না? শুনুন, দিব্যি ওঠে। আমার সাথে থাকা এক জনতা। ঘটি। ২৪ পরগণা। কোনো মুসলিম অত্যাচারের ইতিহাস বংশে জানা নেই। হিন্দু জ্ঞাতিদের হাতে সম্পত্তি হারিয়েছে এক জেনারেশন আগে, মানে যেটুকু ছিল। ছোটখাটো, নম্র, বিনয়ী, লো কনফিডেন্সে থাকে। কোনো ঝামেলায় নেই। কলেজে পড়া মুসলিম বন্ধু আছে, তাদের বিয়েতে খেয়েও এসেছে। সব ঠিক।
    শুধু দিনরাত ডিফেন্স নিউজ পড়ে, সেনাবাহিনীর গ্লোরিতে আত্মহারা থাকে, ভারতের তামাম মুসলিম, মুসলিম অভিনেতা বিশেষত আমীর খানের ওপর তীব্র রাগ, দাদরিতে মেরে দেওয়া ঠিক হয়েছে, মমতা বাম দুইই খারাপ, সিয়াচেন থেকে সেনা সরানো হারাম, পাকিস্তানের সাথে সবসময় যুদ্ধ করা উচিত, চীন নিয়ে দোনামোনা, আরব প্রসঙ্গে চুপ, সমস্ত মিডিয়া ও ইন্টেলেজেন্সিয়া চক্ষুশূল, সেকুলার মানেই সুবিধাবাদী - এইসব পোলে থাকে। কারণ খুঁজছি, পাই নি এখনো।
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৭330463
  • এগুলো নিয়ে কোন ব্যবস্থা নেওয়া যায় ? সাইবার সেলে ?
  • sinfaut | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৬330462
  • হুঁ অমন স্ক্রুপুউলাস পাবলিক শুধু স্বাস্থ্য না সব ব্যাপারেই চাড্ডি হবে সেটাই স্বাভাবিক। ও নিশ্চয় নিজেকে 'খাঁটি ' হিন্দু মনে করে।
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩২330461
  • আরেকটা ভালো লাইন আছে "মোদির আমলে দেশটা পুরো পাকিস্তান হয়ে গেছে"। দেখবেন চাড্ডীরা হেব্বি জ্বলছে।
  • T | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৬330460
  • হ্যাঁ।
  • স্বাস্থ্যচাড্ডি কি | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২২330459
  • বাঙালী?
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৮330457
  • ছোট থেকে মেশেই বা কয়জন অন্য কোনও ধর্মের কারো সাথে? বিশেষ করে মুসলমান বন্ধুবান্ধব বেশ যথেষ্ট সংখ্যক অন্তত পশ্চিমবঙ্গের কলকাতা ও সন্নিহিত অঞ্চলের স্কুল কলেজে কোথায় আর?
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৮330456
  • বিজেপি সমর্থক অনেককেই চিনি। কিন্তু তারা বেশিরভাগ বাম বা কংগ্রেস বিরোধিতা বা উদার ইকনমিক পলিসির জন্যে। যখনই বলি তুই/তুমি/আপনি তো অমুক খানের এতো বড় ফ্যান - হিসেব মতন তাদেরকেও তো পাকিস্তানে পাঠিয়ে দিতে হয় বা ইন্ডিয়ার বোমা তো তইরী করলো একজন মুসলমান বা এ আর রহমানের অস্কার গুলো ও কি পাকিস্তান যাবে? বা সানিয়া মির্জা? তখন কিছু একটা হাবিজাবি উত্তর দেয়।

    এক্জন পিএইচডি কে চিনি। একদিন বলছে এইসব মুসলমানদের কথা শুনলেই নাকি রাগে গা রিরি করে ইত্যাদি। খুব মুখ চোখ কুচকিয়ে কথা বলছে। ভাবছে বোধয় খুব কন্ভিন্সিঙ্গ হচ্ছে। আমিও শুনিয়ে দিলাম আমি আমার মুসলমান বন্ধুকে ইফতারে নিজে বিরিয়ানি তইরী করে খাইয়েছিলাম। দেখি কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে।

    এইটা ঠিক যে শিক্ষিত ভারতীয় - তাদের মধ্যে একটা বড় অংশ আবার দেশেই থাকে না - এদের মধ্যে এইধরনের মনোভাব বড্ড বেশি। আমার স্বল্প অভিজ্ঞতা বলছে এইধরনের মনোভাব সোকল্ড অশিক্ষিত/ স্বল্প শিক্ষিত নিম্ন মধ্যবিত্ত/গরীবদের মধ্যে খুব কম। এইগুলো নিজেদের ফ্রাস্ট্রেশনের ফল। দেশ যখন ভালো করেনা, তখন কাউকে একটা স্কেপগোট বানানো হয়। ধর্মীয় মাইনরিটির থেকে বেটার আর কেই বা হতে পারে, বিশেষত যদি একটা যুদ্ধের ইতিহাস থেক থাকে।

    জিঙ্গৈজম ইজ নট প্যাট্রিয়টিজম।
  • T | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০২330455
  • আহা রে, বাচ্চা গুলো :(

    হাওড়ার দিক থেকে যাওয়ার সময় বালি ব্রিজের আগে। ভোরবেলা। পুলিশ টাকা তোলে। কিছু লোক ফিট করা আছে। তারা ক্ষিপ্রগতিতে চলন্ত ট্রাকের খালাসীর থেকে নোট কালেক্ট করে। বখরা পায়।
  • Du | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৭330453
  • কেসিরটাই ঠিক নেহাত আমি এক ভদ্রমহিলা আর ঘটনাস্থলগুলো হয় সামাজিক আলাপচারিতার জায়গা। অগত্যা ডেজার্ট। সেই ফোটোগ্রাফারের প্রদর্শনীটা মনে পড়ে যে ভায়োলেন্সের ছবি অনেক সময়েই আপাত সুন্দর হয়।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৭330454
  • তবে এই বাচ্চা ৪টে মামাবাড়ী থেকে ফিরছিল, নিতান্তই রাস্তার পাশে একদম রেলিং ঘেঁষে দাঁড়িয়ে ছিল। ট্রাক প্রথমে কন্ট্রোল হারায়, পরে রাস্তার পাশে রাখা বালিতে স্কিড করে গিয়ে পিষে দেয়।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৫330452
  • এদিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পুলিশের তোলাবাজি এড়াতে গিয়ে একটা ট্রাক একসাথে ৪টে বাচ্চাকে পিষে দিয়েছে। ৩ জন স্পট ডেড। আরেকজন লড়ছে, তাকেও প্রথমে কোন হাসপাতাল নেয় নি ফিরিয়ে দিয়েছে। স্থানীয় জনগণ টিভিতে বলছেন পুলিশ নাকি ঐ অঞ্চলের লাইট নিভিয়ে রাখে যাতে তোলাবাজি করতে সুবিধে হয়। আর ৪ টে বিভিন্ন থানার পুলিশ ঐ এরিয়া থেকে তোলা তোলে

    বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নামে এক্সপ্রেসওয়ে হলেও ওতে কোনও আন্ডারপাস বা ওভারব্রীজ, প্রপার রাউন্ড অ্যাবাউট ইত্যাদি নেই। ফলে যে যেমন পারে গাড়ী চালায় যেমনভাবে পারে রাস্তা পার হয়।
  • T | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৩330450
  • কিন্তু এই পরিমাণ বিদ্বেষ কিসের জন্য? মুসলিমদের দ্বারা অত্যাচারিত হওয়া তো দূরের কথা কখনো সংস্পর্শেই আসেনি। খুব স্ট্যান্ডার্ড লাইফ। তো কি করে হয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত