এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • h | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০৪:১৫330360
  • আরে কুমার বিস্বাস সুদু না ঐ জে মাল তা আফ্রিকান মেয়েদের বাড়িতে হামলা করেছিলো সে মাল তাও কোর্তে পাতে ভেবেছিলাম ভুশন আর জাদব চোলে গিয়ে কিছু ছগল উপোরে এশ্ছে তোনে আমি অবিশ্যি কেজরি ভজন গাওয়ার পোরে হ্যেবেছিলাম গেলো সেোন্দ রুঙ্গ না গোততই চোলে জায়
  • Atoz | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৫৪330359
  • ওঃ, বাপ্‌রে। ল্যাপটপ, ফোন, নেট, গ্র্যাভি ওয়েভ ধরা পড়া ইত্যাদি সবই আধুনিক, এখনকার। প্রস্তরযুগে এইসব ছিল না।
    ঃ-)
  • pi | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২২330358
  • এমনিতেই আইসিডিএস এ অনেক বেশি টাকা দেওয়ার দরকার ছিল। ভাবা যায়না, চাইল্ড, মাদার নিউট্রিশনের কী দশা। এদিকে এ এন এম, অঙ্গনওয়াড়ি কর্মীদের যা মাইনে আর যা কাজের চাপ ! আশাদের কথা তো ছেড়েই দিলাম। যেখানেই যাই, আশাকর্মীরা পুরো কান্নাকাটি করেন, এই সামান্য ইন্সেন্টিভে এরকম খাটনির কাজ করা যায় ! অনেকে করেন না, অনেকে করেন। হয়তো মানবিকতার খাতিরেই বা এতদিনে লোকজনের একটা ভরসার জায়গা হয়ে উঠেছেন বলে। কোথায় বাজেট বাড়িয়ে এঁদের প্রতি একটু সুবিচার করবে, মা, শিশু, কিশোরী স্বাস্থ্য নিয়ে আরো কিছু করবে ( রিসার্চ বলছে, অনেককিছু করা দরকার ), তা না বাজেট কাটছে !
    লোকে জাস্ট পাতি মরবে।
    ওদিকে মেক ইন ইন্ডিয়ার অজুহাতে ওষুধের ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দেওয়াতে জীবনদায়ী কত ওষুধ্হের দাম বেড়েছে, বাড়ছে।
    লিটারালি দেশের লোক মারছে। এরা যখন দেশপ্রেমের কথা বলে ...

    তবে জেনেউ কে টার্গেট করার আরো একটি উদ্দেশ্য আছে। জে এন উ র ঘাঁটি নিজেদের দখলে নেওয়া। পুণে নিয়েও সেই উদ্দেশ্য ছিল। টার্গেট ইন্টেলিজেন্ট্সিয়ার ঘাঁটি গুলো অকুপাই। অনেকজায়গাতেই ঝাড় আসতে চলেছে মনে হয়।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৫330357


  • এইযে। খুব ইন্টারেস্টিং ভিডিওটা। ২০ বছর আগের গ্লোরিয়া।
  • | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০৬330356
  • দময়ন্তী, হ্যাঁ। গ্লোরিয়ার মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গেছিলো ওনার কথাটাই কোট করছি।উনি বলেছিলেন,
    "Men tend to get more conservative because they gain power as they age, women get more radical because they lose power as they age,” Steinem said.
    “They’re going to get more activist as they grow older,” Steinem said. “And when you’re younger, you think: ‘Where are the boys? The boys are with Bernie.'”

    পরে উনি এই বক্তব্যের জন্যে দুঃখপ্রকাশও করেছেন। তবে জল আরো ঘোলা হওয়ার আগে অলব্রাইট দিদু মিডিয়ার সব আলো শুষে নিয়েছেন বলে তত সমস্যা হয়নিঃ)

    ইন্টারেস্টিং হলো, এই গ্লোরিয়াই ১৯৯৬ এ ভারমন্টে বার্নির সমর্থনে(কংগ্রেস ইলেকশানে) সভা করেছিলেন। বার্নিকে সেই সভায় তিনি"an honorary woman'' বলে সাপোর্ট করে এসেছিলেনঃ)
  • Tim | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০১:০১330355
  • এত রাগ হলে তো মুশকিল। অচ্ছে দিনের শুরুতেই যদি রাগেন তো বিপি বেড়ে টেসে যাবেন তো। গোল্ডেন এজ দেখবেন কিকরে?
  • S | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৬330354


  • ভাগ্যিশ আমাকে দেখতে অশিক্ষিতের মতন। হেঁ হেঁ।
  • হেঃ | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:২৫330353
  • মুখে দাড়ি আর কাঁধে ঝোলা। চেনা কী এমন কঠিন?
  • T | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৮330352
  • হুঁ হুঁ বাবা, দিল্লী পুলিশের ক্যাপা আছে।
  • Abhyu | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১৭330351
  • "জেএনইউ ছাত্রদের মত দেখতে হলেই" দেখতে হলেই? দেখতে? দেখে বোঝা যায়? কেউ কি দেখেই বুঝতে পারতেন কে মাওবাদী ছাত্রী?
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৯330350
  • আর কুমার বিশ্বাস নাকি বিজেপি জয়েন করছে?
  • Arpan | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৫330349
  • কেজরিবাউর অবস্থান কী?
  • হ্যাঁ | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০১330347
  • অ্যাপারেন্টলি জেএনইউ ছাত্রদের মত দেখতে হলেই দিল্লি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে।

    ভাষা হারিয়ে ফেলছি।
  • lcm | ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০১330348
  • হ্যাঁ, ঠিক, যারা ভোট দিতে গেছিল তাদের ৩০% ভোট। আর মোট রেজিস্টার্ড ভোটারের বোধহয় ১/৫ ভোট।
  • Arpan | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৫330345
  • তাও দলটা মাত্র ৩০% ভোট পেয়েছে। সমস্ত ভোট্দাতাদের এক তৃতীয়াংশেরও কম।

    কার যেন পাখা গজায়?
  • lcm | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৫330346
  • অন্য দেশে মাইগ্রেশন নিয়ে সেদিন একটা খবর পড়লাম, তাতে ইন্টারেস্টিং তথ্য রয়েছে।

    ... India was the largest remittance receiving country, with an estimated $72 billion in 2015, followed by China ($64 billion), and the Philippines ($30 billion)....

    চায়নার থেকে ইন্ডিয়াতে অভিবাসীরা বেশি বিদেশি মুদ্রা পাঠান, এটা জানতাম না।

    ...The United States was the largest remittance source country, with an estimated $56 billion in outward flows in 2014, followed by Saudi Arabia ($37 billion), and Russia ($33 billion)....

    ...The top 10 migrant destination countries were the United States, Saudi Arabia, Germany, Russia, United Arab Emirates (UAE), United Kingdom, France, Canada, Spain and Australia....

    ...The top 10 migrant source countries were India, Mexico, Russia, China, Bangladesh, Pakistan, Philippines, Afghanistan, Ukraine, United Kingdom....

    ইউকে দুদিকেই আছে।

    আর, ভারতে UAE-র অভিবাসীদের থেকে বেশি টাকা জমা পরে, ইউরোপ বা উত্তর আমেরিকার দেশগুলির তুলনায়।
  • T | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৪330343
  • ফেসবুকেই দেখলাম, যে এন ইউ এর স্টুডেন্টদের মতো দেখতে হওয়াতে দিল্লী পুলিশ থানায় তুলে নিয়ে গিয়েছিল চার যুবককে।
  • Blank | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৪330344
  • প্রচন্ড রাগ হচ্ছে। বিরক্ত রাগ
  • rabaahuta | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৭330342
  • ফ্রাস্ট্রেটিং, চরম ফ্রাসট্রেটিং।
  • Du | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪৫330341
  • অর্ণবকে এই টাইপের লোকের হাতেই ছড়তে হয় -
  • S | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৯330340
  • যত্তসব দেশোদ্রোহি। মেরা দেশ মহান। চোটোবেলায় বইতে পড়লাম যে। মেরা দেশ এতো মহান এতো মহান এতো মহান যে-এ-এ-এ-এ সক্কলে ছোটোবেলায় ভালো করে পড়াশুনা করে যাতে অন্য দেশে চলে যাওয়া যায়।
  • হুঁ | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৩৬330339
  • এবং আমার ধারণা বাজেট সেশন পর্যন্ত এই ইস্যুটা জিইয়ে রাখা হবে। সেটা আরেকটা চিন্তার কারণ।
  • lcm | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৯330338
  • দিল্লিতে জহরলাল ইউনিভার্সিটির ঘটনা ডিস্ট্র্যাকশন - অন্য জিনিসপত্র থেকে ফোকাস সরিয়ে রাখা।

    শিক্ষাখাতে কেন্দ্রীয় বরাদ্দ কমিয়ে দিয়েছে সরকার, ২০১৪-১৫ তে ছিল ৮২,৭৭১ কোটি, সেটা কমিয়ে ২০১৫-২০১৬ তে করেছে ৬৯০৭৪ কোটি।

    Integrated Child Development Scheme (ICDS) এ ১৮,১৯৫ কোটি থেকে কমিয়ে ২০১৫-১৬ তে ৮,৩৩৫ কোটি বাজেট করেছে। এই স্কিমে, ৬ বছরের নীচের গরীব বাচ্চাদের এবং তাদের মায়েদের খাবার, পুষ্টি, ইম্মিউনাইজেশন, প্রি-স্কুল এডুকেশন... ইত্যাদি খাতে বরাদ্দ ছিল।

    শিক্ষাখাতে টাকা কমিয়ে স্টার্টাপে টাকা বাড়ানোর বিদঘুটে লজিক বোঝা মুশকিল। মিদি সরকারের 'বেটি বাঁচাও বেটি পড়াও' - স্লোগান অথচ Women and Child Development Ministry-র বাজেট প্রায় ৫০% কমে গেল - এও বোঝা মুশকিল।

    এসবের থেকে নজর সরিয়ে রাখার উপায় হল, কোনো এক ইউনিভার্সিটির স্টুডেন্ট ইউনিয়নের ছেলেদের অ্যারেস্ট করো, মিডিয়া হৈ চৈ চলুক কিছুদিন, দুদিন বাদে আবার তাদের ছেড়ে দাও।
    সাধুবাবাদের বলা আছে, কোনো খবর না থাকলে হিন্দু-মুসলিম, গরু-শুয়োর, হাতি-ঘোড়া, ছাতা-মাথা কিছু একটা নিয়ে দাও দুচারটে বক্তব্য নামিয়ে - তাই নিয়ে চলবে হুজুগ কিছুদিন।
    এই করে করে পাঁচ বছর চালিয়ে দাও, তদ্দিনে আম্বানিরা দেশের ন্যাচারাল গ্যাসের ঠিকাদারি নিয়ে নেবে, ওনজিসি দেউলিয়া হবে....
  • Bratin | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৫330337
  • আমাকে বলা কেন ডিভো? আমি কি দেশপ্রেম নিয়ে কোন কথা বলেছি? কারের ফাঁসি নিয়ে ও কোন দাবি তুলি নি
  • kc | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১৩330336
  • Patriotism is the last refuge of a scoundrel.

    Samuel Johnson

    "আমি একটি ইতরের দেশে থাকি
    এখানে বণিকেরা লেখকদের উদ্ভাবন করে
    এবং লেখকেরা উদ্ভাবিত হয়।
    আমি একটি ইতরের দেশে থাকি
    যে দেশের বুদ্ধিজীবী অধ্যুষিত সরকার
    শীতের ইথারের মধ্যে
    গরীব মানুষদের ঘর ভেঙ্গে দেয় –
    আমি একটি ইতরের দেশে থাকি
    যেখানে অবশ অক্ষরমালা চিবুতে চিবুতে
    কবিরা গরু হয়ে যায়-
    উল্টোটাও যে হয় না এমনও বলা যায় না।
    আমার ভাগ্য আমি নিজেই ভেঙ্গেছি
    তাই বাতিল স্টিমরোলারের
    কাছে বসে থাকি
    বসে থাকি আর
    রাস্তা বানাবার গল্প শুনি।"

    নবারুণ ভট্টাচার্য
  • S | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১০330335
  • অলব্রাইটের কথায় কাজ দেয়নি। মহিলাদের মধ্যেও নিউ হ্যাম্পশায়ারে বার্নি জিতেছেন। এবং এই বক্তব্যে অনেক মহিলারাই চটেছেন।
  • তাচ্চেয়ে | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৯330334
  • ডিভো, ভিডো দ্যাখ।

  • বলি কী | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৮330333
  • সান্দা, ঠাণ্ডা হ'। কাকে কী বলছিস? ;-)
  • S | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৭330332
  • লরেন বাবু আর অমিত দা দুজনে মিলে একটা লিস্টি করে দিলেই তো পারে কোন কোন দেশের নামে জিন্দাবাদ দেওয়া যাবে। সঙ্গে তুলসিও থাকে যেন।
  • Div0 | ১৪ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৮330331
  • বোতিন্দা, তোমাকেই বলি, ফাক দেশপ্রেম! যেখানে দেশ মানে একপাল ঠান্ডা রক্তের খুনীদের রাজ্যপাট ও তাদের দ্বারা পরিচালিত শাসন আর দমননীতি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত