এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মধুর মধুর ধ্বনি বাজে | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৯330240
  • সব ছাড়িয়ে এই গানটা বেস্ট লেগেছিল গানের ওপারে-তে। হয় তো চিত্রায়ণ তার জন্য অনেকটা দায়ী। কিন্তু গানের ওপারে-র সেই গানগুলো সব হারিয়েই গেল। টুকরো টাকরা অনেক গান পাওয়া যাচ্ছে বটে ইউটিউবে, কিন্তু এই গানটা হারিয়ে গেছে।
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৮330239
  • এটাও
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৬330238
  • যাক সরস্বতী পুজোর গান শুনবেন না?



  • Rit | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৪৩330237
  • ল্যাপটপ ছিল কিনা জানি না, তবে মোজেসের ট্যাবলেট ছিল।
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৩১330236
  • ছিত্র টা খেয়াল করবেন
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৯330235
  • দুষ্টু লোকে উহাকে " হাতের যা শুকাতে পায় না" নামে অভিহিত করেছে।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১৬330234
  • আমারও হয়েছিলো। সেও এক বসন্তোৎসবের শেষে ট্রেনে চড়ে বাড়ি ফেরা,যদিও সে ট্রেনের নাম মনে নাই।
  • b | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১৪330233
  • কবে হবে পূজো?
    পাথরের বুট্জুতো
    দেবীর হাত পা মাড়িয়ে চলে গেলো,
    সরল ও সাধাসিধা রাষ্ট্রীয় অভ্যাসে।

    পড়ে ছিলো আঁচলের কুচি, ফুলপাতা
    অঞ্জলীর উচ্ছিষ্ট। এইখানে, শাদা রঙের শাড়িতে শাড়িতে
    ফুটে উঠলো রক্তজবা
    সরল ও সাধাসিধা রাষ্ট্রীয় অভ্যাসে।
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:১৩330232
  • হ্যাঁ, বারবার বাথরুমে দৌড়োতে না হলে পাতলা কিছুই মন্দ নাঃ)
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৯330230
  • আর ইয়ে কিছু কিছু জিনিস পাতলা মন্দ নয় ঃ))
  • হুঁঃ | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৯330231
  • এখানেই কে যেন একবার বদ্ধোমান স্টেশন থেকে পুউরো উল্টোদিকের রামপুরহাট প্যাসেঞ্জার ধরে হাওড়া ফেরার বদলে গুশকরা চলে গেছিল। তারপরে রাত্তির দশটায় একটা ভুলভাল টেরেন ধরে সাড়ে বারোটায় হাওড়া ফিরেছিল। সে সব দিঙ্কাল ...
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৬330229
  • বাব্বা!!!কোনদিন দুধপাউরুটি কোনদিন ব্র্যাট!!
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৫330228
  • যাই বাজার করে আসি
  • Brat | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৩330226
  • ঠিক।

    রামনগর তার জাস্ট আগের বাস স্টপ।আগের বার গিয়ে সাইকেলে করে আমরা রামমোহন র আদিবাড়ি ( একেবারেই ধ্বংস স্তুপ) রামমোহন নিজের বৌদি কে জোর করে সতী করার পরে যে জায়গায় দাঁড়িয়ে সতী দাহ প্রথা উচ্ছেদের সংকল্প নেন সেটা। আরো কত কী দেখলাম।

    আর একটা বাড়ির তে ব্রিস্টলে করা উনার সমাধি মন্দিরের অনুকরণে তৈরী করেছে সৌধ।
  • + | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৩330227
  • বোঝো!!
  • san | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০২330223
  • ঈশানকে জম্নদিনের শুভেচ্ছা :-)
    বসন্ত পঞ্চমী উপলক্ষে কাল বহু হলদে শাড়িকে দেখলাম, ইশকুল কলেজের কথা মনে পড়ছিল।
    এখানে নিজামুদ্দিনের দরগায় নাকি বসন্ত পঞ্চমীউপলক্ষে স্পেশাল কাওয়ালির আসর বসে। আগে জানলে গিয়ে দেখে শুনে আসা যেত !
  • Abhyu | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০২330224
  • হ্যাঁ সেটা সত্যি। আর ডিডিদা কমোডের ব্যবসা করতেন। শয়ে শয়ে কমোড কিনতেন ও বেচতেন।
  • + | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০২330225
  • ওঃ ঠিক, রাধানগর
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০১330222
  • প্লাস টা যেন কেমন! আরে আমি প্রথমবার গৌড়ে মালদা যাবার বদলে ঘাটশিলা গিয়েছিলাম। তারপর তো রামনগরের বদলে শান্তিনিকেতন.. কিসুই জানে নাঃ(
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৮330220
  • নাঃ কুমু, সত্যি নয়ঃ)

    কোলকাতা থেকে বিশ্ববাংলা র নলেনগুড়ের টিউব এসেছে। একটু পাতলা কিন্তু খুব ভালো খেতে। মমদি খুব মহিলাঃ)
  • + | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৮330221
  • মেদিনীপুর লোকালে শান্তিনিকেতন!!!

    ক্ষি চ্চাপ!!!

    এই রামনগর বোধহয় হুগলীতে, বন্দর-খানাকুল, ঐদিকে,
  • কারেকশন | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৬330218
  • যদ্দূর জানা আছে, তারকেশ্বরের কাছে রামমোহনের স্মৃতিসমৃদ্ধ গ্রামটার নাম রাধানগর। রামনগর নয়।
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৬330219
  • এটা হুগলী তে মিঠু।

    তারকেশ্বর রেল স্টেশন নেমে বাসে করে যেতে হয়
  • | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৫৩330217
  • এ কোন রামনগর ব্রতীন?মেদিনীপুর লোকালে চড়ে একটা রামনগরে যাবার বদলে একবার শান্তিনিকেতন গিয়েছিলাম....
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪২330216
  • তারপরে পিসীর বাড়ির যাবো।সেই রামনগর ( রামমোহন খ্যাত) যাবো।বহুদূর।তারকেশ্বর থেকে বাসে প্রায় এক থেকে দেড় ঘন্টা
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৪০330215
  • আজকে বহু দিন পরে পুষ্পান্জলি দেবো।
    ফিলিং গ্রেট
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৭330213
  • হ্যাপ্পি বার্থ ডে ঈশান। গায়ে একটু গত্তি লাগুক
  • Bratin | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৭330214
  • ঠিক ফ্রড না। লোকজন ডেকেহ গিফট টিফট দিয়ে এই প্যাকেজ গুলো বিক্রি করে ২০ বা ২৫ বছর ধরে বছদের যেকোন সময়ের ওদের যেকোন রিদোর্টে
    ৮ নাইট ৯ ডেজস বা ও ইরকম কিছু অফার থাকে। কিন্তু টাকা মোস্ট প্রবাবলি এক কালীন নেয়।

    আমি এইরকম একটা জমায়েত অ্যাটেন্ড করেছি
  • kumu | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩১330212
  • ঈশানকে জন্মদিনের শুভেচ্ছা।।
    আচ্ছা খপোর কাগচে লিখেচে মামু ট্রাক্টর বানায়।ইহা কি সত্য?
  • kumu | ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:২৭330211
  • বিপুল তরঙ্গ রে-
    এ তো কবেই বলা হইয়া গেসে গিয়া।এজেড ঠিকই বলেছে।রেশমী এই গানটি শুনিয়েছিল বড় সুন্দর করে।
    আমরা একটু পরে সরস্বতী পুজোর নেমন্তন্নে যাব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত