এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩৯330180
  • ঐ সব 'লাগলে তুক না লাগলে তাক' মার্কা খেলা নিয়ে বড়াই করে কি কবে। আসল হচ্ছে টেস্ট। হুঃ
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৩২330179
  • হ্যাঁ কাবলি দা।

    প্রথম দিন লা কুসিনা তে ছিল। দ্বিতীয় দিন গুচ্ছি + না গুচি)

    ত্তিতাস বাবু কে ( শুনিয়ে শুনিয়ে) আজকে ভারতবর্ষে প্রায় দুশো রান করেছে।

    কাবলি দার আগের নাম্বার টাই আছে না চেঞ্জ হয়েছে?
  • শ্রী সদা | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৯330178
  • ম্যারিয়ট ভালোই। তবে কয়েকমাস আগে লুরুর আইটিসিতে বুফে খেলাম, ওটা আরো ভালো ছিল।
  • kd | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১০330177
  • ১) কলকাতা হায়াটে "গুচ্ছি" রেস্তোরাঁয় খাবার জাস্ট ফাটাফাটি।

    ২) আমাদের সময়ে (৫০ দশক) ঘন্টাঘর আর ফতেপুরির মাঝামাঝি দারুন এক কুল্ফির দোকান ছিলো- সেটাই কি এখন মেট্রোর কাছে মুভ করেছে? আর বলি কি, ওই কুল্ফি খেতে খেতে চৌড়ি বাজার ধরে পুবদিকে হাঁটো - তারপর বাঁদিকে গলিতে (নই সড়কের আগের গলি) ঢুকে গালিব সাহেবকে একটা সেলাম ঠুকে দিও।

    ৩) রাজনীতির টইগুলো পড়তে পড়তে হঠাৎ একটা কোটেশন মনে পড়লো। প্যারাফ্রেজ করে লিখছি - What people want from their leaders is honesty. If one can fake that, he has it made. কিন্তু কার কোটেশন কিছুতেই মনে করতে পারছি না। হেল্প, এনিওয়ান?
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০১330176
  • ধুর, টি টোয়েন্টি আবার একটা খেলা হ'ল! যত্তসব।
  • aka | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ২০:২৬330175
  • ম্যারিয়ট বা হায়াটে খাবার দাবার কেমন? এখানে ম্যারিয়টের নিজস্ব কোন রেস্টোরেন্ট নেই, অন্যান্য চেন যেমন হুলিহান ওখানে খোলে। হুলিহান বেশ ভালো শস্তায় পুষ্টিকর।
  • | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৫৫330173
  • আরিস শালা রিলিজ সেলিব্রেশন ম্যারিয়টে। যাতা তো সদা!!

    আমাদের ক্লায়েন্ট এর কল্যানে সোম/মঙ্গল হায়াতে পার্টি হল। নট ব্যাড। ঃ))

    (# হোটেলগরিমা!)
  • শ্রী সদা | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৮330172
  • আজকে ম্যারিয়টে একটা রিলিজ সেলিব্রেশন ছিল। হুলিয়ে গরু শোর আর মাছ খেলুম।
    এখন আপিসে ফিরে কোনোরকমে জেগে থাকার চেষ্টা করছি ঃ)
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৬330170
  • মরেচে!!
  • Kaju | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৩330169
  • "আ-আশেপাশে শুভঙ্কর্দা নাই তো?"
  • Arpan | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৭330168
  • আছি স্যার।
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫২330167
  • আচ্ছা সিবি ঃ))
  • cb | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৮330166
  • টোয়েন্টি টোয়েন্টির ব্যাপারে কথা হচ্ছে বুঝি? বোতীন্দা, তুমি খেলা শেষ না হওয়া পর্যন্ত কোন আপডেট দেবে না!!! দিলেই হারব
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৬330165
  • ওরে পাগল শেষ হাসি আমরাই হাসবো ( অর্পণ টা আসেপাশে নেই তো!!) ঃ))
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৪৩330164
  • খুব ভালো কথা। আজকে হেরে যাবে তার প্রস্তুতি নাও।
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৩৪330163
  • টি, আমার ও কুকুর, বেড়াল খুব প্রিয়।

    অনেক সময় দেখি ছেলে পিলে অকারণে ঢিল ছুঁড়ে ওদের উত্যক্ত করছে। অথচ কুকুর কামড়ে দিলেই তার দোষ।
  • Bratin | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:২৫330162
  • এস এম, কোটাকে করুন।

    ওদের রিচার্স উইং হুল্লাট স্ট্রং।

    আমি কালকে কিছু অ্যাক্সিস আর এস বি আই কিনলাম
  • cb | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:২৪330161
  • বাবা মার চাপ নিয়ে কিছু দুঃক্ষজনক ঘটনা মনে পড়ছে, কিন্তু বেসিকালি এতে বাইরের লোকেদের কোন অ্যাকশন আইটেম থাকে না, মানে তারা শুনবেই না।

    ভবিষ্যতে আমরাই বা কি করব এখন থেকে বলা মুশকিল :(
  • cb | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:১৫330160
  • নেই মামার চেয়ে কানা মামা ভাল :)

    যা পাওয়া যায় তাই লুটে লে :)
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:১০330159
  • এক আন্তর্জাতিক বিমান বন্ধরে কয়েকদিন আগে লেওভার ছিলো। সেখানে শাটল ট্রেনে করে যাচ্ছি। বহু ভারতীয় রয়েছেন, কিছু বিদেশিও রয়েছে। এক বাঙ্গালী কাপলের সাথে একটা বছর ৮-১০ এর ছেলে।

    ট্রেনে এক ইংল্যান্ডে থাকা (অ্যাক্সেন্ট শুনে মনে হোলো বোধয় ওখানেই জন্ম/বড় হওয়া) ভারতীয় ছেলে আর একটি ইওরোপিয়ান মেয়ে আলোচোনা করছে - দুজনেই কেম্বিজে পড়ে, এবং এরপরে দুজনেই ডাক্তারি/মাইক্রোবায়োলজি নিয়ে পড়বে ইত্যাদি।

    কিছুক্ষন পড়ে শাটল থেকে নেমে যখন একটু ফাঁকা হয়েছে তখন বাবাটি ছেলেটিকে বলছেনঃ শুনলি কি বলছিলো। ছেলেটা এই, মেয়েটা ঐ। (অনেকটা ভাবঃ আর তুই কি করছিস)। এইবারে ভদ্রলোক মায়ের দিকে তাকিয়ে তাকেও বোঝানোর চেস্টা করতেই মা বললেন "ওকে এখন বুঝিয়ে কি হবে?"

    আমি আর পারলাম না। আমি বলেই দিলাম "ওকে এখন থেকেই এইসব বলছেন।" আর ছেলেটাকে বললাম "তোর গেমস খেলতে ভালো লাগে তো। খুব ভালো করে গেমস খেল। ওতে অনেক কাজে দেবে"।
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:০৬330157
  • বেড়ালদের নিন্দেমন্দ করায় ক্যাপিটাল টি একটু দুঃখু পেয়েছিল ঠিকই, তবে সে কাল রাতেই মিটে গেছে। :)
  • T | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:০৪330156
  • :)
    ব্যাঙদি সমস্ত বাড়িয়ে বাড়িয়ে বলছে। আমি কিচ্ছু করি নি, ঋভু নিজেই খেলা ছেড়েছে। আমি তো খালি জিনিসটা কি জানতে চেয়েছিলাম।
  • S | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:০০330155
  • আজকের দিনে এইগুলো-ই ভদ্র সভ্য গেম। অন্তত গ্যাঙ্গ ওয়ার ইত্যাদি গেম খেলেনা। এর উপরের গুলোর কথা না হয় ছেড়েই দিলাম।
  • d | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৭330154
  • ব্যারালদের নিন্দেমন্দ করায় 'তিতাসমামা'র মনে হয় দুস্কু হয়েছে। :-D
  • Byaang | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪৬330153
  • তিতাসমামাআআআআ, ক্ল্যাশ অফ ক্ল্যান খেলা ছাড়ানোর ওঝা, ঐ দেখুন, এবার কোলকাতায় আপনার ডাক পড়েছে।
  • kiki | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪৪330152
  • ধরেছে কি আবার, চলেছে বলো। ঐ তিতাসমামাকে (টি কি? ) একটু ধার দিও তো। বাপরে, এর আগে কি এক গেম ছিলো হেলিকাপ্টার করে টরে ডাকাতি করে বেড়াতো, আর এখন গ্রামের পর গ্রামে লুঠতরাজ চালাচ্ছে, আর নিজের অদ্ভুত গ্রাম বানাচ্ছে, ঘুম উড়িয়ে দিলো হতচ্ছাড়া ছেলে। কোন ভদ্রসভ্য গেম হয় না? অ্যাঁ?
  • kiki | ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪১330151
  • সে,
    আমি ঠিক বুঝলাম না, এমন অবস্থায় মা বাবা পরীক্ষার কথাই বা ভাবছে কেন!! এক বছর নষ্ট হলে কি হবে? শরীর সুস্থ করাটা তো আগে প্রয়োজন।সেটা একটু কড়া ভাবে মেয়েকে বলা যায় না? অবশ্য বাইরে থেকে এভাবে মন্তব্য করাটাও উচিত নয়। যাইহোক, ভালো হবে আশা করি, যাই হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত