এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:৩৪330000
  • চিনেবাদাম না বুঝেছি, কিন্তু কোন বাদাম?
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:২৪329999
  • আরে হাউসখাশ আলুপোস্ত'র দাম রেখেছে ৩৬০ টাকা!

    তবে মোটের ওপরে গোটা ব্যপারটা দেখে বেশ লাগল। আর অফবিট আইটেম বাড়ী পৌঁছে দিয়ে যাচ্ছে, তাও এই হিঞ্জেওয়াড়িতে -- ইহা মস্ত ব্যপার। হাঙ্গেরিয়ান গুলাশ, শেফার্ডস পাই এগুলো হোম ডেলিভারীর অপশান আমার এলাকায় নেই।
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৬329998
  • বাব্বাহ পুপে হল গে গুরুর নতুন গনেশ। আদত গনেশ অভ্যু ছিল।

    বাদামগুলো হাল্কা রোস্ট করে আধখানা করে নিন। ক্ষীরের গুলিগুলো মেশানোর সময় বাদামও মিশিয়ে দিন।
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৫329995
  • থ্যাংকু, পুপে - এই রেসিপিটা দারুণ কিন্তু -

    আমি সেদিন নেসলের আড়াইশো গ্রামের গুঁড়ো দুধে একশো গ্রামের আমুল ফ্রেশ ক্রীম আর হাফ-কাপ দুধ দিয়ে নেড়েচেড়ে তারপরে মাইক্রোতে মিনিট পাঁচেক রেখে শুকিয়ে নিয়ে ক্ষীর বানিয়ে তাই দিয়ে ক্ষীরপুলি কল্লাম।

    এইটে পুপের জন্য বল্লাম - নতুন রান্না কচ্চে -
  • Arpan | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৫329996
  • ২ জনের ৩৫০-ও বেশি।

    হায়দ্রাবাদি বিরিয়ানির চেইন এখানে ৪ জনের ফ্যামিলি প্যাক ৩৯০ টাকায় বাড়িতে দিয়ে যায়।
  • ক্যা হুয়া আপকা | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:১৫329997
  • ওয়াদা

    Name: d

    IP Address : 24.97.98.91 (*) Date:29 Dec 2015 -- 04:31 PM

    ওহ! টি'কে দেখা হলে আমি হেমকণা পায়েস খাওয়াবো।
  • পুপে | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৬:০৫329994
  • এই নাও দে-দি।

    Name: d Mail: Country:

    IP Address : 117.195.34.130 Date:21 Oct 2009 -- 10:15 PM

    হেমকণা পায়েস:
    =========

    উপকরণ:

    ক্ষীর
    ময়দা (চালের মিহিগুঁড়ো ও চলবে)
    জাফরান
    বাদাম (চীনাবাদাম নয় কিন্তু)
    দুধ
    চিনি

    পদ্ধতি:

    দুধ জ্বাল দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে নিন। ক্ষীর যেন একটু আঠালোমত হয়। মাদার ডেয়ারীর দুধ হলে জ্বাল দেওয়ার সময় অল্প চিনি দেবেন, নাহলে ক্ষীরটা একটু নোনতামত হয়। মেট্রো ডেয়ারী, আমূল বা বাড়ীর গরুর দুধ হলে ক্ষীর বানাতে মিষ্টি দেওয়ার দরকার নেই।

    বাদামগুলো খোসা ছাড়িয়ে ভাল করে বেটে নিন। বেশ মিহি বাটা হলে তাতে ক্ষীর মিশিয়ে মাখুন। মোটামুটি মিশে গেলে, তাতে ময়দাটা মিশান আর ভাল করে ঠাসতে থাকুন, যতক্ষণ না বেশ শক্ত হয়। শক্ত তালের মত হয়ে গেলে এবারে তার থেকে ছোট ছোট বোঁদের মত শেপের গুলি বানিয়ে নিন। ক্ষীরের রঙের জন্য গুলিগুলো সোনালীমত হওয়ার কথা।

    দুধটা চিনি মিশিয়ে গরম করুন। একজ্বাল উঠে গেলে অল্প জাফরাণ ফেলে দিন তাতে। মিনিট দশে চড়া আঁচে দুধ জ্বাল দিলেই ঘন হতে শুরু করবে। মোটামুটি আন্দাজমত ঘন হয়ে গেলে তাতে ঐ ক্ষীরেরগুইলিগুলো মেশান। আরও মিনিট পাঁচেক জ্বাল দিয়ে নামিয়ে নিন।

    ঠান্ডা, গরম যেমন ইচ্ছে খান।
  • de | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫২329993
  • সেটা কি? ফিরনি?
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:৫১329992
  • ফাগল! অত রান্না করা পোষায় না।
  • T | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:১৯329991
  • আজ্ঞে হেমকণা চালের পায়েসের কথাটা ভুলে যাবেন না যেন।
  • পুপে | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:১২329990
  • দময়ন্তী দি,
    তুমি হাউজখাস শেফ বনে যাও। বেশ হয় তাহলে। ঐ অপশনটা আমার বেশ ভালো লেগেছে। চাইলেই শেফ বনে যাওয়ার সুযোগ। ঃ)
  • sinfaut | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৫৫329989
  • আমার তো মনে হয় সারা বছরেই করা উচিত।

    এই হাউজ শেফ এর আইডিয়া টা তো দারুন। তবে খাবারের দাম বিশাল বেশি। দুটো পনীর র‌্যাপ ৩৬০ টাকা। বাকি গুলোও তেমনি দাম। শুধু বিরিয়ানিটা ঠিকঠাক দাম দেখলাম। ২ জনের ৩৫০ না কত যেন।
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪৯329988
  • করা তো উচিৎ। এইবারে তো বৃষ্টি অসম্ভব কম হয়েছে। খড়গপাসলা, মুলশি, কাসারসাই একটা লেকও তো ভরে নি। দেবে কোত্থেকে জল।

    আমাদের ক্যাম্পাসে বোরওয়েল বসালো। আর আমাদের অফিসে সমস্ত জল রিসাইকল করছে। STP ১০০% অপারেশনাল আর সমস্তটাই রিইউজ করছে।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪৩329987
  • প্রশ্ন হল। পেকেছে না পাকেনি? ঃ)
  • sinfaut | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৪০329986
  • মানে এঁচোড় বিরিয়ানি। পনীর বিরিয়ানির থেকে তো ভালো।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৮329984
  • কাঁঠালের বিরিয়ানি??

    হে ভগবান !! ইহাদের তুমি ক্ষমা করিও। ইহরা জানে না ইহারা কী সব বানাইতেছে!! ঃ((
  • sinfaut | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৮329985
  • আচ্ছা পুণের সব জায়গতে কি জল রেশন করা হচ্ছে? পিসিএমসি তে তো হয়না শুনেছি। আমাদের চার ঘন্টা করে দিচ্ছে।
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৭329983
  • ওদের মেনুতে দেখলাম কাঁঠালের বিরিয়ানি আছে (ইয়াকক)। অভ্যু কখনও পুণে এলে নির্ঘাৎ ঐটে ওকে খাওয়াতে হবে।
  • cb | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৫329982
  • দ দি খেয়ে জানান, আমরাও অর্ডার দিয়ে আপনাকে ডাক দেব :)
  • পুপে | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৪329981
  • চেক কল্লুম। হাডপসারে দিচ্চে না। :'(
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩২329980
  • শেফার্ডস পাই
    উফফফ
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩০329978
  • নামে
  • d | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩০329979
  • পুণেবাসীগণ,
    Hauskhaas নqঅমে একটি সাইট বেশ ভাল ভাল খাবাদ্দাবার যেখানে সেখানে যখন তখন ডেলিভারী করছে। আমি আজ রাতের জন্যি শেপোহার্ডস পাই অর্ডার করলাম। খেয়েদেয়ে জানাব আপনাদের।
  • cb | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:২৬329977
  • হোয়াই ম্যান হোয়াই??
  • যাঃ | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৭329976
  • ল্যান্স নাইক কোপ্পাড মরে গেল। আকি নজন সৈনিকের পরিবার এখন ভারি স্বস্তি বোধ করছে।
  • খবর | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৯329975
  • সিয়াচেনের সেই সৈনিক, হনমন্তাপ্পা মারা গেলেন।
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৫329974
  • কী জন্যে? গুরু তে এত ক্ষণ লেখার জন্যে? ঃ)
  • Blank | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৩329973
  • বোতিন্দাকে কি নোবেল পিস প্রাইজ দেওয়া যেতে পারে?
  • | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫২329972
  • আজকে এক পিস বিয়ে বাড়ি আছে।

    কিন্তু ক্লায়েন্ট কল সেই ৭ঃ৩০ অবধি। যত্তসব!! ঃ((
  • Reader | ১১ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:২৪329971
  • বাঁ দিকে ঘুরে
    লেখকঃ প্রদীপ দাশশর্মা

    সপ্তর্ষি প্রকাশন
    পৃষ্ঠাঃ ২৮২
    আয়তনঃ ২৩ মেবা

    টুকরো কথাঃ বাংলা গল্পের জগত থোর বড়ি খারা আর খারা বড়ি থোর এ ভরে আছে। সেদিক থেকে কিছু গল্পকার এখনও আশা জাগান, চমকে দেন, আলাদা হয়ে ভিড় থেকে স্বতন্ত্র দাঁড়ান, প্রতিশ্রুতি দেন, আশ্বাস হয়ে ওঠেন। প্রদীপ দাশশর্মা তেমনই এক গল্পকার। ব্যতিক্রমী। অনন্য। এই গল্পগ্রন্থ "বাঁ দিকে ঘুরে" এখন আর ছাপার হরফে পাওয়া দুষ্কর। তবে,ওঁর আরো একটি অসাধারণ গ্রন্থ অন-প্রিন্ট রয়েছে "নীল হাওয়ার সমুদ্রে" পরম্পরা প্রকাশন থেকে - পাঠক পড়ে দেখতে পারেন (ঊর্বী প্রকাশনা বা প্রতিভাসের এডিশনটা কিনবেন না। পরম্পরার বইটিতে অনেক সংযোজন ও ছাপার ভুল সংশোধন করা আছে)।

    পেজশট






    ডাউনলোড

    https://drive.google.com/file/d/0B2_8Sau_4ba4QXVrNUZTZ0huV28/view?usp=sharing
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত