এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৫329880
  • ব্রজদাও কিছু কম যান না।
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪৩329879
  • বোঝো!!

    গুলে প্রায় টেনিদা আর ঘনাদা র সমগোত্রীয়। ;))
  • cb | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪১329878
  • খানিকক্ষণ পড়ে দেখলাম বেশ ভালই লাগছে পিনডিদা :)

    গুজ্জব আশু বাবু
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৪০329877
  • আমি কিশোর ভারতীর র প্রথম পুজো সংখ্যা পড়ছি।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৯329876
  • আরে, মেয়ে তো খুশি। কাল সকাল দশটায় উঠে গল্পের বই নিয়ে বসবে।
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৭329875
  • ইয়েস বুনু।ঃ))

    সত্যি অর্পণ কী অবস্থা
    ঃ((
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৮329874
  • মিশনে ক্রিকেট খেলতে শেখায়? তবে যে বিবু দা বলেছিল ঃ-

    " গীতা ছেড়ে ফুটবল খেলো"

    ( তখন টি টোয়েন্টি ছেল নেকো!!)। ঃ))
  • Blank | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২৬329873
  • ব্রাজিলের মাঠে একটা বাঙালী ছেলে বল নিয়ে এগোচ্চে আর স্টেডিয়াম জুড়ে আওয়াজ - পি এন ডি, পি এন ডি
    আপনারা পিনডি দা কে চেনেন না
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২২:২০329872
  • লেপার্ডের আতঙ্কে কাল মেয়ের স্কুল বন্ধ। হোয়াইটফিল্ডে অনেক স্কুলই ছুটি দিয়ে দিয়েছে।
  • আর | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৩329869
  • যদি ব্রতীন্দা ফুলটস দেয় আবার? টি তো খ্যালেই না।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৭329868
  • টির সাথে ব্রতীন্দার ব্যাটে বলে হবে আর টি একেবারে বাউণ্ডারীর বাইরে গিয়ে পড়বে (মিশনের শিক্ষা)
    :)
  • Bratin | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৫329867
  • উফ টি টা জাস্ট যাতা।

    মুখোমুখি আড্ডা দেবার ইচ্ছা রইলো। কবে হবে কে জানে
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪৯329866
  • নজ্জায়
  • san | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৩২329865
  • আরে নানা, ও খুবই সোজা ইংরিজি, বাচ্চাদের পড়ার জন্যেই তো। তবে না পাওয়া গেলে আর কি করা যাবে :-(
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৮329863
  • তাই ঘোল, পিটুলি গোলা সবই হুহা করে চলতো।
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৮329864
  • এনিড ব্লাইটন দুধের স্বাদ ঘোল ইত্যাদি, ছোটবেলায় এনিড ব্লাইটনের নাম শুনলে তবে তো। আর নাম শুনলেও ইংরেজীতে গল্পের বই পড়ে উঠতে পারতাম বলে মনে হয় না।
  • তবে | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৪329862
  • ব্ল্যাংকির গালদুটো ওরকম লাল হয়ে গেল কী করে? পাহাড়ী বউয়ের আদর খেয়ে?
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫১329861
  • ছোট্ট একটা স্কুল আমারও ছিল। সোমনাথেরও থাকা উচিত, ওখানেই পেয়ে যাবে।

    পিণ্ডিদাকে চেনা অবশ্যকর্তব্য। ওর কাছেই সিংহরা শর্ট জাম্পের প্র্যাকটিস করে।
  • Abhyu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৩৬329860
  • আমার স্মৃতিশক্তি ভালো বললি না, তাই খুশি হয়ে এইটা দিলাম। পুপের বুনুদাদা
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:২৬329859
  • রাঢ় বঙ্গ খুব ইন্টারেস্টিং।
    কলেজে পড়াকালীন আমার এক বন্ধু আমাকে নিয়ে গেছিল মেদিনীপুর গোপ কলেজে। সে যাকে প্রপোজ করবে সে সেখানে পড়ে। আমি নাকি সাহস যোগাতে গেছিলাম। তা, সে দারোয়ানকে ভজিয়ে ভাজিয়ে ভেতরে কোনোরকমে ঢুকে গেল। আমি বাইরে দাঁড়িয়ে। চড়া রোদ। তো, দূরে শালবন, জঙ্গলের শুরু। কাছকাছি এসে গাছের ছায়ায় দাঁড়িয়ে রইলাম খানিক। তারপর কি ভেবে জঙ্গলে ঢুকলাম। দিব্য চলা যায়। বেশ খানিকটা ভেতরে ঢোকার পর হঠাৎ দেখি সামনে উঁচু নিচু অসমান জমি। গাছপালা কিছু নেই। বেশ খানিকটা ফাঁকা জায়গা।

    কিন্তু অবাক ব্যাপার যেটা সেটা হ'ল কোত্থাও কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। মানুষের সাড়াশব্দ তো ছেড়েই দিলাম, জঙ্গলের আওয়াজও নেই। হাওয়ার শব্দ নেই, রোদের শব্দ নেই। কান মনে হচ্ছিল ফেটে যাবে। নিজে কথা বললেও শুনতে পাব না। কি রকম অদ্ভুত ফিলিংস হচ্ছিল। কোনো শব্দ করতেও ইচ্ছে করছিল না। মিনিট দশেকের বেশী থাকতে পারি নি।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৩329858
  • বেতলা। ১৯৯৮ র এক কনকনে ঠান্ডা র রাতে আমরা চারজন ( কৌশিক,দেবরুপ আর অনিন্দিতো)। আমরা সেই সরকারী গেস্ট হাউস টিতে ছিলাম। ক্যাম্প ফায়ার কে ঘিরে গোল করে বসে দারোয়ান আমাদের সম্প্রতি ফাঁদে আটকে পরা হাতি র গল্প বলছিল।

    আর দেবরুপের উদাত্ত গলায় সেই গান। গানের শেষ হাততালি দিচ্ছিলুম বলে বলে আঁতেল অনিন্দিতো আমাকে বললো ওরে এখানে হাততালি দিতে নেই এই বলে দুটো কাঠি ঠুকে বললো এই রকম করতে হয় !!

    "যে দিন গিয়াছে.. ইত্যাদি "
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫৭329857
  • বেশ বেশ।

    "মেসোপটেমিয়া র মেসো"। নট ব্যাড!! ঃ)

    আরে বাবা এ হল RS র সামনের দোকানের আদি এবং অকৃত্রিম মেসো। যার কচুরি খেতে দূর দুরান্ত থেকে লোক আসে ঃ)
  • 4z | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৬329856
  • দেখছি কাজু, থ্যান্ক্স।

    ডাউনলোডেবল কিছু হলে ভাল হয়, অফিসের ডকু অনলাইনে ইউজ করতে চাই না।
  • Kaju | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪৪329855
  • দুনিয়ায় কত কত মেসো আছে, মেসোপটেমিয়া থেকে তপসিয়া অব্দি, তাঁদের কারুর কারুর আবার দোকানও আছে, কোন গলির কত বাঁক ঘুরে কোন নিভু নিভু ঝাপসা মোড়ে হালকা করে দোকান খুলে বসে আছেন এগুলো না জানলে লোকেট করা...হেঁ হেঁ...
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৮329854
  • বেরিয়ে পর্তেই পারেন। ওদিক টা অন্তত এলাকা ধরে ধরে বাসের মাথায় কখনো জীপে ঘোরা যায় এখনো। ভালুমারের বাংলো টা জ্বালিয়ে দিয়েছিল শুনেছি নতুন একটা হয়েছে। ছিপাদহারের টা হালকা সাপের বাসা। বেত্লা ফেত্লা বড্ড ভীর, কাটায়ে দেওয়া ভালো। সাতশ পাহাড়ের দিকে এলে আবার কুমডি বাংলো শুনেছি ভেঙ্গে দিয়েছে তবে থল্কবাদ টা আছে। কোথাও একটা ঠিক থাকার জায়গা পেয়ে যাবেন। বিহার -ঝারখন্ডের জঙ্গলে চরে বেড়ানোর ফিলিং একদম অন্যরকম। এমনিতে সেফ জায়গা লোকজন ও কলহপ্রবন নয়। নিতান্ত এক্ষ্ত্রিম এ গেলে কিডন্যাপ বা লাশ পরে।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩০329853
  • ও সব জানি না।

    মেসো র দোকান চেনো কিনা বলো।
    টু দ্য পয়েন্ট উত্তর দাও ঃ)

    বুনু ঃ)))
  • Kaju | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২১329852
  • মানে ছুতোব্যালায় বা চত্ববেলায় বা ছতব্যালায় আমাদের হজমশক্তি বেশি থাকে, বড় হলে কমে যায়।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:২০329851
  • বুগু জঙ্গলগুলো তে আমিও বেড়াতে যেতে চাইতাম। তারও আগে লবটুলিয়া, নাটা বইহার।মালভূমি,শালবন,ঝরনা- এখনো চাই। হিমালয় আর মালভূমি র মধ্যে আমি দ্বিতীয়টা বাছবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত