এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৯329669
  • :-))
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৯329670
  • উফ, এই মোবাইল। ঃ(
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৮329667
  • লিখেছিল তো। সেই কী একটা পরকীয়া নিয়ে।

    লেখাটা খুব একটা দাঁড়ায়নি অবশ্য।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৮329668
  • লিখেছিল তো। সেই কী একটা পরকীয়া নিয়ে।

    লেখাটা খুব একটা দাঁড়ায়নি অবশ্য।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৫329666
  • বিটিডাব্লু আমি সকালে বেরোবার আগে ঐ কদাকার পোস্তটায় পড়লাম 'হরমনের গল্প' পড়ে রাস্তায় ভাবতে ভাবতে এলাম যে সিকি হরমোনের গপ্পোও লিকেছে!!

    আপিসে এসে ঠিকটা দেখে বুঝলাম এই সিকি/টিমি/অভ্যুদের পাপমনের সংস্পর্শে এসে আমার এমন অবনমন।
    ছ্যাহ
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৩329665
  • অনেকদিন পর্ক ভিন্ডালু খাইনি। ঃ((
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪২329664
  • এক গন্ডা লু তার থেকে ছোট করে গন্ডালু ..
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১329663
  • নলিনী দাশ র লেখা চারটি স্কুল পড়ুয়া মেয়ে কে নিয়ে রহস্য উপন্যাস। এক সময়ে সন্দেশে নিয়মিত বেরোতো।

    কালু, বুলু,মালু আর টুলু(লেখিকা নিজে?)
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৯329661
  • জাহ অপ্পন দিয়ে দিলো :/
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৯329662
  • স্বাধীনতার আগে মুম্বাই শহরের মেয়র ছিলেন। পর্তুগীজ সাহেব, নাম পিটার ডি গোণ্ডল হো। সেই থেকে গন্ডালু। যেরকম গোয়ার মেয়র ভিণ্ডল হো থেকে পর্ক ভিন্ডালু :)
  • lcm | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৩৪329659
  • গন্ডালু টা কি ব্যাপার?
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৯329658
  • দ দি, না গন্ডালু পড়িনি।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৩329657
  • সিকি দা র "ভাই", সেক্ষেত্রে ও তো ভাই একটু মন দিয়ে ভাট পড়তে হবে গত ৯ বছরে মোট কতবার সিকি দার বৌ র প্রশংসা এসেছে ঃ))

    আর "সংরক্ষণ" করতে হবে ইত্যাদি বলে আমার ঝাঁ* না জ্বালালেও আগে কিন্তু আমি সিকি র সরকারী চাকুরী করা বৌ নিয়ে একটি কথাও লিখি নি। ঃ)))

    এনি ওয়ে আপনাকে প্রচুর বেশী গুরুত্ব দেওয়া হয়ে গেছে।

    ..
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৯329656
  • নো ওয়ান্ডার।

    I am entertained ঃ))))
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৬329655
  • আমি ও মাস তিনেক আগে গন্ডালু সমগ্র কিনে পড়তে গিয়ে কেস খেলুম। ছোটবেলার সেই ভালো লাগা টা উধাও..
  • সেকেন্দার মিত্র | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৪৩329654
  • লুরু থেকে খান কয়েক লেপার্ড ধার দিতে পারো কলকাতার বুকে?

    কাজ হয়ে গেলে ফেরত দেবো। শুধু ততদিন দেবশ্রী রায়কে অন্য কোথাও সাইড করে দিতে হবে।
  • Ekak | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:৩৯329653
  • বেঙ্গালুরু তে লেপার্ড করিডোর কন্ট্রোল করা অত্যন্ত জরুরি। পাওয়াই এর চেও বেশি সংখ্যক নেড়ি কুত্তা আছে হেথায়। প্রত্যেকটা বড় হাউসিং তৈরী হবার সময় অস্থায়ী বস্তি হয় শ্রমিক দের। সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট বলে কিস্যুই থাকেনা ফলত কুকুরের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। হাউসিং টি বানানো হয়ে গেলে তাদের হয় গেটেড কম্যুনিটি আর তাদের তৈরী করা কুকুর বংশ চারপাশের পাড়া বেপাড়ার প্রান অতিষ্ঠ করতে থাকে। এইত উদোর পিন্ডি অবস্থা। লেপার্ড এর কাছে একেকটা পাড়া বিরিয়ানির দাওয়াত এর সমান। আসবে না তো কী।
  • সেকেন্দার মিত্র | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৫329652
  • ঐজন্যে আইআইটিতে লেপার্ড ঘোরে, পাওয়াই একটা ডাম্পইয়ার্ড।

    আমাদের বাড়ির আশেপাশে একটা দুটো কয়েকমাস ঘুরে গেলে পারে।
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২০329651
  • ডিট্টো।

    আমি প্রথমবার পড়েছিলাম ক্লাস এইটে, পোষায়নি।
  • sosen | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৮329650
  • গন্ডালু বড়ো হয়ে আর ভাল্লাগলো না
  • Arpan | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৫329649
  • মামী, ঠিকঠাক ওয়েস্ট ম্যানেজমেন্ট না করলে এরিয়াতে কুকুরের সংখ্যা বাড়ে আর কুকুর খেতে লেপার্ড আসে।

    এইদিকগুলো এখনো ডেভেলপিং কাজেই ওয়েস্ট ম্যানেজমেন্টের মা-বাপ নাই।
  • সেকেন্দার মিত্র | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১১329648
  • যাই চেক আউট করি। টিভিতে হ্যাপ দেখাচ্ছে, আর হেব্বি ল্যাদ লাগছে। কিন্তু এখন আবার আইআইটি যেতে হবে। ধুরঃ-(

    আর এই পওয়াইয়ের দিকটা কী ভয়ানক ঘিঞ্জি নোংরা রে ভাই!
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১০329647
  • উফ! দিষ্টু না দুষ্টু দুষ্টু
  • সেকেন্দার মিত্র | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৮329646
  • কলাবতী বরম প্রথমদিকেরগুলো ভালো। পরে প্রচন্ড একঘেঁয়ে হয়ে গেসলো।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৩329644
  • যাই হোক টি, গন্ডালু পড়িস নি? কলাবতী একটু পরের দিকে গন্ডালু আরেকটু আগের। আমার দিব্বি লাগত। বড় হয়ে আর পড়ার সাহস পাচ্ছি না, যদি খারাপ লাগে! আরেকজন ছিলেন 'কৃষ্ণা'। দেব সাহিত্য কুটীরের বইয়ের পেছনে বিজ্ঞাপন থাকত কৃষ্ণার অ্যাডভেঞ্চারের। কিন্তু আমি কোনওদিন হাতে পাই নি। এখানে কেউ কি পড়েছে?

    বাংলা সাহিত্যে, বিশেষত কলকাতাকেন্দ্রিক সাহিত্যমহলে 'দিষ্টু মেয়ে'র খুব অভাব। এই নিয়ে বহুদিন আগে একটা বইয়ের আলোচনা লিখেছিলাম গুচতেই।
  • kc | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ১০:০৩329645
  • জঘন্য। গালাগালি দিবিতো সোজা দাঁড়িয়ে দে বাপ। আইপি লুকিয়ে খিস্তি করা। বাসে ট্রেনে ভীড়ের মধ্যে হাত চালানো পাবলিক সব।
  • d | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৯329643
  • ইনি আসলে নিজের নামটি ভুল লিখেছেন। অবাক নয় ঐটি হবে 'কুবাক'। তবে কিনা বুদ্ধদেব বসু বলেছেন 'কটুবাক্য অক্ষমের হাতিয়ার' আর আমরা এখানে অনেকেই বু-ব'র এই কথাটা মনেপ্রাণে বিশ্বাসও করি। কুবাকবাবু/বিবি এইটি খেয়াল রাখলে ভাল হয়।
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৫329642
  • পড়লে ভয় লাগে। বারবার স্কুলে হানা দেওয়ার কারণ কী?
  • | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫৩329641
  • ৫০ টার মধ্যে ১২ টা রাজ্য আর ৩ টেরিটরি ককাশ।বাকিরা প্রাইমারি তে ভোট দিয়ে দুদিকের প্রার্থী নির্বাচন করে। তারপর একটিপ নস্য নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত