এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৬329490
  • যাব্বাবা ব্যবসাটা দাঁড়িয়ে গেলে উত্তরাধিকার লাগবেনা? এতজও যেমন
  • I | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৫329488
  • ভৃগুর তো দুই ছেলে-ধাতা আর বিধাতা; ডিডি জানবেন ভালো। কোনজন?
    স্বপনকুমার লেখার আগে ভৃগু মনুস্মৃতি লিখে হাত পাকিয়েছে। তবে না ঐ জিনিষ হাত থেকে বেরিয়েছে !
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৫329489
  • বহু সন্ন্যাসীরই পরিবার থাকে উনি তো একজন জ্যোতিষ মাত্র।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৪329487
  • কি বলে কেত নিত? কাল তুই কত রান করবি সেটা আমি আজকেই জানি।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩৩329486
  • শ্রীভৃগুর ছেলেপুলেও ছিল? সংসারী লোক?
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩১329485
  • ভৃগুর ছেলে আমাদের সাথে ক্রিকেট খেলত, কিছুতেই নামটা মনে পড়ছে না। প্রথমদিকে হেবি কেত নিত ভৃগুর নাম করে।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:৩০329484
  • স্বপনকুমারের রচয়িতা হলেন জ্যোতিষী শ্রী ভৃগু, উনিও শ্যামনগরের - ট্র্যাডিশন ধরে রাখতে হবে তো। ভারতচন্দ্র, ত্রৈলোক্যনাথ, শ্রী ভৃগু।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৯329483
  • এইদিকে আমি পাগো শুনে শুনে ভাবছি হয়ত একটা ল বাদ যাচ্ছে। ঃ-)
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৮329480
  • আমার কিন্তু ছোটবেলায় পাগো দিব্য লাগত। গোগোলও ভালো লাগত।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৮329481
  • বাজার করা নিয়ে লেখাটা পড়ে শ্যামল গঙ্গোপাধ্যায়ের বাজারের লেখাগুলো মনে পড়ে গেল। ঐগুলো নিয়ে সংকলন হয়েছে?
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৮329482
  • ভাগ্যিস আমি স্বপনকুমার পড়িনি। তাই তো এইসব হিলারিয়াস গল্পকথা, "তিনি একখানি সাইক্লোট্রন আনিয়া তাহাতে একমুঠো অ্যাটম ছাড়িয়া দিলেন, কড়কড় করিয়া অ্যাটম ভাঙিতে লাগিল। খানিক পরেই দিব্য গোলালো এক অ্যাটম বোম তৈয়ারী হইল। তখন তিনি সেই বোম হস্তে লইয়া বলিলেন মু হা হা হা", শুনে শুনে জিনিসটা আরো বেশী উপভোগ করতে পারি, বেশ একটা ম্যাজিক ম্যাজিক কেস। ঃ-)
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৭329478
  • ল = টা আবার কি? টাইপো কি কঠিন
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৭329479
  • আমার মাসতুতো দিদি ছিলো পাগোর ভক্ত। একবার জন্মদিনে দেখি ঐ বই দিয়েছে। ভাগ্যিস পাড়ার ল=দোকান ছিলো তাড়াতাড়ি পাল্টে নিয়ে এলাম। ঃ-)
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৫329477
  • ছোটবেলায়, যখন শুকতারায় বেরুতো সেইসময় পাণ্ডব গোয়েন্দা পড়তে ভালোই লাগতো। আনন্দমেলায় শিফ্ট করার পর থেকে আর পড়ে উঠতে পারিনি। একবারে খাঁটি ঠাসচড়যোগ্য ঃ)
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৪329475
  • বাহ! ভালো লাগল দেখে।
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৪329476
  • নবকল্লোল পেয়েছিলাম ঐ চত্ববেলায়। একখানি রগরগে গপ্পো ছিল। তার শেষের পাতা গুলো মানে যখন গপ্পো ক্লাইম্যাক্সে পৌচ্চ্ছে তখন, কটি পাতা পাওয়া যায় নি। সেই গপ্পোটা পেলে বেশ হত।

    আর একখানা কিশোর প্রেমের গপ্পো পড়েছিলাম সেটা পেলেও দিব্য হত।

    লাইব্রেরি থেকে গুচ্ছ গুচ্ছ গোয়েন্দা গল্প পড়তাম।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২৩329474
  • @hu এই যে,

    http://www.bookspatrabharati.com/index.php?categoryID=6&offset=30

    আমি যেটা কিনেছিলাম, সেটার প্রচ্ছদ অ্যামন না হলেও 'ছোটদের' লেখা ছিল।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২২329472
  • সময়ের দাবী, সমাজের দাবী, মানতেই হবে হোঁ বাবা।
    ঃ-)
    (সিঁফো, দরিয়ার কাছ থেকে এই হোঁ বাবা ধার নিয়েছি, মাঝে মাঝেই চিন্তাভাবনার মধ্যে বলে নিচ্ছি, মন ভালো হয়ে যাচ্ছে। ওকে অনেক ভালোবাসা জানালাম। )
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২২329473
  • ঐ আস্তে আস্তেটাই বড়ো কথা। এত স্লো যে বাংলাভাষা লুপ্ত হয়ে মিউজিয়ামে বাকি পরিবর্তন সম্পন্ন হবে।
  • aranya | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২০329470
  • হ্যাঁ, আউটসাইডার মনে হতে পরে। তেমন মনে হলে রসগ্রহণের বাধাও হতে পরে - এগ্রিড।

    তবে সব মেয়ের তেমন মনে হবে না, এটাও ঠিক। শীর্ষেন্দুর কিশোর উপন্যাসের কোন চরিত্রের সাথে নিজেকে কখনো মিলিয়ে দেখেছি বলে মনে পড়ে না, যেমনটা আইডেন্টিফাই করেছি মতি নন্দীর প্রসুন বা কমল-এর সঙ্গে।

    কোন চরিত্রের সাথে নিজেকে এক করে না দেখলেও শীর্ষেন্দুর কিশোর উপন্যাস গুলো ভাল লাগায় কোন বাধা পড়ে নি।
  • Tim | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:২০329471
  • আমিও স্বপনকুমার চত্ববেলায় পড়েছি। ভালোই লেগেছে, ঐটা এমন সময় ছিলো যে বই পড়তে পাওয়াই একটা প্রাপ্তি মনে হতো। তবে সেই সময়েও আমি আনন্দলোক বা বর্তমান পছন্দ করতাম না, সুতরাং ঐটা লিমিটের বাইরে ধরতে হবে।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৯329468
  • তাই? উপেন্দ্রকিশোরের বইয়ের নাম বদলে গেছে?
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৯329469
  • যাক, নামটা পাল্টেছে তবে। আস্তে আস্তে তবে নতুন দিন আসছে।
    ঃ-)
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৮329465
  • হ্যাঁ, আগে তো ছেলেদের মহাভারতই ছিল। ছোটবেলায় আমারও এইটা নিয়ে একটু আপত্তিমূলক প্রশ্ন ছিল। তখন আমাকে বলা হয়েছিল এটা অনেক আগেকার লেখা, তখন লোকজন একটু ইসে মত ছিল, মেয়েদের জন্যে বইপত্র লেখার কথা খুব একটা কেউ ভাবতো না।

    নামটা পাল্টানো হয়ে থাকলে ভালোই হয়েছে।
  • hu | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৮329466
  • উপেন্দ্রকিশোরের রামায়ণ, মহাভারত দুটোই তো ছেলেদের। দুটো বইই খুব ভালো সন্দেহ নেই। কিন্তু আমারও ছোটবেলায় এসব দেখে কেমন ফাঁকা ফাঁকা লাগতো। তাই তো নিজেই মহাভারত লিখতে শুরু করেছিলাম।
  • T | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৮329467
  • স্বপনকুমার আমিও ছোটোবেলায় পড়িনি। একটাও না। ধেড়ে বয়সে পড়তে গিয়ে কেমন যেন লাগছিল। স্বাভাবিক। তখন আফশোস হ'ল, কেন এটা ছোটোবেলায় পড়িনি। হয়তো অন্যরকম ভালো লাগা তৈরী হ'ত।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৭329464
  • এই স্বপনকুমারই কি সেই "দুইহাতে দুই উদ্যত রিভলবার আর ডানহাতে টর্চ" নিয়ে ছুটে চলে? ঃ-)
  • rabaahuta | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৫329462
  • অরণ্যদা স্বপনকুমারকে ছোটদের জন্যে বললে না তো? স্বপনকুমারের সিংহভাগ কিন্তু 'কলেজ স্টুডেন্টদের জন্য' ঃ)

    আমি আবার ছোটবেলায় স্বপনকুমার খুব কম পড়েছি, খুব কম বলতে এই একটা কি দুটো বই। একবন্ধু সমগ্র উপহার দিল ক বছর আগে, এখন পড়ছি। সুকন্যা রিক্সাভাড়ার পয়সা জমিয়ে স্বপনকুমার কিনে স্কুলে বসে পড়ে বন্ধুর বাড়িতে জমা রাখতো ঃ)
  • aka | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৫329463
  • গুরুতেও এসব নিয়ে প্রচূর তক্কাতক্কি হয়েছে।
  • Atoz | ১০ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৪329461
  • T, অনেককাল আগে "ছেলেদের মহাভারত" নামে এক বই ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত