এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ৩১ ডিসেম্বর ২০১৫ ২২:৫১324330
  • আমার স্টক অপশন্স রয়েছে। হুইস্কি ভদকা রাম সবই মজুত। আপতত একটু স্ক্রু ড্রাইভার বানিয়ে খাচ্ছি। লাজিজের কাবাব।
    সসেজ আর বেকন আছে, পরে দরকার হলে।
    এদিকে বৌ তার মাসতুতো ভাইএর সাথে দুপুরে ওপিয়াম গিয়ে গিলেপিটে এসেছে। সেখানে নাকি স্কচ দিয়ে স্ক্রু ড্রাইভার বানিয়ে দেবে বলেছিল, সেশ অবধি ভদকা দিয়েই খেয়েছে।
  • TB | ৩১ ডিসেম্বর ২০১৫ ২২:৩৬324329
  • এই দুর্যোগের দিবারাত্রে দুর্যোধন সংবাদ যারা দিলেন সবাইকে ধন্যবাদ। দেখি কোনটা কোনটা পাওয়া যায়।
    দুর্যোধন আর রাবণকে নিয়ে রামায়ণ আর মহাভারত মিশিয়ে যদি কেউ লিখ্ত ডিকনস্ট্রাকটিং মহারামায়্ণ, একটা প্যাঁজ রসুন দিয়ে জম্পেশ ব্যাপার হত।
  • Abhyu | ৩১ ডিসেম্বর ২০১৫ ২২:৩৫324327
  • মিঠুদি নতুন মেল করেছি দেখো
  • Arpan | ৩১ ডিসেম্বর ২০১৫ ২২:৩৫324328
  • আমি আধ ঘন্টা লাইন দিয়ে তবে কাউন্টারে পৌঁছলাম।
  • sda | ৩১ ডিসেম্বর ২০১৫ ২২:৩৪324326
  • মধুলোকায় কী ভিড়।
  • Arpan | ৩১ ডিসেম্বর ২০১৫ ২১:৩৯324325
  • হ্যাঁগা, সয়াসস বুঝি অর্ডার করলে বাড়িতে দিয়ে যায় না?
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ২০:৪৩324324
  • 'পোল্টে' মাছ ভাজা ঘেঞ্চু খুব ভালোবাসে।
    আর এই বছরের শ্রেষ্ঠ চমক হলো তিনি ঝাল খেতে শিখে গেছেন। আমি সব রান্নায় সহনীয় ঝাল দিয়ে দিচ্ছি।
  • Abhyu | ৩১ ডিসেম্বর ২০১৫ ২০:৩৬324323
  • মিঠুদি আজ বড় বড় পুঁটি মাছ ভাজা খেলাম। নরেন্দ্রপুরে।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ২০:৩২324322
  • হ্যাঁ। কাল বিকেলে গেলাম। আর এই দেরীর জন্যে নিপ্পন ভগা রাগ করে অনেক সয়াসস খাবার অভিশাপ দিয়েছেঃ)
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ২০:২১324321
  • হ্যাঁ গো তোমার সয়াসসের ব্যবস্থা হল? বরফ ঠেঙিয়ে গিয়ে?
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ২০:১৯324320
  • একটা হেডফোন লাগিয়ে গান শোনো।

    বৎসরকার দিনে আমাদের জাপানি খাবার- ভাবুন। ছেলে সুশির আনন্দে বিভোর।আমাদের হৃদি কম্পমান।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ২০:১১324319
  • উরেবাবা সিবিদের ক্যাম্পাসে তুমুল জগঝম্প শুরু হয়েছে। এদিকেও গুম গুম করে আওয়াজ আসছে। আমাদেরটা নাকি রাত দহ্সটায় শুরু করবে।
    উফ্‌ এই শব্দ মোটে সহ্য হয় না আমার।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ২০:০৭324318
  • জলের বোতলের সঠিক 'ইসে'টা জানতে পারলেই সব কুচ্ছো বেরিয়ে পড়বে;)
    অপিক্ষে করুন।
  • Abhyu | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৯324317
  • কুমুদি কই?
  • Abhyu | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৭324316
  • পাশের টেবিলের লোকের কাছে খবর নিন (আমার মতো লোক আর কোথায় পাবেন? দু মাস পরে খপর ফাঁস করবে)
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৬324315
  • মাটনরোস্ট! যাক তাও ভাল।

    কিন্তু হ্যাঁ সিকির কেসটা বেশ গোলমেলে ... এবং সিকি ও ব্ল্যাংকি একে অপরের গোপনীয়তা রক্ষার স্বার্থে মোটেই মুখ খুলছে না।
  • Abhyu | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৫324314
  • তবে কিনা নিজে হাতে আঁকা কার্ডের কদরই ছিল আলাদা। আমি আঁকতুম, পেতুম কম, দিতুম বেশি। স্কুলের মিসরাও পেতেন (পার্টিকুলারলি যাঁরা পরীক্ষার খাতা দেখতেন)
  • হুঃ | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৩324313
  • সিকি আর বুনান এখন মাটন রোস্ট আর লালজল-ফটাশজল সমেত ন্যু ইয়ার মানাচ্ছে পাহাড়ে। ওসব কুড়িপ্লুরাল কি হাপসেঞ্চুরি - সব কুচ্ছো।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫২324312
  • *বেড়াতে বেরিয়ে
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৫১324311
  • ঠিক ঠিক। আর প্রচুর লোক। মনে হত সব লোক রাস্তায় বেড়িয়ে পড়েছে।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৮324309
  • ঠিক দময়ন্তী, ভাইবোনেও কার্ড দেওয়ানেওয়া হত। তবে জানিনা কেন সেকথা মনেই ছিলো না;)
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৮324310
  • হ্যাঁ ফ্লুরিজের পাশ দিয়ে গেলে ঐ ঠান্ডা হাওয়ার ঝাপটা আর হাল্কা একটা ভ্যানিলা চকোলেট ওয়েফার মেশানো সুগন্ধ ...
    উফ্‌ ডিডি তো পুরো নস্টালজিক করে দিলেন।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৭324308
  • বৌমা ঐ কার্ড পাওয়ার বয়সে সিঙ্গুরের নামই জানতো না। ঈ তো অনেক দূরের কথা। যাদের নাম জানতো,তাদের ভাবগতিক দেখলে এখন দাঁত ছিরকুটে পড়ে যেতে ইচ্ছে করেঃ(

    তোমার প্রাক যৈবনের কার্দ দেওয়ানেওয়া র গল্পের মধ্যে হুমদো আপিস কোত্থেকে ঢুকে গেল!!!
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৬324307
  • লোকে সাঁঝের ব্যালায় সাহেব পাড়ায় আলো দেখতে যেতো। হগ মার্কেট,পার্ক স্ট্রীট। ব্যাবাক লোকে কেক কিনতো। পকেট বুঝে ব্যবস্থা। ফ্লুরী থেকে বা পাড়ার পল্টুদার দোকান থেকে।

    বড়ো বড়ো রেস্তোরাতে কারা জানি সব খুব সেজে গুজে ঢুকে যেতো। দরজা খুললে পাশ দিয়ে হেঁটে যেতে যেতে ঠান্ডা বাতাস গায়ে লাগতো আর অর্কেস্ট্রার আওয়াজ।

    হায় সেই মায়াঘেরা সন্ধ্যা।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৪০324306
  • উফ্‌ বাজী এখনও পোচন্ড ফাটায়। এইতো আমি তো রাত বারোটা অবধি জেগে থাকতে পারি না সাধারণতঃ, কিন্তু বারোটায় এমন দুমাদ্দুম বাজী ফাটাবে যে জেগে যেতেই হবে।

    আর শুধু বন্ধুবান্ধব কেন কাছাকাছি বয়সী ভাইবোনেরাও তো কত কার্ড পাঠাত একে অপরকে।
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৯324305
  • আর পয়লা তারিখে খপরের কাগোজে "বছোরের শেষ সুর্য" বলে ছবি ছাপাতো। একই টাইপের সেই লাল লাল গোল গোল সুর্য্য। কিন্তু প্রতি বছরেই ছাবা হোতো।
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:৩৭324304
  • এরকম হোতো? বৌমাকে নিরপেক্ষ কার্ডে "ঈ" লিখে সেন্টে ঢেলে কার্ড পাঠাতো?

    এ সব আমি জানি না।

    আপিসে হাক্লান্ত বড় সাহেবেরা পাঁজা করে রাখা গ্রিটিংস কার্ডে একটানা সই করে যেতেন ইরিমিরি করে। এফিসিয়েন্ট সেক্রেটারী টপাটপ সেগুলি খামে ভরে পাঠিয়ে দিতেন। পোস্টাপিস ভরে যেতো ঐ সব কার্ডে।

    তবে রাত বারোটা বাজলেই ধুম ধাড়াক্কা বাজী ফাটতো। আর হাউই। চার্চে ঘন্টা বাজতো। খিদিরপুর আর কোন্নগড়ের ডকে রাখা জাহাজেরা ভোঁ বাজাতো। ফোর্ট থেকে তোপ দাগাতো। আলিপুরে যতেক বাঘ সিংগীরা হালুম করে ডাক পারতো। বেশ হৈ হল্লা হোতো।
  • | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:২২324303
  • হোঁৎকা গোলাপ শুধু না। আরো ছিলো। লাল গোলাপওলা কার্ড দিলে দুষ্টু ছেলেমের বাড়ির লোক পাছে কিছু টের পেয়ে যায়,তাই সমুদ্রের ওপর এক ঢ্যাবা সুজ্জো উঠছে, নারিকেলে গাছের ঝিরিঝিরি পাতা নড়ছে জাতীয় 'নিরপেক্ষ'কার্ডও পাওয়া যেত। সুদীপ্ত,শান্ত(নু) এরা স্বনামেই কার্ড দিতে পারতো।বাকিরা কেউ কেউ শুধু নামের প্রথম অক্ষর দিয়ে কাজ সারতো। বাড়িশুদ্ধু সবাই কার্ড দেখে সন্দেহ করবে বলে,মেয়েদের নামে কার্ড পাঠিয়ে নিজের নামের অক্ষর টা আলাদা করে গোল্লা পাকিয়ে দিত।পোস্ট করলে তো কথাই নেই, বাড়িতে কার্ড এলে সবাই দেখতো( প্রাইভেসির বালাই ছিলো না),আর বিশেষ কার্ড হাতে হাতে দিলে তাকে পড়ার বইয়ের মলাটে ঢুকিয়ে রাখতে হতো।
    তবে মেয়েরা মেয়েদের কার্ড দিত, ছেলেরা নিজেদের মধ্যে কার্ড বিনিময় কত্ত বলে দেখিনিঃ))
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৯:০২324302
  • আর লোকে কার্ড পাঠাতো। বিশ্রী সব হোঁৎকা গোলাপের ছবি ওয়ালা।সেই সব কার্ড পাঠিয়ে আবার পোস্ট কার্ডে লিখে পাঠাতো - কার্ড পেইছিলি তো?
  • dd | ৩১ ডিসেম্বর ২০১৫ ১৮:৪৮324301
  • আর ব্যাবাক লোকে নু ইয়ার রেজোলিশন বানাতো। কী সুন্দর সব। সিগ্রেট খাবো না, মদ ছোঁবো না। রোজ হাঁটবো। ভালো ভালো বই পড়বো। টই শেষ করবো।

    মিছে কথা। পরের দিনই ভুলে যেতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত