এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিংগল k | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৫২324091
  • বছর গুনলে একটু ছোট হলেও হতে পারেন, কিন্তু জ্ঞানে গুনে বিদ্যায় বুদ্ধিতে আপনি ঢের বড়...
  • Kaju | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৪324089
  • ও বাবা সাঁতার টাতার কাটতে জানিনা ! এখন শিখতেও পারব না আর। এখন আমার স্রেফ সারাতে কলারের ব্যাপারে কোনটা বেশী ভলো সেইটে বলেন। পাইদি পরে দেখে বোলো কিন্তু বা যিনি এই কলার বেল্ট পরার দুঃখের দিন কখনো কাটিয়েছেন।

    সিঙ্গুল কে-দা আমারে আবার কাজুদা কন কেনে? আমি তো ছোট আফনার থিকে। ক-অ-বে থেকে দেখছেন..
  • সিংগল k | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৯324088
  • কাজুদা, কলার পরে থাকা খুব ভাল, আপিসে সেটা খুলে ঘাড় এদিক ওদিক করা আরো ভালো, তবে সবার চে ভাল হল সন্ধে /সকালে এট্টু সাঁতার কাটা। তা ধরুন এই মিনিট কুড়ি।

    আমিও সুবীরবাবুকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম, জানিয়ে গেলাম।
  • Kaju | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৪:২০324087
  • পাইদি তুমিও কলার বেল্ট লাগাচ্ছ শুনে একটা জিনিস জিগেস করছি। আপিসে বসে থাকার সময় ওটা কি সব সময় লাগানো থাকা দরকার নাকি মাঝেমধ্যে খুলে ঘাড় এদিক ওদিক করা ভালো?
  • pi | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৪:১৬324086
  • আরে আমিও এটাই দেখে লিখতে এলাম।
    সেই পাগল হাওয়া ... ঃ(
  • cb | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৪:১৪324085
  • হটাৎ এবেলায় দেখলাম সুবীর সেন মারা গেছেন :(

    সলিলদা.কম এ গিয়ে কিছু গান শুনি
  • OshKosh B'gosh | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৩:২৮324084
  • ICDCN এর সাথে আমরা একটা ওয়ার্কশপ করি ComNet-IoT বলে। সেইটা আছে ৪ তারিখে, এসএমইউ তে। পুরো কনফারেন্স থাকবো না।
  • T | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৩:১৩324083
  • কনফারেন্স নাকি? সময় বার করতে পারলে জানিও।
  • lcm | ২৯ ডিসেম্বর ২০১৫ ১৩:০১324082
  • হা হা।
    পার্সোনাল ইনজিওরি ক্লেইম, লায়াবিলিটি --- ঈশান যদি একটু বলত আঙ্গুলটা বুলবুল করছে, মাথাটা গুলগুল করছে, লেখা বন্ধ রাখতে হবে তোমাদের জন্য -- কম্পেনসেশন ফর বডিলি হার্ম ---
  • de | ২৯ ডিসেম্বর ২০১৫ ১২:৪৫324081
  • উফ্‌ফ্‌ফ্‌!!!

    ঃ)))
  • | ২৯ ডিসেম্বর ২০১৫ ১২:৩৯324080
  • বইয়ের দোকানের কথায় মনে পড়লো, কাল একটা কান্ড হয়েছে। বাবা ছেলে আমাকে অন্য দোকানে নামিয়ে বইয়ের দোকানে গেছে। আমার কাজ সেরে বইয়ের দোকানে ফিরে দেখি বাবা নেই,ছেলে বসে বই পড়ছে। বাবা কোথায় জিগাতে বল্লো, ওর তো হাত কেটে গেছে,রক্ত বন্ধ হচ্ছে না, তাই বাথরুমে জল দিতে গেছে। বাবা একটু বাদে ফিরতে দেখি,তর্জনিতে কাটা দাগ,রক্ত জমে আছে।

    হয়েছে কি, কাফেতে পেতে রাখা সোফার পেছনে একটা স্ক্রু টাইপের জিনিস বিশ্রি ভাবে বেরিয়ে ছিলো।ওটার পাশ দিয়ে যাবার সময় হাতে লেগেছে।আধঘন্টা আগে ঘটনাটা ঘটেছে, উনি কাউকে কিছু বলেন নি।শুনে আমি কাফের মহিলাকে গিয়ে বলতে সে একশোবার সরি সরি করতে করতে ফোনে স্টোর ম্যানেজার কে ডেকে পাঠালো। তারপর 'ধরো সীতা' র মত সোফা ধরে দাঁড়িয়ে রইলো।একটু বাদে এক ঝুঁটিবাঁধা ম্যানেজার এসে হাজির।

    নানাদিকে দৌড়োদোড়ি করে সে সোফার পেছনে কিছু একটা ব্যবস্থা করলো।ভাবলাম এখানেই শেষ। ওমা,নাটকের সবে শুরু হলো! এক ফোন বার করে আঙুলের ছবি তুলে আবার দৌড়ে অন্যদিকে চলে গেলো। ছেলে বই বন্ধ করে হাঁ করে আছে,আমরাও রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি। মিনিট দশেক পরে দুটো ফর্ম নিয়ে সে আবার হাজির। নামধাম,আঘাতের বিবরণ লেখার পর বলে, তুমি হাসপাতালে যেতে চাও? আমরা সপরিবারে হাঁ করে ফেল্লাম, বল্লো,কিছু করার নেই, তোমরা যদি নিজে গাড়ি চালাতে না চাও, আমরা অ্যাম্বুলেন্সও ডাকতে পারি। সৈকত বল্লো, যেতে চাই না,তখন ব্যাটা অন্য ফর্মটা বের করে বলে, তাইলে এইটা সই করে দাও, সেখানে লেখা আছে, আমি সবকিছু বলেছি, এখন উনি মারা গেলে কোম্পানি দায়ী নহে!!
  • dd | ২৯ ডিসেম্বর ২০১৫ ১২:৩৬324079
  • আমি এই মাত্রো স্টারোয়ার দেখে আসলেম। সেও আবার 3Dতে। মরি মরি। তবে যে স্পয়লার নিয়ে অ্যাতো হৈ সৈ - আমার ত্যামন শকিং লাগলো না। তবে আপনেরা ছেলেমানুষ - হয়তো কেঁদেই ভাসিয়ে দিবেন।

    শুনুন, পরের স্টারোআর মুভীর স্পয়লার জানতে চান? এক ছেলেমানুষ আমায় জানালো। যে মে'টিকে এইবারে দ্যাখানো হোলো - কী যেনো নাম - সেটাই প্রকাশ পাবে যে সেই ই হান সোলোর মে'। আর যে ছেলেটিকে এবারে সোলোর ছেলে দেখানো হয়েছে সিটি প্রকৃত প্রস্তাবে লুকে স্কাইওয়াকারের ছেলে। বা এরকম কিছু।

    মনে হচ্ছে পরের এপিসোডটা বাংলা সিরিয়ালের মতম হয়ে যাবে।
  • OshKosh B'gosh | ২৯ ডিসেম্বর ২০১৫ ১২:২৪324078
  • পাওয়া গেসে, কিন্তু তাজ্জন্যে একদিন আগে গিয়ে বসে থাকতে হবে। দুই তারিখে যাবো, পাঁচ তারিখে পালিয়ে আসবো।
  • | ২৯ ডিসেম্বর ২০১৫ ১২:০৮324077
  • দে, খুবই খারাপ ব্যাপার। অন্য দোকানের কার্ড দিয়ে দেখতে পারো,এই যেমন গ্যাপ,ক্লেয়ার্স জাতীয়। সেগুলো পড়ে থাকার খবর না পেলে ঐগুলো দিতে থেকোঃ)
  • 4z | ২৯ ডিসেম্বর ২০১৫ ১২:০৪324076
  • এলসিএমদা, দেখেছি। এখন airbnb দেখছি।
  • lcm | ২৯ ডিসেম্বর ২০১৫ ১২:০১324075
  • ফোজ্জি, ঐ যে কয়েকটা স্ট্যান্ডার্ড হস্টেল ওয়েব সাইট আছে hostels.com এইসব দেখতে পারো। অবশ্য আমি শিওর এগুলো তুমি অলরেডি দেখেছ বা দেখছ। আর, লোকাল ক্রেইগ্‌স্‌লিস্ট কাজে দিতে পারে।
  • de | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:৫৮324074
  • থ্যাংকু, থ্যাংকু দমদি -

    মিঠু, এখেনে বাপমায়েরা বইয়ের্দোকানে মোটে যানটান না - আমার দেওয়া ক্রসওয়ার্ডের গিফট কার্ড কতজনের নাকি বাড়িতেই পড়ে আছে বলে তারা পরে কয়েচেন - তাত্থেকে বই কিনে দিলে যদি পড়ে -
  • পুপে | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:৫৭324073
  • জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বোধহয়!
  • T | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:৫৪324072
  • সিংহপুর! অরিজিতদা কবে আসছে?
  • cb | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:৩৮324071
  • ইয়েস স্যার, হট স্প্রিংয়ে না নেয়ে ফিরবেন না
  • OshKosh B'gosh | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:৩৭324069
  • উফ্‌, সিংহপুরের টিকিট নিয়ে কাল সন্ধ্যে থেকে কী ঝাম! একটা করে অপশন দিচ্ছে, আমি ওকে করচি, আর তারপর সেটাও বিক্কিরি হয়ে যাচ্ছে।
  • | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:৩৪324067
  • এখন তো পাইকারি হারে বইয়ের দোকানের গিফট কার্ড উপহার দিই,এক যদি না কি ভালোবাসে স্পষ্ট করে জানি। ঝামেলা নাইঃ)
  • 4z | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:৩৪324068
  • এলসিএমদা, হোটেল না, ইউথ হস্টেলের ইনফো হলে ভাল হয়। তবে সস্তার হোটেল হলেও চলবে।
  • de | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:৩১324066
  • দমদি - পার্সিপোলিসের লিং পেলে এখানেও দেবে প্লিজ? আমাকেও একটি টিনকে গিফটাতে হবে -

    ইঃ - সিলভার কয়েন গিফট করে নাকি কেউ?

    ভাগীদারের জন্মদিন ছিলো নাকি? শুভ বিঃ জন্মদিন!
  • aranya | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:২৯324064
  • থ্যাংকস এলসিএম, ম
  • lcm | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:২৯324065
  • আরে ফোজ্জি, আমার এক বন্ধু কয়েক সপ্তাহ আগে ঘুরে এসেছে, উষ্ণ প্রসবনে খুব স্নান করেছে। ওখানে চান নিয়ে আমি যা জানতাম ও তাই বলল। হোটেল বা রিসর্ট-এর সঙ্গে বা কাছাকাছি প্রসবণ-গুলো স্নানের পক্ষে ভালো। অন্য জায়ওগায় কমবেশি সালফারের গন্ধ।
  • de | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:২৭324062
  • কদিন বাড়িতে থেকে খুবসে বই পড়লাম - দারাশুকো, চোর চল্লিশা, বাংলার নকশি কাঁথা আর বাংলার কিংবদন্তি - বাড়ি না থাকলে বই পড়া হয় না!

    টিম, অরোরার ছবি দিও বেড়ানোর টইতে -
  • d | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:২৭324063
  • পেপারব্যাকে দুটো খান্ড আলাদা করে পাওয়া যাচ্ছে না মনে হয়। সেরকমই বলল। দাঁড়াও আমি একটু সার্চ মেরে দেখিও।
    মোটামুটি সিলভার কয়েনের ভুতটা নামিয়ে দিয়েছি .. আর একটু চেষ্টা করলেই ....
  • lcm | ২৯ ডিসেম্বর ২০১৫ ১১:২৫324060
  • অরণ্য,
    পাবলিক ইউনিভার্সিটি-গুলোতে ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাড স্টুডেন্ট ফেডারেল এবং স্টেট গ্রান্ট পায় না। জেনারেলি ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে প্রুফ দেখাতে হয় যে প্রথম এক বছরের সব খরচা সে নিজে বহন করার মতন যথেষ্ট ফান্ড আছে। তবে অনেক পাবলিক ইউনিতে সেকেন্ড ইয়ার থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট স্কলারশিপ কিছু থাকে। UCLA-তে যেমন নাই কিছু, এই যে ওদের সাইট থেকে --

    UCLA does not award scholarships or financial aid to undergraduate students who are not citizens or permanent residents of the United States. International students must prove that they have sufficient funds available to them to pay for their educational and living expenses. For example, students admitted to Fall Quarter 2013 will need a minimum of about $55,000 (with an additional $5,000 recommended for additional personal expenses, contingencies and summer expenses).

    প্রাইভেট ইউনিতে অবশ্য জেনারেলি তেমন কোনো বিধিনিষেধ সাধারনত থাকে না। আমি একজনকে জানতাম এসেছিল হাঙ্গেরি থেকে, প্রিন্সটনে বোধহয়, এবং সেই ছেলেটি ম্যাথেমটিক্স অলিম্পিয়াডে কিছু হয়েছিল, তো তাকে বড় স্কলারশিপ দিয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত