এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ২৪ ডিসেম্বর ২০১৫ ২২:৩১323730
  • হ্যা হ্যা হ্যা হ্যা...উফফ বাপরে বাপ...ডিডিদা, পারেনও বটে...হেসে উলটে যাচ্ছি...
  • dd | ২৪ ডিসেম্বর ২০১৫ ২২:২৯323729
  • ইটি কোনো বাচ্চার গপ্পো নয়। একটু এক ভামেরই কহানী।

    এক খ্যাতনামা অংকের অধ্যাপক এর সাথে আলাপ হওয়া মাত্র সেই ভামটি আহ্লাদী সুরে বলেন"আপনাকে ইট্টু চিমটি কাটতে পারি?" অধ্যাপকটি বিস্ময়ে খাবি খেতে থাকলে সেই ভাম তাকে বলেন "এতো টা বয়স হয়ে গেলো। বড্ডো সখ ছিলো কোনো একটা,যে কোনো একটা অংকের ম্যাস্টরকে একবার চিমটি কাটি। যাস্ট একবার"।

    ভাবতে পারেন? ইটি কিন্তু হুবহু সত্তি ঘটনা। গুচর অনেকানেক লোকই সাক্ষী আছেন।
  • dd | ২৪ ডিসেম্বর ২০১৫ ২২:২৫323728
  • ইটি শোনা গপ্পো,

    সেই একই সিন্ড্রোম। বাচ্চাকে না বলা যাবে না।

    লোকের বাড়ী বেড়াতে গেলে বাচ্চাটি মাকে বলে"মাম মাম, আমার না,আমার না খুব ইসসে করছে"।" কী ইচ্ছে করছে ছোনু মনু?" জিগালে বলে "ঐ আন্টির একটা প্লেট আমি ছুঁড়ে ভাঙবো"। কোনো ভাবেই তাকে ডিস্ট্রাক্ট করা গেলো না। মা খালি বল্লেন,"সোনামনি, আস্তে ছুঁড়ো। বেশী জোরে ভাংলে যদি তোমার বেথু লেগে যায়?"

    আর এক পাড়াতুতো দিদিমা সেই ছানার বাড়ী এলেও বাচ্চাটি প্যাখনা ধরে "আমার খুব ইসসে করছে"। জানা যায় সে জীবনে কখুনো কোনো দিদমাকে চিমটি কাটে নি। তার মা ট্যাকটফুলি বোঝানোর চেষ্টা করে শেষটা অপারগ হয়ে অনুমতি দ্যান"কিন্তু আস্তে চিমটি কেটো, চুঞ্চু মুঞ্চু।"। সেই দিদমা না কি তিনদিন নাগাড়ে কাৎরেছিলেন।
  • sinfaut | ২৪ ডিসেম্বর ২০১৫ ২২:১৫323727
  • উফ কোত্থেকে যে এসব বাবামাগুলো শেখে।
  • dd | ২৪ ডিসেম্বর ২০১৫ ২২:১০323726
  • এক সত্য ঘটনা অবলম্বনে লিখিত।

    আমার এক আত্মীয়। তিনি বই পড়ে জেনেছেন যে বাচ্চাদের পাঁচ বছর বয়স পর্যন্ত্য কখনো না বলতে নেই। বললেই বাচ্চার মনে ডাউট ঢুকে যায়, ফলে তার পারসোনালিটি বাধাপ্রাপ্ত হবে, অ্যাজ এ রেজাল্ট সে হয়তো সি ই ও হবে না।

    ফলে বাচ্চাটিকে কখনো না বলা হোতো না।

    সে যে কী মারাত্মক অভিজ্ঞতা লিখে বোঝানো যাবে না। সব রকমের বাঁদরামী সহ্য করতে হবে,কিন্তু না বলা যাবে না। এই ভাবেই সে বড় হোলো।

    সেই দিনকার অসহ্য বাঁদর বাচ্চাটি আজ এক তিরিশ বছরের হুলো। এক নিতান্ত মিনমিনে ক্যাবলাটি।
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:৫১323725
  • হ্যা সেটাই। অনেক অনেক দিন বেশি লাগে ক্যানো সেটাই মুশকিল। ধরুন কুকুরকে লিটার ট্রেইন করিয়ে করিয়ে আমি একরকম এক্সপার্ট হইছি। এবার আমার এক মামাত ভাই সে হতভাগা একটা ওই পেলাস্টিক এর স্পেশাল পটিচেয়ার এ বসে পটাত। তাকে যত বলি একজায়গায় বসে কাজকর্ম সেরে তবে উঠবি তত সে পেছনে ওই মাল্টা দুহাতে করে ধরে সারা বাড়ি ঘুরে বেড়াবে !! আর আমাদের বাড়ির বাচ্চারা এত মুখে মুখে তর্ক করে সে বলার না। সবাই ডিনার করছে বসে সেখানে কিছুক্ষণ বাদে দেখা গ্যালো তিনি পাশেই এসে হাগতে হাগতে আলোচনায় যোগ দিয়েছেন। জিজ্ঞেস করায় বললেন তাতে কি তোমাদের চেয়ারে তো করছিনা ! এই হতভাগা কে পটি চেয়ার এর অভ্যেস ছাড়াতে বহুদিন লেগেছিল :(
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:৪৩323724
  • কুকুর বেড়াল বাচ্চার মত মানুষের ছানাপোনারও ট্রেনিং লাগে,আর অনেক বেশিদিন ধরে লাগে। বাচ্চারা শেষ সীমা পর্যন্ত চেষ্টা করে দেখে, বা বাপমার সহ্য এবং ধৈর্যের পরীক্ষা নেয়।আমরা ই পারিনা( হয়তো চাইও না)স্নেহ, মমতা ইত্যাদি পথরোধ করে, প্লাস রোজকার দিনযাপনের হাজার ঝামেলা সামলে দুটো খুদিখুদি দাঁত দেখিয়ে যখন হাসে, মনে হয় থাকুকঃ)
  • r2h | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:৩১323723
  • ইয়ে, ল্যাম্পস্ট্যান্ড ধরে দোল খাওয়াটা বানিয়ে বলা, তবে বাকীগুলো সত্যি! আর অনেক মা বাবা বাচ্চারা কম দুষ্টুমি করলে একটু মনোকষ্টে ভোগে।

    পিছিয়ে গিয়ে দমদির পোস্ট দেখলাম। বাঘাযতীন ফ্ল্যাটে মায়েরা বাচ্চাদের ভয় দেখাতো ঐ যে সায়ন রাক্ষস আসছে বলে ঃ)
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:২৯323721
  • মান্সুহের বাচ্চাকে দমেস্তিকেত করা সিরিয়াসলি হেভি কঠিন কাজ। আর বাদবাকি তো সব হয়ে যায়। ওই দমেস্তিকেত তাই হয়না। এর চে অনেক সহজে কুকুর-বেড়াল এমনকি আধা-ফেরাল এনিম্যাল রাও দমেস্তিকেতেদ হয়। বাঁদর কেও দমেস্তিকেত করা অনেক সহজ।
  • সে | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:২৯323722
  • দ এর ঘটনাটা নিয়ে ভেবেচিন্তে মনে হল এর ফলে ঐ শিশুর মা তার অ্যাপ্রোচ বদলাবে না হয়ত। শুধু এরপর থেকে সজাগ হয়ে যাবে বাঙালির সামনে না বলে ফ্যালে। এবং হয়ত বাড়ি ফিরে তার নিজস্ব ন্যারেটিভে ব্যাপারটা ফলাও করে বাকিদের বলবে। বাচ্চাটার মন থেকেও ব্যাগের ভেতরের ল্যাপটপ ইত্যাদির দেখবার স্মৃতি মুছে গিয়ে মনে থেকে যাবে সেই এক রাক্খুশীর গল্প যে খুব ভয়ানক। এমন ঘটনা আমিও জানি। সময় করে পরে লিখে দেব। এখন খ্রিসমাস। চলি।
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:২৩323720
  • হুতো,এই সব কি সত্যি!!!পড়ে মনে হলো তোমার বাড়িতে বাঁদর/হনুমান বেড়াতে আসে।
  • r2h | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:১৬323718
  • মিঠুদির পোস্ট পড়ে আবেগে আপ্লুত হয়ে প্রায় চোখে জল চলে এলো। যে বাচ্চাগুলো বেড়াতে এসে ছবির ফ্রেম ভেঙে ফেলে রিমোট মুখে পুরে দেয় বই ছিঁড়ে ফেলে ল্যাম্পস্ট্যান্ড ধরে দোল খায় তাদের কথা মনে পড়ে অসহায় আবেগ।
  • সে | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:১৬323719
  • আবার বেশ খরচ এবং পরিশ্রম করে করে বাচ্চাকে বাঁদর বানানোর মত বাপ মা ও প্রচুর দেখি। অসংখ্য।
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:০৭323717
  • এগ্রিড।
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:০৩323715
  • * শ্রমসাধ্য
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ২১:০৩323716
  • পেরেন্টিং ব্যাপারটা অসম্ভব শ্রমশাধ্য কাজ। অধিকাংশই অত পরিশ্রম কত্তে চায় নাঃ(
  • | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:৫৭323714
  • বহু বাপ মাকে দেখেছি যারা শিশুর যে কোনও অসভ্যতাকে প্রশ্রয় দেন- ছোট বাচ্চা থুতু ছেটাচ্ছে আর হাসছে। পিতামাতা আপ্লুত। দু-আড়াই বছর বয়েস, যেন মজা করছে এবং ওরাও মজা পাচ্ছেন। এই শিশু বড় হয়ে লোকের বাড়ি এসে যখন অসভ্যতা করে, বাবা-মা বলেন, এত দুষ্টু হয়েছে না, কী যে করি.... কেন জানি না, এদের মনে কোনো সংশয় নেই,যে বাচ্চার সব অসভ্যতাই 'দুষ্টুমি' নয়,আর এইগুলো শুধরে দেবার চেষ্টা করা দরকার,বা নিজের শিশুপালনের 'অ্যাপ্রোচ' বদলানো দরকার। বাইরের পৃথিবীতে সবার 'অসভ্যতা' ভালো নাও লাগতে পারে।
    বাপ-মা হতে ভাগ্যিস কোনো পরীক্ষা দিতে হয় না!
    ভদ্রসভ্য( মারামারি করে না, জিনিসপত্র ছিনিয়ে নেয় না, বুলি করে না ইত্যাদি) বাচ্চা দেখলে তখন একটা তুলনামূলক আলোচনা এসে যায়, ক খুব ভালো দেখেছো,ওর মত হতে পারো তো... অবশ্য মা(তুমি) যা রাগী! আমি তো ছেলে/মেয়ের সব কথাতেই গলে যাই,বকতে পারি না... এই জিনিস দেখতে দেখতে হেজে গেলামঃ(
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:৫০323713
  • @পোটকে,

    রাইডো.বাইক দেখলাম। কিমি প্রতি পাঁচ টাকা বেশি। ওলা শেয়ার বা ব্লাব্লাকার প্রেফার করব।
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:৪০323712
  • ঠিক্করে করতে হলে বেশিরভাগ কাজই খুব কঠিন হয়ে যায় ঃ)
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:২৭323711
  • আর এই ফেয়ারি বনাম বিস্ট ব্যাপারটা শিশুসাহিত্যে এমনভাবে মিশে আছে, এ বাদ দিয়ে পেরেন্টিং করা বেশ কঠিন।

    কিন্তু ভাষার ব্যারিয়ার আছে ধরে নিয়ে সামনের লোকের সম্পর্কে আজে বাজে কথা বলা বেশ চলে। আর বাচ্চাদের হামেশাই-ঐ দেখো, ঐ পিসিটা কাকুটা খুব রাগী--তোমায় এই করবে ঐ করবে-এরকম বাবা মায়েরা বলে থাকে, আমি অনেকবার প্রতিবাদ করেছি। খুব বাজে অভ্যাস।
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:২১323710
  • হ্যা ওটাই তো।
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:১৯323709
  • মানে বলতে চাইছি যে ঐ ডাইরেক্ট রেফারেন্স না দিলে কিছুই করার থাকতো না। এতে শিশুর ভূমিকা কিস্যু নাই, মায়ের অসভ্যতাই প্রকাশ পায়।
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:১১323708
  • দেখো বাপু এ গল্পের ভালো মন্দ কিছু হয় না। দমুদিকে দেখিয়ে বলেছে, এমনি রাক্ষুসির গপ্পো বল্লেই বা কি করতে? কিছুই বলার থাকতো না।
    দমুদির প্রতিক্রিয়াটা আমার খুব ভালো লেগেছে
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:০৩323707
  • গান গা। গেটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়।
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:০১323706
  • হু একদম। সিসু তো পোবিত্ত ! আই জাস্ট কান্ট্ অন্দার্স্তান্দ হোয়াই দে ডোন্ট ফীল এসেম্দ তু রিলিস দ্যাট পাইল অফ শিটি কোদ :|
  • Abhyu | ২৪ ডিসেম্বর ২০১৫ ২০:০০323705
  • "name: দ mail: country:

    IP Address : 24.97.84.61 (*) Date:24 Dec 2015 -- 07:45 PM

    ঠাসঠাস থাপ্পড়, ছাতা না ভেঙ্গে যাওয়া অবধি ছাতা দিয়ে পেটানো, গালের চাপদাড়ি খামচে টেনে নাকেমুখে ঘুঁষি বা অঙ্গবিশেষে মারতে গিয়ে এগিয়ে আসা ভুঁড়িতে পদাঘাত -- এসবই পুরুষজাতির উপরে প্রয়োগ করেছি। ফলে ...."

    বেশ করেছ। তোমাকে আমি পরমবীর পদিপিসী উপাধি দিলাম।
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৫323704
  • এই তো আর এক ঘন্টা। গেটে বসে আছি ঃ)
  • Tim | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৯:৫৪323703
  • গল্পটা ভালোনা। রাগ হয় বিরক্তি জাগে, প্রতিকার বিশেষ নাই। মাতৃক্রোড়ে শিশু ঠাকুরের মত, তার দোষ ধরতে নাই এ মোটামুটি গ্লোবাল কনসেপ্ট।
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৯:৫০323701
  • তিমিদের কটায় ফ্লাইট?
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৫ ১৯:৫০323702
  • না না, মারপিট কেনে। ঐটুকুই যথেষ্ট। মহিলার শক কাটতে টাইম লাগবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত