এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:০৩323460
  • ওহ! ফ্লপি। স্মৃতি তুমি ডিস্কের -- কম্পুতে সফটওয়্যার বসানো - ডিস্ক ওয়ান অফ্‌ ফিফ্‌টিন ... ... অরুণ প্রাতে ফ্লপি হাতে জলদি চল...
  • Div0 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:০২323459
  • ফ্লপি ডিস্ক শুনে ইমেশন আর ম্যাক্সেল দুটি কোম্পানির নাম মনে পড়ল। আরও একটা ছিল যেটা সস্তা হত নাম ভুলে গেছি। তবে ম্যাক্সেল দেখছি এখনও 1.44 MB ডিস্কেটগুলো বিক্রি করে, মানে এখনও কাস্টমার আছে!
    http://www.amazon.com/MAXELL-556531-Floppy-Disks-30-pk/dp/B00009QP2Q

    এখন ফ্লপির মতন দেখতে কোস্টার পাওয়া যায় :(


    হায় ই. বালাগুরুস্বামী :(
  • T | ২৩ ডিসেম্বর ২০১৫ ১৩:০০323458
  • পোটকেদা, মেল করিয়াছি। জিমেল।
  • Div0 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৩323457
  • লটারি পেলাম। মানে তৎকালে কনফার্মড টিকিট কালকের। রেইলওয়েজের ক্লকের সাথে সিস্টেম ক্লক সিঙ্ক করে বুকিংবিধি মেনে নামার (লগিন করার) ফল।

    ইয়াঃ ক্রুর
  • সে | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪১323456
  • সিংঘল K,
    আমি ফ্লপি ডিস্ক লাইফে খুব্যাক্টা ইউজ করবার চান্স পাইনি। ১৯৯৭ র শেষে হাতে কয়েকটা ধরেছিলাম। তার আগে ভুলভাল ছুটকো ছাটকা কয়েকটা চাগ্রী করেছি যেগুলোয় কম্পিউটার লাগে না।
  • Div0 | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৩৯323455
  • ছোটাইদিকে বিলেটেড হ্যাপী বাড্ডে।
  • পুপে | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:৩৫323454
  • * অজন্তা অপরূপা
  • পুপে | ২৩ ডিসেম্বর ২০১৫ ১২:২০323453
  • রুবানশপে নারায়ন সান্যালের অপরূপা অজন্তা বইটা খুঁজে পেলাম না। এখন কি বইটা আর কিনতে পাওয়া যায়না?
  • সিংগল k | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৩৪323452
  • রিপোর্টটা আসলে ছিল সাগর আইল্যান্ড এ প্রপোজড মেরিন পার্কের ফিজিবিলিটি রিপোর্ট। এই এইটের -
    http://www.indiaenvironmentportal.org.in/content/66401/marine-park-for-sagar-island/
    রিপোর্টটা তো আমার পুরো মনে নেই, কিন্তু সেটা আসলে ছিল পর্যটনকে ঘুরিয়ে প্রমোট করার অছিলামাত্র। সংরক্ষনের নামে ট্যুরিজমের হাতে এলাকাটাকে তুলে দেবার যুক্তি সেথায় চমত্কার ভাবে সাজানো ছিল। কি কি করা হবে, ক্যামোনভাবে করা হবে, কোথায় কোথায় সেসব করার মত জায়গা পড়ে রয়েছে (কিন্তু চীনা চক্রান্তে কিছু মাওপন্থী মত্সজীবী সেইসব পর্যটনসম্পদ দেশকে ব্যবহার করতে দিচ্ছে না, তার ওপর জাঁকিয়ে বসে আছে এইসব আরকি...)
    [ডিঃ -ফার্স্ট ব্র্যাকেটের অংশ রিপের্টে সরাসরি নেই কিন্তু।]

    সে সব আমার দেখা বা মতামত জানানোর সুযোগ ছিল না। নানারকম অ্যাডভেঞ্চার স্পোর্টসকে সেই প্রোপোজড মেরিন পার্কে প্রোমোট করার রেকমেন্ডেশন ছিল। সেলিং, উইন্ড সার্ফিং, প্যারা গ্লাইডিং, ওয়াটার স্কিয়িং, রিক্রিয়েশনাল ডাইভিং ইত্যাদি। তার মধ্যে আমি শুদু ঐ রিক্রিয়েশনাল ডাইভিং চ্যাপ্টারটাতে চোখ বুলিয়ে আমার সুচিন্তিত মতামত পোকাশ করেছিলাম। ব্যাস, ওটুকুই অবৈতনিক সাগরবিদ হিসেবে আমার কাজের এক্তিয়ার ছিল। ;)
    সাহারা প্রচন্ড বিরোধিতার মুখে পড়ায় সে সরকারী প্রকল্পও আর দিনের আলো দেখে নি। মুক্ত বানিজ্য অর্থনীতিতে সরকার ও ব্যবসা হল ঐ ডিডিদা যা বলেন - সাড়ে উনিশ আর পৌনে বিশ। সরকার তখনই করবে, যখন কোন পিপিপিতে কোন ব্যবসায়ী মহল উত্সাহ দেখাবে আর শাসকপক্ষের স্বজনরা সিন্ডিকেট ইত্যাদির মাধ্যমে নানা সুবিধা পাবে। যতক্ষন না হচ্ছে ততক্ষন এর ফরে রিপোর্ট আর পেপারের পাহাড় জমতে থাকবে।
    আর হ্যাঁ বিরুদ্ধ স্বর, (যদি থাকে) সেটাও সেই ফাঁকে সাফ করা হয়ে থাকে। সুতরাং আমার সুচিন্তিত মতামত কোন পক্ষে গিছিল জিজ্ঞেস করে আমায় আর অধিকতর লজ্জা দেবেন না। :(

    আর দিদির বক্তৃতা নিয়ে পাইদিদি ব্যস্ত হচ্ছেন কেন! ডিগ্রিতেই বলুন কি রেডিয়ানেই বলুন, দিদির পোকিতো অবস্থান, মানে অ্যাবসোলুট স্ট্যান্ড বলে কিছু হয় নাকি? আর সেই অর্থহীন বকবকানি খুঁজতে আমি নিজের হাতের ডিমের ঝোল ছেড়ে ধুুলো ঘাঁটব এরম বোকা আমায় পেয়েছেন নাকি? একটা ফিশফ্রাই পেলে নাহয় ভেবে দেখতে পারতাম।
    যাই দিদির গুন গাইতে গাইতে চাট্টি ডিম্ভাত খাইগে...... দমদম দীঘা দীঘা..মৌসম ভীগা ভীগা ..ইত্যাদি..
  • যাচ্ছেতাই | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:৩০323451
  • নতুন ফাফ FB Purityও আর চালাতে দিচ্ছে না। ফেসবুক ভর্তি জঞ্জাল।
  • OshKosh B'gosh | ২৩ ডিসেম্বর ২০১৫ ১১:২৯323450
  • ফাফ v43 আপডেট ন্যাড়াস্যারের বঙ্গলিপি প্লাগিনকে বাতিল করে দিলো। আনসাইনড প্লাগইন আর ইনস্টল করা যাবে না।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪৩323448
  • না না, রিপোর্টে শুকোনোর মেশিন নিয়ে জানতে চাইনি।
    ওখানে পর্যটনকে কতটা ফিজিবল বলা হয়েছিল ?
  • d | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪৩323449
  • হায় জিপডিস্ক শুধু সরোজবাবু সমীরবাবুর মুখে শুনেছি। সত্যম রায়চৌধুরীরা তাদের ইনস্টিতে ৯৬ পর্যন্ত এইসব কেনে নি। আর ৯৭তে আমি সোওজা লাফ মেরে মেনফ্রেম আর AS/400 এ চলে গেলাম। গ্লোবসিন কিনেছিল দুটোই। Y2K চলে যাবার পর ওদের মেনফ্রেম ব্যবহার না করে করে বসে গেছিল। ওরা নাকি শাট ডাউন করে রেখেছিল কয়মাস। তাপ্পর চালু করতে গিয়ে দেখা গেল মেনফ্রেমের ভারী অভিমান হয়েছে। আইবিএম নাকি ৪৫ লাখ চেয়েছিল আপ এন্ড রানিং করে দিতে।
    তারপর তো ৯/১১ হল আর সব উল্টেপাল্টে গেল।
    আর জানি না।
  • সিংগলk | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪২323446
  • না না, ঐ রিপোর্টে শুকোনোর মেশিনের কথা ছিল না, সে অন্য রিপোর্ট।
    আর মেশিন তো টী ড্রাইং এর মেশিনের মত।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৪২323447
  • আরে ফ্লপি তো আম্মো ব্যবহার করেছি কত্ত। শুরুর দিকে সিডি আর ফ্লুরোসেন্সের ডাটা কপি করার আর তো উপায়ই প্রায় ছিল না। সিনিয়রদের দেখতুম পাঁচ ছ বছর শেষ বাঁধা ছাঁদার সময় হলে বস্তা বস্তা ফ্লপি ডিস্ক নিয়ে যাচ্ছে। আমারো ছিল বেশ কিছু, কোথায় কে জানে !
    জিপ ডিস্ক ছিল ডিপার্টমেন্টে মাত্র দুজনের।
  • সিংগল k | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৮323445
  • ডিডিদার কাছে অনেক অনেক সরি চাইছি, ভুল কোট করার জন্য।
    ঠিক তো ঠিক তো !! খেয়ালই ছিল না, অমার্জনীয় অপরাধ হয়েছে আমার, সেলাইকল প্রাপ্য। :(
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৭323443
  • কেলোদা, বুঝলাম। কিন্তু কী বলবো বুঝছি না, এতই উদ্ভট ব্যাপার স্যাপার সব।

    তবে দুটো কথা জানার ছিল, ঐ ফিজিবিলিটি রিপোর্টে কী বলেছিল ?
    আর বিলিতি মাছ শুকোনোর মেশিনের দাম কেমন আর কাজ কেমন করে? ( পেপারের রিপোর্ট চাইছিনা ঃ))

    আর, হার্ড ডিস্কটা খুঁজুন, খুঁজুন ! আজ নাহয় ডিমের্ঝোল নাই রাঁধলেন।
  • সিংগল k | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৭323444
  • আর জিপ্ ডিস্ক দমদি! তার কথা ভুললে চলবে ?



    আমরা তো হুলিয়ে ব্যবহার করিচি। এখনো কয়েকটা রয়েছে স্টকে। শুধু ড্রাইভগুলো ভোগে গেছে। সাইন্স কলেজে রেডিওফিজিক্সে একটা বাঁচিয়ে রেখেছে এখনো। দরকার থাকলে সেথায় ডাটা ছাড়িয়ে আনা যায়। :)
  • dd | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:৩৬323442
  • না, আমি কখুনো লরেন বাবু আর মনমোহনকে উনিশ আর বিশ বলি নি। নেভার।

    আমি সর্বদা সাড়ে উনিশ আর পৌনে বিশ বলে এসিচি।
  • d | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:২৯323441
  • ^ফ্লপি
    * আমাদের
    * হলদে
  • d | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:২৮323440
  • পোহ্লপি ডিস্ক, ফ্লপি ডিস্ক ..... কোন সুদূর অতীত থেকে ভেসে আসে ঐ শব্দ!! সোয়া পাঁচ ঈঞ্চির কালো কালো ফ্লপি ডিস্কের পাশে সাড়ে তিন ঈঞ্চির নীল রঙের ছোট্ট ছোট্ট ফ্লপি ডিস্ক একবাক্স দেখে সে ক্ষি উত্তেজনা আমাদেদ্র। আর ছোট ফ্লপিগুলো ঐ বড় কালোগুলোর মতন অমন ল্যাতপ্যাতে টাইপেরও নয়। তারপর কারা
    যেন ডেটাপ্রো বোধহয় বেশ হলিদে, লাল, সাদা রঙের অমনি ছোট্ট ফ্লপিও বের করেছিল ......

    আর এখন নিতান্ত সস্তার মোবাইলেও ওচ্চেয়ে বেশী মেমোরি থাকে ....
  • সিংগল k | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:২১323439
  • খবরটা দেখে থেকে তো সেই হার্ড ডিস্কটাই খুঁজছি পাইদিদি। কিন্তু ওটা বোধহয় আমার প্রথম হার্ডডিস্কের সঙ্গে রেখেছিলাম। সঙ্গে কিছু আট ইঞ্চি/ পাঁচ ইঞ্চি ফ্লপি। প্রথম হার্ডডিস্কটার সাইজ ছিল ২৮ এম বি মানে প্রায় পঁচিশটা সাড়ে তিন ইঞ্চি ফ্লপির সমান। কেডিদা আর সে দি এর কদর দিতে পারেন হয়তো।
    কোয়ান্টামটা ছিল প্রায় এক জিবি। মানে বিশাল ক্যাপাসিটি। কিন্তু কোন চুলোয় যে গুঁজলাম, খুঁজেই পাচ্ছি না। আমার হার্ডডিস্ক গরিমা খুবই ঈর্ষনীয়, সে আর লিখছি না। কিন্তু হারিয়ে গেলে চলবে ? বলুন তো! বিশেষ করে দরকারের সময়।

    @ পাইদিদি- 09:22 AM
    মত্সজীবীদের মাছ ধরতে না দেবার কারন হল ওতে নাকি ভারী পরিবেশ দূষন হয়। মত্সজীবীরা মাছ ধরে ধরেই পৃথিবীকে ধ্বংসের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। জানেন না জলে মাছের সংখ্যা বেশী থাকলে তারা জল খেয়ে খেয়ে সী লেভেল রাইজ ঠেকিয়ে রাখে। মত্সজীবীরা মাছ ধরে ফেলাতেই পৃথিবী ডুবে যাওয়ার যোগাড় ইত্যাদি ইত্যাদি। হাসবেন না, কিছুটা এরকমই অ্যাবসার্ড কথাবার্তা, তবে গ্রামেগঞ্জে এরকমই চলে। যাঁরা গ্রামেগঞ্জে রাজনীতি করেছেন বা এনজিওর হয়ে গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন তাঁরা নিশ্চয় জানেন। এমনকি অরন্যদাই তো পয়েন্টআউট করলেন - শহরের লোককে পর্যন্ত খাইয়ে দিচ্ছে যে - 'সরকার নজর রাখলে নাকি দ্বীপ-এর সমুদ্রে তলিয়ে যাওয়া রোধ করা যাবে'। কিভাবে, সেটা কোন সুস্থযুক্তির লোকের বোধগম্য না হবারই কথা।

    সে জায়গায় পরিবেশ বান্ধব পর্যটন হলে দেশের ও দশের মঙ্গল। ভেসেল, মানে বিশালাকার ঐ ডিজেল চালিত লোহার পাটাতনগুলো চালানোর কথা তো কাগজেই লিখেছে। এ ছাড়াও নানারকম বোট, ওয়াটার স্কুটার ই্ত্যাদি চলবে নিশ্চয়ই। ড. প্রণবেশ স্যান্যালের আমলে ১৯৯৫-৯৬ নাগাদ একটা ফিজিবিলিটি রিপোর্ট তৈরি হয়েছিল। আমি ১৯৯৭ নাগাদ সেটা দেখেছিলাম। সেটায় তো এসবের কথা এমনকি হাড়িভাঙ্গা চরার দক্ষিনে যে ক্লীয়ার ওয়াটারের আই- টা আছে সেখানে রিক্রিয়েশনাল ডাইভিং এর প্ল্যানও ছিল। সেই সূত্রেই আমার হাতে ওই রিপোর্ট এসেছিল। বুঝতেই তো পারছেন, এসব তো মানে হেঁ হেঁ খুবই পরিবেশ বান্ধব ও সাস্টেনেবল ব্যাপার। আনসাস্টেনেবল শুধু ওখানকার কয়েক হাজার বছর ধরে মাছ ধরে আসা লোকগুলো।

    মোদ্দা কথা হল শুকনো মাছ বানানোর যে টাইমটেস্টেড প্রথাগত ব্যবস্থা তার থেকে সরকারের তেমন কোন রেভিনিউ নেই। বিদেশী যন্ত্রপাতিও লাগে না। উল্টে গন্ধ বেরোয় বলে আশে পাশে টুরিস্টরাও যেতে চায় না। বিলিতি মেশিনে মাছ শুকোনো যে কত স্বাস্থ্যসম্মত সেটা কয়েকজন রিসার্চ স্কলারকে মাত্র হাজার কুড়ি টাকা মাসে মাসে দিয়ে পুষলেই তারা দু বছরের প্রজেক্টে কিলো কিলো পেপার ঐ টপিকের ফরে পাবলিশ করে ফেলবে। তার যাহোক কিছু ইম্প্যাক্ট তো থাকবেই। সুতরাং ট্র্যাডিশনালের চে আধুনিক মাছ ধরার ও শুকোনোর পদ্ধতি যে কত সুবিধাজনক এবং স্বাস্থ্যসম্মত তা তো প্রমানই হয়ে গেল। জায়গাও লাগে কম। হয়তো একটু জ্বালানী লাগে বেশী কিন্তু খালি হওয়া যায়গাটা পরিবেশবান্ধব পর্যটনকে দিতে অসুবিধা কোথায়?
    এই তো যুক্তি।

    ব্রাত্যবাবু পর্যটনমন্ত্রী থাকায় ভেবেছিলাম হয়তো এই ক বছর একটু চুপচাপ থাকবে। কোথায় কী। ডিডিদা বলেন না, যে লরেনবাবু আর মনমোহন উনিশ আর বিশ। আসলে সেটাই সত্য। পলিটিক্স বা ব্যাবসা কোনটাই বুঝি না। সুতরাং কিছু মত্সজীবী মুখপাত্র কেন একে স্বাগত জানিয়েছেন সেটা ব্যাখ্যা করতে আমি অপারগ পাইদিদি।

    ডিঃ - অসম্মানজনক বাক্য প্রয়োগের জন্য ল্যাবারুদের কাছে ক্ষমাপ্রার্থী। উহা লেখকের নহে, সরকার ও ব্যবসায়ী মহলের মনোভাব প্রতিফলিত করছে মাত্র।
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৫ ১০:০৫323438
  • কোলকাতায় কারুর AB+ রক্ত আছে ? ব্লাড ক্যান্সারের এক রুগীর আর্জেন্ট দরকার। যোগাযোগঃ সঞ্জীব সরকার ( ৯৫৬০৫৮৮৮৭৮)
  • | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:২৭323436
  • ওঃ, গৌরী সেন কোং এর হেলিকপ্টার। ভালো ই। ঝাউবনে নামবে না বালিয়াড়িতে জানতে পারলেই কাউন্সিলারের সই জোগাড়ে মন দেবোঃ)
  • aranya | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:২৪323435
  • একটা লাইন দেখলাম, কেলো বাবু-র দেওয়া খবরে - সরকার নজর রাখলে নাকি দ্বীপ-এর সমুদ্রে তলিয়ে যাওয়া রোধ করা যাবে।

    এটা কিভাবে সম্ভব?
  • সিংগল k | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:২৩323434
  • টাকা লাগবে কেন! কাপুর সায়েব তো টাকার কথা গেয়ে যান নি।
    লোকাল তৃণমূল কাউন্সিলরের সই লাগবে শুধু।
  • | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:২২323429
  • দেশে স্যামস্যাং এর ফোনের দাম বেশি কেন?
  • pi | ২৩ ডিসেম্বর ২০১৫ ০৯:২২323430
  • কেলোদা, ঐ রেকর্ডিং টা ইউটিউবে তুলে দিন না ! সাথে এই কাটিং বা এই লাইন ঃ)

    আর মৎস্যজীবীদের মাছ ধরার কাজ করতে না দেবার যুক্তিটা এখন কী ? ওদিকে প্রতিবেদনের শেষে মৎস্যজীবীদের কোন এক মুখ্পাত্র একে আবার স্বাগত জানিয়েছেন দেখলাম। ওঁরা মাছ ধরা, শুকোনো, এসব কাজ করতে দেওয়া হোক বলে দাবি তুলছেন না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত