এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১৩:০৬323340
  • ব্ল্যাঙ্কির ভাগের খাওয়াটা আগে খেয়ে ওকে যদি হাত-পা বেঁধে ফেলে রেখে আবার ফেরার দিন ট্রেনে তুলে দাও, তাইলে ডবক ট্রীট।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১৩:০৫323339
  • দেশে বেশিরভাগ ল্যাব হাসপাতালে যাঁদের ওয়েস্ট কালেকশন করতে দেখেছি, তাঁদের বেসিক গ্লাভস অব্দি দিতে বা পরার জন্য সচেতনতা, শিক্ষা, চাপ কোনোটাই দিতে দেখিনি। এঁদেরকে হেল্থ কন্ডিশনকে ফলো ক'রে কোন সার্ভেতে সিরিয়াসলি ইন্টারেস্টেড আছি। আর এই কাজগুলোকে রিপ্লেস করতে পারে এমন রোবট টোবটেও। কী পরিমাণে হ্যাজার্ডাস ওয়েস্ট, ভাবা যায়না।
  • san | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৫৮323338
  • থ্যাংকু !
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৫৫323337
  • যদ্দুর মনে পরছে মাল তা ইস্রায়েল এ তৈরী হত সেই সময়। এই একটা দেশ, হাজার কাটাকাটি র মধ্যেও একের পর এক কোয়ালিটি প্রডাক্ট ইনোভেশন করে যায়।
  • আপডেট | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৫৪323336
  • স্যানকে - নারং নয়, কিনু আর সান্থরা। না - দুটো আলাদা জিনিস, বাঙালি মতে দুটোই কমলালেবু অবশ্য - কিনুর গা হয় মসৃণ, আর সান্থরার গা হয় এবড়োখেবড়ো।

    নারং হল অরেঞ্জ কালার, কমলা রঙের হিন্দি। এই নামে কোনও ফল আছে বলে জানা নেই।

    অরিজিৎকে - ব্ল্যাঙ্কি এই উইকেন্ডে দিল্লি আসছে, ঐ হল অফ ফেম বাবদ ওর হাতে কিঞ্চিৎ টাকাপয়সা গুঁজে দিলে দিল্লিতেই ডবোল ট্রিট করে নেওয়া যেতে পারে - একদিন তোমার টাকায়, একদিন ব্ল্যাঙ্কের টাকায়।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৫১323335
  • সদা ওটা তো অনেকদিনের পুরনো মেশিন। পাকিস্তানি চালের ব্যবসাদার রা যখন মধ্যপ্রাচ্যে রপ্তানি শুরু করলো ওদের অর্ডার আটকে যেত কোয়ালিটি স্টেবল না হওয়ায়। তখন ওই মেশিন হু হু বিক্কিরি শুরু হলো। তা ধর প্রায় দশ বছর আগের কথা বলছি। একটা চাল রপ্তানির বাজার সংক্রান্ত লেখায় পড়েছিলুম।
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৪৮323333
  • এই ধরনের একটা ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন শুনেছি।
    আমার এক প্রাক্তন কলিগের বাড়ি বর্ধমানে, ওদের চাল কল আছে। আমাকে একদিন জিগ্গেস করছিল র‌্যাস্পবেরি পাই দিয়ে ইমেজ প্রসেসিং করা যায় কিনা। আমি বললাম কী হবে। সে বলে, একটা ডিভাইস কিনতে পাওয়া যায়, বেশ কয়েক লাখ টাকা দাম, সেটা নাকি ওদের মেশিনে যেখান দিয়ে চাল বেরোয় সেখানে লাগিয়ে দিলে ইমেজ প্রসেসিং করে চালের কোয়ালিটি ইঃ বেশ কয়েকটা প্যারামিটার বলে দেয়। একটু বড় চাল কলে নাকি এটা আজকাল খুব কমন, এমনকি গ্রামের দিকেও। ওর ছক ছিল এটার একটা পুয়োর ম্যানস ক্লোন বানাবে। আমি ওকে ওপেনসিভির লিং টা দিয়ে কেটে পড়েছিলাম।
    তো এইসব জিনিস যদি ইন্ডাস্ট্রিতে এত কমন হয়, তাহলে ওয়েস্ট সেগ্রিগেশন করতে পারবে না কেন।
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৪৮323334
  • আচ্ছা, ধন্যবাদ শিঁফো।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৪৭323332
  • সস্তায় হওয়া চাপ আছে ইন্ডিয়াতে। তার জন্যে প্রচুর মেশিন কিনে একটাই কোম্পানিকে টেন্ডার ধরতে হবে। এবার কোম্পানি কোন আগ্রহে ময়লা তুলবে ? কারণ ওই ময়লা থেকে সে বিদ্যুত উত্পাদন করবে। দেখা গেছে একেকটা মাঝারি মিউনিসিপালিটি থেকে তিন চার মেগা ওয়াট এর বেশি হয়না কারণ জঞ্জাল এর জুল কনভার্সন রেশিও বেশিরভাগ ক্ষেত্রে বেশ লো। বড় অর্ডার পেলে এবং পে মডেল থাকলে কাজ দেয়। অর্থাত সেই ঘুরেফিরে প্রাইভেট হাউসিং গুলো টার্গেট করে ব্যবসা বাড়িয়ে নিলে তারপর সস্তা করা সম্ভব। সরকার যদি নিয়ম করে দেয় যে সমস্ত পশ পেল্লাই পেল্লাই হাউসিং এর কমপ্লিট ওয়েস্ট ম্যানেজমেন্ট তাদেরকেই করতে হবে তাহলে তারা চাপ খেয়ে এগিয়ে আসতে পারে। নইলে সম্ভব না। আমি এরকম নিয়মের পক্ষে। পাওয়ার এর ক্ষেত্রেও এরকম নিয়ম হওয়া উচিত। সমস্ত বিলাসবহুল আবাসনের পাওয়ার ট্যারিফ সাধারণের তিন গুন। বাপ বাপ করে সোলার সেল বসাবে। ইন্ডিয়াতে এভাবে পেছনে বাঁশ দেওয়া ছাড়া গতি নাই।
  • sinfaut | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৪৪323331
  • মানে মফস্বল।
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৪২323330
  • ইয়ে, 'মফুশিল' মানে কি? পিছিয়ে পড়া জাতি...বা এই ধরণের কিছু?
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৩৯323329
  • আমি ওয়েস্ট কালেকশন আর সব রকম সেগ্রিগেশনের কাজটা বলছি। এবং শস্তায়।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৩৮323328
  • ডট

    হ্যা, মানে যেটা বলতে চাইলুম তা হচ্ছে, রোবটিক্স ল্য মানলে আপনি সেল্ফ ড্রিভেন কার শুধ্ধু মারা পড়তে পারেন।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৩৭323326
  • কিছু ক্ষেত্রে পুরো মেডিকের কাজ।

    কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরা যাক প্যাথলকিজ্যাল স্যাম্পল হ্যাণ্ডলিং এর সবচেয়ে বিপজ্জনক স্টেপটা যদি রোবট দিয়ে করা যায়।
    বায়ো, নিউক্লিয়ার আর অন্যান্য ওয়েস্ট হ্যাণ্ডলিং তো বললামই।
  • Ekak | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৩৭323327
  • ওয়েস্ট ম্যানেজমেন্ট এর বেশিরভাগ কাজ রোবট দিয়ে হয়। ইন ফ্যাক্ট রোবট ও লাগেনা। নরমাল মেশিন ই করতে পারে। ওয়েস্ট আলাদা করার জন্যে মেশিন আছে। ওয়াটার মিক্সিং করে বাযদিগ্রেদেব্ল সলিউব্ল ওয়েস্ট ডিফারেন্ট চেম্বারে পাঠিয়ে দেয়। সেখানে আবার মিথেনাইসিং ব্যাকটেরিয়া এসে মেশে। প্লাস্টিক এটসেট্রা ওপর থেকে আলাদা করে ডিফারেন্ট চেম্বারে চলে যায়। এসব অলরেডি আছে। ইন্ডিয়াতে মিত্তাল গ্রুপ এর কাছে এরকম মেশিন আছে। দিল্লির ওয়েস্ট ম্যানেজমেন্ট এ ইউস হয়। ব্যাঙ্গালোর এ আছে। কলকাতা কর্পোরেশন টেন্ডার আউট করেছে দুমাস আগে মিউনিসিপাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এর জন্যে প্রাইভেট পার্টনার চেয়ে। এগুলো আছে। একেবারে এন্ড নোড এ আমাদের দেশে মানুষে ময়লা তলে কারন মেশিন এর চে মানুষ সস্তা। আর একটা কারন আমাদের দেশে প্রাইভেট ওয়েস্ট কালেকশন পে মডেল নেই। মানে আমি এপ এ বুক করে বোল্লুম আমার বাড়ির ওয়েস্ট নিয়ে যাও এবং তার জন্যে পে করলুম। এটা ইউএসে তে শুরু করেছে একটা কোম্পানি। ফুল্লি অটমেতেদ ম্যানেজমেন্ট চেইন।
  • cb | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৩৫323325
  • ইবোলা নিয়ে ডাস্টিন হফম্যানের আউটব্রেক বলে একটা সিনেমা দেখেছিলাম। ডিটেলে দেখিয়েছিল
  • T | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৩১323323
  • মানুষের লার্ণিং নিয়েও তো প্রশ্ন রয়েছে। একটা খুব সহজ উদাহরণ, ধরো একটা সিরিজে পাঁচটা সংখ্যা রয়েছে। ছ নম্বর সংখ্যাটা কি হবে সেটা বলতে হবে। এই বেসিক লার্ণিং প্রবলেমটার কথাই ধর। এবার তোমার কাছে একটা বক্স আছে যার মধ্যে প্রচুর বিভিন্ন ধরণের কার্ভ রয়েছে। তুমি বাক্স থেকে একটার পর একটা কার্ভ বার করে দেখছ কোনটার সাথে আগের পাঁচটা সংখ্যা বেশী মেলে। একের বেশী কার্ভ থাকতে পারে বা একটিই কার্ভ থাকতে পারে, সে অন্য প্রশ্ন। কিন্তু যদি তোমার বক্সের মধ্যে ইনফাইনাইট খানা কার্ভ থাকে তাহলে কোনোদিনই ছ নম্বর সংখ্যাটা কি সেটা বলা যাবে না। সুতরাং বাক্সের মধ্যে কি থাকতে পারে আর কি থাকতে পারে না সেটা প্রি ডিফাইন্ড করতে হবে। (ভ্যাপ্নিক চার্ভোনেঙ্কিস) কিন্তু এসবই তো আমাদের দিক থেকে দেখলে। উল্টোদিকে যারা এই সিরিজ তথা পাঁচটি সংখ্যা ছুঁড়ে দিয়েছে তাদের ব্যাপারটা এইবার খেয়াল করতে হবে। তাদের কাছে যদি ইনফাইনাইট অপশন থাকে?

    আমি এই পার্স্পেক্টিভে অপশনের কথা বলছিলাম। এইখান থেকেই সমস্যার শুরু। মানুষের লার্নিং মেকানিজম যা আমরা খুব বেশী করে ফলো করার চেষ্টা করছি, তার অন্যতম খারাপ দিক হ'ল সমস্ত ঘটনার পিছনে প্যাটার্ণ বা কারণ খুঁজতে যাওয়া। গোলমাল অনেক।
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:৩১323324
  • না না, সে জিনিস না। আস্ত মেডিক, টু দ্য প্লেস হোয়্যার দেয়ার ইজ নো ডক্টর।
  • . | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২৯323321
  • রোবটিক্স ল্য অনুযায়ী কোনো কন্ডিশন এই মানুষ কে কিল করা জায়েজ নয় - ভুল লিখেছেন। জিরোএথ ল অফ রোবোটিক্স অনুযায়ী (যা প্রথম লকে দরকারে সুপারসিড করতে পারে) কোন রোবট হিউম্যানিটির ক্ষতি হয় এমন কিছু করতে পারবে না। কাজেই যদি রোবট গাড়ি দেখে যে অরোহীর প্রাণের বিনিময়ে রাস্তায় অনেকগুলো লোকের প্রাণের ঝুঁকি এড়ানো যাচ্ছে তো আরোহীর মৃত্যুই মেনে নেবে। অব্শ্য এই লটা আবিষ্কার করার জন্য দানিলকে অনেক হাজার বছর চেষ্টা করতে হয়েছিল, জিসকার্ডের সাহায্য না পেলে তাও পারত না।
  • শ্রী সদা | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২৯323322
  • তিতাসদা, খিকজ ঃ)

    হ্যাজার্ডাস মেটেরিয়াল নিয়ে যেসব প্রোডাকশন ইউনিটে কাজ হয়, সেসব জায়গায় অনেকক্ষেত্রেই অলরেডি রোবট ইউজ করে। তবে সেগুলো পি এল সি কন্ট্রোলড সিস্টেম, একটা ধরাবাঁধা ছকের মধ্যে কাজ করে একটা স্টেট মেশিন ফলো করে।
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২৪323320
  • ওসব অনেক উঁচুতে ঠিক হয়ঃ-(
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২৩323318
  • কেন, পা ঠিক হয়ে গেছে তো। এবার বাড়িয়ে ফেলো।
  • পুপে | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২৩323319
  • আরে ঐ মশা মারা ব্যাট পাওয়া যায় না? ওটাকে একটা শেখানো পড়ানো রোবট হাতে জুড়ে দিলেই হবে। :-p
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২২323317
  • ঃ))
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২১323316
  • আরে সেইটা নিয়ে তো পা বাড়াতেই পারলুম না - এয়ারবর্ন, ভেক্টরবর্ন অসুখ বা বায়ো-হ্যাজার্ডের জায়গায় রোবটকে পাঠানো...
  • আর | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২০323314
  • মশা মারা?
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:২০323315
  • খুব বিপজ্জনক এয়ারবর্ন ইন্ফেকশাস ডিসিজ ম্যানেজমেন্টেও।

    এই ইবোলা কি বাজে রকম ফ্লু আউটব্রেকে কত ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী যে মারা যান !
  • OshKosh B'gosh | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১৯323313
  • ডীপ মাইন্ড দাঁড়িয়ে গেলে তো মানুষের মত "লার্ন" করার কথা। তখন অনেক চয়েজ/অপশনস থাকলেও হয়তো পারবে। প্রশ্ন হল গুড আর ইভিল - এই তফাতটা কি আদৌ মেশিন পারবে? মানে সেটা তো শুধু কগনিটিভ লার্নিং নয়, তারও পরে সাইকোলজি, মরালিটি ইঃ আছে। তখন কী হবে?
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১৮323312
  • মানে, এসব হয়তো হয়েওছে। জানতে ইচ্ছুক।
  • pi | ২২ ডিসেম্বর ২০১৫ ১২:১৭323311
  • আচ্ছা। আমি ভাবছিলাম, এই নর্দমা, জঞ্জাল ঘাঁটা, সাফ করা এসব রোবট দিয়ে রিপ্লেস করে দেওয়া যাবে কিনা। সেটা হল খুব ভাল হবে। এমনকি এই যে জঞ্জাল সেগ্রিগেশন, বায়ো ওয়েস্ট, প্লাস্টিক, এমনি ড্রাই ওয়েস্ট, রিসাইক্লেবল ড্রাই ওয়েস্ট, ই ওয়েস্ট, এগুলো যদি রোবট দিয়ে শস্তায় করানো যেত !
    তারপর ধরা যাক, মাইনিং বা ক্রাশারের কাজের মত বিপজ্জনক কাজ। যে কাজগুলোতে অকুপেশানাল হেল্থ হ্যাজার্ডের সম্ভাবনা বেশি, প্রিকশন নিয়েও ( আর আমদের মত দেশে নেওয়ার চান্সও খুব কম), সেই গুলো রিপ্লেস করলে খুশিই হব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত