এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Div0 | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:২৩321750
  • ইসে হয়েছে, ওই মাইক্রোএসডি কার্ডটি অভ্যুর শ্বশুরমশাই শেষমেষ নিশ্চই ফোনেই (নিজের) লাগাবেন গান ভরে দিতে বলেছেন যখন। তো সেটা ভরা অবস্থায় ফোনটিকে ইউএসবি কর্ড দিয়ে অভ্যুর ল্যাপিতে লাগালেই তো গান ট্রান্সফার করে নেওয়া যায়। ঝন্টুদার দোকান যাওয়ারও সীন নেই, একশ টাকাও খসবে না।

    #ডাজন্টগেটচীপারদ্যানদিস :p
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:১৬321749
  • অ্যাইত্তো। অপ্পনবাউ জিন্দাবাদ।
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৮:০৪321748
  • পাড়ার মোবাইলের দোকানে কম্পুটা নিয়ে গেলেই হবে। ওখানে ঝন্টুদা নিজের স্মার্টফোনে মাইক্রোএসডি কার্ডটা ভরে ইউএসবি কর্ড লাগিয়ে গান ফটোক সব ট্র্যান্সফার করে দেবে। ঘন্টাখানেকের বেশি না লাগলে শ' খানেক টাকায় কাজটা হয়ে যাবে। হালোবাউদের কাছে আরো পঞ্চাশ টাকা বেশি চাইলেও চাইতে পারে।

    (হাড় কিপ্পুস লোকেদের জন্য সাজেশন)
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৯321747
  • আটশো টাকা দেওয়া যাবে না। ডামিটাই দেখতে হবে।
  • অথবা | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:৫১321746
  • নর্মাল এসডি কার্ডের স্লট আছে তো ল্যাপুতে? ঐ মাইক্রো-এসডির হোল্ডারসমেত ডামি এসডি কার্ড পাওয়া যায় - ঐ ঝন্টুদার দোকানেই। আরও শস্তা।
  • kc | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:৪৯321745
  • আটশো মতন
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:২৪321744
  • কতো খসবে?
  • kc | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:১৯321743
  • মাইক্রো এসডি কার্ডের ছ্যাঁদা ওয়ালা ইউএসবি স্টিক পাওয়া যায়। ঝন্টুদার দোকানেই। কিইন্যা ফ্যালাও।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:১৮321742
  • আমার যে দেড় টাকা না দুটাকা কেটে নিলো?
  • Byaang | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:১৬321741
  • আমি আজ ডমিনোজের সানডে অফারের এসেমেস ছাড়া আর কোনো এসেমেস পাই নি।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৭:১০321740
  • একটা উপকার করুন তো। আমার শ্বশুরমশাই আমাকে একটি microSDHC কার্ড দিয়েছেন তাকে কিছু গান ভরে দেওয়ার জন্যে। কিন্তু আমার কম্পুতে তার কোনো স্লট নেই, আর আমার স্মার্টফোনও নেই। কিং কর্তব্য?
  • san | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৬:০৫321738
  • ওহো থ লিখেছেন। দেখিনি।

    আমি এতদিনে অচিন্তিদার ভাটির দেশ পড়লাম - খুবই ভাল লাগল। মাসির কাছে আগেই বইটার প্রশংসা শুনেছিলাম। মাসি অবশ্য জানত না লেখক আমার চেনা। যেকোনো ভাল লাগা বইয়ের কথাই বলে থাকে, এটাও বলছিল। তখন দেখি আরে এ তো আমাদের অচিন্তিদা।
  • san | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৫৫321737
  • ওমা, সজারু বাড়ি ফেরার পর ওর বউ আপেলগুলো খুলে নিত তো। তার ছবিও থাকত মনে হচ্ছে।
  • T | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৫২321736
  • হ্যাঁ, তারপর আপেল খুলতে গিয়ে কাঁটা বিঁধে গেলে বলবে 'কাঁটা লাগা...' বলেই উদুম নাচ।
  • | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৫321735
  • Date:13 Dec 2015 -- 03:36 PM ঘরে বউ আছে, একটা একটা করে খুলে নেবে।
  • pi | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৪২321734
  • এখন ঠিক খুলছে।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৮321733
  • ব্রতীন্দা কই? কুমুদিই বা কই?
    আর ফ্রগম্যামকে টেক্স মেসেজ পাঠালাম যে
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:৩৬321732
  • রিভার্স প্রসেস কি করে হবে জানি না।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:১৯321731
  • আনন্দবাজার ঠিকঠাক খুলছে।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:১১321730
  • টিকির ডিম সেদ্ধ না করলেও হবে, একপিস ভিজে কাপড় দিয়ে বাংলা মুছে দেবেন।
  • Abhyu | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৫:১০321729
  • আমি ভগিনী নিবেতার পেজ ঠিকঠাকই দেখছি - এবং পেজটা শেষ এডিট করা হয়েছে সেপ্টেম্বর মাসে।
  • Blank | ১৩ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৪321728
  • আমি তো ঠিক ঠাক ই সিস্টার নিবেদিতার পেজ দেখছি।
  • aranya | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:৫৬321727
  • রান্নাটা অন্য কোথাও হলেই বেটার :-)
  • | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:৫০321726
  • আমাদের বাড়ীতে বা মামাবাড়ীতেও হত না। মামাবাড়ীতে ন হওয়ার কারণ অবশ্য "এইহানে এইতান কি আর ziনে কেমনে মাসেরে শুহাইতে হয়। ক্যাডা ziনে কই না কই কিয়ের না কিয়ের লগে মিশাইয়া শুহাইসে শ্যাসে খাইয়া প্যাড ছাড়ব নে'

    আর আমাদের বাড়ীর কেস হল মা নাকি দেশে থাকতেও শুঁটকি রান্না করতে পারত না গন্ধের চোটে। রান্না করে দিলে খেত।

    আমি খেলাম এই ২০১১তে নিউ টাউনে একজন খাওয়াল। এবং খাওয়ামাত্র সুখাদ্যের তালিকায় নোট করেছি।
  • cm | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৬321725
  • মোবাইল সাইট ঠিক আছে।
  • | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৫321723
  • সিলেটের ভাষার তো নিজস্ব ব্যকরণও আছে।

    মহারাষ্ট্রে প্রচুর লোকজন শুঁটকি খায় এবং খুবই ভালবেসে খায়। টাটার স্টারবাজারে লইট্যা আর চিংড়ির শুঁটকি পাওয়া যায়। যেখানেই মাছের যোগান বেশী সেখানেই মাছ সংরক্ষণের জন্য শুঁটকি করা হয়।
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৫321724
  • আমি খেয়েছিলাম রতনদের বাড়িতে।
  • aranya | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:৪৪321722
  • আমাদের বাড়ীতেও হত না। বছর তিন হল শুঁটকি -র প্রেমে পড়েছি
  • Arpan | ১৩ ডিসেম্বর ২০১৫ ১২:৩৮321721
  • হ্যাঁ, আমাদের বাড়িতেও কস্মিনকালে শুঁটকি হত না। সিলেটের লোকেরা, এই সময়ে যেমনটি বিভাস চক্রবর্তী লিখেছেন, অন্যান্য বাঙালদের থেকে বেশ কিছুটা আলাদা। মায় আস্ত ভাষা অব্দি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত