এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৫ ০২:২৪321600
  • ওনার কাছে আর কার কি আশা! কখনো ই নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝেন নি
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০২:১২321599
  • অন্য প্রসঙ্গেঃ মমতা ব্যানার্জ্জি সম্পর্কে এখনও লোকে "আমি এরকম আশা করিনি দিদি" বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে স্টেটাস দিচ্ছে দেখলে আমি হাঁ হয়ে যাই।
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০২:০৮321598
  • আচ্ছা জিগ্যেস করবো। এ আমাকে ওদের বাড়িতে রেকেহ হিমালয় ঘোরাবে বলেছিলো। যাব যাব করে গেলাম না, এখন তো শুনছি সেই বাড়ির অনেকটাই ভেঙে পড়েছে। খুব যত্ন করে শহরের বাইরে বাড়িটা কিনেছিলো, বলেছিলো ছাদে উঠলেই কী কী যেন সব পীক দেখা যায়। ঃ-(
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০২:০৫321597
  • সেদিন একজন ক্রুগার ন্যাশনাল পার্কের ছবি দিলো। পয়সা থাকলে যেতাম
  • Blank | ১২ ডিসেম্বর ২০১৫ ০২:০৪321596
  • ঐ ছবিটাও দারুন। ওটা কি নেপালের কোনো সামিট রুটে তোলা? জেনে নিস তো।
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০২:০৩321595
  • ব্ল্যাংকি, যার স্টেটাসে তোকে আর রোবুকে ট্যাগ করলাম ঐ ডেভিড আমার বন্ধু ও প্রাক্তন কলিগ। নেপালে শ্বশুরবাড়ি। ছুটি পেলেই নানান রুটে ঘোরাফেরা করে। আর্থকোয়েকের সময় ওখানে গিয়েছিলো ত্রাণ নিয়ে, খুব ভালো আর উত্তাল মজার লোক। আমাকে হিমালয় নিয়ে নানা গল্প বলতো ইশকুল যেতে আসতে।
  • Blank | ১২ ডিসেম্বর ২০১৫ ০২:০০321593
  • এখন তো উইন্টার ট্রেকের সময়। ছোট ছোট রুট। হাটতে না চাইলেও বরফ জমা লেক, পাস দেখে আসা যায়
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৫ ০২:০০321594
  • হোক, প্যারডি হোক
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৫৮321592
  • ব্ল্যাঙ্কি ডিসেম্বরেও পাহাড়ে যায়! ব্যাপক ঠান্ডা না?
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৫৭321591
  • তন্ময় টাইম লাইনে বাঘের ছবি দিয়ে লোভ দেখায়, আমি ঘাড় গুঁজে পিপিটি বানাই আর জানলার বাইরের গাছপালাকে জঙ্গল ভেবে নিয়ে ঘোল পান করি - হালার জেবন :-(
  • Blank | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৫৫321590
  • আরো দুই হপ্তা আপিস করে। কত্তদিন বাকি
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৫৩321589
  • আমার ট্রাইপডটা আস্তানায় ফেলে এসেছি বলে এখানে আরেকটা কিন্তে হলো।
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৫২321588
  • পাহাড় যাবি কবে?
  • Blank | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৫১321587
  • আজকাল আর কেউ ই সারারাত খোলা রাখে না। জেবন টা কেমন হয়ে গেলো
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৪৯321586
  • সোসেনের কমেন পড়ে এ কোন সকালের প্যারডি লিখতে ইচ্ছে হলো কিন্তু এই ঠান্ডায় ক্যাল খেতে হবে ভেবে চেপে গেলাম
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৪৮321585
  • শুক্রবারে কাজ থাকলে অতি বিরক্ত লাগে। আপিস এসে চুপচাপ গান শুনবো তারপর বিকেল হলেই বাড়ি এরম হলে তবেই শুক্রবার
  • aranya | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৩৮321584
  • শুক্করে তো 'বার'-ই বাড়ি, বিশেষতঃ ব্ল্যাঙ্কির জন্য :-)
    ওপিয়াম সারা রাত খোলা থাকে না?
  • Blank | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৩৫321583
  • শুক্কুর বারে বাড়ি এলে ঠাকুর পাপ দেয়
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৩২321582
  • আমি বলে বাড়ি যাওয়ার প্রহর গুনছি
  • Blank | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:৩১321581
  • এই শুক্কুর বারেও আমায় বাড়ি আসতে হলো। এ কি দুখ্যু
  • Isotonic Hawkes | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৯321580
  • একাধিক পয়েন্ট। কিন্তু এন-ডাইমেনশনাল স্পেসে। নিন, এবার ভিজুয়ালাইজ করুন।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৮321578
  • অসীমের সীমা!
    ঃ-)
  • aka | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৮321579
  • সেক্ষেত্রে x->8 হতে হবে, নইলে অসীম হবে না। আই ক্যান প্রুভ।
  • Tim | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৭321577
  • আহা লিমিট অসীম ও তো হয় ঃ)
  • sosen | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৬321575
  • হ্যাঁগা, ইন্দোডাগ্দারের টইতে ও কোন সোনালি?
  • aka | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৬321576
  • লিমিট মানে কি লিমিট, ও আসলে আনলিমিটেড, ঐ যে ইকুয়াল দিয়ে ভ্যালু, সে ধরাও যায় না ছোঁয়াও যায় না।
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৫321574
  • এতো সেই ইউক্লিডের জিনিস। বিন্দু। পয়েন্ট। অবস্থান আছে কিন্তু দৈর্ঘ প্রস্থ উচ্চতা কিছুই নেই।
    ঃ-)
  • Isotonic Hawkes | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৪321572
  • হ্যাঁ, ঈশ্বর তো বটেই। ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায় না, তায় কত রূপ, কত সিম্বল...
  • Atoz | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২৪321573
  • ঈশ্বরই যদি হবে, তবে আবার লিমিট কেন?
    ঃ-)
  • aka | ১২ ডিসেম্বর ২০১৫ ০১:২২321571
  • লিমিট নাকি ঈশ্বর, সেই লিমিট শেখার সময়ে কেউ একটা বলেছিল। আদৌ না। লিমিট একটা ডেফিনিশন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত