এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ০৭ ডিসেম্বর ২০১৫ ২২:৪৩320399
  • আমি দেখেছি, সেই নিয়ে ঐজন্যই কিছু বললাম না। তবে সবাই যে দায়ী তাই নিয়ে আর সন্দেহ কী? চাপানউতোর চলবেই।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৫ ২২:৩৯320398
  • রোবু, এই নিয়ে চাপানউতোরগুলো শুনলি ?
    একটি চ্যানেলে দেখালো, সব শ্রমিক ক্ষোভ দেখাচ্ছেন এই সরকারের প্রতি, ঐ মন্ত্রীপুত্রের গাফিলতি নিয়ে তৃণমূলের কোন নেতা কী বলেছেন, সে নিয়ে ফুটেজ। তো, অন্য চ্যানেলে চলছে আরেকদল শ্রমিকের বক্তব্য। বাম আমলেই নাকি যত গণ্ডগোল হয়েছিল, তারই জেরে এই ইত্যাদি !

    উফ্ফ !

    তবে এখানে তো ইন্স্ট্যান্ট মৃত্যু হয়েছে, আরো কত ইন্ডাস্ট্রিতে যে স্লো পয়েজনিং চলছে ! ভারতে অকুপেশানাল হেল্থের তো ১০৮ ..
  • aranya | ০৭ ডিসেম্বর ২০১৫ ২২:২২320396
  • ভারতীয় হকি-র আচ্ছে দিন আসছে - ডাচ-দের হারিয়ে ব্রোঞ্জ পেল
  • robu | ০৭ ডিসেম্বর ২০১৫ ২২:১৯320395
  • বানতলায় ট্যানারির নালা পরিস্কার করতে গিয়ে তিন জন মারা গ্যাছেন, গ্যাসে চোক করে।
  • === | ০৭ ডিসেম্বর ২০১৫ ২১:৪৬320394
  • name: t mail: country:

    IP Address : 190.234.45.206 (*) Date:07 Dec 2015 -- 08:07 PM

    গেটাপ ছাড়া এতে আর আছে কি? গুরুচন্ডালি নিয়মিত বেরোলে এর চেয়ে ভালোই হত। যাকগে।

    কুলদা রায় ও এমনি একখান অনলাইন পত্রিকা করেন। ডেডিকেটেড লেখা ছাড়াও নেট এর নানা লেখা সেখানে রাখেন সাজিয়ে গুছিয়ে। যা লেখক, বা যে সাইট ব্লগ সেগুলো প্রথম নেট এ এনেছিল তারা জানেনও না।

    এসবের জন্য একটু ভালো html জানলেই চলে মনে হয়।
  • ConvNet | ০৭ ডিসেম্বর ২০১৫ ২১:১৩320393
  • একটা কনফারেন্সের টিউটোরিয়াল সেশনে হাজারখানেক লোক - জেবনে এই প্রথম দেখলুম!!! আর ইয়ে, এখনো অবধি একটা লোককেও উইন্ডোজ ব্যাভার করতে দেখলুম না:-p
  • টরেন্ট | ০৭ ডিসেম্বর ২০১৫ ২১:০৯320391
  • সাধারণত bittorrent ব্যবহার করি। এইটার নাম শুনি নি। সাফিশিয়েন্ট অ্যাক্সেস নেই মানে আপনি এই মেশিনের অ্যাডমিন নন। যে অ্যাডমিন তাকে ডেকে আনইনস্টল করান।

    উইন্ডোজ ১০ অতি সুন্দর জিনিস। অভ্র কীবোর্ড আর উইন্ডোজ ফোটো ভিউয়ার ছাড়া আর কেউ সমস্যা দেয় নি এখনও পর্যন্ত, তবে তার কারণ আলাদা। উইন-টেন দোষী নয়।
  • kumu | ০৭ ডিসেম্বর ২০১৫ ২০:৫৮320390
  • কাব্য,আমি ঠিক এই সমস্যা আপিসে একজনের হয়েছে শুনেছি।তাই জানলা ১০ লাগাইনি।
    এখানে প্রচুর অভিজ্ঞ মানুষ অছেন।কেউ না কেউ বলে দেবে ঠিক।
  • kabya | ০৭ ডিসেম্বর ২০১৫ ২০:৪৭320389
  • ভীষন সমস্যায় পড়েছি। আমার windows 10 laptop এ mutorrent download করেছি ও তাকে install ও করেছি। এবার সমস্যা হলো যে এতে windows ভীষন slow হয়ে গেছে। চেষ্টা করছি এটা কে uninstall করার। কিন্তু হচ্ছে না। error msg আসছে। বলছে "you do not have sufficient access to uninstall mutorrent. please contact your system administrator"
    আমি start up থেকে ও এটা কে সরিয়ে নিয়েছি।
    আর mutorrent এর sign টা ও অদ্ভুত আসছে।
    কেউ কি একটু সাহায্য করতে পারবেন?

    ধন্যবাদ
  • t | ০৭ ডিসেম্বর ২০১৫ ২০:০৭320388
  • এরকম একটা বাংলা পত্রিকা বের করা যায় না?

    https://californiasunday.com/issues/
  • Kaju | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৯:৪৪320387
  • যাক নিশ্চিন্ত হলুম।
    আমার তো ঘাড়ে ব্যথা, ঘাড় ঘোরালেই লাগছে। অনেকদিন থেকে। ডাক্তার দেখালাম। এক্স রে করতে বলেছে।
  • kumu | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৯:২৯320386
  • না না কাজু।মোটেই না।রাগের কী কারণ?
    তুমি ভাল তো?শরীর ভাল নিশ্চয়ই।
  • Kaju | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৯:০৭320385
  • অ কুমুদি রাক্কর্লেন্নিকি?
  • kumu | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৭320384
  • পাই, দে,দিল্লীতে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখন পর্যন্ত শুনিনি।
  • Kaju | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৭:৩৪320383
  • ভূচাল কি সব এমন বেচাল করে দিয়েছে যে সবার বোলচাল বন্ধ্‌?

    কুমুদি চন্ডীগড় নিয়ে কিছু জানতে চাইলেই চুপ করে যান কেন কে জানে।
  • de | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৭:২৭320382
  • কুমুদি - ভূচালের হালচাল কি ? কাগজে দেখলাম মানালির রাস্তায় ধস নেমেচে-
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৭320381
  • আরে কুমুদি, এই খবর পেলাম। দিল্লির সবাই ঠিকঠাক কিনাই জিগাতে এসেছিলাম।
  • Kaju | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৬:৪৩320380
  • কুমুদি অত ঘুরে ঘুরে ব্যারাকপুর সুন্দরবন কল্যাণী রাজস্থান হয়ে চন্ডীগড় গেলেন কেন?
    এখনো মন ভালো না থাকলেই আপনার চন্ডীগড় অভিযান পড়ছি।
  • kumu | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৯320379
  • দিল্লীতে ভূচাল হয়ে গ্যালো,কারো হেলদোল নাই।
  • robu | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৬:৩৮320378
  • ড্র করতে পারলে খুব খুশি হতাম।
  • ঊমেশ | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৫:৪৫320377
  • সারাদিন গর্দভ স্পিনার গুলো কিছুই করতে পারছিল না,
    তাই দিনের শেষে আমাকেই আসতে হলো অল-আউট করার জন্যে
  • | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৫:০০320376
  • জিতে গেছি। জ্জিও !! ঃ)
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৬320375
  • সেশ।
  • Kaju | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৫320374
  • উমেশদা কী বল কচ্চে !
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৪:৫৩320373
  • গেল।
  • pi | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৪:৫২320372
  • আর দুটো। হবে না ?
  • Kaju | ০৭ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৭320371
  • এইতো ৮ হয়ে গেছে, অ্যাবট গেল।
    যা উইকেট, দাঁড়াতে দিচ্চে না। যতই মাটি কামড়ে পড়ে থাকার প্রাণপণ চেষ্টা করো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত