এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৩৯319649
  • ঃ))))) দমু
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৩৯319650
  • আচ্ছা। কতো হল? ১ ডলার == ৬৫ টাকা রেট দেবো?
  • d | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৩৬319648
  • আরে তুমি হন্যে হয়ে তাগাদা দিচ্ছ বইয়ের জন্য এদিকে বেবাক কাস্টমার তোমার রেফারেন্সে রুবানদোকানে গিয়ে খুশীতে গদগদ হয়ে গাদা গাদা বই কিনে ফেলছে ............ ল্যাদোশ কী করে! গিয়ে নতুন পুরানো যত চেনাজানা ছিল সবাইকে তোমার ঠিকানা আর বইয়ের লিস্টি ধরিয়ে বলেছে যে যেখানে আছো শীগগির এই বইগুলো পাঠিয়ে ঐ খান্ডারনীকে ঠান্ডা কর। ওসব শিপিং ফিপিং আমি পরে বুঝে নেবোখানে। ফলে তারাও স্কিপিং কত্তে কত্তে এসে তোমায় দিয়ে গেছে।
  • aranya | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৩২319647
  • ধারাল দাঁত ছিল বটে, তবে খেলা করতে আসা বাচ্চারা ভয় পাবে বলে তাদের সামনে কক্ষুনো হাঁ করত না। কুকুর-দের অবিশ্যি হাই তুলে ভয় দেখাত
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৩০319645
  • তুইই বরং আপাতত টাকাটা ল্যাদোষকে দিয়ে দে। আমি ডিসেম্বরে তোকে দিয়ে দেব।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:৩০319646
  • চারপায়ে থপ থপ করে। কিছুই তো জানো না দেখি।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২৯319643
  • কুমীরে নাকি হাঁটে!!
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২৯319644
  • বইয়ের দাম + ১০% শিপিং চার্জ। স্ট্যান্ডার্ড। আমি ডিসেম্বরে কালেক্ট করে নেব তোমার কাছ থেকে।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২৮319642
  • না না, দাঁতওলা কুমীর ছিল, কুকুরেরা ভয় পেত। যদিও গলায় চেন পরানো থাকত, কিন্তু দরকার হত না, খুবই আস্তে হাঁটত।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২৭319640
  • এমনকি কত টাকা দিতে হবে, বইয়ের বাক্সের প্যাকিংয়ের গায়ে তা লেখা শুদ্ধু নেই।
  • Stacked auto-encoder | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২৭319641
  • বিশ্ব বাংলা সরণী - মানে কোনটে?

    যতদূর জানি, পরমাও বিশ্ব বাংলা, চিংড়িঘাটা টু অ্যারপোর্ট ভায়া রাজারহাটও বিশ্ব বাংলা, আবার হায়াতের সামনেও বিশ্ব বাংলা। এবার চিঠিতে ৩৩/বি বিশ্ব বাংলা মানে কোনটে বলুন দিকি?
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২৪319639
  • ওটা সত্যিকারের কুমীর ছিল? আমি এতদিন ভাবতাম ঐ ঘড়ঘড়ে চাকা লাগানো গলায় দড়ি বাঁধা প্লাস্টিকের খেলনা কুমীর নিয়ে হাওয়া খেতে যেত।
  • byaang | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২৩319638
  • হুঁঃ এই সাহস নিয়ে নাকি উনি বিখ্যাত ব্যবসায়ী হবেন! ক্রেতার ভয়ে বিক্রেতা গাঢাকা দেয়, কেউ কখনও শুনেছে?
  • aranya | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২১319636
  • খুবই লক্ষী কুমীর - শুধু নিরামিষ খেত, বাচ্চারা গায়ে হাত বুলোলেও কিছু বলত না
  • kumu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:২১319637
  • কুমীর! ঈ ঈ ক।
    অভ্যুর মত ছেলের হাতে??
  • kumu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১৯319635
  • কলকাতা বেশ জায়গা।আমায় দেখে একজন কাজমাসী ভারী সুন্দর হেসে বল্লেন কেমন আছো গো বৌদি?অনেকদিন পর এলে।জামাই ভাল তো?

    ফিরে এসো ঘরে --
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১৬319634
  • আমার কুমীর ছিল, ক্যামেরা ছিল না। বাবাদের এক কোলীগ সুন্দরবনের কুমীর প্রকল্প থেকে এনে দিয়েছিল। কুমীর নিয়ে আমি মর্ণিং ওয়াক করতে যেতাম। অরণ্যদারা দেখেছে। পনের নম্বর থেকে লেকের পাশের রাস্তা ধরে চোদ্দ নম্বরের লেক মার্কেটের পাশ দিয়ে ঘুরে আসতাম।
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১৪319632
  • ফুটো করে দরকার হলে স্ট্র দিয়ে খাবে। ঐ জন্যেই তো কবি বলেছেন ঘিলু যায় ভেস্তিয়ে
  • kumu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১৪319633
  • অভ্যুর সত্যি কুমীর ছিল?ফটো আছে?
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১২319631
  • ও ওটা বারিচর হত, না? আমি ভাবতাম ব্যরিচর কি জিনিস? বারিতে চরে তাই বক হল বারিচর। বেশ। অবশ্য সেটা হলে আমার কুমীরও বারিচর ছিল।
  • kumu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১১319630
  • মাথার ঘিলু ফুটো করে ?না কি পান করে?পিবেৎ বলচে তো।
    ল্যাদোসের নামে কি হুলিয়া বেরোবে?
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১০319628
  • শাকান্নটা নেসেসারি কণ্ডিশন নয়, সাফিশিয়েন্ট কণ্ডিশন মাত্র।
  • দেবভাষা | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:১০319629
  • কঃ মোদতে?
    দিবস্যাস্য অষ্টমে শাকং পচতি যো নরঃ
    অনৃণী অপ্রবাসী চ স বারিচর! মোদতে

    কিমাশ্চর্যম? (আশ্চর্য কিমা)

    অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যমমন্দিরম
    শেষাঃ স্থিরমিচ্ছন্তি কিমাশ্চর্যম অতঃপরম।

    কঃ বার্তা?
    অস্মিন মহামোহময় কটাহে
    সূর্য্যাগ্নিনা রাত্রিদিনিন্ধনেন
    মাসর্তুদর্বী পরিঘট্টনেন
    ভূতানি কালম পচতীতি বার্তাঃ।
  • quark | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:০৭319627
  • :-)
  • d | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:০৪319626
  • আচ্ছা ঘৃতং মনে মাথার ঘি .,.... আচ্ছা।
  • d | ০১ ডিসেম্বর ২০১৫ ১০:০৩319625
  • উফ্‌ ব্যাঙ কি টেরর তৈরী করে মাইরি!! ল্যাদোশের মত নির্বিকল্প হলধর পজ্জন্ত পালিয়ে বেড়াচ্ছে!!
  • quark | ০১ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৯319624
  • ঋণী থাকতে নেই, থাকলে যুধিষ্ঠিরের বক মাথায় ঠুকরে ঘিলু ফুটো করে দেয়।

    হুম্‌! সেই থেকেই তো এল - ঋণং কৃত্বা ঘৃতং পিবেৎ
  • kumu | ০১ ডিসেম্বর ২০১৫ ০৯:৫৪319623
  • ল্যাদোশট্র্যাপ টু উ গুড হোলো।
    কলকাতা আছে কলকাতাতেই।
    বিশ্ব বাংলা সরণি দেখলাম।

    অঋণী ইয়েস।শাকান্ন এটাও ইয়েস।তবেকি অপ্রবাসী হলেই কুমুর সুখ জন্মে?
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ০৯:৩৩319622
  • আমার এমনকি কবিতাটাও মনে আছে

    অপ্রবাসে অঋণে যাহার কাল যায়
    যদ্যপি দিনশেষে শাক অন্ন খায়
    তথাপি সেজন সুখী ধরার ভিতর
    ব্যরিচর শুন চার প্রশ্নের উত্তর
  • Abhyu | ০১ ডিসেম্বর ২০১৫ ০৯:৩০319621
  • ব্যাঙদি কোনো ব্যাপার না, টাকাটা আমাকে দিয়ে দাও। আমি দেখা হলে ল্যাদোশদাকে দিয়ে দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত