এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩০ নভেম্বর ২০১৫ ২২:৩০319559
  • সুইমিঙ্পুলের তলা স্বচ্ছ হবার সবচেয়ে কেলো পার্টটা হচ্ছে নীচে লোকজন নির্ঘাৎ উটমুখো হয়ে দাঁড়িয়ে থাকবে, নড়বে না। জায়গাটা জ্যাম হয়ে যাবে।
  • Stacked auto-encoder | ৩০ নভেম্বর ২০১৫ ২২:৩০319560
  • ওই হল - হাওয়ায় ছাদ মানে ব্রীজ। সেইটা চাগিয়ে তুলেছে তো - রোজ পাশ দিয়ে যাই - দেখি।
  • রোবু | ৩০ নভেম্বর ২০১৫ ২২:৩০319561
  • আপনারা আশিয়ানাতে বাড়ি নেবেন? একতলা কুড়ি লাখ। একটু বেঁকা, আর বর্ষাকালে জল ওঠে।
  • byaang | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৯319556
  • আমি কোলকাতা সাউথ সিটিতে ফ্ল্যাট কিনতে গেছিলাম। কিন্তু ততদিনে লুরু সাউথ সিটিতে বছর দুয়েক বাস করা হয়ে গেছে। তাই আর কোলকাতা সাউথ সিটি পোষাল না। থ্রী বিএইচকেতে বারান্দা নাই, আর টু বিএইচকে তে বারান্দা আছে। হাসব না কাঁদব ভেবে পাই না। এদিকে লুরুর ফ্ল্যাটে তিনটে বারান্দা, এমনকি বম্বে যে বম্বে সেখানকার ফ্ল্যাটেও দুটো বারান্দা ছিল।
  • শ্রী সদা | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৯319557
  • দমুদি, লুরুর বাড়িওয়ালাও বেশ চাপের জিনিস। বিশেষতঃ লোকাল জনতা হলে।
  • kc | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৮319554
  • অ্যাটমসফিয়ারের মাথায় বাগান না। দুটো টাওয়ারের মাঝে একটা ব্রীজ হচ্ছে, বাগান, পুল সব ওই ব্রীজে। ব্রীজের গাটা নাকি অজগর সাপের মতন হবে। ওই ব্রীজটার জন্যই নাকি প্রোজেক্ট কস্ট 50কোটি বেড়ে গেছে।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৮319555
  • আমার ভায়রারা বম্বের হলধর। হীরানন্দানিতে খান দুয়েক প্রপার্টি আছে।
  • শ্যাম | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৭319553
  • দুর ওভাবে ভাবে না।

    সেই পুলের তলাটা নাকি স্বচ্ছ হবে। এবার ভাবুন - হাতে বীয়ারের মগ নিয়ে সুইমিং পুলে ল্যাদ খাচ্ছেন, আর হিসি পেয়ে গেল...
  • Stacked auto-encoder | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৬319552
  • সাউথসিটি তো প্রায় পুরোটাই হলধররাজ।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৫319551
  • তা ঠিক। বাইরের দেশেও দেখেছি রিটায়ারমেন্ট হোমগুলো বেশ কেতাদুরস্ত আর আরামদায়ক হয়।
  • Stacked auto-encoder | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৪319549
  • এস্টেল পুরো সোল্ড আউট। অ্যাটমস্ফিয়ারও। এস্টেলের ২০১২ র দামের হিসেবে এক একটা ফ্ল্যাট অ্যাপ্রক্স আড়াই কোটি। ব্যাঙ্ক লোন দেয় ম্যাক্স ৮০%, মানে দুই কোটি। বাকি ৫০ লাখ ক্যাশ। লোকে কিনেছে তো। প্রচুর হলধরই কেনে।
  • | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৪319550
  • আর বাথরুম!! উফ কলকাতার যত ফ্ল্যাটবাড়ী দেখেছি সব কটার বাথরুম রুমালের মতন। কি যে আজব প্ল্যানিং।
  • kc | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২৩319548
  • কল্কাতায় খানদানি বড়লোকের ছড়াছড়ি। লুরুর মত উঠতি নয়। তারাই কেনে।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২২319547
  • কোশ্চেনটা হল, হু গিভস?
  • kc | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২০319545
  • তবে কলকাতার সবথেকে দামী প্রপার্টি হতে চলেছে The 42. দারুণ লোকেশন।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৫ ২২:২০319546
  • আশ্রমটা আমার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১৯319543
  • ব্যাঙের পোস্ট পড়ে মনে পড়ল। আমার ভায়রার সাউথ সিটিতে একটা ফ্ল্যাট আছে। এদিকে সে ফ্লাটের রান্নাঘর ট্যারামতন। আর বেসমেন্টে লিফট যায় না। মালপত্তর এনে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে ডাঁই করে রাখো, তারপরে ফাঁকা গাড়ি বেসমএন্টে পার্কিং করে এসো।

    কী আজব।
  • Stacked auto-encoder | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১৯319544
  • ইটার্নিয়া আর অ্যাটমসফিয়ার পাশাপাশি। দ্বিতীয়টার মাথায় ঝুলন্ত বাগান আর সুইমিং পুল হবে, সেই পুলের তলাটা নাকি স্বচ্ছ হবে। এবার ভাবুন - হাতে বীয়ারের মগ নিয়ে সুইমিং পুলে ল্যাদ খাচ্ছেন, আর তলাটা ফুটো হয়ে গেল...
  • aranya | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১৮319542
  • Brindavan’ is the Ashram of Bhagawan Sri Sathya Sai Baba located near Whitefield, a suburb of Bangalore. The Ashram is 24 km from the centre of Bangalore city and is located adjacent to the Whitefield Railway Station. It was inaugurated by Bhagawan Baba on 25th June, 1960.

    - এই আশ্রমটায় গেছলাম আর্লি সেভেন্টিজে, হোয়াইটফিল্ড-এই তো।

    বাবার পার্কিনসন্স ডিজিজ সারানোর জন্য তখন সাধু, সন্ন্যাসী-দের দোর ধরা চলছে
  • kc | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১৭319541
  • রেসিডেনশিয়াল, দুপ্লেক্সগুলো 14 হাঁকছে।
  • | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১৬319539
  • হ্যাঁ হ্যাঁ কোনও বেসিক অ্যামেনিটিজ না দিয়েই কলকেতার বাড়ীওলারা জ্যাড্যাপহ ভাড়া চায়।
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১৪319536
  • কমার্শিয়াল, না রেসিডেনশিয়াল?

    (প্রশ্নটা বোধহয় বোকার মত হয়ে গেল)
  • byaang | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১৪319537
  • হ্যাঁ, হ্যাঁ এই কিড়িমিড়ির অভিজ্ঞতা আমারও হয়েছিল। ঐ ২০০৬-৭ নাগাদ। তার আগে বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর মিলিয়ে বেশ ভালো ভালো প্রপার্টিতে থাকার অভিজ্ঞতা হয়ে গেছে। কোলকাতায় বাড়ি খুঁজতে গিয়ে সে কী যন্ত্রণা! বাড়িগুলোয় বারান্দা নিয়ে বসার ঘরে সোফ রাখলে খাওয়ার টেবিল ধরবে না, এরকম সব ফ্ল্যাট, এদিকে পার স্কো ফি রেট আকাশছোঁয়া। বম্বে, গুরগাঁও, লুরুতে তো কিছু বেসিক অ্যামেনিটিস আর সার্ভিস মেলে, কোলকাতাতে তাও না, এদিকে পয়সা চাই সমানে সমানে।
  • Stacked auto-encoder | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১৪319538
  • অ্যাটমসফিয়ার?

    কে বানাচ্ছে জানি না, তবে জনৈক ম-মি সেখেনে নাকি একটি ফ্ল্যাট কিনেছিলেন পাঁচ কোটিতে। এবং তাঁর এক কোলীগও নাকি...
  • | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১২319533
  • আরে কলকেতায় কোথায় যেন একটা কমপ্লেক্ষ বানাচ্ছে সেইটের ভেতরে নাকি পুরো আকাশপথে চলতে হবে। মাটিতে রাস্তা না বানিয়ে ছাদের লেভেলে রাস্তা বানালে যে নীচেগুলো অন্ধকার হয়ে যাবে .......... তার জন্য আবার আকাশছোঁয়া দামও নেবে!!
  • kc | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১২319534
  • প্পনকে উত্তর, এল অ্যান্ড টি। অলরেডি সোল্ড।
  • শ্রী সদা | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১২319535
  • আমার আপিস জেপি নগরে, সাউথ লুরু। একেবারেই আইটি অঞ্চল নয়, মূলতঃ রেসিডেন্সিয়াল এরিয়া। লুরুতে এসে প্রথম কয়েক মাস খুব দুঃখ ছিল, স্কুল-কলেজের যে কজন এখানে আছে সব ইলেকট্রনিক সিটী বা হোয়াইটফিল্ডের দিকে থাকে, আর এদিকে আপিস তেমন নেই বলে ফ্ল্যাটমেট খুঁজতে গিয়ে চাপ হয়ে যায়।
    তারপরে বুঝলাম লুরুর জ্যাম কী বস্তু। ব্রুকফিল্ডে থাকতে গেছিলাম, রোজ আপডাউন মিলিয়ে তিন ঘন্টা করে বাসজার্নি আর মাসে বেশ কয়েক হাজার টাকা বাস আর অটোর পেছনে খরচা করে দুমাস পরে পালিয়ে এসেছি। অপ্পনদা যেটা বললো, কুন্দনাহাল্লি গেট এর জ্যাম এক নারকীয় জিনিস।
    এখন আপিসের থেকে পাঁচমিনিট হাঁটা দূরত্বে ফ্ল্যাট ভাড়া নিয়েছি, জ্যামের ঝামেলা টের পাইনা। রেসিডেন্সিয়াল এরিয়ায় আপিস হওয়ার সুবিধা বুঝছি ঃ)
  • aranya | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১১319532
  • প্পন, অবশ্যই যোগাযোগ করব
  • Arpan | ৩০ নভেম্বর ২০১৫ ২২:১০319531
  • অজ্জিতকে কোশ্ন।

    বাইপাসে সায়েন্ট সিটির ধারে ওই দুপিস আখাম্বা টাওয়ার কারা বানাচ্ছে? আর কারাই বা কিনবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত