এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৫ ০৮:০৫319200
  • দ, বিরাট বিরাট সব বই লিখেছেন। তাতে আপন মনের মাধুরী মিশায়ে ক্র্যাকপটরা যা করে, তাই করেছেন।
    ঃ-)
    এদের জন্য মুশকিল হয়ে যায় নতুন ছেলেপিলেদের, তারা তো ভাবে হয়তো ঠিকই বলছেন, এদিকে সব যে গুলগাপ্পা সেসব বুঝতে বুঝতে বছর পার। এই ইন্ফো একস্প্লোশন এক ব্যুমেরাং হয়ে দাঁড়িয়েছে। ঃ-( হাজারে হাজারে ক্র্যাকপট, শয়ে শয়ে পেপারের রেফ দিয়ে যাচ্ছে, যেগুলো সব ক্র্যাকপট পেপার।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৫ ০৮:০১319197
  • ঈঁট? বেশ বড়ো বড়ো আর পোক্ত ইঁট।
    ঃ-)
  • | ২৮ নভেম্বর ২০১৫ ০৮:০১319198
  • সে বিশ্বqঅস নাহয় না ই করলেন কিন্তু যা বিশ্বাস করেন তার পক্ষে কিছু প্রমাণ দেখান? সলিড প্রমাণ না থাকলে বিশ্বাস লইয়া কী করিব?
  • | ২৮ নভেম্বর ২০১৫ ০৮:০১319199
  • সে বিশ্বqঅস নাহয় না ই করলেন কিন্তু যা বিশ্বাস করেন তার পক্ষে কিছু প্রমাণ দেখান? সলিড প্রমাণ না থাকলে বিশ্বাস লইয়া কী করিব?
  • kumu | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:৫৮319196
  • পাই, কেসি থাংকু।আমার কাছে তো গুরুর প্রায় সব বইই আছে।জনহিতার্থে বলছিলাম আর কী।গুরুর কেউ আছেন রুবানশপে
    ?

    ব্যাং,হ্যাঁ।আমরা দুজন,পাই,দে,দমু,আতোজ,মিঠু স্যান, ছোটাই ইত্যাদিরা মানে যারা আসতে চায় বেশ একটা লাল ঈঁটের বাড়ীতে থাকব।চতুর্দিকে বই ছড়ানো থাকবে।দুটো নেড়ী কুকুর -ওদের নাম খগাই আর বগাই।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:৪৮319195
  • ওরে বাবা! এই লোক? এ তো মানে ইনি তো ---ইয়ে মানে ---ফেবু তে কসমোলজি গ্রুপে উনি বছরের পর বছর লড়ে যাচ্ছেন আমাদের ইউনিভার্সের বয়স নাকি অনেক বেশি, মোটেই ১৩ কি ১৪ বিলিয়ন না! ঃ-)
    ইনি বিগ ব্যাংগ তত্ত্বেও বিশ্বাস করেন না, ইনফ্লেশনেও করেন্না, ডার্ক ম্যাটার ডার্ক এনার্জী কিছুই বিশ্বাস করেন্না। অবজার্ভেশনাল ডাটা দেখালে নানারকম নখরা করেন।

    সাংঘাতিক লোক! অ্যাডমিনরা চেপে ধরলেই বলতে থাকেন কেউ নাকি কিছু জানে না, ওনার বৈপ্লবিক ব্যাপার বোঝার সাধ্য নাকি কারুর নেই। উনি কবে মস্কো গেছিলেন কনফারেন্সে, কী বলেছিলেন, এইসব বলতে থাকেন। এখন আর ওনার পোস্টে কেউ কমেন্ট করেন না বা ডিসকাসনও করেন না। মাঝে মাঝে তাই উনি ওনার নিজস্ব স্তাবকবাহিনী নিয়ে আসেন, তারা এনকোর এনকোর করে।

    ঃ-) ঃ-) ঃ-)
  • Abhyu | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:২৩319194
  • লুরুর কর্পোরেশনে ঝগড়ার আপডেট দিও। আর নিজের জন্যে কি ডিমের্ঝোল বানিয়েছিলে?
  • aranya | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:১৫319193
  • আম্মো থাকব ব্যাঙ আর কুমুর সাথে
  • Byaang | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:১৪319192
  • আমি এবার গেলাম। আজ শনিবার, বিবিএমপিতে (লুরুর কর্পোরেশন) ঝগড়া করতে যাওয়ার দিন। ঝগড়া করার জন্য আবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে, পঞ্চাশজন মহিলার জন্য একটা বাস-ও বুক করা হয়েছে। আটটার সময় বাসে ওঠার রোলকল করতে আমার উপস্থিত থাকার কথা। তার আগে গৃহকর্ম।
  • Stacked auto-encoder | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:১১319191
  • @সিএম - বাঙালী ফিজিসিস্ট, আভাস মিত্র। বাঙালী বলে হয়তো হৈচৈ তুলনামূলকভাবে কম।

    আমার কাছে ব্ল্যাকহোল পুরো ব্ল্যাকহোল (মানে বোঝার দিক থেকে)। কাজেই সত্যি হতেই পারে। কিন্তু সেটা কোরা বা ইন্ডিয়াটাইমসের দুই প্যারাগ্রাফ, যেখানে কোনো রেফারেন্স বা কিছুই নেই, পড়ে মানা যায় না।
  • Byaang | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:০৮319190
  • অভ্যুকে থ্যাংকিউ। ঐশিকের টইটার লিংক দেওয়ার জন্য। পড়লেই মন ভালো হয়ে যায়।
  • Byaang | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:০৭319189
  • ডিভো, প্যাকিং একদম গামা প্যাকিং। বাইরে থেকে দেখেই মনে হচ্ছে ঐ প্যাকিং খুলতে বেশ সময় লাগবে। গতকাল রাতে ফিরেছি অনেক দেরি করে, তারপর একজনের জন্য মাংসর ঝোল আরেকজনের জন্য মাছের ঝোল এসব করতে গিয়েই হাক্লান্ত হয়ে গেলাম। আজ প্যাকিং খুলব।
  • Byaang | ২৮ নভেম্বর ২০১৫ ০৭:০৩319188
  • কুমুদি, তুমি কি ভালো গো! আর কয়েক বছর পরে আমি তোমার সাথে থাকব।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৫ ০৬:৪৯319187
  • মুভি কী করে বানায় সেই নিয়ে একটা সিনেমা ছিল ঘোষমশায়ের, এক মহিলার সাবেকী আমলের বাড়ী ভাড়া নিয়ে শ্যুটিং- সে এক জমিদারবাড়ী টাইপের বাড়ী, বাগান মন্দির দিঘি ইত্যাদিওয়ালা।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৫ ০৬:১৮319185
  • প্রায়ই খুঁজি, পাই না।
    আবর্ত, উড়োচিঠি এইসব কত কী আছে, কিন্তু নাটকের মত পাই না, অন্য একটা হিন্দি না মারাঠী না গুজরাতী কী যেন মুভি এসে পড়ে ঐ নামে।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৫ ০৬:১৬319184
  • ওটা আম্মো দেখতে চাই। আতোজ কখনো খুঁজে পেলে জানিও
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৫ ০৬:১১319183
  • ঐ "নাটকের মত" সিনেমাটা, এখনও ইউটিউবে পেলাম না।
  • aranya | ২৮ নভেম্বর ২০১৫ ০৬:০৩319182
  • সপ্তা ব্যাপি লড়াইএর পর নতিস্বীকার, প্রেম রতন দেখতে যাব আজ।

    ঐশিকের সেই জিন্দেগি সেশ টই-এর কথা মনে পড়চে :-(
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৫ ০১:৩৮319181
  • আর একটা কথা, ইভেন্ট হরাইজন আগে না তৈরী থাকলে হকিং রেডিয়েশন আসতে পারে না, ঐ হরাইজনটা না থাকলে হকিং রেডিয়েশন সৃষ্টি হবার শর্ত পূর্ণ হয় না।
    দশরথের কেস, বশিষ্টমুনি মিষ্টি করে হাসতে হাসতে কইলেন," মহারাজ শাপে আপনার বর হয়েছে, পুত্র না হলে পুত্রশোক পাবেন কী করে?" ঃ-)
    এই যে স্টেটমেন্টগুলোতে বলে বলে যাচ্ছে আগে আগেই হকিং রেডিয়েশন হচ্ছে, এটাই বা কী করে? অন্য কোনো রেডিয়েশনকে হকিং রেডিয়েশন বলে গুলিয়ে দিচ্ছে নির্ঘাৎ।

    যাই হোক, এ ব্যাপারে আমি তেমন জানি না, অনেক অঙ্ক দিয়ে বোঝাতে পারবেন যাঁরা, তারা প্লীজ এসে বক্তব্য রাখুন।
  • Atoz | ২৮ নভেম্বর ২০১৫ ০১:৩২319180
  • সাধু সাবধান সাধু সাবধান সধু সাবধান। এই ব্ল্যাকহোল আর কসমোলজির লাইনে ক্র্যাকপট অনেক অনেক অনেক।
  • potke | ২৮ নভেম্বর ২০১৫ ০০:৩৮319179
  • তবে এর থেকে কিকরে অ্যাবএন্স অফ ব্ল্যাক হোল প্রমাণ হল বুঝি নি।
  • potke | ২৮ নভেম্বর ২০১৫ ০০:৩৭319178
  • Particle creation leading to Hawking radiation is produced by the changing gravitational field of the collapsing star. The two main initial conditions in the far past placed on the quantum field from which particles arise, are the Hartle Hawking vacuum and the Unruh vacuum. The former leads to a time symmetric thermal bath of radiation, while the latter to a flux of radiation coming out of the collapsing star. The energy of Hawking radiation in the interior of the collapsing star is negative and equal in magnitude to its value at future infinity. This work investigates the backreaction of Hawking radiation on the interior of a gravitationally collapsing star, in a Hartle-Hawking initial vacuum. It shows that due to the negative energy Hawking radiation in the interior, the collapse of the star stops at a finite radius, before the singularity and the event horizon of a black hole have a chance to form. That is, the star bounces instead of collapsing to a black hole. A trapped surface near the last stage of the star's collapse to its minimum size may still exist temporarily. Its formation depends on the details of collapse. Results for the case of Hawking flux of radiation with the Unruh initial state, will be given in a companion paper II.
  • potke | ২৮ নভেম্বর ২০১৫ ০০:৩৩319177
  • আর এইটা, অ্যাপ্রক্সিমেট সলউশন
  • potke | ২৮ নভেম্বর ২০১৫ ০০:৩২319176
  • এইটা, ফিসিক্সের লোকেরা বলতে পারবেন।

    Back-reaction of the Hawking radiation flux on a gravitationally collapsing star II

    Laura Mersini-Houghton
    (Submitted on 5 Sep 2014 (v1), last revised 15 May 2015 (this version, v2))
    A star collapsing gravitationally into a black hole emits a flux of radiation, known as Hawking radiation. When the initial state of a quantum field on the background of the star, is placed in the Unruh vacuum in the far past, then in the exterior Hawking radiation corresponds to a flux of positive energy radiation travelling outwards from near the surface to future infinity. Based on pair creation, the evaporation of the collapsing star can be equivalently described by the absorption of an ingoing negative energy flux of radiation travelling towards the center of the star. Here, we are interested in the evolution of the star during its collapse. Thus we include the backreaction of the negative energy Hawking flux in the interior geometry of the collapsing star when writing the full 4-dimensional Einstein and hydrodynamic equations. Hawking radiation emitted before the star passes through its Schwarzschild radius slows down and reverses the collapse of the star. The star evaporates without forming an horizon or a singularity. This study provides a more realistic investigation than the one first presented in [1], since the backreaction of Hawking radiation flux on the collapsing star is studied in the case when the initial state of the?field is in Unruh's vacuum.
  • potke | ২৮ নভেম্বর ২০১৫ ০০:২৫319174
  • সিএম, না তো!
  • শ্রী সদা | ২৮ নভেম্বর ২০১৫ ০০:২৫319175
  • রুবানশপ দেখলুম। কিন্তু খটকা লাগলো লগিন করতে গিয়ে। এই হাল ফ্যাশানের যুগেও ইউজার নেম/পাসওয়ার্ড ? ওপেন-আইডি টাইপের কিছু করা যায়না ? ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখতে হবে ভেবেই তো অনেক সাইটে কখনো রেজিস্টার করিনা। গুরুর যাঁরা এই প্রোজেক্টের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত (কদিন আগেই ভাটে আলোচনা দেখছিলাম) তাঁরা এই নিয়ে ভেবে দেখতে পারেন।
  • pi | ২৮ নভেম্বর ২০১৫ ০০:২১319173
  • কুমুদি দেখে রাখবো, চলে এসো ঃ) তারপর এইসব গল্পগুজব নিয়ে তুমি গপ্পো লিখো ঃ)

    আর গুরুচণ্ডালির চটি সিরিজের টই দ্যাখো। গ্রেস্ক্রিপ্ট আর রুবানে গুরুর বইয়ের লিন্ক আছে দেখো। ওখানে অর্ডার করলেই পাওয়া যাবে। আরো কোথাও কোথাও রাখা হবে।
  • I | ২৮ নভেম্বর ২০১৫ ০০:২০319172
  • হুঁ, নর্থ ইস্ট। এবার মানসে গিয়ে যা দুর্ব্যবহার পেলাম, কলকেতা তার কাছে নইস্য। সময় পেলে লিখবো কখনো।
  • Sw | ২৮ নভেম্বর ২০১৫ ০০:০৭319171
  • আমার তো coming soon ই আসছে, এই লিংক থেকে। কিছুই বুঝতে পারছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত