এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১৫:১২319110
  • সাতহাজার সাতশোবিরানব্বই। সাতহাজার ভাই দিয়ে রেখেছিল, আমি এই প্রথম আমার জন্মদিনে ওর থেকে উপহার চেয়েছিলাম - বনফুল সমগ্র সতেরো খন্ড। আর বাকি আটশোয় আমার টুকিটাকি এটাসেটা বই।
  • Blank | ২৭ নভেম্বর ২০১৫ ১৫:০৭319109
  • মে জু পরলেই মনে হয় সামনে যাকে দেখবো তাকেই ক্যালাবো। কি ভাবে ক্যালাবো সেটা ডিপেন্ড করে তখন কি খেলছি তার ওপর।
    এসি খেল্লে মনে হয় হাতে কব্জির তলা থেকে ছুরি টা বার করে টুক করে গলা কেটে পালাবো।
    জিওএফ খেল্লে মনে হয় দু হাতে ভারি চেন আর তার ডগায় ব্লেড লাগিয়ে উদুম মারবো।
    এম্ডাব্লু খেল্লে মনে হয় সাব মেশিন গান হাতে বাঁধা।
  • de | ২৭ নভেম্বর ২০১৫ ১৫:০৬319108
  • কী বই কিনলে ব্যাং?
  • d | ২৭ নভেম্বর ২০১৫ ১৫:০০319107
  • ও হ্যাঁ আমাকে সিওডি অপশানটাই দেখায় নি রুবানদোকান। মনে হয় অর্ডার কত টাকার তার ওপরে নির্ভর করে।
    কিন্তু ব্যাঙ সাড়ে সাত হাজার সিওডি তে নিলে! বাপস!
  • Byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১৪:৫৫319106
  • সত্যি বলতে কি এরকম সুপারফাস্ট ডেলিভারি আশা করিনি। শুনলাম বিশাল বড় বাক্স।
  • de | ২৭ নভেম্বর ২০১৫ ১৪:৫৪319105
  • উফ্‌! এতো নেগেটিভ ভাববেন না - বাঙালীরও আচ্ছে দিন আসবে -
  • Byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১৪:৫৩319104
  • এসে গেছে, এসে গেছে। রুবানশপ থেকে বই এসে গেছে। ব্লক সিকিউরিটির কাছে টাকা দিয়ে রেখেছিলাম, সে ডেলিভারি নিয়ে ফোন করেছিল দুটোর সময়।
  • PM | ২৭ নভেম্বর ২০১৫ ১৪:৪৩319103
  • এককের 01:49 PM কে "ক" দিয়ে গেলুম। থট লিডার্শিপ তো দুরের কথা, বাঙালী বড় কিছু ভাবতেই ভুলে গেছে। এক সর্বগ্রাসী হিনমন্যতার স্পাইরাল এফেক্ট নামিয়ে নিয়ে চলেছে অতল গভীরে
  • d | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৫২319101
  • ওঃ কাঠের পেন্সিল আম্মো বহুত চিবিয়েছি। পুরো ঝাঁটা বানিয়ে ফেলতাম।
  • Ekak | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৫২319102
  • উত্তপ্ত ব্যবহার আর খেন্কুরেপনা আলাদা। বম্বের লোকজন সর্বদা উত্তপ্ত। দিল্লিতেও কথায় কথায় মা কি আঁখ। কিন্তু এরা খেন্কুরে নয়।
  • ঊমেশ | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৫০319099
  • দক্ষিনবঙ্গের লোকজনের এই খেকুড়ে স্বভাব অনেকটা ভ্যাপসা ঘাম ঝড়ানো গরমের জন্যে।
    অন্তত লোকজন তাই দাবী করে
  • Ekak | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৫০319100
  • *ক্যানো আমাকে
  • Ekak | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৪৯319098
  • সে আছে। কিন্তু ভারতের অন্য মেট্রো গুলোতে ঘুরলেই পরিস্কার বোঝা যায় যে কলকাতার লোকজন হতাশাগ্রস্ত এবং বাইরে থেকে গালাগাল খেয়ে খেয়ে নিস্ফল ভাবে তেরিয়া। আরে মানুষ নিজে ভালো না থাকলে ভালো ব্যবহার ও করেনা। একজন ট্যাক্সি বা অটো ওয়ালা ক্যান মাকে থ্যান্কস বলবে বা আমিই বা ক্যানো তার সঙ্গে পাঁচ পয়সা নিয়ে খিচখিচ করবনা ? এগুলো তো কলকাতা ছাড়ার আগে পার্ট অফ লাইফ বলেই ভাবতুম। সবাই সবাইকে কামড়াতে আসছে। খুব খুব লো লেভেলের একটা সিউডো প্রতিযোগিতা। বাইরে বেরিয়েই বুঝেছি এগুলো স্বাভাবিক নয়। ট্যাক্সি ওয়ালাও খারাপ আছে, আমিও খারাপ আছি তাই এত লো লেভেলের কামরাকামরি।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৪৬319097
  • খিদে পেয়েছিল যখন, তখন ওকে পেন্সিল এনে দিয়েছিল চিবোনোর জন্যে। আমিও দীর্ঘকাল পেন্সিল চিবিয়েছি, টাই চিবিয়েছি।
  • de | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৪৩319096
  • বইও ছিলো তো, বই খাতা পেনসিল সবই তো নষ্ট করতো - ঃ)
    শুধু ঘুড়ির যত্ন নিতো -
  • kc | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৪০319095
  • কলকাতা ও তৎসন্নিহিত অঞ্চলে ধোঁয়া বেশী, শব্দ বেশী, পলিউশন বেশী। ঘিলুতে মনে হয় রিয়্যাকশন টিয়্যাকশন হয়।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৩৯319094
  • বই নয় জুতো
  • de | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৩৮319092
  • তাই করে দি উমেশ - সেলাই করে তারপর ব্ল্যাক প্লাস্টিকের কভার - তাও ছেঁড়ে -

    সেই যতীনের বইয়ের অবস্থা পুরো ঃ)
  • d | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৩৮319093
  • কেসির কথাটায় খানিক সত্যতা থাকলেও থাকতে পরে।

    শিলিগুড়ি অঞ্চলের লোক দেখি বেশ মিষ্টভাষী
  • kc | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৩৫319091
  • ভুলভাল বক্কা থিওরি দেওয়াতে এককের ডক্টরেট আছে।
  • Ekak | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৩১319089
  • কলকাতার লোকজন প্রচন্ড হতাশায় ভোগে। শুধু রাস্তার লোকের প্রতি দুর্ব্যবহার নয় (সেটা তো লোক বুঝে করে ), কলকাতায় ইন জেনারেল যেটা সবচে বেশি তা হলো পশুপাখি দের উপর দুর্ব্যবহার। বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহার। ইস্কুলের বাসওয়ালা থেকে পাড়ার কাকু সবাই খিঁচিয়ে আছে এবং একটু দুর্বল -বয়েসে কম মানুষ থেকে নামানুষ প্রাণী পেলেই নিজের হতাশা উগরে দিচ্ছে। এটা চূড়ান্ত হতাশার প্রকাশ। চিরকালই ফাত্তু ছিল কলকাতার লোকজন, ইদানিং অন্য রাজ্যরা এগিয়ে গেছে, আর এরা যতই ঢপের ডেভেলপমেন্ট রিপোর্ট পেশ করুক প্রতিটি নাগরিক মনে মনে জানে যে ইকনমিকালি সোশালি পলিটিকালি কমপ্লিট ডেডলক এ চলে যাওয়া শহর একটা। কারো মনে ফুর্তি নাই। কাজের মাসি দুশো টাকা বাড়ানো নিয়ে ঝগরা করে ক্লান্ত উদিকে যে টাকা দেবে সেও জানে এই শহরে থেকে কোনদিনই মাইনে বাড়বেনা ভবিষ্যত নেই তাই পাঁচ পয়সার মা বাপ। যার দু পয়সা এক্সট্রা হয়েছে তারও ফুত্তি করার জায়গা নেই। দামড়া শহর একখান সেখানে স্পোর্টস বার নেই, ভাবা যায় ? চেষ্টা চরিত্তির করে একটা আন্দোলন হবে তাই নিয়ে দুটি কবি- তিনটি আঁতেল একটু ফুত্তি করবে তাও শালা হাইজ্যাক হয়ে মাঠে মারা যায়। মানে, সবদিকে নেই নেই নেই। ডীপ ডাউন হতাশা অথচ সর্বক্ষণ বাইরের রাজ্যের কাছে -সেই রাজ্যে কাজ করতে যাওয়া -থাকা লোকদের কাছে নিজেদের ডিফেন্ড করে যেতে হচ্ছে। এরা খিঁচিয়ে থাকবে না তো কারা খিঁচিয়ে থাকবে ?
  • ঊমেশ | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:৩১319090
  • দে, sticky back plastic দিয়ে কভার দিলে একটু বেশী সময় টিকতে পারে।
  • Arpan | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:২৬319088
  • হ্যা হ্যা হ্যা @কেসি
  • de | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:২৪319087
  • কলকাতায় সবচে বেশী দাঁত খিঁচোয় অটোআলা আর ট্যাক্সিআলারা - বাজারের লোকজন ভালোই হয় -

    পাই - কি আশ্চর্য্য! আমার মেয়েরও পড়ার বইগুলো পুরো ওইরকম ছাতুমাখা হয়ে থাকে - ইদিকে আমার কোন বই কোনদিন ছেঁড়েনি - সেসব বলতে গেলে শুনি, বই নিয়ে যারা পড়াশুনো করে তাদের একটু বই ছেঁড়ে! সত্যি কথা বলতে NCERT র টেক্সট বইয়ের বাইন্ডিং আর পেপার কোয়ালিটি এতো খারাপ, যে আর বলার না!
  • kc | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:১৫319086
  • পচ্চিমবঙ্গে যদ্দুর অবধি লোকাল ট্রেন চলে আর যদ্দুর অবধি কোড 033, তদ্দুর অবধি দাঁতখেঁচান লোকের আধিক্য বেশী। এর কোনও ফিজিক্যাল কারণ আছে বোধ হয়।
  • d | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:০৭319085
  • দেখেছো! আমি কবেত্থেকে বলছি কলকাতা ও তৎসন্নিহিত অঞ্চলের লোকেরা ভয়ানক খেঁচো পাবলিক। সব্বদা খিঁচিয়ে থাকে। তার নমুনা এমনকি নেটেও উপছে পড়ে।
    এখন ব্যাঙো বলছে।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:০৩319084
  • বেশ :)
  • byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:০২319083
  • রাজ্যের নাম শুনে ব্রহ্মতালু গরম হয় নি। তোর ফচকেমিতে হয়েছে।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:০১319082
  • কর্ণাটক
  • byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১৩:০০319081
  • অভ্যু কোন রাজ্যের কথা বলছে? কিচ্ছু বুঝতে পারছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত