এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৫৯319080
  • হ্যাঁ, ওনাদের ব্যবহারটি বড়ই মনোমুগ্ধকর। নয়তো আজকাল আর কোলকাতার লোকের থেকে ভদ্র ব্যবহার, মিষ্টি কথা শুনতে পাওয়ার আশা ছেড়েই দিয়েছি। কোলকাতার প্রতিটা লোক কী অদ্ভুতরকমভাবে সারাক্ষণ খিঁচিয়ে থাকে।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৫৪319078
  • সামান্য একটা রাজ্যের নাম শুনলে ব্রহ্মতালু গরম হওয়া ঠিক না। বিশেষতঃ বোঝা উচিত যে সেই আশাতেই রাজ্যের নাম নেওয়া হয়েছিল। নইলে রাজধানীই চলত।
  • kc | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৫৪319079
  • বেঙীদেবী, সব গুপি করার কায়দা আফনার জানার কথা নয়। সে যাই হোক, রুবানশপের একজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, ওনাকে গুপি করার সরল কায়দাটিও বলেছি। ওনাদের ভদ্র ব্যবহারটি খুবই মুগ্ধ করেছে।
  • cb | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৫৩319076
  • ওয়ার্ক অ্যারাউন্ড আর ইউসেবিলিটি চেন্জ রিকুয়েস্টের মধ্যে তফাতটা বুঝতে শেখ, প্রথমটা নেসেসিটি আর পরেরটা লাক্সারি!!!
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৫৩319077
  • এদিকে দেশে গিয়ে আমি বিয়ের নেমন্ত খাবো। যদিও সম্ভবতঃ আমাকে নেমন্তন্ন করে নি। কিন্তু আমি এমনিই যাবো।
  • byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৫২319075
  • বইয়ের নামের লিংক কেউ হার্ড ডিস্কে জমায়, এই প্রথম শুনলাম।
  • byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৫১319074
  • এই অভ্যুটাকে হাতের কাছে পেলে না!!! একে এখানে আজ মেন্টেনান্স ওয়ার্কের জন্য সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা অব্দি ইলেক্ট্রিসিটি নাই, গুচ্ছের জরুরি কাজ জমে আজ। তার মধ্যে আমার ব্রহ্মতালুটা আরো খানিক গরম করিয়ে দিলে এই ছোকরা!
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৪৮319073
  • এই রুবানটাই কি ল্যাদোশদার নতুন ভেঞ্চার?
  • d | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৪৭319072
  • ওনারা ব্যাক এন্ড থেকে আমার অ্যাকাউন্টে শিপিং অ্যাড্রেসে পুনে করে দিয়েছে। আমি রতে বসে আবার খুঁজেপেতে অর্ডার করলাম। তবে বিলিং অ্যাড্রেসে আঅমাকে সিটি সিলেক্ট করতে বাধ্য করল। ফিল্দটা ম্যান্ডেটরি করে দিয়েছে আর মুম্বাইই করতে হল।
    তো, সেসব মেল করে বলে দিয়েছি।

    যেহেতু খুব ঝটপট রেসপন্স Kঅরেন, আশা করি ঠিক ঠিকানাতেই আসবে।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৪৬319071
  • একটু পরিশ্রম করা ভালো - স্বাস্থ্য ভালো থাকে।

    তবে হাঁড়িতে বইয়ের নাম জমানোর আইডিয়াটা ব্যাপক।
  • d | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৪৪319069
  • এবাবা! অভ্যু কিরম বোকাবোকা কথা বলছে। হয় কার্টে রাখা নয় উইশলিস্ট এই তো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। খেটেখুটে নিজের হাডিতে বইয়ের নামের লিং জমাব!!

    বলেছিলাম না স্ট্যাটের লোকেরা সব কাজ ঘুরিয়ে পেঁচিয়ে করে!!
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৪৪319070
  • আর আপনি যে আমার সঙ্গে ভাট করেন না (মেলের কথা তো বাদই দিলাম) তাতেও আমি ঘাবড়াই নি, পোটকে আর রিমিদির সঙ্গেই পিএনপিসি করছি সেটা ভাট পড়লেই বুঝতে পারবেন।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৪১319068
  • ব্যাংবাবু, সেভ করার জন্যে হার্ড ডিস্ক নাই? (খারাপ হলে তো কর্ণাটকসুদ্ধ লোক উঠে পড়ে লাগে ঠিক করার জন্যে।) নইলে লিংকগুলো নিজেকে মেল করে রাখলেই তো হয়, এর জন্যে রুবানশপকে গালি দেওয়া কেন?
  • byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৩৯319067
  • সময়াভাবে বানান ঠিক করা সম্ভব হল না, কষ্ট করে বুঝে নেবেন।
  • byaang | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৩৬319066
  • জুনি,
    আমি এখনও বইগুলি হাতে পাই নি। আজ সকালে রুবানশপের সাথে ফোনে কথা হল, আশা করি আগামী দুই-তিনদিনের মধ্যে বগুলি পেয়ে যাব। পেলে এখানী জানাব।

    কেসিবাবু,
    রুবানশপ খুব সম্ভবত এখনও বিদেশ থেকে খোলা যাচ্ছে না, আপনি কেমন গুপি করে খুলেছিলেন, তা আপনিই জানেন। কিন্তু আজ সকালের কথোপকথন অনুযায়ী এখনও কুয়েত থেকে রুবানশপ খুলতে পারা সম্ভব নয়।

    দমু ও সিঁফো,
    রেজিস্টার করার সময়ে আমারও ঐ স্টেট আর ইটিতে অসুবিধা হয়েছিল, অর্ডার প্লেস করার সময় যখন বিলিং অ্যাড্রেস চাইল, তখন ড্রপ ডাউনে সিলেক্ট করলাম কর্নাটক আর সিটিতে সিলেক্ট ইয়োর সিটিই রেখে দিয়েছিলাম, কিন্তু তখন টক করে নিয়ে নিল।

    রুবানশপ সম্পর্কে যা যা নালিশ, ফোনে ওনাদের জানিয়েছি, এখানেও একবার লিখে দিই।

    ১) রেজিস্টার করার সময়ে ঐ রাজ্যের নাম এবং শহরের নাম।
    ২) একজনের অ্যাকাউন্টে একটাই ডেলিভারি অ্যাড্রেস দেওয়া যাচ্ছে, অ্যামাজন বা ফ্লিপকার্টে যেমন আমি মাল্টিপল ডেলিভারি অ্যাড্রেসের যে কোনো একট অপ্ট করতে পারি প্রতিটা অর্ডারের ক্ষেত্রে, এখানে সেটা করা যাচ্ছে না।
    ৩) সবচেয়ে বিরক্তিকর যেটা লেগেছে, সেটা হল, সাইন ইন করে সাইটে ঢুকে সারাদিনে কার্টে যতই বই রাখি না কেন, বেশ কয়েক ঘন্টা পর কার্ট জিরো করে দিচ্ছে। মানে কার্টে রেখে ধীরেসুস্থে রাতের বেলায় অর্ডার করব, বা কাল সকালে আরো কয়েকটা সাইট ঘেঁটে অর্ডার করব, এমনটা করা যাচ্ছে না। আবার নতুন করে বই সিলেক্ট করতে হচ্ছে।
    এই নালিশটা আমি আগের দিনই করেছিলাম, তখন আমার নালিশ যাকে এস্ক্যালেট করা হল তিনি বলেছিলেন বই উইশলিস্টে রাখতে। কিন্তু বই বাছার সময়ে বইয়ের উপরে তিনটে অপশন আছে, কার্টে রাখা, বিশদে দেখা ও কেনা। চট করে উইশলিস্টে রাখার কোনো লিংক বই সিলেক্ট করার সময় পাওয়া যাচ্ছে না।

    আপাতত এই হল রুবানশপ সম্পর্কে আমার পর্যবেক্ষণ। তবে ওনাদের ভদ্র ব্যবহার এবং কাস্টমারকে ফোন করে চেক করা, কাস্টমারের ভুল হলেও বিল রিভাইজ করে দেওয়া নিজের থেকে ইত্যাদিতে আমি যারপরনাই মুগ্ধ ও অভিভূত।
  • সো | ২৭ নভেম্বর ২০১৫ ১২:৩০319065
  • দেখছি। @ সোমনাথ
  • anag | ২৭ নভেম্বর ২০১৫ ১২:২৫319064
  • আমার ওল্ডেস্ট শেল্ফ এর বয়স ২০ বছর। Blank, আমার কো-অর্ডিনেট্স হল [email protected] আর 9880041299। আমার মন্তব্য লম্বা, তাই লেখা শক্ত।
  • Somnath Dasgupta | ২৭ নভেম্বর ২০১৫ ১২:২৪319063
  • একটা কথা অছে। সসংকোচে বলি। যদিও যো-দি মনে হয় আমাকে পছন্দ করে না, তবু, বাঙালী বাচ্চাদের মুখ চেয়ে যদি এই কাজটা করে। (এটা কোনো সেন্টিমেন্ট দিলাম না, বিশুদ্ধ ভলান্টিয়ারির কাজ বলে কোনো রিকোয়েস্ট ও করছি না, শুধু একটা প্রস্তাব, ভেবে দেখার জন্য) কোনো টই তে রাখলাম না। অপ্রয়োজনীয় মনে হলে হারিয়ে যাক।

    দেখো, রাশিয়ান আর বাংলা দুটোই ভালো করে জানা লোক একটু কম। কম বলতে, রাশিয়ান ভাষা থেকে কোনো জিনিস বাংলায় অনুবাদ করতে বাংলা সাহিত্যগুণ বজায় রেখে সুখপাঠ্য ভাবে লেখা, বিশেষত বাচ্চাদের ভালোলাগার মতো করে লেখার মতো লোক কম। কোনোরকম বার খাওয়াচ্ছি না, বা তেল দিচ্ছি না, কিন্তু আমি জানি তুমি সেটা পারো। বাংলাটা পারি - ও পারে, কারণ ওর ছোটোবেলার লেখা অন্তত আমি পড়েছি। এখন হয়তো অনুবাদটাও ভালই পারবে, মানে সে ভরসা আছে।

    একটা সাইট বলি, নিশ্চয়ই জানো, তবু,
    এখানে ফ্রি রেজিস্টার করা যায়। এখানে রাশিয়ান / সোভিয়েত সাহিত্যের বিশাল ভান্ডার রাখা আছে স্ক্যান করে করে, রাশিয়ান ভাষাতেই।। শুধু শিশু সাহিত্যের বই এর সংখ্যাই পাগল করা। আমি ক্রোম এ ইংরিজি ট্রান্সলেট করে Hood.lit সেকশনে জিনিসগুলো দেখেছি। বইগুলোর সবচেয়ে আকর্ষনীয় জিনিস হল ওগুলোর ইলাস্ট্রেশন। কিন্তু সে যাই হোক, ওখানের রিপোজিটরির ১০% ও প্রগতি রাদুগা থেকে সেসময় বাংলায় অনুবাদ হয় নি।

    বইগুলো ডাউনলোড করে দেখো, যদি মনে হয়, ইচ্ছে করে, তাহলে এই অনুবাদ করার কথাটা ভেবো। নইলে স্রেফ পড়ার আনন্দে পড়তে পড়তে এই পোস্টটার কথা ভুলে যেও। পারি-র ও পড়লে ভালো লাগবে মনে হয়।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১১:৫০319062
  • এইবারে পাই খুশি হবে
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১১:২৯319061
  • আহারে।
  • . | ২৭ নভেম্বর ২০১৫ ১১:২৮319060
  • ফিনিশ ভাষা শিখতে হলে এই ভিডিওটিতে নজর রাখুন

  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১১:২৭319059
  • অত তো জানি না। মলের সামনে বুড়ো মানুষ পড়ে গিয়ে কাঁদছেন বা বাস থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে বুড়িমা ব্যথা পেয়েছেন - তুলে দিলে অচেনা ভাষায় কিছু বলছেন, সেটা যে কৃতজ্ঞতা সেটা বুঝতে বাকি থাকে না - সেই অভিজ্ঞতা থেকে বললাম।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১১:১৭319058
  • সেকী! এরকম কেন? সোশ্যাল ওয়েলফেয়ার নেই? ওল্ড এজ হোম নেই? বয়স হলে কো একা হয়ে যেতেই হবে। কিন্তু রাষ্ট্র কিছুই করে না?
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১১:১৩319057
  • লোকজন খুব ভালো। কিন্তু বয়স্ক লোকেদের খুব কষ্ট। একা থাকতে হয়। রাস্তায় পড়ে গেলেও কেউ দেখে না। আমি দু বার দুজনকে ধরে তুলেছি।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১১:১১319056
  • হ্যাঁ হ্যাঁ ফিনিশ। ফিনিশই বটে। হেলসিনকির পথে ঘাটে সেই ভাষা কিন্তু পাশাপাশি সুইডিশও ছিল। একেকটা শব্দের বানান বিরাট লম্বা আর উচ্চারণ অন্যরকম। হেলসিনকি রেলস্টেশনে জাহাজঘাটায় রাস্তায় নদীর ধারে ট্রামে দোকান পাটে কোত্থাও ভাষা বুঝতে পারিনি। কিন্তু ওরা খুব ফ্রেণ্ডলি লোকজন। হেল্প করতে এগিয়ে আসে। ইংরিজি না জানলেও ম্যাপে দেখিয়ে দেয় কোথায় কীকরে যেতে হবে। ট্রামের নম্বর বলে দেয়।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১১:০১319054
  • মীনাকইসো পাকাত্তু মানে প্যাকেটে ভরা বেগুন। এটা হল ফিনিশ। আর আমার এক বন্ধু ইতালিয়ান বলত - তিগারোত্তো দালামালায়েশিয়া অর্থাৎ কিনা গৌতম বুদ্ধ (এশিয়ার আলো)
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১১:০১319055
  • রাশিয়ান সিনেমা এখন রিসেন্ট কী বানিয়েছে? সেপ্টেম্বরেই তো ঘুরে এলাম। থিয়েটার আর অপেরা আর ব্যালের ছড়াছড়ি কিন্তু সিনেমা সব বিদেশি ও ডাব করা।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৫৯319053
  • সুইডিশের কথা বলতে পারি না, ফিনিশ সাঙ্ঘাতিকের থেকেও বেশি শক্ত জিনিস। তবে নাকি খুব নিয়মবদ্ধ।
  • সে | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৫৬319052
  • ফিনিশ ভাষা খুব শক্ত না? ওরে বাবারে জাহজে ঐ ভাষায় অ্যানাউন্সমেন্ট হতো। বিরাট বড়ো বড়ো শব্দ। ফিনিশ না সুইডিশ? গুলিয়ে ফেলেছি।
  • Abhyu | ২৭ নভেম্বর ২০১৫ ১০:৫৩319051
  • আর রাশিয়ান সিনেমার কথা হবে না? তারকোভস্কি? এই কদিন আগেই ইভান'স চাইল্ডহুড দেখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত