এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৫৬318959
  • এটা কিন্তু সত্যি। আমি আইপ্যাড ছাড়া কিছুতেই পটি কত্তে পারিনা। খুব খারাপ অভ্যেস হয়ে গেছে।
  • pi | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৫৬318960
  • আম্রিগার এই আরেকটা জিনিস পছন্দ হয়েছিল। বাথরুমে কমোডের পাশে বইয়ের ঝুড়ি/শেল্ফ থাকা।

    শেল্ফ রাখার জায়গা না থাকলে এই অপশনটাও ভেবে দেখা যেতে পারে।
  • সে | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৫৩318958
  • আলোচনা শেল্ফ থেকে দরজার দিকে ঘুরে গেছে। তবুও বইয়ের ব্যাপারে একটা ঘটনা বলে যাই। একজোড়া কাপল এখানে এসেছিল ২০০৪ কি ২০০৫ এ। এসেই পাইখানা যাবার আগে একটা বই চাইল। বই না পড়লে ওরা হাগতে পারে না। পড়তে পড়তে হাগে। একে অন্যকে শিকিয়েছে। ভালো বই আমি কিছুতেই হেগো পোঁদে পড়তে দেব না। ঝামেলা বেধে গেল। যত বলি বই ছাড়াই হবে। ঠিকমত বেগ পেলে বই ফই কিছুই লাগবে না, ট্রাই করে দ্যাখ। কিন্তু আঁতেলরা কথাই শোনেনা, শেষে ছিনিয়ে নিয়ে গেল। সে বই রোজ পড়ত হাগার জন্যে। পরে বইটা ফেলে দিয়েছি। ঠিক বই নয় একটা ম্যাগাজিন ছিল মনে হয়।
  • kc | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৫২318957
  • মেশিনপত্র দুএকটা কিনে নিলে বুক শেলফ নিজে নিজেই বানানো যায়। আমি একটা বানিয়েছি। তারপর আমাদের কার্পেন্টার আমার মেশিন নিয়ে নিয়েছে। দুটো শেলফ বানিয়ে দিয়েছে ফ্রিতে।
  • Cthulhu | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৫০318956
  • ওই গোল বলের মত হাতলের মধ্যে টেপা বোতামওয়ালা লক। এমন লক হল যে চাবিতেও খুলছিলো না।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৪৬318955
  • সেই খটাস করে বন্ধ হয়ে যায় সেই লক গুলো ? মহা ফালতু আনিন্টুতিভ ডিসাইন :(( আমার আগের ফ্ল্যাট এ ছিল ওই চক্করে লাথিয়ে দুটো দরজা ভাঙ্গতে হয়েছিল। বাড়ি ওয়ালা আবার বলে দরজা ভেঙ্গেছে পয়সা দাও !!
  • Cthulhu | ২৬ নভেম্বর ২০১৫ ২০:৩৯318954
  • আমাদেরও একজন আছে, নিজেই আসে না, তবে ডাকলে চলে আসে। কিছুদিন আগে আমি ফ্ল্যাটের একটা ঘরে আটকে গেসলুম - দরজা লক হয়ে গেছিলো, কোনোদিকেই খোলে না। তখন ডাকতেই এসেই লক ভেঙে আমাকে বের করলো। তারপর সে কী হাসি, আর থামেই না।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ২০:১৮318953
  • আপনাদেরও পুষ্যি নেওয়া কার্পেন্টার নাকি ? আমাদের একজন আছে .....সালাম দা। তারে আমি ছুতব্যালা থেকে দেকচি। নিজেই আসে। এটা সেটা মাপে। ঠুক ঠুক করে এটা ঠোকে সেটা জোরে, দরজায় সীসনাল গ্রোথ ফাইলিং করে নিজেই বলে : বাহ ঠিক হয়ে গ্যাছে ! প্রচুর গপ্প করে ঘ্যানঘ্যানান সুরে এবং চাট্টি খেয়েদেয়ে ঘুমিয়ে আবার চলে যায়। ও যে প্র্যাক্টিকালি কি করে আমি কোনদিন বুঝিনি।
  • anag | ২৬ নভেম্বর ২০১৫ ২০:০১318952
  • আমার কার্পেন্টার ওর হাতে কাজ না থাকলে আমাকে এসে জিগ্গেস করে - শেল্ফ বানাব নাকি?
  • anag | ২৬ নভেম্বর ২০১৫ ২০:০০318951
  • আলোচনা জমেছে দেখছি। আমাদের বাড়িতে মোট এগারোটা বুকশেল্ফ। ছোট, বড়, লম্বা, খাটো, মেঝেতে, দেয়ালে, সোজা, L শেপের -- সব আছে। এই কারণে আপনাকে একটা কার্পেন্টার পুষতেই হবে। গত্যন্তর নেই। ওটা না হলে বই কেনা যাবে না।
  • aka | ২৬ নভেম্বর ২০১৫ ১৯:৪২318950
  • কিন্তু পোটকের সাথে কবেই বা কার ঝামেলা হল? পোটকে তো কার্ভেচার মাপে।
  • ঊমেশ | ২৬ নভেম্বর ২০১৫ ১৯:৩৯318949
  • গুছানো তে আমায় মেয়ে দে'র মেয়ের ক্যাটেগরী তে আসবে।
    ওর ঘরের মেঝে থেকে শুরু করে বিছানা সর্বত্র সমস্ত কিছু ছ্ড়ানো থাকে।
    আমি মজা করি, যে খুঁজে দেখলে তোর বিছানা তে বাঘ-ভাল্লুক পেলেও অবাক হবো না।
    আমি মাঝে মাঝে চেষ্টা করতাম একটু গোছালো বানানো'র, কিন্তু এখন আশা ছেড়ে দিয়েছি।

    আর ওর গল্পের বই, বাড়ীর সর্বত্র পাওয়া যায়। সারাদিনে ঠিক যেখানে যেখানে থাকে (বিছানা/খাওয়ার টেবিল/বাথরুম), সেই সেই জায়্গাতে একটা-দুটো গল্পের বই থাকবেই। যখন যেখানে বসে, সেখানে সেই বইটা পড়া শুরু করে, উঠে পড়লে বন্ধ করে সেখানেই রেখে দেয় পরের বার পড়ার জন্যে।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ১৮:৪৮318948
  • সেক্ষেত্রে রোটেটিং সেল্ফ করলেই তো হয়। একেকটা রড এর ৩৬০ ডিগ্রী জুড়ে বই। ঘুরিয়ে ঘুরিয়ে পর্বে। সারি সারি রড।
  • ডেপথ | ২৬ নভেম্বর ২০১৫ ১৮:৩৭318947
  • ডেপথ ওয়ালা শেলফ করুন। দু থাকে বই রাখুন। পিছনের থাকের বই আর কখনো বের করতে পারবেন না, যদি, সামনের থাক ভরে গিয়ে থাকে। আপনার সময় বাঁচবে।
  • de | ২৬ নভেম্বর ২০১৫ ১৮:৩১318946
  • আসলে কেউ কেউ গুছোনোয় স্বচ্ছন্দ - আমারো বইপত্র অন্ততঃ তাকে তুলে না রাখলে ভাল্লাগে না - জামাকাপড় মিনিমাম হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা চাই -

    আবার কেউ কেউ আমার কন্যার মতো - এই যে পাই, একক - বইয়েরা তাক ছাড়া আর সর্বত্র থাকে - জামাকাপড়ও তথৈবচ - গুছোলেই চেঁচামিচি!
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ১৮:৩০318945
  • আমার একটা কিলিপ চাই। যেটা পড়ার সময় বই থেকে খুলে নিয়ে পড়তে হবে। আবার বই বন্ধ করে কিলিপ টা পরিয়ে দেবো। এটা সিম্পলি পসিষণ আর অন-অফ ফ্রীয়কয়েন্সী সেন্ড করবে, ব্যাস। এবার চূড়ান্ত অগোছালো কাওকে স্যাম্পল করে দেখতে চাই ছড়িয়ে রাখার প্যাটার্ন কি, কভারেজ, রীডিং হ্যাবিট কিরকম ইত্যাদি।

    সেম জিনিস একটা পাতি সার্ভিস লিখে ইবুক রীডার দের ওপরেও চালানো যায় অবশ্য কিন্তু ইবুকয়ালা রা বড্ড খামচে খামচে পড়ে।
  • cm | ২৬ নভেম্বর ২০১৫ ১৮:০৭318944
  • যাক অবশেষে অ্যানালিটিকালি ভাবা হচ্ছে। আশা করছি আজ রাতের দিকে একটা চমৎকার প্রবলেম স্টেটমেন্ট ও সমাধান দুইই পাবো।
  • pi | ২৬ নভেম্বর ২০১৫ ১৭:৫৯318943
  • অমন ওয়ান থিয়োরি ফিটস অল তো হয়না। একেকজনের প্যাটার্ন নেচার অনুযায়ী একেকরক্ম সেই তো ভাল। কোন একটাকেই নিয়ম বানিয়ে দিলে মুশকিল।
  • Juni | ২৬ নভেম্বর ২০১৫ ১৭:৪০318942
  • সামনের সপ্তাহে কলকাতা এ যাচ্ছি মাত্র কদিনের জন্য, নেড়ে চেড়ে গন্ধ শুঁকে ( যে রকম করে অভ্যস্ত) বই কেনার সময় একেবারে হবে না মনে হচ্ছে। রুবান শপ এর কথা শুনে ভরসা পাচ্ছি। অর্ডার দেবার কদিনের মধ্যে ডেলিভারি দেয় সেটা আমার কাছে জানার খুব দরকার, কারণ সময়ের অভাব। আর পেমেন্ট করাটা কি cod বেস্ট ? আপনারা যারা কিনেছেন বা সম্প্রতি কিনলেন একটু ফিডব্যাক যদি দিতে পারেন, অনেক ধন্যবাদ।
  • শ্রী সদা | ২৬ নভেম্বর ২০১৫ ১৭:৩৫318941
  • https://en.wikipedia.org/wiki/Locality_of_reference

    প্রেডিকটেবল লোকেশনে গুছিয়ে রাখলে যদি অ্যাকসেস এর সুবেধে হত তাহলে ক্যাশে মেমরির দরকার হতো না।

    র‌্যাম = বুকসেফ
    লেভেল ওয়ান ক্যাশে = টেবিল/ফ্রিজের মাথা।
    লেভেল টু ক্যাশে = খাটের উপর বালিশের পাশে।
  • sinfaut | ২৬ নভেম্বর ২০১৫ ১৭:২৭318940
  • এইভাবে বলি তাহলে,সারা বাড়িতে বই ছড়িয়ে রাখার থেকে তাকে বই ছড়িয়ে রাখলে খুঁজতে বেশি সুবিধে। ঃ-)) আর তাকে ছড়িয়ে রাখার সময়েও নিশ্চয় একই পারসেপ্শন কাজ করবে।

    প্যাটার্ন মেনে মানে মানুষ মানে বলিনি, এমন কোন প্যাটার্ন খুঁজে পাওয়া যায়না সেটা বলতে চেয়েছি।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ১৭:২০318939
  • আরে প্যাটার্ন "মানবেন " ক্যান ? নিজেকে একটু স্টাডি করলেই হয়। প্যাটার্ন জিনিষটা আমরা সর্বদাই ক্রিয়েট করে চলেছি। কোনো মানুষের পক্ষে ক্লাসিকাল সেন্স এ কেঅতিক হওয়া সম্ভব না। জাস্ট কয়েকদিন নিজেকে স্টাডি করলেই হয় যে কিরকম প্যাটার্ন জেনেরেট করছি। তার সঙ্গে নিজের সার্চ প্রসেস কে মিলিয়ে নেওয়া। এটা আমরা সবাই কম বেশি করি। জাস্ট খেয়াল করিনা।

    তবে সব মানুষের সার্চ প্রসেস একরকম এরকম কোনো কথা নাই :) কেও যদি এড্রেস ধরে ধরে সার্চ করা বা প্রবাব্লিস্তিক এরিয়া কে ছোট করে এনে / নির্দিষ্ট করে নিজের সঙ্গে খাপ খাইয়ে নেয় ...নিতেই পারে। সেটা সে ডেভেলপ করেছে। আমি শুধু বলতে চাইলুম, চাইলে ( এবং "গোছানো " সংক্রান্ত সোশাল কন্স্ত্রাক্ত নিয়ে মাথা না ঘামালে ) মানুষ বিশাল পরিমান সো কল্ড "অগোছালো" তথ্য -ও মাথায় রাখতে পারে এবং যখন দরকার রিট্রিভ ও করতে পারে। ক্ষমতা টা মানুষের মধ্যে আছে। এই আর কি :)
  • sinfaut | ২৬ নভেম্বর ২০১৫ ১৭:১২318938
  • যারা অগোছালো তারা কোনো প্যাটর্ন মেনে ছড়িয়ে রাখেনা। ঐ যে শোবার ঘরের বাঁ দিকের কোনে টা কিন্তু ওটা রান্নাঘরে ফ্রিজের মাথা বা আরেক্টা শোবার ঘরে আলমারির মাথা হতেই পারে। আর একজন মানুষ একসাথে ধরা যাক ৫ টার বেশি বই পড়ছেনা, তাও বেশি বললাম। বেশিরভাগই ১ টা বা ২ টোর বেশি পড়ে না। সেক্ষেত্রে শুধু সেই দু টো বইয়ের অ্যাড্রেস মনে না রেখে হাজরখানেক বইয়ের অ্যাড্রেস মনে রাখার কী দরকার? আরও একটা বক্তব্য, প্রবাবিলিসতিক এরিয়া শুধু একটা বইয়ের তাকে সীমাবদ্ধ করলে গোটা বাড়ি শুদ্ধ না করে খুঁজে পাওয়ার চান্স বেশি না?
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ১৭:০৫318937
  • অবস্যই সেকেন্ড টা। কারন হিউম্যান পারসেপশন প্রবাব্লিস্তিক এরিয়া ধরে সার্চ করে বাই নেচার। "শোবার ঘরের বাঁদিকের কোনে কোথাও একটা আছে " এই সেট টা তে একসঙ্গে অনেকগুলো বই ঢুকে যাবে। আর আমাদের রীডিং হ্যাবিট এর ও একটা প্যাটার্ন হয়। আমরা যে প্যাটার্ন এ পড়ি সেই প্যাটার্ন এই অগোছালো রাখি। কথায় থাকার সম্ভাবনা বেশি এটা টুক করে দিদিউস করে নিতে পারলেই চট করে খুঁজে নেওয়া যাবে রাদার দ্যান হাজারখানেক বই এর একচুয়াল এড্রেস মনে রাখা এবং যতক্ষণ না পড়া শেষ হচ্ছে ততক্ষণ স্ট্যাক এ সেই মেমরি টা বয়ে নিয়ে বেড়ানো। খুবই ইনেফিশিয়েন্ট প্রসেস এটা।
  • sinfaut | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৫৯318936
  • পুরো ভুলভাল যুক্তি। ইন্ডেক্সিং করতে হলে তাকে রাখাই প্রয়োজন। ডানদিকের উপরের তাকের বাঁ দিক থেকে তিননম্বর। এটা বেশি সুবিধাজনক নাকি বিছানার প্রায় মাঝখানে কালকে দেখেছিলাম কিন্তু আজ খুঁজে পাচ্ছিনা। বইটা ১০০ জায়গায় সমান সম্ভাবনায় থাকতে পারে। কোনটা বেশি সুবিধা?
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৫২318935
  • এইত একজন এক্সেপশন পাওয়া গ্যাছে :) হেন্স, প্রুভ্দ।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৫১318934
  • আমার আর পাঁচটা বাখেমাতা থিওরির মতই বইকেন্দ্রিক ইভোলিউশন তত্ত্ব নামে একটা থিওরি আছে। সেই থিওরি বলে বই এর আবিস্কার ও অভ্যেস থেকেই মানুষ গোছানোর অপ্রয়োজনীয়তা সম্বন্ধে সচেতন হতে শিখেছে। এই কারনে যাদের বই পড়ার অভ্যেস নেই তাদের গোছানোর বাতিক বেশী। যারা প্রচুর বই ঘাঁটে তারা আস্তে আস্তে মাথার মধ্যে ইন্ডেক্সিং এ অভ্যস্ত হয় যে কোন বই কোথায় আছে।
  • kc | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৫০318933
  • বইপত্র এদিক ওদিক পড়ে থাকা দুচক্ষের বিষ। তারমানে যে এক্দম ক্যাটালগ মিলিয়ে ঝকঝকে করে রাখা হতে হবে তা নয়। তবে বই শেল্ফেই রাখতে হবে, সে যেরকম করেই রাখা হোক।
  • sinfaut | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৪৯318932
  • অগোছালো ঘর দেখলে মাথা কিটকিট করে। দম আটকে আসে। হাল্কা ওসিডির ট্রেট আছে।
  • pi | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৪১318931
  • ভুল।

    চান না করলে গন্ধটা গায়ে আটকে থাকবে প্লাস গন্ধের পর গন্ধ জমবে। কিউমুলেটিভ ব্যাপার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত