এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঠিক | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৩৮318930
  • ইন ফ্যাক্ট চান করারও মানে হয় না কারণ সেই তো গায়ে গন্ধ হবেই। দৈনিক দুতিনখানা এক্সট্রা স্টেপ।
  • pi | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৩৪318929
  • আম্রিগার সবচে সুবিধা ছিল কার্পেট। সারা ঘরেই ছড়িয়ে রাখা যেত। যেখানে হোক বসে পড়ে পড়া যেত। অরণ্যদাদের মনে থাকবে নিশ্চয় ঃ)
  • pi | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:৩১318928
  • দেদি, আমারো একেবারে এক কেস। গুছোলে কিছু পাই না।
    তদুপরি গুছিয়ে তুলে রাখলে আর পড়াও হয়না। এভাবে রাখলে এই বেশ ভাল। যখন যেখানে যাই সেখানে যা আছে টুক করে পড়তে শুরু করে দেওয়া যায়।
    আর তাছাড়া ভেবে দেখেছি গুছোনো মানে সময় নষ্ট। এক তো গুছিয়ে রাখো রে তারপর মনে রাখো রে কে কোথায় রইলো। মনে যথারীতি থাকবে না তখন সব নামিয়ে সরিয়ে দেখো রে। তারমানে সব আবার অগোছালো
    তারমানে আবার সবাইকে তুলে গোছাও রে। কত স্টেপ কাজ বাড়লো।
    এছাড়াও আরো নানাবিধ উপকার আছে।
    জামাকাপড়ের বেলাতেও তাই। ভান্জ করার মানেই হয়না কারণ সেই ভান্জ খুলে পড়তে হবে। দুটো স্টেপ এক্স্ট্রা।

    কুমুদি ঃ)
  • দুগ্গা | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:২৭318927
  • "সন্ন্যাস ফর ডামিজ" বইটা পড়ে দেখতে পারিস। আমার কাছে সফট কপি আছে। পাঠিয়ে দিচ্ছি।
  • অপু | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:২৬318926
  • এক পিস গেল।

    হ্যাঁ ক্রাশ কোর্স হয় কিনা জিগিও তো!!
  • দুগ্গা | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:২৩318925
  • সন্নিসি হওয়ার কোর্স করতে হয়। এনরোল করব কিনা ভাবছি।
  • অপু | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:২২318924
  • আমার ও বহু দিন থেকে সন্ন্যাসী হবার ইচ্ছে। কিন্তু একেবারে সময় পাচ্ছি না!! ঃ(
  • সে | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:১৯318923
  • সোনা বা হিরে একদম খেতে নেই।
  • অপু | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:০৪318922
  • হমমম।

    জাস্ট ভাবা যায় না!! ঃ)
  • সে | ২৬ নভেম্বর ২০১৫ ১৬:০১318921
  • সে সব ফল্দি কি আর করা বাকি আছে ভেবেছেন? তার পরেও টাকাপয়সা সোনাদানা খুব বাজে জিনিস। মাঝে মাঝে মনে হয় সব ছেড়েছুড়ে সন্নিসি হয়ে যাই। মায়া। সবই মায়ার খেলা!
  • san | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৫৯318919
  • তবে সবচেয়ে সুবিধেজনক হল মেঝেতে একটা মাদুর ফেলে তার ওপর সুন্দর ডাঁই করে রাখা। ঘরটা ঝলমলে দেখতে লাগে।
  • kumu | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৫৯318920
  • পাই ৩ ২০ ভারী পছন্দ হল।যে কোন জিনিস খোঁজার চেষ্টায় বই বেরিয়ে আসবে আর ঐ খোঁজার চেষ্টা করতে করতেই দুপাতা উল্টে নেয়া -এই টুকুই তো জীবন।
  • de | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৫৭318918
  • ইস! এই মাসিগুলোরই হাওয়া লেগেছে!
  • san | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৫৬318917
  • শুধু বিছানায় থাকবে কেন, চেয়ারের ওপরে থাকে, ডেস্কটপের কিবোর্ডের ওপরে থাকে, ফ্রিজের ওপরে থাকে, মাইক্রো-ওভেনের ওপরে থাকে। তবে রান্নাঘরে সাধারণত থাকেনা - তেলমশলা লেগে যেতে পারে।
  • Ekak | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৫৩318916
  • বই তো বিছানায় থাকে। বই এর আবার তাক !
  • de | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৪৪318915
  • বা মোদীকে দিয়ে দিন - গেলমাসে তিনি সব মা-বোনেদের সোনা চেয়েছেন!
  • Byaang | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৪৩318914
  • সোনাই বা সেফে রাখবেন কেন? গলিয়ে তরল সোনা করে তাই দিয়ে ইলিশমাছ ভেজে খেয়ে ফেলুন। আপনারও ভোগে লাগল, আবার কোথায় রাখি কোথায় রাখি সে চিন্তাও নাই। ঃ))))
  • de | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৪১318913
  • ওদের গায়ে আবার আলাদা করে আলো ফেলতে হবে তো!
    সোনা-হীরে রাখার টেকনিক ডিডিদা শেখাবেন!
  • Byaang | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৩৯318912
  • ঃ))) হীরেগুলো বালবের ভিতরে রাখুন না, ইলেক্ট্রিকের খরচা নাই। বেশ পরিবেশবান্ধব হবে ব্যাপারটা।
  • সে | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:৩৫318911
  • গেল মাসে দুকিলো গোল্ড কিনলাম। সেফে রাখতে গিয়ে দেখি প্রায় ভরে এসেছে। এখন আরেকটা বড়ো সেফ চাই নইলে এমাসে যে হিরেগুলো অর্ডার দিয়েছি সেগুলো বাইরে রাখা বড্ড আনসেফ হয়ে যাবে। চিন্তায় কাল সারারাত ঘুমোতে পারিনি একফোঁটা।
  • সে | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:২৭318910
  • বইপত্তর অ্যাতো গুছিয়ে রাখতে নেই। পড়বার সময় হাতের কাছে পাওয়া যাবে না। তবে হ্যাঁ পয়সাকড়ি আমি খুব গুছিয়ে রাখি।অ্যাতো টাকা জমিয়েছি যে আমার চারটে বুকশেল্ফ নয় চারটে ব্যাংকে আটটা অ্যাকাউন্ট, আর ওগুলোয় চক্ষুলজ্জায় রাখা যাচ্ছে না, আরেকটা নতুন ব্যাংকে অ্যাকাউন্ট খুলব ভাবছি।
  • de | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:২৬318909
  • ডেপথের কথাটা ভেবে দেখতে হবে এবার থেকে!
  • de | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:২৫318908
  • আমার কন্যা কোনভাবে নিশ্চয়ই পাইয়ের মতাদর্শে অনুপ্রাণিত! তেনার বইয়েরা ঐরকম সব অসম্ভব জায়গায় থাকে - গুছোলেই নাকি সে আর কিছু খুঁজে পায় না !
  • pi | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:২০318906
  • বই রাখুন খাটে টেবিলে টেবিলের তলায় চেয়ারে তাকে রান্নাঘরের কৌটোর মাথায় আলমারিতে সুটকেসে মেঝেতে ঝুড়িতে ফ্রিজের মাথায় ওয়াল হ্যাঙ্গিঙ্গ এ ই ই ই।
    কমাগুলো বসিয়ে নেবেন।
  • Byaang | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:২০318907
  • সিএম আমার ছেলের ঘরের একটা বুকশেল্ফের ডেপ্থ এত বেশি যে তিনসারি বই রাখা যায়। সব কটা বইয়ের আলমারিই আমার ডিজাইন করা। ঃ)) ডাইনিং স্পেসে ক্রকারি শেল্ফের ডিজাইনও এমনভাবে করা যে যেকোনোদিন সেটা বইয়ের আলমারি হয়ে যেতে পারে।
  • quark | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:১৫318905
  • উরেন্না! অতবড়ো ফাঁকা দেয়াল আচে?
  • de | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:০৯318904
  • মানে - সিঁফোর পোস্টের মতো -

    কেসিরটা দারুণ দেখতে -
  • de | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:০৭318902
  • হ্যাঁ - আমার মনে খুব ইচ্ছে আছে - মেয়ে আরো বড়ো হলে হস্টেলে গেলে আমি একা একটা ছোট বাড়িতে মুভ করবো - সেখানে ওইরকম সব প্রিমিটিভ শেল্ফ থাকবে! ঘর গোছানোর ঝামেলাই রাখবো না ঃ)
  • kc | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:০৭318903
  • আমার বুকশেলফ অনেকটা এইরকম, ১৯ মিমির প্লাই কিনে কারপেন্টার ডেকে বানিয়ে নিয়েছি। তারপরে শিরিষ কাগজ ঘষে বার্নিশ করে নিয়েছি। সস্তা ও পুষ্টিকর।

  • cm | ২৬ নভেম্বর ২০১৫ ১৫:০৬318901
  • একটু বেশি ডেপ্থের বানাতে হয়, যাতে দুসারি বই রাখা যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত