এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cb | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৮318750
  • হঠাৎ কাল রাত ৯ টার সময় বোতিন্দা দেখি বলে খাচ্ছে, আমি ভাবলাম শিশু ভোলানাথ, বাড়ির লোকে ৯ টায় খাইয়ে শুইয়ে দিচ্ছে। কদিন বাদে দেখবো যে আপডেট দিচ্ছে গামলায় বসে চান করছি :)

    তাপ্পর নিচে দেখি কমলালেবু খাচ্ছে!!!
  • sinfaut | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:৫০318749
  • ফেসবুক সাফ করে দিলে খিল্লি পোস্টগুলো কাদের জন্য শেয়ার করবো? চোখ বন্ধ করে লাভ কী? তবে আনফলোর সঠিক ও প্রম্প্ট ব্যবহারে আজ আমার ফেসবুকের পাতায় কোথাও মোজা জ্বালানো নোটিফিকেশন পাই না।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:১৮318748
  • ঠিক কিনা?

    ঠিক ঠিক ঠিক!! ঃ))
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:১৫318747
  • কে না জানে, ওল খাওয়ার কাঁটার জ্বালা উপশম করতে তেঁতুল খেতে হয়। এই জন্য লোকের ভাল করতে নেই।
  • | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:১৩318746
  • ১,২ কিনলাম মানে অতীতে কিনেছিলাম।
  • | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:১২318745
  • গুড গুড, ৭ টা কিনলেই কাজ চলে যাবে। থ্যাঙ্কুসস। তোমার ওলসেদ্ধয় তেঁতুলমাখার অপরাধ ক্ষমা করে দিলাম যাও।

    আমি ১,২ লাফিয়ে লাফিয়ে কিনলাম। ৩, ৪ কিনে বোর হয়ে গিয়ে ৫,৬ কিনি নি। আপাতত কিনবোও না। ৭ টা কিনে নেই।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:১১318744
  • বোঝো!! ঃ))
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:১০318742
  • হ্যাঁ, বড়দের উপন্যাস ব্রতীনের না পড়াই ভালো। ঃ-)
  • Bratin | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:১০318743
  • হে হে অরণ্য দা

    ব্যাঙ, আমি লসাগু দা কে ফেসবুক চ্যাটে বলেছি তুই খুঁজছিস। তারপর থেকে ই লসাগু দা ভাটে একটু অনিয়মিত। সমাপতন কিনা জানি না ঃ))
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:০৭318741
  • ঃ)
  • aranya | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:০৫318740
  • ৭-টা ব্রতীনের না নেওয়াই ভাল, বড়দের উপন্যাস
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:০৩318738
  • ঈশানকে সবিশেষ অনুরোধ, কিছু টই এবার ডিলিট করলে হয় না? আজকাল আর কিচ্ছুটি খুঁজে পাই না। দুনিয়ার হাবিজাবি টইয়ে ভর্তি।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:০৩318739
  • ৬ অবধি নিয়েছি তো। ৭ আর ৮ এখনো নেওয়া হয় নি।
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৯:০২318737
  • ৭ হচ্ছে বড়দের উপন্যাস।
    শ্রীমতি, জোনাকি, মণিমালা, মণিকুন্তলা, চীনে লন্ঠন, ঝাঁপতাল, নাটঘর, আয়না।
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:৫৯318734
  • ৮ এখনও কিনি নি।
    ৭ টা বলছি, রোসো একটু।
  • | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:৫৯318735
  • লীম
  • | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:৫৯318736
  • এই ব্যাঙ লীল সমগ্র'র ৭ আর ৮ খন্ডে কী কী আছে গো?
  • লজিক | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:৫৫318733
  • ফেসবুকে জনৈক ইতিহাস স্কলার এবং তাঁর ধরতাই দেনেওয়ালারা জানাচ্ছেন, মুসলমানদের একজন বিআর আম্বেদকর দরকার এখন। আম্বেদকর হিন্দুদের ট্র্যান্সফর্ম করেছিলেন রক্তপাত না ঘটিয়েই।

    টলারেন্সের কি ভাই হয়েছে?
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:৫১318732
  • এই রামরতন আর প্রেমরতন নিয়ে আমিও খুব কনফিজড। এই দুটো কি একই না আলাদা?
    ঃ-)
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:৪১318731
  • বিখ্যাত লেখকদের অনেকের জন্মদিন তো জানা থাকে। কিন্তু বাকী লেখকদের যাদের জন্মদিন জানা নেই মানে যাঁরা জানান নি ?
    ঃ-)
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:৩৪318730
  • এই রুবানশপ ২৩ তারিখ অব্দি সব বইয়ে ২০% ডিসকাউন্ট দিচ্ছিল। গতকাল নাকি গতপরশু সেটা বাড়িয়ে ৭তারিখ অব্দি করেছে। প্লাস যেদিন যে লেখকের জন্মদিন সেদিন ২০% এর উপরে আরো ২%। আগে একটা সার্ভিস চার্জ দিতে হচ্ছিল, এখন ৫০০টাকার বই কিনলে সেটাও আর লাগছে না।
    মোটা মোটা বাংলা বই আর আমাকে কলেজ স্ট্রীট থেকে বয়ে ব্যাঙ্গালোর আনতে হবে না।
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:২৮318729
  • rubanshop.com
  • | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:২৭318728
  • আচ্ছা প্রেম রতনকেই কি ডিভো রাম রতন বলেছে? ডিভৈর কাছে কি যাহা প্রেম তাহাই রাম!
  • | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:২৬318727
  • রুবানশপ কী গো? লিঙ্ক দাও দিকি?

    কলেজস্ট্রীট ডট নেট আমাকে একেবারে ঠিক সময়ে পৌঁছে দিয়েছিল।
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:২২318726
  • *সুরমা
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:১৭318725
  • এবার কথা হল কলেজস্ট্রীট ডট নেট থেকেও আমি বই অর্ডার করেছিলাম ৪তারিখ। আজ অব্দি তা পেন্ডিং উইথ নো সাড়াশব্দ।
  • Atoz | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:০৮318723
  • পালিয়েছে, পালিয়েছে ঃ-)
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৮:০৮318724
  • কিন্তু আমি রুবানশপের ব্যবহারে মুগ্ধ, অভিভূত, বাকরুদ্ধ।
    পরশুদিন রাতে রুবানশপের সাইটে গিয়ে অনেক বইপত্র অর্ডার করি, কনফার্মেশন মেল, এসএমএস সব পাই। অতঃপর অপেক্ষা। এমনটাতেই অভ্যস্ত, ফ্লিপকার্ট আর অ্যামাজন বই কিনে। গতকাল সন্ধ্যেবেলায় রুবানশপ থেকে একজন ফোন করলেন, জানালেন, আমার অর্ডার করা একটি বই আউট অফ প্রিন্ট, বইমেলার আগে পাওয়ার চান্স নেই, তাই উনি আমার বিল রিভাইজ করে ঐ বইটি বাদে বাকি সব বই পাঠিয়ে দিচ্ছেন। আমি তারপর একটু নালিশ করলাম, উনি অসম্ভব ধৈর্য্যের সাথে আমার নালিশ শুনলেন, সাথে সাথেই কাউকে সেই নালিশ এস্ক্যালেট করলেন (আমি দিব্যি ফোনের এদিক থেকে শুনতে পেলাম)। খানিক বাদে আবার ফোন। এবারের ফোনটাতেই আমি অভিভূত হয়ে গেলাম। উনি জানতে চাইলেন "আপনি সুরম ঘটকের একই বই দুটো অর্ডার করেছেন কি?" আগের রাতে অর্ডার প্লেস করতে গিয়ে কোনোভাবে ছড়িয়েছিলাম, ওনার সন্দেহ হওয়াতে উনি চেক করে নিলেন। লজ্জা লজ্জা গলায় বলাম "ওটা একটু মিস্টেক হয়ে গেছে, একটা হলেই ভাল হয়।" উনিও রাজি হয়ে গেলেন, এবং বললেন "ঠিক আছে, একটা পাঠাচ্ছি, বিলও আরো একবার রিভাইজ করে দিচ্ছি।"
  • aranya | ২৫ নভেম্বর ২০১৫ ০৭:৫৭318722
  • লসাগু নিশ্চই ভয়ে গা ঢাকা দিয়েছে
  • byaang | ২৫ নভেম্বর ২০১৫ ০৭:৫৫318719
  • দেখা না পেলে ঝগড়া হবে কেমন করে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত