এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:২১318480
  • সব দরগা আর গুরুদ্বারাতেই মাথা ঢাকতে হয়। তবে আজমীর দরগা ঘুরতে গিয়ে আমাদের যা কেচ্ছা হয়েছিল ভাবা যায়না। জানিওনা যে ওটা বিশেষ কোনো মানত করার জন্য বিখ্যাত। অচেনা অজানা মহিলারা এসে হেসে বলে গেলেন মনস্কামনা পূর্ণ হবে। অনেক পরে বুঝলাম।
  • সে | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:১৮318479
  • ভার্জিনিটি টেস্ট চালু ছিল না কবে যেন কোন দেশে যেতে গেলে?
  • d | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:১৫318478
  • ইনফ্যাক্ট মণিকরণে ঠান্ডার জন্য মাথায় মাফলার কিম্বা চাদর জড়ানো ছিল সকলের, সেইজন্য বোধহয় আলাদা করে আর ঢাকতে বলে নি।
  • Div0 | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:১২318476
  • হ্যাহ্যাহ্যা সিকি :D
    এটাকে একটা যথোপযুক্ত ছবির সঙ্গে হার্ডকোড করে ইনস্টাগ্রামে ছাড়ছি।
  • de | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:১২318477
  • হজরতবাল দরগাতেও মাথা ঢাকতে বলেছিলো - চুল যেন দেখা না যায়!
  • san | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:১১318475
  • কিন্তু শাড়িতে ফলস লাগানো থাকলে কী হয় ? স্কার্টের নিচেও তো হেম করা থাকে। তখন ?
  • d | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০৯318474
  • হক কথা।অমৃতসরে স্বর্ণমন্দিরে মাথা না ঢাকলে ঢুকতে দেয় না। ছেলেরা স্যাটাস্যাট রুমাল ব এঁধে ফ্যালে, মেয়েরা ওড়না, ঘোমটা যা পয় তাই।
  • sinfaut | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০৭318473
  • :-X
  • Cthulhu | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০৬318472
  • আমি সিকির স্টেটাসটা ঝাড়লুম, আর একটা ইঞ্জিরী ছাড়ছি টুইটারে।

    কিন্তু, টিকি-দাড়ি-আলখাল্লা - সব চাড্ডিগুলোই এরকম আকাট। যেমন ধরেন ভ্যাটিক্যান - হাতকাটা জামা আর শর্ট স্কার্ট/পেন্টুল পরে ঢোকা যায় না - ছেলে/মেয়ে নির্বিশেষে।
  • #include | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০৫318471
  • পদ্মনাভনস্বামী মন্দিরে আবার শরীর এর নিচের পার্টে সেলাই করা ড্রেস পরে ঢোকা বারণ। ছেলে দের ধুতি/ লুঙ্গি, মেয়ে দের শাড়ি / স্কার্ট।
  • T | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০২318469
  • খেয়াল নেই যে ভাটিয়ালী পড়ছি। দে দির 01:37 PM এর পোস্টের পরে ব-এর 01:35 PM এর পোস্ট পড়ে ফেলেছি। :)
    টাইমস্ট্যাম্পটা খেয়াল ছিল না, ভেবেছি টই।
  • san | ২৪ নভেম্বর ২০১৫ ১৪:০২318470
  • ঐসময় মহিলারা অশুচি বলে। ব্রহ্মচর্য একটা খুব পবিত্রতার ব্যাপার কিনা।

    সিকি একটা অ্যাম্বুলেন্স ডেকে রাখো, স্পেশালি যদি এইসব ফেবুতে ইংরিজিতে লিখতে চাও।
  • de | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৫৮318468
  • আয়াপ্পা ব্রহ্মচারী বলে, মেন্স্ট্রুয়েটিং মহিলারা কেন ঢুকতে পারবেন্না সেটাও বুঝিনি!
  • de | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৫৭318467
  • ঃ)))
    সাউথের অনেক মন্দিরেই তো শাড়ী না পড়লে ঢুকতে দেয় না। আমি তো মন্দিরের বাইরে দেখেই চলে আসি - মা ভিতরে ঢোকে। ইভন ছোটখাটো মন্দিরগুলোতেও ওড়না ভাড়া দেয় - টী-শার্টের ওপর দিয়ে প্যাঁচানোর জন্য!
  • d | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৫৬318466
  • সিকি এইবার নির্ঘাৎ বেদম ক্যাল খাবে 'ভক্ত'দের হাতে।
    ওরে বাবারে আমি সিকিকে চিনি না, কোনোদিন চিনতাম না।
  • | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৫৫318465
  • ওদের টিম টাকে হালকা ডাক্তার দেখতে হবে তো!! ঃ))
  • এদিকে | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৫৩318463
  • গোপন সূত্রে প্রকাশ, কয়েকজন বিদেশিনী মন্দিরে ঢোকার পরে কাশী বিশ্বনাথের শিবলিঙ্গের দৈর্ঘ্য বেড়ে গেছিল কয়েক ইঞ্চি। তারপরেই বিদেশিনীদের জন্য এই নিয়ম চালু করা হয়।
  • cb | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৫৩318464
  • ২১/৭

    দিন্দা ৫
  • | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৪৭318461
  • কী চাপ!! ঃ(
  • d | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৪৭318462
  • দে,

    ব্ল্যাংকি এইটে শেয়ার দিয়ে লিখেছে পুরোহিতগুলো যদি একটু টাইট আন্ডি পরা অভ্যেস করে তাহলেই আর সমস্যা হয় না .....

  • cb | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৪৩318460
  • স্পিন এর খোঁয়াড়ে শেষে দিন্দা শুইয়ে দিল ওড়িশাকে!!!

    ১৯/৫
  • de | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৩৭318459
  • http://www.anandabazar.com/national/happy-to-bleed-campaign-kicked-facebook-on-protest-of-temple-authority-dgtl-1.247561#

    "দিতে হবে ‘‘পবিত্রতার’’ পরীক্ষা। তা হলেই মিলবে মন্দিরে প্রবেশের অনুমতি। ‘শুচিতা’ যাচাই করতে করা হবে স্ক্যানও। কেরলের সবরিমালা মন্দির কর্তৃপক্ষের এই মন্তব্যে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এমনিতেই এ দেশে রজঃস্বলা অবস্থায় মন্দিরে প্রবেশের অনুমতি নেই। অনুমতি নেই কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করারও। এই নিয়ে বিতর্ক, অসন্তোষ আগে থেকেই ছিল। এ বার কেউ রজঃস্বলা কি না সেটাও জেনে নিতে রীতিমতো তার শরীর স্ক্যান করার ইচ্ছা প্রকাশ করল মন্দির কর্তৃপক্ষ। স্বভাবতই এই নিয়ে দেশ জুড়ে নতুন করে এই বিতর্ক শুরু হয়েছে। মহিলারা ফেসবুকে #হ্যাপিটুব্লিড নামের একটি ক্যাম্পেনও শুরু করে দিয়েছেন।

    সবরিমালা মন্দিরের প্রধান পুরোহিত মন্তব্য করে ছিলেন, ‘‘আমাদের দরকার মহিলাদের ‘শুচিতা’ যাচাইয়ের যন্ত্র। মন্দিরে তাঁরা প্রবেশ করতে পারবেন কি না তা হলে সহজেই বোঝা যাবে।’’

    ফেসবুকের হ্যাপি টু ব্লিড-এর অফিসিয়াল পেজে বলা হয়েছে, “এই ধরনের মন্তব্য চরম পিতৃতান্ত্রিক মানসিকতার পরিচয়। যুগ যুগ ধরে চলে আসা নারী বিদ্বেষী বৈষম্যমূলক ভাবনার হাত শক্ত করে।’’

    গত শনিবার থেকে শুরু হয়েছে এই ক্যাম্পেন। মহিলাদের অনুরোধ করা হয়েছে স্যানিটরি ন্যাপকিন, চার্ট পেপার বা প্ল্যাকার্ডে ‘‘হ্যাপি টু ব্লিড’’ লিখে নিজেদের ছবি ফেসবুকে পোস্ট করতে।

    শুধু মহিলারাই নন পিতৃতন্ত্র বিরোধী এই ক্যাম্পেনে সামিল হয়েছেন বহু পুরুষও।"

    স্ক্যানারে স্যনিটারী ন্যাপকিন ধরা পড়ে?
  • | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৩৫318458
  • কী জানি!!! নিশ্চয়ই আমি বাজার থেকে নিয়ে এসেছি বুদ্ধি করে!! ঃ((
  • cm | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:৩৪318457
  • নভেম্বরেও ঢ্যাঁড়শ!
  • | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:২৯318456
  • এত আর কোথায়, মাত্র ৪ টে। ঃ)
  • cb | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:২৮318454
  • লিং তো দিয়ে দিলাম, এত গোল করেন ক্যানে???
  • | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:২৮318455
  • লাইভ নয়। সেসন আপডেট বললাম তো।
  • ঊমেশ | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:২৬318453
  • ক্রিক-ইন্ফো লাইভ আপডেট দেয় না।
    একমাত্র BCCI এর সাইটে লেটেস্ট স্কোর এর আপডেট থাকে।
  • | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:২৩318452
  • আজকে ডিমের তরকারী আর ঢ্যাঁড়শ ভাজা !! ঃ(
  • সে | ২৪ নভেম্বর ২০১৫ ১৩:২০318451
  • ট্রাই করে দেখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত