এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ২৪ নভেম্বর ২০১৫ ০৯:৩৮318390
  • গুরু গরম !!
  • খবরের খেলা | ২৪ নভেম্বর ২০১৫ ০৮:৫৭318389
  • আসলে কী জানেন, প্রতিটা তথ্যেরই, প্রতিটা ঘটনারই তিনটে দিক থাকে। এক, যেটা আমি জানি, দুই, যেটা আপনি জানেন, আর তিন, যেটা আসলে ঘটেছে। প্রায়শই আমরা একটা বা দুটো দিক দেখে তাই নিয়ে "সিক" হই বা "উল্লাসিত" হই।

    এটা গতকালকের দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত - যেখান থেকে খবরটা ছড়ায়।

    "সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের কার্যকর হওয়ায় চট্টগ্রামের হিন্দুপাড়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল

    চট্টগ্রাম ব্যুরোঃ শনিবার রাতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ায় চট্টগ্রামের হিন্দুপাড়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। নগরীর হিন্দু পাড়াগুলোতে আনন্দ মিছিল বের হয় এবং মিষ্টি খাওয়ার ধুম পড়ে যায়। কুণ্ডেশ্বরি, জগৎময় পাড়া, বিশ্বাসপাড়া, গহীরাসহ বিভিন্ন হিন্দুপাড়ার আনন্দ উল্লাসসহ একে অপরকে মিষ্টি মুখ করান। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন। নগরীতে গণজাগরণ মঞ্চ, ঘাতক দালাল নির্মূল কমিটি, ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও উল্লাস প্রকাশ করে। নগরীর গোয়াল পাড়া, পিরিঙ্গি বাজার, পাথরঘাটা, গোয়াল ডাঙ্গা, পতেঙ্গা জেলে পাড়া, চকবাজার ফুলতলীসহ বিভিন্ন হিন্দু পাড়া-মহল্লায় মিষ্টি বিতরণ হয়। সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ায় গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী কর্মসূচি নিয়েছে।"

    এই একই পত্রিকা, দৈনিক ইনকিলাব - প্রায় একই মর্মে খবর প্রকাশ করেছিল আজ থেকে তেইশ বছর আগে। ১৯৯২ সালের সাতই ডিসেম্বর, বাবরি মসজিদ ধ্বংসের একদিন পরে। তখন কাগজ ডিজিটাল হত না, তাই অনলাইন আর্কাইভ নেই, কিন্তু বাংলাদেশের লোকজন জানাচ্ছেন, সেদিনও ইনকিলাব তাদের দায়িত্ব পালন করেছিল ঃ

    ""ভারতে বাবরি মসজিদ ভাঙায় ঢাকায় উল্লাসিত হিন্দুদের মিষ্টি বিতরন।""

    তারপরে কী হয়েছিল বাংলাদেশ জুড়ে হিন্দুদের ওপর, সবাই জানে। একদিন দুদিনে থামে নি তার ব্যাকল্যাশ। দশকের পর দশক ধরে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার ঘটে চলেছে।

    আর ইনকিলাবও তার মহান দায়িত্ব পালন করে চলেছে - সময়ে সময়ে। ইনকিলাব একা নয়। এই রকমের অনলাইন এবং অফলাইন বাংলা নিউজ ট্যাবলয়েড বাংলাদেশে অসংখ্য।

    =========
    তাই বলি, এত আগে ঘটনাকে বা ঘটনার প্রতিবেদনকে জাস্টিফাই কিংবা ক্রিটিসাইজ কইরেন্না। যেটাকে ঘটনা বলে জেনে প্রতিক্রিয়া দিচ্ছেন, হয় তো সেটা ঘটনার খণ্ডচিত্র, কিংবা সম্পূর্ণ অন্য ঘটনা।

    উল্লাস হয় নি এ কথা বলছি না, হয় তো হয়েছে। মৃত্যুদণ্ডের বিরোধী হয়েও এ উল্লাস ততটা আনজাস্টিফায়েড লাগে নি আমার, যদিও এখনই উল্লাসের সময় আসে নি বলে আমি মনে করি। তবে কি, প্রতিক্রিয়া তো সবার এক রকমের হয় না। নাৎসী যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর হলে ইহুদীরা যেভাবে প্রতিক্রিয়া জানায়, পদ্মাপারের বাঙালদের প্রতিক্রিয়া তার সাথে না মিলতেও পারে। দুটো আলাদা জাতি তো, তাদের ঐতিহাসিক ভৌগোলিক এথনিক সবরকমের ব্যাকগ্রাউন্ডই আলাদা।
  • sch | ২৪ নভেম্বর ২০১৫ ০৭:৫০318388
  • "বাবা-মা দু’জনেই মারা গিয়েছেন। ভাই মূক ও বধির। দিদিমার বাড়িতে থেকে কষ্ট করেই পড়াশোনা করছিল দশম শ্রেণীর ছাত্রী এক কিশোরী। " -
    মেয়েটিকে ধর্ষণ করে গলায় ফাঁস দিয়ে খুব করা হয়েছে।

    এর অপরাধীর যখন ফাঁসি হবে (যদি হয় কোনোদিন) আর তার আত্মীয়েরা যদি মিষ্টি বিতরণ করে নাচে - আমি সেই মিষ্টী সানন্দে খাব আর নাচবও। বরং কেউ সেটার প্রতিবাদ করলে আমার সিকেনিং লাগবে পারসেপসান ভ্যারিস।
  • cb | ২৪ নভেম্বর ২০১৫ ০৭:১৮318387
  • রায়ের কপিটে পড়ে নিন বরম, চাপ একটু কমবে
  • kc | ২৪ নভেম্বর ২০১৫ ০০:০৯318386
  • ডিপ্রেসিং
  • kc | ২৪ নভেম্বর ২০১৫ ০০:০৮318385
  • কোনও মৃত্যুর খবরে কাউকে যদি মিষ্টি খেয়ে ফুল ছিটিয়ে নাচতে দেখি, আমার খুব সিকেনিং লাগে, তারপর সেটার প্রকাশ যদি বাংলাভাষায় দেখি তাহলে আরও ডিপেসিং লাগে।
  • pi | ২৪ নভেম্বর ২০১৫ ০০:০৪318384
  • নিউ অর্লিয়েন্সে শুটাউট, কী অবস্থা !!
  • aranya | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:৫৪318383
  • বাংলাদেশে সর্বোচ্চ শাস্তি যদি যাবজ্জীবন কারাদন্ড হত আর যুদ্ধাপরাধী-দের সেই শাস্তি দেওয়ার পর লোকে লাফালাফি করত - তাহলেও কি সিক লাগত?

    এদের অপরাধ গুলো এমন, মানুষ না বলে দানব বা পিশাচ বললেও কম হয়
  • aranya | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:৫১318382
  • লাফালাফি, মিষ্টিমুখ দেখলে সিকেনিং লাগতে পারে, যেহেতু মৃত্যুদন্ড হয়েছে। কিন্তু এই নৃশংসতার ঘটনাগুলো কি ভুলে যাওয়া উচিত?
    ৭১-এর জেনোসাইড তো ২য় বিশ্বযুদ্ধে ইহুদী নিধনের সাথে পাল্লা দেয়। ইহুদী-রা কিন্তু ৭০ বছরেরও আগের সেই ঘটনা এখনও ভোলে নি
  • অর্ক | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:৪১318381
  • দুঃখজনক সত্য হচ্ছে, বাংলাদেশে এই যুদ্ধাপরাধী গোষ্ঠী বেশ শক্তিশালী। যুদ্ধাপরাধীদের বিচার করবার জন্যে এদেরকে কম স্ট্রাগল করতে হয়নি। আর যুদ্ধাপরাধী গোষ্ঠী শক্তিশালী বলেই বিচার শুরু করতে করতে চুয়াল্লিশ বছর পেরিয়ে গেল। তাই প্রাপ্তির তৃপ্তিতে এদের মেন্টাল ব্যালান্স নষ্ট হয়ে গেছে। এজন্যেই লাফালাফি, মিষ্টিমুখ ইত্যাদি ইত্যাদি।
  • cm | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:৩৭318380
  • অরণ্যকে ধন্যবাদ, আপডেটের অপেক্ষায় থাকব।
  • kc | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:৩২318379
  • সবথেকে অবাক লাগে চুয়াল্লিশ বছর আগে ঘটে যাওয়া ঘটনার প্রতিহিংসা নিয়ে আজকের প্রজন্মর লাফালাফি। ফাঁসি হয়ে যাওয়ার খবর আসতেই প্রকাশ্যে ফুল ছেটানো, মিষ্টিমুখ করা, উফফ, কী নৃশংস, কী অমানবিক, কেউ ওই সময় জন্মায়নি পর্যন্ত। সিক,,,
  • অর্ক | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:৩১318378
  • হা হা!! ব্লগার হত্যা নিয়ে অত ক্ষেপে কি আর হবে! মুসলিম ভোটগুলোও তো পাওয়া দরকার, নাকি!!
    অভিজিত্‍ রায় খুন হবার পর এফবিআই এলো। এরপর আরও বড় ঘটনা ঘটবে, তখন এফবিআই কি, মার্কিন আর্মি অব্দি উঠে চলে আসবে। পশ্চিমা বিশ্ব বহুদিন ধরেই খুব বলবার চেষ্টা করছে যে বাংলাদেশে আইএস আছে, আল-কায়দা আছে, ইত্যাদি ইত্যাদি। আমার সেন্স বলে বাংলাদেশকে নিয়ে খুব বিশ্রী একটা ষড়যন্ত্র হচ্ছে; অস্ট্রেলিয়া টিম খামোখাই নিরাপত্তাহীনতার ছুতো দেখিয়ে ওদেশে গেল না। মার্কিনিরা প্রমাণ করবার চেষ্টা করছে যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ(সুতরাং সুতরাং অবশ্যই অবশ্যই মার্কিনি হস্তক্ষেপে পরিস্থিতির উন্নয়ন ঘটানো খুবই জরুরি!!! আহা!! আহা!!), এবং বাংলাদেশেরও আফগানিস্তান-পাকিস্তানের মতো দশা ঘটিয়ে দেবার ধান্ধা।
    এই নির্লজ্জ প্রবৃত্তিগুলো দেখলে স্রেফ ঘেন্না হয়।
  • aranya | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:২৮318377
  • খুবই ভাল কথা, কেসি।
  • kc | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:২৫318376
  • অরণ্যদা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো কিন্তু টানা এই অপরাধগুলো নিয়ে বলে গেছে। গত এক হপ্তা ধরে। আমি দেখেছি।
  • aranya | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:২৩318375
  • দাদা-বৌদি ডিসেম্বর ১২ প্যারিস যাচ্ছে সপ্তাহ্খানেকের জন্য। ওরা ঘুরে এলে জানাব কেমন অভিজ্ঞতা হল। অবশ্য তার আগে এখানে অন্য পারী-বাসী-দের কাছে হয়ত খবর পেয়ে যাবেন

    @cm
  • aranya | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:১৫318374
  • দ-এর লিঙ্ক থেকে পড়লাম, গত দুদিন বাংলাদেশ মিডিয়া এদের অপরাধ গুলো নিয়ে কিছুই বলে নি :-(
  • aranya | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:১২318373
  • উদাসের এই লেখাটা পড়ে ছিলাম আগে, ফাটাফাটি
  • kc | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:০৪318372
  • সাকাকে নিয়ে এই লেখাটা এক্কেরে চরম,

    http://www.sachalayatan.com/udash/54841
  • aranya | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:০২318371
  • হাসিনা যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়ার জন্য খুবই প্রতিজ্ঞাবদ্ধ, যেটা কমেন্ডেবল। কিন্তু ব্লগার-দের নিরাপত্তা দেওয়া বা তাদের খুনী-দের ধরার জন্য কিছুই করছেন না
  • শ্রী সদা | ২৩ নভেম্বর ২০১৫ ২৩:০১318370
  • এই কদিন মতিকন্ঠ জাস্ট ফাটিয়ে দিচ্ছে।
  • T | ২৩ নভেম্বর ২০১৫ ২২:৫২318368
  • উরিয়াঃ, কেউ দেখেছে এটা...আই মিন শুনেছে?
  • kc | ২৩ নভেম্বর ২০১৫ ২২:৪১318367
  • তবে যাই বলুন, সাকার ডায়ালগগুলো কিন্তু জমাটি হত। মুজহিদের রায়ের কপির কপাতা একজন আপলোড করেছেন, সেখানে দেখলাম ইনি, রুমি, আজাদ, আলতাফ মাহমুদের হত্যার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। মৃত্যুদণ্ড সাপোর্ট করিনা, তবুও এটা দেখে খুব রাগ হল।
  • cm | ২৩ নভেম্বর ২০১৫ ২২:২৬318366
  • টাটাস্কাই আর টিভি দেখতে দেয় কই?
  • kc | ২৩ নভেম্বর ২০১৫ ২২:২৪318365
  • আমীর ডায়াসে ছিলেন, অডিয়েন্সে অরুণ জেটলি সমেত অনেক কটা বিগশট ছিলেন। তাদের সামনেই বললেন যে অ্যাওয়ার্ড বাপসি একটা ভ্যালিড ফর্ম অফ প্রটেস্ট। আরও বললেন এই ইনটলারেন্সের বাজারে কিরণ রাওও দেশ ছাড়ার কথা ওনাকে বলেছিলেন।

    হ্যাঁগা, আফনেরা টিভি দ্যাখেন না? টিভি মানে টেলিভিশন, দ্যাখেন না?
  • cm | ২৩ নভেম্বর ২০১৫ ২২:১২318363
  • একটু বিস্তারে বলা যায়? আমীর খান ও অরুণ জেটলি দিয়ে খুঁজে তেমন কিছু আসছেনা।
  • | ২৩ নভেম্বর ২০১৫ ২২:০৭318362
  • মোবাইল নেট খোলা শুনলাম।
    পরিচিত লোকজন বলছে বন্ধ থাকায় ভাল হয়েছে যে চাঁদে সাঈদীর মত সাকা-মুজাকে নিয়ে ব্যপক গুজব ছড়াবার সম্ভাবনা কমেছে।
  • kc | ২৩ নভেম্বর ২০১৫ ২১:৫৭318361
  • ভালো করেছে, চালু করলেই তো বেশীরভাগ পোস্ট হয়, "তুই রাজাকার" "তুই ছাগু" তুই নাস্তিক" "তুই আম্লিগ" জাতীয় বাক্যবন্ধ।

    ওদিকে আমীর খান ফাটিয়ে দিয়েছেন। অরুণ জেটলির সামনেই ফাটিয়েছেন। জ্জিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত