এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২১ নভেম্বর ২০১৫ ০৮:২৮317730
  • কাল দুটি বড় চ্যানেলের 'ব্রেকিং নিউজ' গুলো ছিল অনুরূপঃ
    ' ম মি এখন দুটো বিস্কুট দিয়ে চা খেলেন'
    'ম মি কাল রাতে মাত্র দুটি রুটি খেয়েছেন'
    'ম মি আজ তিনটি কাগজ পড়েছেন'
    'ম মি আজ মাত্র দশ মিনিট টিভি দেখেছেন'
    'ম মি সকালে তাড়াতাড়িই ঘুম থেকে উঠে পড়েন'
    'ম মি একটু সামনে হাঁটলেন'
    'ম মি প্যানডি খেলেন'

    আজ আর ভয়ের চোটে দেখছিনা। দাঁতমাজা, পটি, কান কটকট, পায়ে ঝিঁঝি র ব্রেকিং খবর দেখাচ্ছে নিগ্ঘাত।
  • Bratin | ২১ নভেম্বর ২০১৫ ০৮:২২317729
  • সুপ্রভাত
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৫ ০৬:১৭317727
  • কেন? কেকে নামের মধ্যেই তো কেক আছে? তাহলে আর মিলের বাকি রইল কি?
  • sosen | ২১ নভেম্বর ২০১৫ ০৬:০৪317726
  • ব্যাপারটা হোলো এইসব কোনো নামের সাথেই আমি কেকে-কে মেলাতে পারিনা এমনকি কেকে নামের সাথেও না। ঃ(
  • Atoz | ২১ নভেম্বর ২০১৫ ০৬:০১317725
  • বাঘু ও আমার বেশ পছন্দ। কিট্টুর গল্পে ঐ ভালো রান্না করতে পারা গোয়েন্দারও অমন এক নাম ছিল, বাঘাকাকা।
    ঃ-)
    অন্যদিকে শার্লক হোমস একেবারেই ভালো রান্না পারতেন না, একটা গল্পে গুহার মধ্যে ছিলেন তিনি, ওয়াটসন সেখানে গিয়ে দ্যাখেন উনি নিজেই কীসব রান্না করেছেন, সেই রান্না এত বাজে যে ওয়াটসনও খেতে পারলেন না। আমতা আমতা করে হোমস বলেছিলেন গরম অবস্থায় একটু ভালো লাগে ওগুলো। ঃ-)
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৫ ০৫:৩১317724
  • না না একটু ভ্যারাইটি থাকা ভালো। লীমর ভক্ত বলে খিষ্টো নামটা খুবই জুতসই। তবে কেষ্টাটাই আমার সবচেয়ে পছন্দের। ঐ নামে একটা রেসিপি দিয়েছিলাম না? কেষ্টাগারু চিকেন?
  • Bratin | ২১ নভেম্বর ২০১৫ ০৪:৫৯317723
  • কেকে ই বেশ নাম।
  • Atoz | ২১ নভেম্বর ২০১৫ ০৪:৫৩317722
  • হলি গোলাইটলি কে আমি গোলা ইডলি পড়ে ভাবলাম হয়তো উনি ইডলি বানাতেন। ঃ-)
  • sosen | ২১ নভেম্বর ২০১৫ ০৪:৪৮317721
  • থেংকু!
  • kk | ২১ নভেম্বর ২০১৫ ০৪:০৬317720
  • সোসেন,

    আলুর খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে নাও। নুন,লঙ্কাগুঁড়ো,গার্লিক পাউডার আর ড্রাই রোজমেরী দিয়ে টস করে নাও।রোজমেরী আগে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিও।এবার কুকি শীটে ফয়েল পেতে ওয়েল স্প্রে করে ওর ওপর আলু এক লেয়ারে বিছিয়ে দাও। আবার তার ওপর অয়েল স্প্রে করো।৪০০ ডিগ্রীতে কুড়ি মিনিট রাখো। বার করে উল্টেপাল্টে আরো কুড়ি মিনিট রাখো।রোজমেরী খুব স্ট্রং হার্ব তো,তাই বেশি দিওনা।দুটো বড় আলু নিয়ে আধ চামচেরও একটু কমে হয়ে যাবে। তুমি ইচ্ছে করলে ফ্রেশ রসুন আর রোজমেরী একসাথে বেটেও দিতে পারো।

    আর ঠিকই তো, আমাকে কেকে বলতে অসুবিধা হলে কেষ্টা,খিষ্টো,নিয়ামৎ খান (শুধু খান হলেও বেশ শোনায়), বাঘু বেকার যা খুশি বলেই ডাকতে পারো।গুরুকৃপায় নামের অভাব নেই :)। মিস হলি গোলাইটলির বেড়ালটা বা হ্যান্স অ্যান্ডারসনের গল্পের সেই যাদুকরের মত নেই নাম হলেই বা ক্ষতি কি?

    ঈশান :D
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৫ ০৩:৪৩317719
  • শিব্রামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল - বিষ্ণু দের কবিতা কেমন লাগে? শিব্রাম বলেছিলেন, ভারী চমৎকার। খুবই উন্নতমানের সাহিত্য। ওগুলো বাংলায় অনূদিত হলে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হবে।

    কেষ্টার মেনুর অনুবাদ শুনে মনে পড়ল!
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৫ ০৩:১৪317718
  • কিন্তু কেষ্টা এগুলো কি লিখেছে? মেনু যখন তখন নিশ্চয়ই খাবারের নাম। একটু অনুবাদ করে দিলে ভালো হত।
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৫ ০৩:১২317715
  • ওর নাম তো কেষ্টা। :-)
  • aka | ২১ নভেম্বর ২০১৫ ০৩:১২317716
  • বোঝো কেকে কে কেকে বলে ডাকতে পারছে না।
  • ঈশান | ২১ নভেম্বর ২০১৫ ০৩:১২317717
  • দেরি হয়ে গেল, কিন্তু সোসেনকে হ্যাবাড্ডে। আর যাদের মিস করেছি, তাদেরকেও, সামনের বছরের জন্য। :-)
  • sosen | ২১ নভেম্বর ২০১৫ ০৩:০৮317714
  • ইসে(ধ্যাত্তেরি আমি কেকে বলে ডাকতে পারছিনে। কি মুশকিল) ঐ রোজমেরি পোট্যাটো র রেসিপিটা দাওনা।
  • Abhyu | ২১ নভেম্বর ২০১৫ ০২:৪৯317713
  • বেশ।
  • kk | ২১ নভেম্বর ২০১৫ ০১:১৯317712
  • অভ্যু,

    রোস্টেড বাটারনাট স্কোয়াশ স্যুপ, কারি ম্যারিনেটেড চিকেন প্যান রোস্ট, রেড কারেন্ট স্যস, ইয়র্কশায়ার পুডিং, ফেনেল অ্যান্ড আর্টিচোক হার্ট ক্যাসেরোল, গার্লিক রোজমেরী রোস্ট পোটেটো,বালসামিক গ্রীন বীনস,ব্যানোফি পাই।

    এইবার একটু ইংলিশ ইনস্পায়ার্ড মেনু।
  • Div0 | ২১ নভেম্বর ২০১৫ ০১:১২317711
  • Div0 | ২১ নভেম্বর ২০১৫ ০০:৫৯317710
  • আজ প্রায়োপবেশন।
  • | ২১ নভেম্বর ২০১৫ ০০:৪৭317709
  • ইয়ে মানে আজকে কি ডিমের ঝোল... ? ঃ)
  • Div0 | ২১ নভেম্বর ২০১৫ ০০:৪৩317708
  • অন্ধকারাচ্ছন্ন রাত -
  • #include | ২০ নভেম্বর ২০১৫ ২৩:৪৪317707
  • Ekdom por por 3 bar restart korte hobe. Boot hobar sujog na die.
  • #include | ২০ নভেম্বর ২০১৫ ২৩:৩৪317706
  • Ek kaj korun.. 3 bar hard restart korun power button tipe. Tarpor dekhben recovery mode e dhukeche. Okhan theke roleback korar option paben.
  • pipi | ২০ নভেম্বর ২০১৫ ২৩:৩১317705
  • নাহ্‌ কোনভাবেই একে জাগানো যাচ্ছে না। সেই পরের হপ্তায় এমেস সার্ভিস স্টোর। ভেউঃ(
  • | ২০ নভেম্বর ২০১৫ ২৩:২৯317704
  • আহা তখন তো আমি ছোট ছিলুম, কলেজে পড়তুম। আমার কী আর অতো মনে আছে!! ঃ))
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ২৩:১৯317703
  • উনিশটা কারণের নটাও কি তোমার মনে আছে? তো লিখে ফেলো লিস্টি করে।

    কেকে, মেনু কি?
  • #include | ২০ নভেম্বর ২০১৫ ২৩:১৪317702
  • Anek khuje ekta solution peyechilam. Lapi ta ke sleep a pathie abar jagie tullei magic er moto screen ese jachhilo!!! Tobe ota abar sob somoy kaj kore na :( ... Jedin bagra dey sedin tv te lagai agatya.
  • sosen | ২০ নভেম্বর ২০১৫ ২৩:১২317701
  • আমার তো ওরম হয়নি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত