এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২০ নভেম্বর ২০১৫ ২০:৫৪317670
  • ওকে, মধু দিয়ে দেখি, থ্যাঙ্কু।
  • pipi | ২০ নভেম্বর ২০১৫ ২০:৫৩317669
  • হ্যাঁরে বাপু করেছি। তাকে লিখিত এবং মৌখিক, দুভাবেই অপারেট করা যায়। অন্তত সারফেসে তো যায় দেখছি।
  • cm | ২০ নভেম্বর ২০১৫ ২০:৫২317667
  • বোলতায় হুল ফোঁটালে পেঁয়াজের রস দিন।
  • pi | ২০ নভেম্বর ২০১৫ ২০:৫২317668
  • চুন তো ঘরে নেই। এই গ্রামে এখন তো বাইরেও পাবোনা। হ্যাঁ, হুল বেরিয়েছে কিন্তু ফুলেও গেছে, ব্যথাও করছে বহুত।
  • Atoz | ২০ নভেম্বর ২০১৫ ২০:৫১317666
  • হুল ফোটানো জায়্গাটার চারপাশে মধু দিয়ে লেপে দিলেও কাজ হয়।
  • Cthulhu | ২০ নভেম্বর ২০১৫ ২০:৪৮317665
  • ধুৎ - সেটা তো কর্টানা সার্চ (মনে হয়)। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটাকে অ্যাক্টিভেট করেছ?
  • pipi | ২০ নভেম্বর ২০১৫ ২০:৪৭317664
  • আমি কর্টানাকে লিখিত ভাবে জিজ্ঞাসা করেছিলাম। না বোঝার কোন কারণই নেই।
  • Bratin | ২০ নভেম্বর ২০১৫ ২০:৪৩317662
  • ঠিক ই তো বিশ্ব পুরুষ ( ভারতীয় হলে) পুরো বিশ্ব ই তার কাছে টয়লেট ঃ))
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ২০:৪৩317663
  • উচ্চারণ বুঝলে কি রকম জিনিস হয়ঃ
    Hello. Yes. Is this message is for Mr is saying things got home, thing, this is Andre, Hi. Yes, I'm calling with eBay. Landscape Program, and I was recently received some tech request to have to check street. If you would. I received for re issues, request. Just wanted to but You know if I'll either one would be free if you would. As was stated on the letter. So. You don't need to call me back. It's just wanted to let you know if that information and that is. Check Number **** That will be we can see it. Okay, thank you, bye.
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ২০:৪২317661
  • হুলটা আগে বার করেছ তো? চুনই সবচেয়ে ভালো টোটকা।
  • pi | ২০ নভেম্বর ২০১৫ ২০:৪০317660
  • বোলতা হুল ফোটালে ঘরোয়া টোটকা কী আছে ? চুন ছাড়া ?
  • Cthulhu | ২০ নভেম্বর ২০১৫ ২০:৩৩317659
  • আর একটু ভালোবেসে বলে দ্যাখো - হে কর্টানা, তুমি প্লিজ মাঃসঃ এক্ষেল চালিয়ে দিয়ে আমায় উদ্ধার করো ইঃ
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ২০:৩২317658
  • পিপি বুঝে দেখো কবি কেন বলেছেন "একটি নিয়েই গলদঘর্ম ডিউ পার্টেতে নেইকো লোভ"
  • pi | ২০ নভেম্বর ২০১৫ ২০:৩১317656
  • কাল বিশ্ব পুরুষ দিবস আর বিশ্ব টয়লেট দিবস একসাথে পালন উপলক্ষে পোস্টে পোস্টে ছেয়ে গেছিল।
  • Cthulhu | ২০ নভেম্বর ২০১৫ ২০:৩১317657
  • উচ্চারণ না বুঝলে কিন্তু গোলমাল করে।

    গুগুল নাও-কে আমি জিগালুম কলকেতা থেকে মন্ট্রিয়েলের ফ্লাইট বাতাও, দিব্যি বল্ল। কিন্তু গুগুল নাও ফোং করতে পারে না - অন্ততঃ আইফোং ৪-এ। ৪এস থেকে ওই "ওকে গুগুল" হটওয়ার্ডটা চালু হয়েছে।
  • pipi | ২০ নভেম্বর ২০১৫ ২০:২৮317655
  • কর্টানাকে জিগালুম এই ডিভাইসে এক্ষেল কোথায়? তাতে কর্টানা আমায় এক্ষেল সম্পর্কিত যাবতীয় গুগল সার্চ রেজাল্ট দেখিয়ে দিল!
  • sosen | ২০ নভেম্বর ২০১৫ ২০:১৫317654
  • আজ নাকি ওয়ার্ল্ড টয়লেট ডে
  • Bratin | ২০ নভেম্বর ২০১৫ ২০:১৪317653
  • ইকো পার্ক গোলা পার্টি হল। ক্যুইজ, ঝিঙ্কু টাইপস নাচা গানা সব ই হল।
    তবে শেষ অবধি থাকি নি কিছু স্টার্টার আর অল্প ফুচকা খেয়ে ই কেটে গেলুম
  • Cthulhu | ২০ নভেম্বর ২০১৫ ২০:১৩317652
  • কর্টানাই তো যা অ্যাট্রাক্টিভ জিনিস। ব্যবহার করার স্কোপ নাই অবশ্য, ভিডিও দেখেছি। একজন বল্ল "কর্টানা, আমাকে বে করবে?" কর্টানা বল্ল - "তুমি নিশ্চয় জানো, তাও তোমাকে বলি - আমি কিন্তু ফোনের মধ্যে থাকি"ঃ-)

    অ্যাপারেন্টলি, ইউজারের হ্যাবিট "লার্ন" করে। "Her" সত্যি হতে আর বেশিদিন নেই।
  • pipi | ২০ নভেম্বর ২০১৫ ১৯:৫১317651
  • খালি কর্টানা বলে সিরির একপিস অক্ষম ক্লোন রেখেছে, সেটা তেমন কাজের নয়।
  • pipi | ২০ নভেম্বর ২০১৫ ১৯:৪৭317650
  • নাহ উইন টেন জালি নয়। মানে, এখনো অবধি ঘেঁটে যা দেখছি। কিছু না হলেও উইন এইটের ধেইতানাচন বন্ধ করে গেছে, স্টার্ট মেনু ফিরে এসেছে, আবার কি চাই। খালি এমএস এক্সেলকে টাস্কবারে পিন করতে গিয়ে কি হল কে জানে, সে বোধহয় উড়েই গেল! তাকে আর খুঁজেও পাচ্ছি না! ভ্যাঁ আ আঃ-(
  • Abhyu | ২০ নভেম্বর ২০১৫ ১৮:৩২317649
  • আমাকে দ্যাখেন। স্মার্টফোনই নাই তায় থ্রিজি কি ফোজ্জি।
  • kc | ২০ নভেম্বর ২০১৫ ১৫:১১317648
  • মালিতে র‍্যাডিসন হোটেলে হামলা।
  • | ২০ নভেম্বর ২০১৫ ১৪:৪৩317647
  • আজকে কগইজি র কীসব প্রোগ্রাম আছে ECO স্পেস এ।৪ টে থেকে শুরু। খানিক টা পরে টিম নিয়ে কাটবো ..ঃ)
  • d | ২০ নভেম্বর ২০১৫ ১৪:১৭317646
  • খিক খিক
  • Div0 | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৫১317645
  • ও, আমি ভাবলাম প্পন্দাকে 4G সিম বিক্রি করতে চাইছিল। কিন্তু 4z কি ফোন বেচে! হোয়াট কাইন্ড অফ ফোন? স্যাট ফোন মনে ইরিডিয়াম হলে একটা কেনার ইচ্ছে আছে।
  • d | ২০ নভেম্বর ২০১৫ ১৩:৪০317644
  • ফোজ্জি অমনি করে। আমাকেও ফোজ্জি নেবার জন্য ঝুলোঝুলি করে।

    কিন্তু 'ঘুসায়েঙ্গে কঁহা'টা যাকে বলে খুবই কেমন যেন বাক্যবন্ধ। -_-
  • de | ২০ নভেম্বর ২০১৫ ১৩:২৭317643
  • ফোজ্জি কেন প্পনকে ফোন নেবার জন্য ঝুলোঝুলি করছিলো আর প্পনই বা তা নিলোনা কেন কে জানে!

    কুমুদি- আম্রপালী পায়েস দারুণ রেসিপি - তবে বানাতে প্রভূত সময় ও ধৈর্য্যের পোয়োজন! আমি আজকাল বেশী রাঁধাবাড়ার তেমন টাইম পাই নে!
  • | ২০ নভেম্বর ২০১৫ ১৩:১৭317642
  • " না না আজ রাতে আর যাত্রা শুনতে যাবো না.."
  • kumu | ২০ নভেম্বর ২০১৫ ১৩:০৬317641
  • এইজন্য রেসিপি দিই না।
    বাসবদত্তা পোলাও থাক তবে। আপনারা খুঁজে নিন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত