এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pipi | ১৬ নভেম্বর ২০১৫ ০২:০২317190
  • আমার ধারণা ল্যুইজিয়ানার পাতি দোকানেও ঢ্যাঁড়স পাওয়া যাওয়া উচিত। নইলে লোকে গাম্বো খাবে কি দিয়ে?

    এশিয়ান দোকানগুলোতে টাটকা মাছ মাংসও রাখে। মাছ বিশেষ না চিনলেও টাটকা চিংড়ি আর কাঁকড়া চিনি। নেহাত ছাড়ানো কাটানোর হ্যাপায় নেই বলে কিনি না। তবে ক্রেটের মধ্যে কাঁকড়া গুলো খুড়খুড় করে ঘুরে বেড়ায় - দেখতে বেশ লাগে। নানারকম মাংসও থরে থরে রাখা থাকে। অপরিচিত ভাষায় খুদে খুদে অক্ষরে লেখা থাকে তার বর্ণনা। রসিকজন আসে, ফ্রীজ খুলে খপ করে তুলে নেয়। নেহাত আমার সাহস হয় না। তবে ভাল কিছুই হবে বলে মনে হয়। আগের বারে গিয়ে নীলচে রঙের অ্যাই বড় ডিম দেখে এসেছি। আমার ধারণা হাঁসেরই হবে। কিন্তু কনফার্ম করার লোক পাই নি। আর সেই বার্লিন থাকতে চীনে দোকানের ডিম কিনে যা এক্সপি হয়েছিল তারপর থেকে এশিয়ান দোকানে ডিমের ধারপাশে যাই না।
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫৯317188
  • কুঁদরি আমি খাই না সেইজন্যে আনিও না। আমারো আজকাল ঘি-গরমমসলা দিয়ে নিরিমিষ্যি খেতে ভাল্লাগেঃ)

    ওহো, তিমি বলতে ভুলেছি, আজ পেঁপে আলুর ডালনাও করে্ছিঃ)
    কাল আশাকরি রান্না করতে হবে না।
  • সে | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫৯317189
  • বের্দিচ ভালো খেলছে।
  • hu | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫৭317187
  • হ্যাঁ, ঢ্যাঁড়শের কথা লিখতে ভুলে গেছিলাম। ওটা পাওয়া যায়।

    আর পোচুর পোচুর ডেডলাইন পাওয়া যায়। ভোম্বলের মত তাদের দিকে তাকিয়ে থাকতে হয়।
  • hu | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫৫317186
  • আমিও এবার নিরিমিশ্যি ধরব ভেবেছি। চিকেন মুখে তুলতে পারি না। কিন্তু কাঁহাতক আর ফুলকপি, বাঁধাকপি আর বেগুন রাঁধা যায়! আমার এখানে ইন্ডিয়ান দোকান নেই। টিম যখন আসে নিয়ে আসে।
  • sosen | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫৪317185
  • এখানে ওয়ালমার্টে ঢ্যাড়শ পাওয়া যায়।
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫২317182
  • কুঁদরি পাওয়া যায় ঐ দোকনেই। পটল পাইনা। ঢ্যাঁড়শ, লাউ এসব আছে।
  • sosen | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫২317183
  • আমি ডেডলাইন আর দুই কম্পু সামনে রেখে বসে আছি কিন্তু কিস্যু এগোয়না
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫২317184
  • আমাদের পাড়ায় এক দোকান খুলেছে। সেখানে গত বিষ্যুদবারও পটল পেলাম। ছোট ছোট কিন্তু ফ্রেশ। ঝিঙেও রেগুলার, শুধু মোচা র জন্যে ভিয়েতনামিজ দোকানে হানা দিতে হয়ঃ)
  • pipi | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৫০317181
  • কে বলেছে পটল বিদেশে মেলে না? এখানকার দিশি দোকানে তো দিব্যি পটল, কুঁদরি মেলে!

    আচ্ছা আলু, বেগুন, টমেটো ইত্যাদি সবই যদি বহিরাগত হয় তো বিদেশীরা আসার আগে বাংলাদেশে ছিল কি? খালি অলাবু আর কুষ্মাণ্ড?
  • pipi | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৪৮317180
  • হুচি, এশিয়ান স্টোর আছে? সেখানে দেখ। এখানে সাইগন মার্কেট বলে একটা দোকান আছে - সেখানে পুঁই, পালং, সুশনি থেকে কুমড়ো, মোচা, পিঁয়াজকলি, ঝিঙ্গে, বরবটি সব রাখে। ঝিঙ্গে চিচিঙ্গে লাউ অবশ্য দিশি গ্রসারীতেও পাই। তবে বাঙ্গালী রান্নাঘরের যা কিছু সব্জীপাতি তার প্রায় বেশীরভাগই এশিয়ান দোকানে পাই। (পটল বাদে)।
    আসলে বেশ কিছুদিন যাবৎ আমি প্রায় ভেজু হয়ে গেছি। প্রায় বললাম কারণ নিয়মিত ডিমটা খাই। তা বাদে এখানকার এই বিস্বাদ চিকেন আর গলা দিয়ে নামতে চায় না। মাটন রেগুলার খাওয়া যায় না। আর গ্রাউণ্ড পর্ক ছাড়া দিশি এস্টাইলে পর্ক রাঁধতে টাইম যায় - অত হ্যাপা পোষায় না। অতএব নিরিমিষ্যি। অতএব খুঁজে খুঁজে দোকানপাট বার করা।
  • hu | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৪৭317179
  • পটলও আর্য? তাহলে বিদেশে মেলে না কেন?
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৪৪317178
  • ভাটের কি সুদিন! রোব্বার দুপুরে মিস নিউজার্সি, মিস ক্যালকাটা আর মিস আলাস্কা গল্প কচ্ছেন ঃ-)
  • Atoz | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৪৩317177
  • ঝিঙে আর চিচিঙে কে এক লেখক বলতেন অনার্য সব্জি। ঃ-)
    আলু পটল বেগুন টোম্যাটো বরবটি লঙ্কা গাজর বীট ফুলকপি এসব আর্য সব্জি। ঃ-)
  • hu | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৪০317176
  • আই অলসো মিস ইন্ডিয়ান ভেজিস। টিমের ইন্ডিয়ান স্টোরে বিফ কাবাব রাখলেও মোচা রাখে না। পটল রাখে না। ঝিঙে রাখে না।
  • hu | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৩৮317175
  • আই মিস আলাস্কা। কখনও যাই নি। কিন্তু আকাদা বলেছিল ওখানে ভালো স্যামন পাওয়া যায়।
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০১:৩৫317174
  • আই মিস কোলকাতা। দেশের মাছের স্বাদ ভুলে যাচ্ছিঃ(
  • sosen | ১৬ নভেম্বর ২০১৫ ০১:২৩317173
  • ওহ আই মিস নিউ জার্সি
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০১:২২317172
  • গুজরাতিদের মধ্যে অল্প হলেও কিছু কিছু কাস্টের লোক্জন নাকি ননভেজ খায়। আমার ছেলের এক বন্ধু গুজরাতি বামুন। তিনি জন্মদিনের পার্টিতে ডিম দেওয়া কেক খান, তাছাড়া তিনি শুদ্ধ শাকাহারী।
    আমার বাবার প্রিয় বন্ধু গুজরাতি। তিনি বাড়ির বাইরে মাছ,মাংস,ডিম সবই খান।
    আমার এক বন্ধু আমার বাড়ি এসে ডিমের ঝোল খেতে ভালো ই বাসেন। তবে চিকেন খেতে বল্লেই তিনি মাকালী হয়ে যানঃ)
  • pipi | ১৬ নভেম্বর ২০১৫ ০১:২১317171
  • আমাদের এখানে দিশি গ্রসারীতে আগে রাখত - চিকেন, মাটন। তারপর ব্যবসা বাড়ায় দোকান বাড়াল, ঢেলে সাজাল এবং কি এক দূর্বোধ্য কারণে দোকান 'পিওর ভ্যাজ' হয়ে গেল!!
    সুখের কথা আরেকটি ছোট গ্রসারী আছে এবং সেখানে মাছ মাংস সবই রাখে (ইলিশ বাদে)। তবে একটু দূর এই যা।
  • hu | ১৬ নভেম্বর ২০১৫ ০১:১৩317170
  • তবে আমেরিকায় ইন্ডিয়ান গ্রসারীতে মুরগী-পাঁঠা মনে হয় অনেক জায়গাতেই রাখে। আমিই তো আগে ব্লুমিংটনে পাঁঠা পেতাম। ইলিশ মাছও পেতাম। বিক্রি হলে রাখবে না কেন?
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০১:০৯317169
  • শুধু রাখেই নি, চেখে ভালো লাগায় তবে রেখেছে ঃ-)
  • hu | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৫৪317168
  • এই ইন্ডিয়ান গ্রসারীটা একটা বিস্ময়। শুধু মাংসই রাখে না, বিফ শিক-কাবাব রেখেছে।
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৫১317167
  • প্র না, গ্র
  • Arpan | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৫০317166
  • আম্রিকাতে ইন্ডিয়ান প্রসারিতে মাঙ্গস রাখছে আজকাল?!
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৪০317164
  • এদিকে এখানে একজন ভারি ভালোমানুষ উদারচেতা ইন্ডিয়ান গ্রসারি স্টোর আছে, যাঁর মালিক গুজরাটি ভদ্রলোক সব রকম মাঙ্গস খান এবং সবচে বড়ো কথা নিজে না চেখে জিনিস রাখেন না। বিরল প্রজাতি।
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৪০317165
  • এত বাগাড়ম্বর,আত্মরতি দেখে চোখ,মন দুইই হেজে গেলে মাঝেমাঝে এক-দুজন বন্ধুর সঙ্গেকথা বলি। এরা চুপিসারে কাড়ানাকাড়া না বাজিয়ে নানা কাজ করে চলেছে। লোকে অবশ্য এদের বোকা ইত্যাদি ভেবে খুব হাসে। কোনোবুকেই এদের দেখা মেলে না। ভাগ্যিস এদের মত আরো কিছু লোক আছে।
    ভরসা জেগে থাকে।
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩৬317163
  • পৃথিবীতে লোক অনেক বেড়ে যাওয়ার একটা বড়ো কারণ তো ভারত আর চীনে লোক বেড়ে যাওয়া। ঃ-)
  • | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩৫317162
  • আমার ও।
  • Tim | ১৬ নভেম্বর ২০১৫ ০০:৩৪317161
  • আমি তো এত খাইনি তবু শুনেই কেমন লাগছে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত