এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৩৯317040
  • এরে কয় বৃহত্তর স্বার্থে আত্মত্যাগ ঃ)))
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৩৬317039
  • ছ্যা ছ্যা
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:৩৪317038
  • পাড়ার রান্নার তদারকি করে এনু। ( সেক্রেটারী বলে কথা!!)দিলীপ দার ছাদে। এক পিস রাঁধুনি আর তিন পিস জোগাড়ে।

    ভেজিটেবল চপ
    কচুরি
    আলুর দম
    ফুলকপি কষা
    পনীরের কিছু একটা
    পায়েস
    চাটনি ( আমসত্ব আর খেঁজুর)
    পাঁপড়
    মিষ্টি

    নো নন ভেজ যেহেতু বেশ কিছু অবাঙালী আছে।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:২৯317037
  • বোধি দা, সবখবর ঠিকঠাক তো?
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:২৮317036
  • টি র একপিস ভুঁড়ি আছে শুনে কেমন অবাক হয়ে গেলুম।

    আমি ভেবেছিলুম টি নিতান্ত ই " ছেলেছোকরা" !! ( কোথায় কে বলেছেন? (১+১) )
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:২৪317035
  • Name: pratyusha Mail: Country:

    IP Address : 131.95.121.132 Date:09 Aug 2007 -- 06:19 AM

    বহুদিন পরে---
    এসেছে উর্বশীমেঘ আকাশের বারান্দায়,
    এলিয়ে বসেছে কমলা জরির ঘাগড়া
    গোলাপী শিফন ওড়না রেখে দিয়েছে
    দক্ষিণের সমুদ্রের তীর ঘেঁষা
    নীলচে পাহাড়ের কাঁধের উপরে।

    জলের আয়নায় মুখ দেখতে দেখতে
    মিটি মিটি হেসে নিলো একবার।
    সোনালী চুলের ঝর্ণার পাশ দিয়ে
    ফুটে উঠেছে টলটলে একটি তারা।

    পায়ে পায়ে ঘাস সরে যায়-
    আমি আস্তে আস্তে এগোতে থাকি
    মাধবীলতায় ঢাকা সবুজ দরজার দিকে।

    Name: r Mail: Country:

    IP Address : 59.162.191.115 Date:09 Aug 2007 -- 04:37 PM

    ড্রেস সেন্সটা অসম্ভব খারাপ।
  • hu | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:১৮317034
  • মেশামেশির সমস্যাটা সব রকম মাইগ্র্যান্টের মধ্যেই একই হারে আছে বলে মনে করি না। মূল জনস্রোতে মিশে যাওয়ার একটা বড় সমস্যা হল ভাষা। সেক্ষেত্রে ভাষা জানা মাইগ্র্যান্টরা অ্যাডভান্টেজ পাবেই। আবার ভাষাটাও একমাত্র ইস্যু নয়। আইসিসে যারা নাম লিখিয়েছে তাদের জন্য তো নয়ই। কাল এই ইন্টারভিউটা পড়ছিলাম।

    http://www.bbc.com/news/world-europe-31806085

    "I noticed that these jihadists have little to do with the local culture - Arab or Muslim culture - they are children of our societies.
    "They speak our language, they have the same cultural references we do. They watch the same movies as us, play the same video games our children play. They are products of our culture, our world."
    They watched everything, Henin says, "from the Teletubbies to Game of Thrones."

    জানি না সলিউশন কি। যে কোন ধর্মীয় এলিমেন্ট পাবলিক লাইফ থেকে মুছে ফেলা, কড়া ধর্মীয় কন্টেন্ট আছে এমন ওয়েবপেজে যারা ঘোরাফেরা করছে তাদের ফ্ল্যাগ করা - হয়তো ব্যাক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ, কিন্তু মানুষের প্রাণের দামও তো কিছু কম নয়।
  • Tim | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:১৪317033
  • এতজের একটা প্রাচীন কবিতায় এরকম জামাকাপড় পরা একজন ছিলো। কবিতার নাইকার সাজ কি খারাপ হতে পারে? ঃ-)
  • T | ১৫ নভেম্বর ২০১৫ ০৯:০০317032
  • সকাল সকাল গচ্চা গেল। দরজাটা লক করে বাথরুমে গিসলুম, এদিকে চাবিটা ভেতরে। ধেৎ।
  • sosen | ১৫ নভেম্বর ২০১৫ ০৮:৪৬317031
  • একটা দোপাট্টা ধুতির মতো মালকোঁচা দিয়ে, একটা পাগড়ি করে, আর খয়েরি কামিজ তো আছেই। দিব্য দেখাবে
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ০৮:৪৪317030
  • আটোজ, "অপরচুনিটি" ঃ))
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ০৮:৩৮317029
  • অভ্যু ধন্যবাদ।

    পাই ঃ((
  • pi | ১৫ নভেম্বর ২০১৫ ০৭:৪৮317028
  • হু আমি বলছিলাম ইকনমিক মাইগ্রেশনের কথা বললে বেশিরভাগ প্রবাসী ই তাই। কেউ আইনি পথে কেউ তানয়। এই তো তফাত। এবার আইনের কড়াকড়ি থাকা উচিত কি নয় তাই নিয়েই প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে তথাকথিত বেআইনি পথে আসা লোকজন নিয়েও তেমন কিছু বলা যায় কী? আফটার অল বেশিরভাগ লোকজনই বেশি সচ্ছলতা সুবিধার জন্যেই মাইগ্রেট করেছেন।

    তারপরের মেশামেশি নিয়ে বলিনি। সেটাও সব রকম মাইগ্রান্টদের মধ্যেই সমস্যা হতে পারে।
  • pi | ১৫ নভেম্বর ২০১৫ ০৭:৪০317027
  • খুব ই খারাপ অবস্থা হয়েছে। আকাশি সালওয়ার খয়েরি কুর্তি সবুজ ওড়না পরে বেরোতে হবে এরকম ব্যাপারস্যাপার। অন্য ব্যাপকতর বিভ্রাট তো আর বললাম না। যাগ্গে।
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০৭:১৮317026
  • গলায় মাফলার করে লাগিয়ে কাজে নেমে পড়ো :)
  • pi | ১৫ নভেম্বর ২০১৫ ০৬:৪৪317025
  • বাক্সোময় গাদাগুচ্ছ সালওয়ারের দোপাট্টা। এদিকে কাজের জিনিস কিছু নাই। এসব লইয়া আমি এই ফিল্ডে কী করিব ? ঃ(
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৫ ০৪:৩২317024
  • জীবরামের গল্পগুলোও কি একই লেখকের লেখা? ঐযে যে বলতো "সবাই মিলে বাঁদরের ঝোল খেলাম","ওরা দুপুরবেলা সুপুরীতে ঢুকেছিল গোপণে", "বাংলা আমার পিসিভাষা", "বজরাঘাত লেগেছিল পাড়ে", এরকম সব? ঃ-)
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৫ ০২:৪৪317023
  • একটা গল্পে চুনি বিক্রির ব্যাপার ছিল, এদিকে একজন বলেছে "অপরচুনিটি পেলে বিক্রি করে দেবো", সেটা শুনেছেন একজন ইংরেজী না জানা লোক, তিনি ভেবেছেন আর একটা চুনি।
    ঃ)
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০২:৩৩317022
  • ওখানেই বোধ হয় ছিল - বাড়ি এসে কটা দুষ্প্রাপ্য বই বেচে গেছে - পাঁচ হাজার টাকা দাম, বলেছে জলের দরে। শুনে তার বউ বলেছে কোথাকার জলের দর কে জানে, সাহারা টাহারার হবে।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৫ ০২:১৪317021
  • কিট্টুর গল্পে মাঝে মাঝেই খুব ভালো ভালো অনুষ্ঠান হতো আর তাতে এলাহী খাওয়া। একবার কবি এসে দেখলেন সব কাটলেট (অথবা অন্য কিছুও হতে পারে, ওটা স্পেশাল আইটেম ছিল অনুষ্ঠানে ) শেষ, তখন তিনি ঝটপট করে তিনটে না চারটে প্যাপারিকা ভাজা খেয়ে ফেলে বললেন, "আহ, খুবই তৃপ্ত হলাম।"
    ঃ-)
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০২:০৭317020
  • ইয়েস। অর্ধচন্দ্রটা মনে পড়েছে। গল্পের শেষে জেঠিমা বলেছিল আমিই তোর পঞ্চাশ কপি বই কিনে নেব।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৫ ০২:০৫317019
  • ওখানে এক ছোকরা কবিও ছিলেন। তিনি লিখতেন, "কিট্টুদাদার মাথায় পোকা করছে এখন গজগজ।" ঃ-)
    সেই কবি এক বই লিখেছিলেন, নাম দিয়েছিলেন "অর্ধচন্দ্র"। ওর মা শুনে বলেছিলেন, "বাহ বাহ বাহ, লোকেরা কবিকে পয়সার বদলে কী দেবে, সে একেবারে ছাপার অক্ষরে বলে দিয়েছিস।"
    ঃ-)
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০১:৫৯317018
  • হ্যাঁ বেশ সুন্দর দাড়িওলা লোক ছিলেন কিট্টুমামা।
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০১:৫৮317017
  • https://stat.franklin.uga.edu/sites/default/files/Tibshirani.pdf
    সি স্লাইড নং তেত্তিরিশ অ্যাণ্ড মোর। স্লাইড ফট্টিএইট হ্যাজ আর কোড্স। খব্বদার ইমেল মি। আই ডোন্ট নো এনিথিং অফ দিস।
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৫ ০১:৫৩317016
  • হুঁ, কিট্টু লাহিড়ী। সেখানে একজন রান্নার লোক ছিলেন, তিনি একাধারে দুর্ধর্ষ রান্না করতেন ও নানা রহস্যের সমাধানও করতেন। ওনার জেলে থাকাকালীন সময়ে শেখা জেল-খিচুড়ী ছিল নাকি খুবই ভালো খিচুড়ী।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১৫ ০১:৪৬317015
  • ৫৮ টা ভেরিয়েবেল থেকে বাংলা রিগ্রেসন, লজিট এবং ফিশার ডিস্ক্রিমিনেটিং রুল দিয়ে সিগনিফিকান্ট ভেরিএবয়েল র সংখ্যা
    ১৩/১৪ তে নামানো গেছো।

    এখন প্রত্যেক টা ভেরিয়েবেলের ক্ষেত্রে স্পেসিফিসিটি আর সেনসিভিটি অপ্টিম্যাইজ করে কাট অফ পয়েন্ট এর করা হয়েছে ( যেমন মায়ের বয়েস ২১ বা সাক্ষরতা বা ইকনমিক স্ট্যাটাস ম্যাক্স ইত্যাদি )

    কিন্তু স্যারের দাবি হল এক সাথে একাধিক ভেরিয়েবল ব্যবহার করলে এই কাট অফ পয়েন্ট চেঞ্জ হয়ে যেতে পরে ( যেটা সত্যি কথা ) তাই ওনার দাবি ROC টেকনিক অ্যাপ্লাই করা। সেই খানে আটকে গেছি। কোড টা হচ্ছে না ঠিকঠাক
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০১:৪৫317014
  • জানি না তো? কিট্টু লাহিড়ীর গল্প? আনন্দমেলায় কিছু পড়েছিলাম, বেশ লাগত
  • Atoz | ১৫ নভেম্বর ২০১৫ ০১:৪০317013
  • অভ্যু,
    সেতো দেবে না ধরা। ঃ-)
    "তুমি ধরা দিও না কিট্টু, ধরতে গেলে ওয়ারেন্ট লাগে।"
    বলো তো কোন্‌ গল্পে ছিল?
    ঃ-)
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০১:২৪317012
  • *উই
  • Abhyu | ১৫ নভেম্বর ২০১৫ ০১:১৯317011
  • তুমহারা আর কা প্রবলেম ক্যায়া হ্যায়? টেল হিয়ার, ইউ অল সলভ ইট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত