এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | ১২ নভেম্বর ২০১৫ ২১:৩৬316740
  • রবিন সিং গোল করে জেতাচ্ছে! ভাবা যায়না
  • ঊমেশ | ১২ নভেম্বর ২০১৫ ২০:৪৪316739
  • ভালো খবর।
    ভারতীয় ফুটবল টিম গুয়াম এর সাথে ১ গোলে লিড করছে।
    গুয়াম কে দুরছাই কোরো না একদম। ফিফা র‌্যাঙ্কিং এ ওরা আমাদের থেকে ১৫ রো ওপরে।

    শুধু একটা কথা চুপিচুপি বলবো, ওদের জনসংখ্যা ২ লক্ষ।
  • pipi | ১২ নভেম্বর ২০১৫ ২০:৪১316738
  • রোজকার কনভার্সেশন, অ্যাকাডেমিক প্রেসেন্টশনের জন্য পারফেক্ট ইংরিজীর দরকার হয় না। লোকে বুঝতে পারলেই হল। আর বডি ল্যাঙ্গোয়েজ, কনফিডেন্স এগুলোর প্রয়োজন প্রায় সব স্ফিয়ারেই আছে। কাজেই এতদিন দিব্যি চালিয়ে নিছিলুম। কিন্তু পাকেচক্রে এমন এক প্রফেশানে এসে পড়েছি যেখানে ইংরিজী লেখা, আরো ভাল করে বললে নির্ভুল ইংরিজী লেখার উপর সাঙ্ঘাতিক জোর দেওয়া হয়। এর জন্য লোকের চাকরী গেছে এও যেমন শুনেছি, আবার ইন্টারভিউতে একখান সাবজেক্ট দিয়ে দু-পাতা ঐখানেই লিখতে বলা - এও দেখেছি। অতএব এখন দুবেলা দুপাতা ইংরিজী গ্রামার গাঁতাচ্ছি এই বুড়ো বয়েসে।
  • Bratin | ১২ নভেম্বর ২০১৫ ২০:৩০316737
  • দুষ্টু লোকেরা ম্যানেজারের একটা ভারী বাজে নাম দিয়েছে। মানে নেই যার ঃ))
  • Div0 | ১২ নভেম্বর ২০১৫ ১৯:৫০316736
  • "ইউজলেস রিসোর্সে ভরে থাকে টিম, ফ্যাট প্রচূর" - সামান্য কারেকশন। শুধু "টীম" নয়, সমগ্র ভার্টিক্ল। মহা মহা হুমদো নামডাকের (দোকান ও ডোমেইন নির্বিশেষে) ইসেদের আসল ইসে টের পাওয়া যায় প্রডাক্ট প্রি-গো লাইভ কলে। এদিকে আবার নতুন বাটাম দেওয়াই আছে, তাই ডি/এমডি লেভেলেও ইসেরা দেখি "হ্যান্ডস অন" কাজকর্ম করে ফেলছে। সে ক্ষী নমুনা! সে সব কাজ যাদের ফের কেঁচেগন্ডুষ করতে হয়, খারাপ লাগে তাদের জন্যই।

    কিছুকাল এই চলবে। লীন অর্গানাইজেশন, কনসলিডেশন, অ্যাপ র‍্যাশনালাইজেশন, হ্যান্ডস অন ... এসবের নামে কিছু ট্রু-ফ্ল্যাব যাক অন্ততঃ।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১৯:৩৫316735
  • সবই কন্টেক্ষ্চুয়াল। ঃ)
  • aka | ১২ নভেম্বর ২০১৫ ১৯:৩০316734
  • আর লেট মি আস্ক মাই টিম বলার জন্য এক ক্লায়েন ম্যানেজার সেই ইউজলেস রিসোর্সকে পত্রপাঠ বের করে দিয়েছিল - কদিন আগে।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১৯:২৫316733
  • এই লেট মি আস্ক মাই টিম না বলে প্রোজেক্ট এস্টিমেট দেওয়ার জন্য অফশোর ম্যাঞ্জার অনসাইটের মার গেঁড়ে দিয়েছিল।
  • aka | ১২ নভেম্বর ২০১৫ ১৯:০৮316732
  • না আমি উল্টোটা বলছি প্রায় কেউই কিস্যু জানে না। সব জানা তো দুরের কথা। বেসিক প্রশ্নের উত্তর দিতে পারে না।
  • cb | ১২ নভেম্বর ২০১৫ ১৮:৫৭316731
  • আরে সবাই সব কিছু জানবে কি করে, কত রকম পলিটিক্সের খেলা, ডিফারেন্ট টিমের মধ্যে খিস্তি ব্যালানসিংয়ের খেল, এইসব করার জন্যই তো ম্যান্জার রাখা হয়, হারামি ভাবটা চোখে পড়ে কারণ কথা বলে বলে, আদারওয়াইস ভালো খারাপ মিশিয়েই তো মানুষ (এলসিয়েমদার লাইন নিলাম, এরকম তো কতই হয় টাইপের :))
  • aka | ১২ নভেম্বর ২০১৫ ১৭:৩৭316730
  • সারা পৃথিবী ম্যানেজারে ভরে গেছে। কাউকে কিছু জিগ্যেস করলে বলে লেট মি আস্ক মাই টিম। এ নিজে খালি ফোনে কান দিয়ে বসে থাকে।
  • সে | ১২ নভেম্বর ২০১৫ ১৭:০৬316729
  • কেবল বাজিই নয়, ইনশিওরেন্সের জন্মস্থানও নদীমাতৃক বাংলা।
  • de | ১২ নভেম্বর ২০১৫ ১৬:৩০316727
  • আরিব্বাস - এইটা তো জান্তাম না!

    পাইয়ের ছবি খুব সুন্দর!
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১৬:২৮316726
  • বম্বে থাকতে আমিও খুব ফানুসের ছবি তুলতুম।

    এগুলান এবার আমাদের বাড়ির লাইটিং, পুজোর সময়কার অবিশ্যি।






  • সে | ১২ নভেম্বর ২০১৫ ১৬:২২316724
  • চাইনিজ লণ্ঠন ছোটোবেলা টাঙানো হোত। নানান রঙের আর নানান ছবি আঁকা। ছাদে জ্বলত আকাশ প্রদীপ। ফানুশ ওড়াতো পালেরা, বাগানের ওপাশ থেকে।
    অনেক পরে বিদেশে গিয়ে শুনলাম ফুলঝুরি/তারাবাজি / তুবড়িকে বলে বেংগাল্স্কি আগোন (রুশদেশে), বেংগালিশে ফয়ারভের্ক (জার্মানীতে)। গর্বে ফেটে পড়তাম এসব শুনে।
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১৬:২০316723
  • এবা উত্তরপাড়ায় একটা দিকে পুরো রাস্তা জুড়ে ফানুস দিয়ে সাজানো হয়েছিল।

    ও কুমুদি, ওরা কিছু বলে না তো। তাছাড়া, ওরা সব বাড়িতেই থাকে মনে হয়। থাকে পিছনের বারান্দার গায়ের পাইপের ভিতর। সেখান দিয়ে সব তলাতেই যাতায়াত।
    প্রথমবার এসে যখন একবার একা ছিলাম, ডাক শুনে হেব্বি ভয় পেয়ে গেছিলাম। আর এত্ত জোরে ডাক, মনে হয়, এই তো পাশেই এসে পড়েছে। সারা সন্ধে রাত শোবার ঘরের দরজা খুলিনি। খাওয়া দাওয়া মাথায় তুলে।
    এখন আর ভয় লাগে না। বরম দেখা করার সাধ আছে। পরস্পরকে পছন্দ হয়ে গেলে তোমার কাঠবিড়ালিদের মত পুষ্যিও নিয়ে নিতে পারি। কী খেতে ভালোবাসে জানতে হবে।
  • | ১২ নভেম্বর ২০১৫ ১৬:১৪316722
  • আমি সন্ধ্যের পর দেখতে বেরোই কোন বাড়ীতে কেমন ফানুস টাঙিয়েছে। অর্কুটে একটা অ্যালবাম ছিল আমার ওয়ারজের ওদিকটায় থাকতাম সময়ে তোলা।
  • de | ১২ নভেম্বর ২০১৫ ১৬:১০316721
  • আমি আমাজনে ফানুসের অর্ডার দিলাম - ব্যাটারা অর্ডার ক্যানসেল করে দিলো-
  • de | ১২ নভেম্বর ২০১৫ ১৬:০৯316720
  • আমরাও টানাই প্রত্যেক বার - চাইনিজ ল্যান্টার্ন -

    পরের বার কলকাতায় বাবার জন্য নিয়ে যাবো বলেছি অনেকগুলো -
  • | ১২ নভেম্বর ২০১৫ ১৬:০৭316719
  • আহা তক্ষককে ভয় পাওয়ার কিছু নাই। ওরা খুব লাজুক প্রকৃতির। মানুষের সামনে বিশেষ আসতে টাসতে চায় না।

    আমিও পুণেতে ফানুস দেখি প্রচুর। এমনিতে তো বাড়ীর বারান্দায় একরকম ফানুস টাঙায়, ভেতরে লাইট লাগানো বেশ রঙচঙে কাগজে তৈরী। ফানুসের দোকান দেখতে দারুণ লাগে। এছাড়াও গতবারও দেখেছিলাম এবারও দেখলাম ভেতরে কুপি জ্বালানো ফানুস একলা একলা আপনমনে ভেসে কোথায় কোথায় চলে যাচ্ছে।
  • de | ১২ নভেম্বর ২০১৫ ১৬:০৬316717
  • আরো একটা ব্যাপার হোলো আমার গাড়িতে ড্রাইভ করতে করতে নীলদাঁত বেবোহার করতে পেরে আমি অনন্দে উলুতপুলুত হয়ে আছি -

    পাখীর বই আর রূপদর্শী কিনলাম আমাজন আর ফ্লিপকার্ট থেকে - এতো বই কিনি, পড়ার সময় এতো কম ঃ((
  • Ekak | ১২ নভেম্বর ২০১৫ ১৬:০৬316718
  • ইন্দুরেরা মরে গিয়েও তার কাটে। তখন ওয়ারলেস ড্রপ হয়।
  • san | ১২ নভেম্বর ২০১৫ ১৬:০৫316716
  • আর ইঁদুরেরা তার কাটতে বেজায় ভালবাসে। কাঁকুরগাছিতে তিনতিনবার মেঠো ইঁদুরেরা তিনতলায় উঠে আমাদের টেলিফোনের তার কেটে দিয়ে গেছে। তারপর আর তার বসানোর লোকেরা আসতে রাজি হয় নি।
  • de | ১২ নভেম্বর ২০১৫ ১৬:০৩316715
  • তক্ষকে আমারো এট্টু গা শিরশির করে -

    আমরা কাল ট্রান্সিলভেনিয়া টু দেখলাম - ভালোই লাগলো তবে ওয়ানটা বেশী ভালো ছিলো!
  • san | ১২ নভেম্বর ২০১৫ ১৬:০২316714
  • কুমুদি ওগুলো ইঁদুরের কাজ নয়তো ? কাঠবিল্লিরা হয়তো নির্দোষ -
  • de | ১২ নভেম্বর ২০১৫ ১৬:০১316713
  • উড়ন তুবড়িও দেখিনা কতদিন হোলো -

    পাঁচ প্যাকেট ফুলঝুড়ি, রঙিন বড় ফুলঝুড়ি এক বড় প্যাকেট, এক প্যাকেট বড় চড়কি, আর বড় তুবড়ি এক প্যাকেট - এই নিয়ে সাড়ে সাতশো টাকার বাজি হোলো। বাজির কোয়ালিটি খুবই ভালো ছিলো। এখানে কলেজ স্টুডেন্টরা ওয়াসিতে বাজির বাজার বসিয়েছিলো, সেখান থেকে কিনলাম। ওদের পার্টটাইম রোজগার। আমরা যেখান থেকে কিনলাম, পুরোটাই মেয়েদের দেওয়া দোকান।
  • kumu | ১২ নভেম্বর ২০১৫ ১৫:৪৪316712
  • অ পাই তক্ষকওলা বাড়ীতে থাকার কী দরকার?
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১৫:৩৭316711
  • এখনো অব্দি সবচে ভালো বাজি হল চরকি। তারপর তুবড়ি। তারপর ফুলঝুরি।

    কতদিন তুবড়ি প্রতিযোগিতা দেখিনা ..
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত