এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | ১২ নভেম্বর ২০১৫ ১৫:৩১316709
  • তক্ষক /গোসাপ নিয়ে আলোচনা কখন বন্ধ হবে?

    আর বলার ছিল, ছাদ থেকে লম্বা লম্বা টুনি বাল্বের মালা ঝুলিয়েছিলাম, ইলেকট্রিসিয়ানের সঙ্গে প্রচুর বকবক ও ওপরনীচ করে।দীপাবলীর পুণ্য সন্ধ্যায় দেখা গেল উডপুসীরা সব তার কেটে রেখেচে।
  • Ekak | ১২ নভেম্বর ২০১৫ ১৫:৩১316710
  • আর সব কিছুর মতই ইন্ডিয়ান রা বাজির ব্যাপারেও বিশাল পিছিয়ে আছে। এখনো অবধি ব্যাপার টা লাইট এন্ড সাউন্ড এক্সিবিশন এর জায়গায় যাচ্ছেনা। উত্কট পটকা ফাটানো হয়ে থেকে গ্যাছে। সেই একঘেয়ে ভাবে ওপরে উঠে চাট্টি লাল-নীল আলো, দুমদাম শব্দ ব্যাস হয়ে গ্যালো। যেগুলো শব্দ করেনা সেগুলো আবার বিকট ধোয়া তৈরী করে। খুব খুব সব্স্তান্দার্দ প্রডাকশন নিয়ে ধিকি ধিকি করে জেগে আছে ইন্দাস্ত্রী টা। দেখে-শুনে বিরক্ত তো লাগেই, উপরন্তু এই ইনভেসন্লেস ছাগলামি দেখে মনটা খিন্চ্রে যায়।
  • ক্রূর সিং | ১২ নভেম্বর ২০১৫ ১৫:১৩316708
  • এবারে কী দাম ছিলো বাজির, বাপরে!
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১৫:০২316707
  • এদিকে ম্যাজিক ফাউন্টেন নামক বাজিটি ফাটিয়ে দেখা গেল তুবড়ি আর চকোলেট বোমার হাইব্রিড।
  • শ্রী সদা | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৫৭316706
  • :P
    পটল পোস্ত আর ইলিশ মাছের ঝোল দিয়ে দারুণ লাঞ্চ হল।
  • san | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৫৬316704
  • ওদের নিচের তলার লোকেরা উত্তেজিতভাবে হাত-পা নেড়ে বলছিল, তবে তাতে কিছু কমেনি।
    আর হরিয়ানভি ভূমিপুত্রেরা লেডিজলোগেদের সঙ্গে কথাবার্তায় যান না :-)
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৫৬316705
  • এদিকে দেখলাম রঙমশাল ব্যান টা ভাল মেনে চলে।
    রিপোর্টে দেখলাম, এবার অনেক জায়গাতেই বাজি অনেক কমেছে। বিশেষ করে এই বাজে ধোঁয়া ওয়ালা বাজি। স্কুলে স্কুলে নাকি এখন গ্রিন দিওয়ালি নিয়ে ক্লাস হচ্ছে।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৫২316701
  • তুমি কি মিষ্টি করে বললে?
  • de | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৫২316702
  • কাজকম্মোর মধ্যে সিডি চালিয়ে শুনতে বেশী সুবিধে হয় স্যান - ল্যাপী বার করো রে, সার্চ মারো রে - এইসব ঝঞ্ঝাটের ল্যাদ থেকেই আর খোঁজা হোলো না।

    আমি একখান পার্বতী বাউলের সিডি কিনেছি পুজোয় - খুবই ভালো লাগছে শুনতে -
  • san | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৫২316703
  • কালকে আবার এদিকে কিছু লোকে তিনতলার বারান্দা থেকে বাজিতে আগুন ধরিয়ে পাতি রাস্তায় ছুঁড়ে ফেলে ফাটাচ্ছিল। দেখে রীতিমত ভয় করছিল।
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৪৮316699
  • এঃ, বোকা বোকা হইলো।
  • san | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৪৮316700
  • দে দি ওগুলো ইউটিউবে আছে তো !

    শ্রীসদা ওদের সভ্য হতে বলায় ওরা অভিমান করেছে মনে হয়।
  • শ্রী সদা | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৪৪316698
  • সিঁফোদা, খিকজ ঃ)
    শালারা বন্ধ করেছে এতক্ষণে। তবে এটা ঝড়ের আগের শান্তি কিনা বুঝছি না।
  • de | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৪৩316697
  • আমার এবার কালীপুজোয় শ্যামাসঙ্গীত শোনা হোলো না - পান্নালালের গানগুলো এইদিনে শুনতে খুব ভালো লাগে। কালীমন্দিরে বাজালো না আর আমার কাছেও নেই। একটু হিম পড়ে আসা সন্ধ্যা, ছাত জুড়ে মোমবাতি জ্বালানো, বাজি পোড়ানো এইসবকিছুর সঙ্গে একসঙ্গে জড়িয়ে আছে ওই গানগুলো।

    এখানে আমাদের বিল্ডিং সোসাইটি কি এক শান্তাবাই-কান্তাবাই নামের গান চালিয়ে দেখলাম ধুন্ধুমার নাচ-গান করচে। সেই দেখে আর বেরোতেই ইচ্ছে হোলো না।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৩৯316696
  • ইয়েস ল্যাদোষদা, জেনেরাল কমুনিকেশন স্কিলের কথাই কইছি।

    আর সব জায়গায় প্রোজেক্টরে কোড ফেলে ঘর অন্ধকার করে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ হয়? পিথিমির অন্য প্রান্তে বসে টেলিফোন লাইনে রিকোয়ারমেন্ট বোঝা বা বিজনেস ইউজারের সঙ্গে লেভেল ওয়ান টিকিট নিয়ে আলুচানা সবই আছে। সেইখানে কে কত ভালো সি জানে সেটা অন্যপক্ষকে বোঝাতে না পারলে তো পুরোটাই মাঠে মারা গেল।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১৪:৩১316695
  • মনে দুঃখ হলে তেমন ক্ষতি নেই।

    ভাবাবেগে আঘাত লাগলে ব্যথা আছে।
  • sinfaut | ১২ নভেম্বর ২০১৫ ১৪:০৭316694
  • দু একদিনের জন্য মাইকের আওয়াজ শুনতে ভালোই লাগে সদা। আর না ভাল্লাগলে পুজো কমিটিকে মিষ্টি করে বলে এসো। এখানে শুয়োরের ছানা টানা জাতীয় আপত্তিকর কথা বলো না। ওনাদের মনে দুঃখ লাগতে পারে।
  • | ১২ নভেম্বর ২০১৫ ১৪:০৫316692
  • ন টা তক্ষক এর দাম যদি ক এক কোটি (!) হয় তাহলে বাঙ্গালী তক্ষক চাষ করে বেচলে পারে। একখান শিল্প আইডিয়া, দিদি কে দিতে হছে
  • | ১২ নভেম্বর ২০১৫ ১৪:০৫316693
  • কোয়েনায় রাতের বেলা কি একটা টিতিক টিটিক করে ডাকত, রেকর্ড করে নিয়ে এসে ব্ল্যাঙ্কিরে দিলাম। ব্ল্যাঙ্কি কোত্থেকে কাদের থেকে জেনে বলল ঐটে একজাতের গেকো।

    এদিকে এক বটু, যিনি রিসেপশানে জিগাচ্ছিলেন 'রাতমে ইধার এসি দরকার হোগা কেয়া?' তাঁর দাবী হল ঐটে নাকি বড়সড় সাপ। :-O সাপ তো ডাকতে পারে না বলাতে ভীষণ উত্তেজিত হয়ে বললেন ক্যা বলেচে? হিসস হিসস করে ডাকে তো। এইটা অন্য়্জাতের তাই টিটিক টিটিক করছে।
  • Blank | ১২ নভেম্বর ২০১৫ ১৪:০১316691
  • এগুলো তো হাউস গেকো না। জঙ্গলে ব্যাপক দেখতে গেকো পাওয়া যায়।
  • Ekak | ১২ নভেম্বর ২০১৫ ১৩:৫৪316690
  • ইদিকে রাজাভআত্খাওয়া থেকে উদিকে নর্থীস্ট গোটা বেল্ট জুড়ে কোটি কোটি টোকচো র রাজত্ত্ব !!
  • lcm | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২৮316689
  • তবে তক্ষক খুব ভীতু, মোটেই দেখা দিতে চায় না।
  • lcm | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২৬316688
  • হে হে, সেটা বুঝতে পেরেছি। (এটা অরিজিত বোধহয়, আজকাল আমিও ধরতে পারছি)।
    আসলে প্রোজেক্টরে কোড ফেললে ফোকাসটা তখন বক্তার থেকে প্রায় পুরোটাই সরে কনটেন্টে চলে যায়। তখন, যেটা মুখ্য হয়ে যায় সেটা হল ভয়েস, বডির দিকে কেউ খুব একটা দেখে না।
  • ক্রূর সিং | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২৫316687
  • কীক্কেলো। ঠিক করে নিই।
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২৪316685
  • কিন্তু ক্রুর, না ক্রূর ? ক্রূর মনে হয়।
  • ক্রুর সিং | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২৪316686
  • আমাদের বাড়িতে আছে।
  • ক্রুর সিং | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২৩316684
  • নাঃ আমাদের ডেমোতে কোড বোঝাতে হয় না। বিজনেস ইউনিট বা অন্যদের কাছে বেচতে হয়, যাতে তারা ফারদার বেচতে পারে। রিসার্চ করতে করতে বেচুলাল হয়ে গেছি।
  • lcm | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২২316683
  • তক্ষক সাপ আমি দেখেছি, ছোটোবেলায় আমাদের বাড়িতে ছিল। দেখলে ভয় লাগত, ছোট্ট কুমীরের মতন দেখতে।
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২১316682
  • কিন্তু gecco কেন বলে বুঝলাম। সন্ধে হলেই গাঁক গাঁক করে গেঁক্কো গেঁক্কো বলে চেঁচামেচি শুরু করে। ভাল ডেমো দিতে পারত মনে হয়।
  • lcm | ১২ নভেম্বর ২০১৫ ১৩:২০316681
  • ডেমো টু সেল এ প্রোডাক্ট? ইয়া, দেন ইউ ডু হোয়াটএভার ইজ রিকোয়ার্ড টু সেল।

    বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে, ওয়েব সার্ভিস কোড বা অ্যান্ড্রয়েড জাভা কোড বোঝাতে গেলে হাওয়া। টেকি অডিয়েন্স মুখে কিছু বলবে না, কিন্তু পরের সেশনে ঘর ফাঁকা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত