এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১২ নভেম্বর ২০১৫ ১২:১৬316650
  • দীর্ঘসূত্রিতা - সেটা কি?
  • san | ১২ নভেম্বর ২০১৫ ১২:১৬316651
  • আরে ওটা তো জাস্ট একটা উদা। দৈনন্দিন শব্দ খামোখা এত ভুলে যাবই বা ক্যানো ? তাও এত ফ্রিকোয়েন্টলি ! অ্যাজ ইফ আমার বয়েস আশি !!
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১২:১১316648
  • তাতে কী হল? এটা ওটা জুড়ে বা সাবস্টিটিউট করে ঠিক মানে বুঝিয়ে দেওয়া যায়।

    কজন বাংলা ভাষায় কথা বলতে গিয়ে দীর্ঘসূত্রিতা শব্দের ব্যবহার করে?
  • san | ১২ নভেম্বর ২০১৫ ১২:০৯316647
  • প্রোক্রাস্টিনেশন। অবভিয়াসলি আমি এটা জানি, এমনকি যখন আমি কিছু একটা বলব ভেবে একটা সেন্টেন্স বলতে শুরু করছি তখনও জানি, তারপর তিন সেকেন্ডের মধ্যে শব্দটা জাস্ট উবে যাচ্ছে। সিরিয়াসলি চিন্তিত। কবে বাংলাও ভুলতে শুরু করব :-( তখন আর মনে করারও উপায় থাকবেনা
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১২:০৭316646
  • কিকি, বাছা, তোমার গুগল অ্যাকাউন্টে বোধহয় বয়স ১৮ বছরের কম দেখানো আছে। সেইজন্য দেখতে দিচ্ছে না। ঃ P
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১২:০৬316645
  • প্রোক্যাস্টিনেশন? ল্যাকাডেইজিকাল?
  • ক্রুর সিং | ১২ নভেম্বর ২০১৫ ১২:০৪316644
  • ইংরিজীর কথা বলছেন? আমার তো বাংলাও লোকে বোঝে না, ডিঃ দিতে হয়। ভাবছি সি-তে কথা বলবো:-p
  • san | ১২ নভেম্বর ২০১৫ ১২:০২316643
  • কই আমি তো ক্যারাটে মুভি দেখতে পেলাম। কিকি গুগলে সাইন-ইন করে তারপরে মুভিটা দেখার চেষ্টা করো তো !

    আর আজকাল আমার অবিকল এক জিনিস হয়েছে - ইংরিজি শব্দ হঠাৎ হঠাৎ ভুলে যাচ্ছি। খুবই সাধারণ দৈনন্দিন শব্দ - ধরো 'টেম্পারামেন্ট'। বা এই মুহূর্তে আমার দীর্ঘসূত্রিতার ইংরিজি কিছুতেই মনে পড়ছে না ( কিন্তু আমি জানি)। এরকম প্রায়ই সেন্টেন্সের মাঝখানে উপযুক্ত শব্দ কয়েক সেকেন্ডের মধ্যে ভুলে যাচ্ছি। অনেকবার হল।আশ্চর্য, বাংলা শব্দ একটাও ভুলে যাচ্ছিনা।

    ও সোসেনদি আমার কি ব্রেনের একদিক ছ্যাঁদা হয়ে গ্যাছে ? বাংলা কি অন্যদিকে স্টোর করা ? সে আর কদ্দিন নিরাপদ থাকবে ?
  • h | ১২ নভেম্বর ২০১৫ ১২:০০316642
  • পোক্ত করে বলা হয়েছে।
  • h | ১২ নভেম্বর ২০১৫ ১১:৫৯316641
  • সিফো, তাতে বৌদির অবদান বেশি না সপতাহের? ঃ-))
  • h | ১২ নভেম্বর ২০১৫ ১১:৫৭316640
  • সিফো, সেটা র জন্য বৌদি র অবদান টা অস্বীকার কোরো না।
  • sosen | ১২ নভেম্বর ২০১৫ ১১:৫০316639
  • এবার শবর আমারো দিব্য লাগিছে
    জলভৈরব ও হেব্বি লেগেছে, টান টান উত্তেজনা।
    টইতে গিয়ে লেকার সময় নেইকো
  • kiki | ১২ নভেম্বর ২০১৫ ১১:৪৯316638
  • এদিকে ছেলের আলাদা ল্যাপী হয়েছে। আর তাতে গুচ্ছ মুভি লোডানো রয়েছে। কিন্তু বললেই বলছে পেন ড্রাইভ দাও, দিয়ে দিচ্ছি। ল্যাপী ধরতে দেয় না। এটাও মনে পরলো। আজ বাড়ী আসলে মারপিট করে ল্যাপীর দখল নিতে হবে।
  • kiki | ১২ নভেম্বর ২০১৫ ১১:৪৭316637
  • এইযো অর্পণ,( আজকাল বানামের চক্করে সবেতেই, মুর্ধণ্য লাগায়ে দিচ্ছি, কি জ্বালা!!) তোমার কালকের লিঙ্ক এ ক্লিকিয়ে সিন্মা দেখতে পেলুমনা। অ্যাকাউন্ট খুলতে কইছে। সে কি এমনিই বিনা পয়সায় খোলা যায় না পয়সা দিতে হয়?

    আর এখানে শবর নিয়ে কোন খারাপ কথা বলা চলবে না। আবীর ছিলো এবং আবীর বুলেট চালাতো। ব্যস!!

    ইংরাজী? হায় আমি যে শুধু ভুল ইংরাজী বলি তাই নয়, আজকাল শব্দ খুঁজে পাই না। কত অদ্ভুত সময়ে অদ্ভুত সব শব্দ আমদানী করে ফেলছি। কি দুর্দশা যে চলছে!! আর উচ্চারণ জড়তা, দিন দিন বেড়েই চলেছে!! উফ!!

    কেউ আমায় চৌকাঠ আর নির্বাকের (ফুল মুভি) লিঙ্ক পেলে দিও প্লিস।
  • spa | ১২ নভেম্বর ২০১৫ ১১:৪২316636
  • অর্পন, ধন্যবাদ। আমার post এর উত্ত রে আপ নার দেওয়া info কাজে লাগ বে।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১১:০৭316635
  • কেসি, থ্যাংক্জ।
  • | ১২ নভেম্বর ২০১৫ ১১:০২316634
  • অজ্জিত, ওয়ান প্লাস ওয়ানের ফীডব্যাক ভাল। তবে সে নিতান্ত ইউজারদের মধ্যে। এরা কেউ পারফরমেন্স মেজার ইত্যাদি করে না। একজন শাওমি আর ওয়ান প্লাস ওয়ান দুই ব্যবহার করে ওয়ান প্লাস ওয়ানকে এগিয়ে রেখেছে।
    ওয়ান প্লাস ট্যু'ও একজন কিনেছে, তবে সে বোধহয় মাসখানেক বা তারও কম ব্যবহার করছে।
    ওয়ান প্লাস এক্সের ব্যবহারকারী এখনও দেখি নি। দুজন ইনভাইটের আশায় হা পিত্যেশ করে বসে আছে জানি।
  • kc | ১২ নভেম্বর ২০১৫ ১০:৫০316633
  • প্পন, আমাদের লাইনে এক।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ১০:৪৬316632
  • কেউ কনফার্ম করবেন আগের কোম্পানির ইস্যু করা সার্ভিস সার্টিফিকেট আর এক্সপেরিয়েন্স লেটার একই জিনিস কিনা?
  • cb | ১২ নভেম্বর ২০১৫ ১০:০৮316630
  • "লেখক একেবারে উলুতপ্লুত হয়ে এই ব্যাটা বুড়োকে মহান দেখাতে ব্যতিব্যস্ত।"

    মনে হয় না বিশেষ কিছু মহান দেখিয়েছেন, বেনামী অ্যাকাউন্ট, লোক লাগিয়ে পেটানো, এসব তো বারবারই উঠে এসেছে। এখন যদি বলেন যে মহান মানে জুন মালিয়ার পারস্পেক্টিভে তাহলে মনে রাখতে হবে যে ওনার কাছে দী দে ছাড়া কোন পথ নেই, অন্য উপায় তো দেখাই গেল রাহুলের বাড়িতে।

    এবার শবর নিয়ে আলোচনা ভালো হচ্ছে, তবে কেউ যদি অ্যাডভাইস চায় সিনেমাটি পয়সা খরচ করে দেখবে কিনা (আমি নিজে দেখিনি, ইউটিউব থেকে দেখেছি, উপায় ছিল না) একশোবার বলব যান দেখে আসুন। এইসব সিনেমা যদি না চলে তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে
  • pi | ১২ নভেম্বর ২০১৫ ১০:০৩316629
  • কালকে লজিক্যাল ইন্ডিয়ানের খবরটায় বুঝতে পারলাম না, It is yet another appalling incident of barbarity from the so called civil society. এটা বলেছে কেন। বাকি খবরে তো মনে হল আদিবাসীদের মধ্যে ডাইনি প্রথার ঘটনা।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ০৯:৫৪316628
  • বণিকসভার করা সমীক্ষা। তাও আচ্ছে দিনের বাবল ফেটে যাওয়া আটকায়নি।

  • Ekak | ১২ নভেম্বর ২০১৫ ০৯:৫০316627
  • ইনজিরি নিয়ে তো সারা লাইপ ভুগচি :( আগে শব্দের মানে বুঝতুম না। তা সেটা এট্টু বড় হতে স্টক বাড়লো চাপ কমলো। কিন্তু কী যে লিখি কেও বোঝেনা :( ছুতব্যালায় গদ্য দুচক্ষে দেখতে পাত্তুম না। খালি পদ্য। ইনজিরি তেও তাই। এই করে কেমং এট্টা লুবুলুলাপুলু টাইপ হয়ে গ্যালো ইনজিরি লেখা টা :( এই দুদিন আগেও ম্যানজার এর মেইল পেইচি মেইল এর ভাষা বদলে লেখার রিকো সহ। "নট দ্যাট আই " দিয়ে বাক্য শুরু করা নাকি হারাম :( কিছুতেই গুছিয়ে ইনজিরি লেখা আয়ত্ত হলো না এই পৌনে চল্লিশেও :| বলা তো অব্যেসের ব্যাপার, কাজ চলে যায়। লিখতে গেলেই গায়ে জ্বর, যা লিকবো বুজবে তো ? :((
  • potke | ১২ নভেম্বর ২০১৫ ০৯:২৯316626
  • ব্যাং, কুর্গে ঝামেলা হয়েছে, বা ঝামেলা তৈরী করা হয়েছে।
  • hu | ১২ নভেম্বর ২০১৫ ০৯:১৮316625
  • আতোজের পয়েন্টটা বুঝতে পারিনি। সিনেমাটায় শাশ্বতও তো বাঙ্গলা মিডিয়াম।
  • hu | ১২ নভেম্বর ২০১৫ ০৯:১৫316624
  • লম্বা লোকের সাথে ইংরিজি বলতে পারি না। অ্যাকচুয়ালি ভালো বাংলাও বলতে পারব না সম্ভবত। তবে বাঙালীরা সচরাচর অত লম্বা হয় না।
  • sinfaut | ১২ নভেম্বর ২০১৫ ০৯:০৩316623
  • আমার ইংরেজী বলা বারের উপর নির্ভর করে। সোমবার থেকে তুতলে তুতলে স্টার্ট করে বুধবার মোটামুটি দিয়ে শুক্রবারের রাত থেকে একেবারে ঝরঝরে। সন্ধেবেলা পাশের ফ্ল্যাটের বৌদি এলেও দেখেছি, সাহিত্য, পলিটিক্স, ইকনমিক্স যা বলবে ইংরেজীতে হুহু বানান করতে পারছি।
  • Arpan | ১২ নভেম্বর ২০১৫ ০৮:৪৭316622
  • প্রণয় রায়ের ওয়ার্ল্ড দিস উইক আর পরে মাউথফুল অফ স্কাই দেখে ইংরেজি একটু আধটু বলতে চেষ্টা করেছি। আর কলিন্স কোবিল্ডের একটা ডিকশনারি ছিল। ফোর্থ ইয়ারের পুরোটাই ইঞ্জিনিয়ারিং না পড়ে ঐ ডোকশনারি গাঁতিয়েছি।

    কিন্তু তার পরেও চাকরি করতে গিয়ে অনেকদিন ইংরেজিতে কিছু বলতে হবে ভাবলেই বুক ধড়ফড় করত।
  • b | ১২ নভেম্বর ২০১৫ ০৮:৩৯316621
  • সে-র কথায় মনে পড়ল। কলেজের ফার্স্ট ইয়ারে আমার ইংরিজি ছিলো যশ্রুতং তল্লিখিতং, তাই অনেক অদ্ভুত অদ্ভুত বানানে নোটবই ছেয়ে ছিলো। যেমন লাম্প-সাম= laamsaam।

    কিন্তু তারপরে বুঝলাম, হইবো না। এটাতেই পড়তে, এবং, লিখতে হবে। সেই অভ্যেসটা করতে করতে সেটা কেটে গেলো।

    কথ্য ইংরিজির জড়তা ( মানে নিজের পরিপ্রেক্ষিতে, অন্যদের নয়) কাটতে অনেক দিন লেগেছিলো। তাও অল-ইংলিশ পরিবেশে যাওয়ার আগে নয়। মানে টোয়েফল দিয়েও কাটেনি।

    আসলে পরিবেশটা অনেক কিচু। আমার এক বন্ধু কম্পুটারের বেওসা করে। খুব সাধারণ কমার্স গ্র্যাজুয়েট। কিন্তু বিভিন্ন কোং এর সাথে কথা বলতে হয়, তাই ঝরঝরে ইংরিজি বলে। আরেক বন্ধু, সে বড় ডব্লু বি সি এস অফিসার। কিন্তু ইংরিজিতে কথোপকথন চালাতে ভয় পায়।

    (বিঃ বাবা বলতেন, ইংরিজি বই/ খবরের কাগজ পড়ো ও ডিক্শনারি কাছে রাখো। হোক না সেটা এ টি দেব বা সংসদের পাতি ডিকশনারি। এটা বোধ হয় মেকলের সময়ের প্রেসকৃপশন। কিন্তু মাইরি বলছি, খুব এফেকটিভ। )
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত