এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ০৯ নভেম্বর ২০১৫ ২২:৫৭316379
  • একজন বিখ্যাত কবির বিখ্যাত হতে চলা কবিতা।

    অসহিষ্ণু
    ভাবনায় কেন এত খরা?
    কেনই বা চিন্তা এত দীর্ণ?
    কোথায় বিবেক? রুদ্ধ ফানুস।
    আবেগ কেন এত জীর্ণ?
    বিভেদের কঙ্কালীতলায় শুয়ে কেন এত বিভোর?
    তবে কি দর্শনে অশনিসঙ্কেত, সঙ্কীর্ণতা জীবনভর?
    কেন মুখে এত লাগামহীন কথা? কেনই বা এত ক্ষমতার দম্ভ?
    অহঙ্কারের স্বর্ণমিনারে অসহিষ্ণুতাই স্তম্ভ।
    ঔদ্ধত্যের তো কূলকিনারা নেই, না আছে ভাবনার শক্তি।
    ক্ষমতার সূর্যোদয়ে বাড়ে অক্ষমতা, রন্ধ্রে রন্ধ্রে বিনাশ-ভক্তি।
    হঠাৎ গজিয়ে ওঠা অন্ধকারাচ্ছন্ন তালগাছ একপায়ে দাঁড়িয়ে।
    বড় অহং ঝরে পড়বে, হবে লাশ।
    সহনশীলতার গগনে দুর্ভিক্ষের মহামারী।
    মগজে শুধু মরুভূমি আর মরুবৃক্ষের হুড়োহুড়ি।
    চাপিয়ে দেওয়া ও চাপ দেওয়ায় লঙ্কাকাণ্ডের যাতনা।
    আসলে সব লবডঙ্কা, নেই কোনও সীমানা।
    দেবতারাও নাকি তাদের মেম্বার, তাদের উপরেও এদের অধিকার।
    গ্রাসাচ্ছাদন কী ভাবে করছে কারা, সেটাও নাকি ঠিক করে দেবে এরা।
    সহিষ্ণুতা আজ বড় অসহায়।
    অসহিষ্ণুতায় ভরেছে ধরা।
    কে কার বিচার করবে?
    সহিষ্ণু হও ধরা।
  • dd | ০৯ নভেম্বর ২০১৫ ২২:৪৯316378
  • চোদ্দো রকমের শাক ভু ভারতেও হয় না। হলেও কখুনো এক সাথে পাওয়া যায় না।

    ঐ,কোনো রকমে সাত আট্টা শাগ জোগাড় করে বাকীগুলোতে ভ্যাজাল দেওয়া হয়।

    তবে আমেরিগায় পালা পারবনে ওয়ালমার্টে নাকি চীনা শাগের চোদ্দোটার আঁটি একত্তর করে বিককিরি করে - শুনিচি।
  • pi | ০৯ নভেম্বর ২০১৫ ২২:৩৭316377
  • ফুলঝুরি, সবুজ ফুলঝিরি, ছোট, সেজ, মেজ চরকি, মেজ তুবড়ি নিয়ে ফিরলুম। আর তার সাথে ম্যাজিক ফাউণ্টেন। এটা যে কী ম্যাজিক করবে, দেখার জন্য কাল রাত অব্দি অপেক্ষা করতে হবে। তার আগে কাল সারাদিন সবাই রোদ পোহাক।

    এবার চোদ্দমোম।
    চোদ্দশাকটা আর হলনা। কে জানে পাওয়া যায় কিনা এখানে। সত্যি বলতে কি, খুঁজিওনি। এই মনে পড়লো, আজকের দিনে মা খাওয়াতো বলে।
    চোদ্দ শাকের চোদ্দজন কে কে, তাও কোনদিন জানতে চাইনি। এও এই মনে পড়লো।
  • | ০৯ নভেম্বর ২০১৫ ২২:২৯316376
  • ঐরে! হিংসা আর অহিংসায় গুলিয়ে গ্যাছে!!
    কী খেইছো বাপা?
  • T | ০৯ নভেম্বর ২০১৫ ২২:১৬316375
  • সারা বিহার ভোটে একটিমাত্র অহিংসার ঘটনা ঘটে। একটি বাঁদর হঠাত খাপ্পা হয়ে এক মহিলাকে কামড়ে দেয়। আসলে ঐ বুঝতে পেরেছিল, কী ঘটতে চলেছে। নিজের মতো করে প্রতিরোধ করার চেষ্টা করে। চ্যানেলগুলো অবশ্য শোনেনি।
  • dd | ০৯ নভেম্বর ২০১৫ ২২:০৯316374
  • খুবি শোকাচ্ছন্ন আর মর্মাহতো হয়ে আছি।

    সমগ্র বিহার জুড়ে সমবেতো ব্যাব্যাক্কারের মধ্যে স্রেপ ষড়যন্ত্র করে আপনেরা লরেন বাবুকে ব্যাব্যাক হারিয়ে দিলেন।

    এর ফলে আমার দারুন অভিমান হোলো। যান যান।
  • Arpan | ০৯ নভেম্বর ২০১৫ ২১:৪৭316373
  • spa, ইপিআইপি টু তে আমার আপিস। ওখান থেকে কাছাকাছি অনেক জায়গাতেই পিজি অ্যাকোমোডেশন পাবেন, তবে যেতে আসতে কত সময় লাগবে তা ডিপেন্ড করে কোন সময়ে যাতায়াত করবেন।

    পিজি অ্যাকো (ছেলে এবং মেয়েদের) আশেপাশে প্রচুর আছে। দেয়ালে দেয়ালে লিফলেট লাগিয়ে রেখে যায়। লিস্টেড কিছু পেতে চাইলে এখানে দেখতে পারেনঃ

    http://www.nestaway.com/
  • sm | ০৯ নভেম্বর ২০১৫ ১৯:৩৬316372
  • ওহ, আফনেরা স্যামন রান্নার কথা কইছিলেন? নুন মিষ্টি ছাড়া, কালোজিরে দিয়ে ? পাঁচ মিনিটে?
    দুটো বাটি নিন। একটায় এক চামচ হলুদ গুড়ো, আর লংকা গুড়ো দিন। সেটাতে আধ কাপ জল দিয়ে, গুলে নিন।
    আর একটা বাটি তে দু বড় চামচ মাস্টার্ড( যেটাতে সবচেয়ে কম ভিনিগার আছে) পেস্ট নিন। সেটাতে এক বড় কাপ জল ঢালুন। ঢেলে ভালো করে গুলে নিন।
    এবার ৭-৮ টা স্যামনের পিস ওই লঙ্কা-হলুদ গোলা জলে মাখিয়ে নিন।
    এবার একটা বড় নন স্টিক প্যানে ৩-৪ চামচ সর্ষের তেল, (না পেলে যেকোনো তেল) ঢেলে গরম করুন। ওতে স্যামনের পিস গুলো ছেড়ে, আঁচ কমিয়ে ঠিক ১ মিনিট নাড়ুন।যাতে হালকা বাদামী দেখায়।
    মাছ গুলো তুলে রাখুন। এবার ওই প্যানেই দু চারটে কালো জিরে ছড়িয়ে দিন।১০-১৫ সেকন্ডের মধ্যেই মাস্টার্ড গোলা জল টা প্যানে ঢেলে দিন। আঁচ বাড়িয়ে দিন। ১ মিনিট পর মাছের পিস গুলো ওতে ছেড়ে দিন। ৫-৬ টা সবুজ লঙ্কা লম্বা লম্বি ছিঁড়ে ফেলে দিন আঁচ কমিয়ে আরো ১ মিনিট ফোটান।নুন মিষ্টি লাগবেনা; ওটা মাস্টার্দেই আছে।
    ভাতের সঙ্গে খেয়ে নিন।
  • Kaju | ০৯ নভেম্বর ২০১৫ ১৮:১৩316371
  • ও না সাইক্লোন তো লেখাই ছিল, মিসটেক মিসটেক।
  • Kaju | ০৯ নভেম্বর ২০১৫ ১৮:১১316370
  • কী এটা? ঘূর্ণাবর্ত?
  • Div0 | ০৯ নভেম্বর ২০১৫ ১৮:০৪316369
  • সকালে যেটা চেন্নাই উপকূল থেকে সাড়ে তিনশ' কিমি দূরে ছিল সেটা বেশ কাছাকাছি এসে গেছে। আজ রাত নাগাদ পাস করবে। পেরিফেরাল উইন্ড ভেলসিটি ১০০ কেএমপিএইচ এর বেশি -

  • Kaju | ০৯ নভেম্বর ২০১৫ ১৬:৫৫316368
  • বোতিন্দা তিনদিন ছুটি নিলে কালীপুজোতে !!! এমনি তো একদিন আর নিয়েছ নাকি? ভালো ভালো।
  • | ০৯ নভেম্বর ২০১৫ ১৬:০১316367
  • খ্যাক খ্যাক!!
  • সে | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:৫৩316366
  • জ্জয় ক্কালী কল্কত্তাওয়ালী!
  • | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:৫১316364
  • /বলবো
  • | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:৫১316365
  • না,

    আমরা বলো শুভ দীপাবলী ঃ)
  • সে | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:৪৫316363
  • ওক্কে।
    হ্যাপি দিওয়ালী!
  • | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:৪৩316361
  • ধ্যাত। সে তো ছোট রা কিনবে।ঃ)
  • সে | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:৪৩316362
  • বাজি কিনেছিস?
  • | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:৪১316360
  • পাঁচ টার সময় হালকা করে কেটে যাবো। পাড়ার ফাংশান আছে। তারপরে তিন দিন ছুটি!!!
  • সে | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:২৬316359
  • সব্বাই বই কিনছে। একই বই।
  • | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:২৪316358
  • মনোটোনিক্যালি ডিক্রিসিং ফাংসান। গুড গুড।
  • d | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:১২316357
  • হুঁ আমিও আমাজনে ৬৯৬ নো শিপিং এ পাচ্ছি।
  • de | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:০৭316355
  • নো শিপিং চার্জ
  • de | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:০৭316356
  • আমাজনে ৬৯৬ টাকায় দিচ্চে -
  • d | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:০৫316354
  • সবচে কেলো হচ্ছে দুটো বই অর্ডার করলে দুটোর জন্য আলাদা করে শিপিং চার্জ করছে।
  • Blank | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:০১316352
  • দাম পাল্টাচ্ছে হু হু করে। অ্যাপে একটু আহে ৭৩৮ ছিল আর সাইটে ৯০০+
  • Blank | ০৯ নভেম্বর ২০১৫ ১৫:০১316353
  • আরো ৪২ টাকা কম দেখছি। আমাজনের টা তে অবশ্য আমাদের ওদিকে শিপিং পয়সা চাইছে।
  • d | ০৯ নভেম্বর ২০১৫ ১৪:৫৮316351
  • ৭৯৫ তো। সাইটে আর অ্যাপে একই দেখাচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত