এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৫৬316050
  • হুচি ট্রেডার জো'স থেকে ফ্রি রেঞ্জ অর্গ্যানিক চিকেন কেন। অনেক ভালো খেতে।
  • san | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৫০316046
  • এখানে এসেছে তো। বহুদিন হলে গিয়ে একসঙ্গে সিনেমা দেখিনা। প্লাস চেনাজানা লোকেদের এত পরস্পরবিরোধী রিভিউ। চলে গেলাম।
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৫০316047
  • ননস্টিক প্যান গরম কর। বড় বড় টুকরো করে পেঁয়াজ কেটে রোস্ট কর। আদা রসুনও রোস্ট করো। কাঁচা লঙ্কা আর ধনেপাতাও অল্প করে রোস্ট করে নাও। একটু ঠাণ্ডা হতে দাও।

    ছোটো ও বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, ধরে, জিরে - সব কিছু দু তিন মিনিট রোস্ট করে নাও। ঠাণ্ডা হতে দাও। মিক্সিতে কোর্সলি গুঁড়ো করে নাও এই গোটা মশলাগুলো।

    এবারে রোস্টেড পেঁয়াজ, আদা, রসুন, ৭টা কাঁচা লঙ্কা, ধনে পাতা আর দই সব একসাথে পেস্ট করে নাও। ঐ গোটা মশলাগুলোও দিও। নুন ও হলুদ দাও। আচ্ছাসে পেস্ট করে সরষের তেল দাও। এই পেস্টটা দিয়ে চিকেন ম্যারিনেট করো। অন্ততঃ এক ঘন্টা। ম্যাক্সিমাম আট ঘন্টা।

    ননস্টিক প্যানে তেল গরম করে এলাচ আর কিসমিস দাও। তারপর পুরো মিক্সচারটা দিয়ে ঢাকা দিয়ে দাও। ত্রিশ-চল্লিশ মিনিট আঁচে রাখো।মাঝে মাঝে চিকেনের পিসগুলো উল্টে দাও।

    হয়ে গেলে ভাত দিয়ে খাও। এই রান্নায় অনেক মশলা লাগে কিন্তু দই থাকায় সেটা নিউট্রাল হয়ে যায়। কিশমিস দিতে কার্পণ্য করবেন না। খুব ভালো খেতে হয়।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৫০316048
  • আমার শ্বশুরবাড়িতে মিষ্টি পোলাও হল ডেলিকেসি। আমার জন্য হেঁসেলে ভাত বসাতে হয়েছিল।
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪৯316045
  • বাঙালী রান্নায় কি মশলা গো? আমি শানের মশলা মূলত মাংস রান্নাতেই দিই। এদেশী চিকেন তো মুখে তোলা যায় না। তবু একেকদিন একেকটা মশলা দিয়ে ম্যারিনেট করে রোস্ট করলে তবু খাওয়া যায় কোনমতে।
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪৭316043
  • এই তোরা রাজকাহিনী কোথায় দেখলি রে?
  • robu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪৭316044
  • আমি মিস্টি পোলাও-ও সহ্য করতে পারিনা ঃ-)
  • pipi | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪৬316042
  • শানের মশলা আমার কাছে অনেকগুলো আছে। MDH এর থেকে অনেক ভাল নিঃসন্দেহে তবে বাঙালী রান্নার জন্য এভারেস্টের ধারেপাশে কেউ নেই। দারুণ স্বাদ গন্ধ।
  • pi | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪৫316041
  • আমি ধনেপাতা আর রসুন দিয়ে ইন্দোনেশিয়ান চিকেন বানাতুম। যখন ওভেন ছিল। এখন আর সে রেসিপি জিগাইবেন না। ওভেন ও নাই, ওসবও মেমরি থেকে ডেল।
  • pipi | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪৪316039
  • আমারো কিসমিশ খুব একটা পোষায় না এক যদি না মিষ্টি পোলাও হয়। তবে পায়েসে খেতে ভালই লাগে।
  • san | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪৪316040
  • আমি কিশমিশ খুবই ভালবাসি, পোলাওয়ে, পায়েসে, দইমাছে। কাজু-কিশমিশ একসঙ্গে বেটে তাই দিয়ে পনির রান্না দিল্লিতে খেয়েছি, বেশ ভাল খেতে।
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪৩316038
  • তবে আমার উপলব্ধি কাছাকাছি কোন দোকানে যদি শানের মশলা রাখে তাহলে এত চাপ নিয়ে মশলা বানানোর কোন মানেই হয় না। মশলা শিল্পকে ওরা যা তা লেভেলে নিয়ে গেছে।
  • robu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪২316037
  • আমি কিসমিস সহ্য করতে পারিনা রান্নায়, পায়েসেও।
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪০316035
  • ও পিপি, আমিও তোমার মতই ধনেপাতা চিকেন করি। দই ও দিই না। ধনেপাতা/রসুন/কাঁচালঙ্কা বেটে নিই। মাছ রাঁধলে শুধু এই মশলাই একটু বেশি তেলে কষানো হয়। আর মুরগীর জন্য একটু পেঁয়াজ ভেজে দিই।
  • san | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৪০316036
  • এমনিতে কোর্মাগোছের রান্নায় কিসমিস তো দিলেই হয়। বেমানান হবেনা মনে হয়। যদিও ধনেপাতা আর কিসমিস একসঙ্গে কেমন ভিসুয়ালাইজ করতে পারছিনা। তবে এক্সপেরিমেন্ট করতে কোনো সময়েই কোনো আপত্তি নাই।
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩৭316032
  • অতীব সন্দেহজনক রান্না। মশলা আর চিকেনের যা অনুপাত নির্ঘাত পেট ছাড়বে? সর্বোপরি এই রসুনগুলো কোন দেশের?
  • pipi | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩৭316033
  • আমাদের বাড়িতে নিরামিষ লাউ রান্না হলে বড়ি আর ধনেপাতা দেওয়া হয়। হ্যাঁ বিউলি ডালের বড়ি। লাউরান্নায় মুগডালের ব্যবহার কখনো দেখিনি।
    তবে লাউ দিয়ে মুগডাল মাঝেসাঝে হত বটে।
  • robu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩৭316034
  • আজ ফ্লুরিজে খেলাম, লাসানিয়া বোলোনিজ (এটা আমার বরাবরের প্রিয়) আর চিকেনের কী একটা কঠিন নামের খাবার, আ লা কিয়েভের মত। দুটৈ দুরন্ত।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩৫316031
  • ইয়াক! কিসমিস!! ঃ(((
  • robu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩৩316027
  • মুগডাল দিয়ে লাউতে তো বটে, ঘন্টতেও।
    ওদিকে শক্রস আর কোস্তার মারামারি চলছে, আমার পুরো ধর্মসন্কট।
  • pipi | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩৩316028
  • অভ্যুর এই রেসিপি কি ফিউশন ধনেপাতা চিকেন? মানে, এমনটি কোনদিন শুনি নি। চাখা তো দূর। বন্ধুসূত্রে একটি রেসিপি হস্তগত হয়েছিল - হরিভরি চিকেন। তো সেতো অনেক সিম্পুল। ধনেপাতা, অল্প রসুন, কাঁচালঙ্কা বেটে চিকেনে মাখিয়ে রাখা লেবুর রস সহযোগে। তারপর রেগুলার রান্না। মশলা বলতে ধনে গুঁড়ো আর একটু দই। আর শেষে সামান্য মেথি গুঁড়ো। আমারও হুচির মত কেমন সন্দেহজনক লাগছেঃ-)
  • Arpan | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩৩316029
  • চেলসির দেখি আজও জয় জয় ভাব। ঃ)
  • | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩৩316030
  • হ্যাঁ, লাউ এ ধনে পাতা দেয়।
  • Abhyu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩২316026
  • ৭৫০ গ্রাম বোনলেস চিকেন

    গুঁড়ো মশলাঃ ৭টা ছোটো এলাচ, ৩টে বড়ো এলাচ, ৮-১০টা লবঙ্গ, দেড়-দু ইঞ্চি দারচিনি, সতেরটা গোলমরিচ

    বাটা মসলাঃ দেড়টা (একটু ছোটো হলে দুটো) পেঁয়াজ, প্রায় ১ ইঞ্চি আদ, ৪-৫ কোয়া রসুন, গোটা ৫-৬ কাঁচা লঙ্কা, ৩/৪ বাঞ্চ ধনেপাতা। এর সঙ্গে দেড় কাপ দই (২০০গ্রাম মতো)।

    ফোড়নঃ প্রায় ১০টা কিশমিস আর ৩-৪ তে ছোটো এলাচ। চিকেন দিয়ে তার উপরে আরো ১০টা মত কিশমিস।
  • Arpan | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩১316024
  • কী জানি!

    বড়ি ইয়েস, মুগডাল ইয়েস বাট ধনেপাতা? দেখব ট্রাই করে।

    (ধনেপাতায় কোন অ্যালার্জি নাই)
  • robu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩১316025
  • নিরিমিস লাউয়ে ধনেপাতা আর বড়ি খুবি ভাল।
    আমি বড়ির ব্যাপারে পিউরিটান। নিরামিস রান্নায় বিউলির আর মাছ রান্নায় মুসুরের। অন্যথা চলেনা।
  • hu | ০৮ নভেম্বর ২০১৫ ০০:৩০316023
  • লাউঘন্টতে ধনেপাতা দিই তো। বড়ি ধনেপাতা দুইই দিই। দিদা বলতো নামানোর আগে একটু কালোজিরে বাটা দিতে। সে আর হয়ে ওঠে না।
  • san | ০৮ নভেম্বর ২০১৫ ০০:২৮316020
  • মুগডাল দিয়ে লাউতে অনেক বাড়িতে ধনেপাতা দেয়। আমরাও দিই।
  • pipi | ০৮ নভেম্বর ২০১৫ ০০:২৮316021
  • প্পন, ট্রাই করে দেখো। নিরামিষ লাউ রাঁধলে তাতে ধনেপাতা দূর্দান্ত লাগে। অবশ্য তোমার যদি ব'র মত ধনেপাতায় অ্যালার্জী থাকে তাহলে আলাদা কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত