এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৭315449
  • কাজগরিমা নয়, কিন্তু উহার পর বড়ি বানানোর কোনো ইচ্ছে হয় না। একটিই ইচ্ছে হয়, ঘুম!
  • pipi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৭315450
  • আমি সকাল দশটায় উঠি। রাত তিনটেয় শুতে যাই। বাকী সময় বাড়িতেই থাকি। তালও চাঁচতে জানি। পিঠেও বানাতে পারতাম। তাতেই বা কে করছে ওসব?
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৭315451
  • আমার রুটিনটা আরেক বার দিয়ে এদের লজ্জা দিলাম না।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৫315445
  • কিন্তু আপনি কি বড়ি দ্যান?
  • sinfaut | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৫315446
  • বাড়িতে বড়ি বানানোর ম্যানুয়াল লিখে দাও কেসি।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৫315447
  • আমি ও কাজ গরিমা দেখাবো। সকাল ৮ঃ৩০ -৮ঃ৪৫ র মধ্যে বেরো ই। ফিরি ৯/৯ঃ৩০/১০ টা ঃ))
  • san | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৪315444
  • নানা এই সোডা দিয়ে শাক রান্না ফেবুতে ঘুরছে, আমিও কালই দেখেছি। কি একটা নাম দিয়েছে রান্নাটার সেটা খুব অচেনা ঠেকল। অথেন্টিক কিনা বুঝলাম না।
  • kc | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৩315441
  • হুঁ, কাজগরিমা দেখাচ্ছে। আমি সকাল ছটায় বেরুই। সন্ধে সাড়ে সাতটায় ফিরি। @সোসেন।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৩315442
  • সে তো আমার বৌ বাড়ি তেই থাকে কিন্তু এঁচোড় কাটতে,বড়ি দিতে, তাল চাঁচতে এমন কি পিঠে করতে ও পারতো না। এখন পিঠে করা টা শিখেছে ভালো ঃ)
  • d | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২৩315443
  • ওঃ বলা হয় নি, সেই দুধকচুর পাতা দিয়ে আলুচিওয়াড়ি করেছিলাম গত সপ্তাহান্তে। বেশ দিব্বি খাসা খেতে। তবে পরেরবার তেঁতুল আখের গুড় আর লঙ্কাগুঁড়োর অনুপাতটা একটু অ্যাডজাস্ট করতে হবে।
  • pipi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২২315440
  • হ্যাঁ ঝিকি ই মনে হয় এখানে একবার মাইক্রোতে বড়ি বানানোর রেসিপি দিয়েছিলেন।
  • kc | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২১315438
  • এই দ্যাখেন মামী খিল্লি কচ্চেন, আর কালকে সত্যি ফেবুতে দেখলাম। গ্রুপটার নাম 'নুনেতে ভাতে' বোধহয়।
  • sosen | ০৫ নভেম্বর ২০১৫ ১০:২১315439
  • আমি আটটা পনেরোতে বাড়ি থেকে বেরুই আর সাড়ে সাতটা আটটায় বাড়ি ঢুকি। এর মধ্যে বড়ি কাসুন্দি তো পরের কথা আদ্ধেক দিন আয়নায় নিজেকে দেখাও হয় না
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১৮315437
  • ইয়েস কেসি।

    ঠাকুমা/দিদিমা বেঁচে থাকতে বড়ি দেওয়া হতো। মা আর পারে না। ঃ((
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১৭315436
  • সঙ্গে দুটো গ্যাস মোছার ন্যাকড়াও ছিলো, সাবান কাচা হয়ে শাকের সঙ্গে বেরিয়ে এলো আর ঐ তেলেই শাকও রান্না হয়ে গেলো@ কেসি
  • kc | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১৬315435
  • আর সোসেন, বড়ি আর কাসুন্দি বাড়িতেই বানানো যায়। আমরা তাই করি। সহজ।
  • kc | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১৪315434
  • অনেক সহজ রান্নার রেসিপি মার্কেটে ঘুরে বেড়ায়। কালকে ফেবুতে দেখলাম সাধারণ শাক, লুন লঙ্কা আর খাবার সোডা দিয়ে সেদ্ধ করা। খেয়ে দেখতে হবে।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১২315433
  • ইয়ে মানে ম্যাগির ব্যাপারে আমাদের SME হল পাই। ওর কথা শোনাই ভালো ঃ)
  • pi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:১০315432
  • ব্যাপারটা যেদিন হিট করবে বুঝবে। এখন তো আপ্রিশিয়েট করলে না। ইতিহাসে সবই লেখা থাকবে।
  • d | ০৫ নভেম্বর ২০১৫ ১০:০৫315431
  • বিরিয়ানি পোস্ত!!! উফফ আমার মত পরীক্ষায় উৎসাহীর পক্ষেও এটা একটু থোড়াসা বেশীই জ্যাদা হয়ে গেল রে মা!
  • pi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:০২315429
  • লাউশাক পোস্ত, কুমড়োশাক পোস্ত ঢেকিশাক পোস্ত হিট হবার পরে পোস্ত নিয়ে এখন অনেক প্রোজেক্ট। বিরিয়ানিও ঠিকঠাক নেমে গেছে। আল্টিমেট এইম বিরিয়ানি পোস্ত। তারপর তাই নিয়ে ব্লগ লিখবো।
  • pi | ০৫ নভেম্বর ২০১৫ ১০:০২315430
  • লাউশাক পোস্ত, কুমড়োশাক পোস্ত ঢেকিশাক পোস্ত হিট হবার পরে পোস্ত নিয়ে এখন অনেক প্রোজেক্ট। বিরিয়ানিও ঠিকঠাক নেমে গেছে। আল্টিমেট এইম বিরিয়ানি পোস্ত। তারপর তাই নিয়ে ব্লগ লিখবো।
  • pi | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৫৮315428
  • আমি তো ঠিক করেছি পোস্ত পাস্তা করব। আগে ম্যাগি পোস্ত দিয়ে হাত পাকাবো।
  • Bratin | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৪৮315427
  • ঠিক। তাছাড়া কবি বলেছেন

    " মাছের রাজা রুই
    শাকের রাজা পুঁই" ঃ)
  • pipi | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৪৫315426
  • পালং যদি পাস্তায় যায় তো পুঁই কেন নয়?
  • sinfaut | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৪২315425
  • কেসিদার নেক্স্ট প্রজেক্ট হওয়া উচিত পুঁই- পাস্তা।
  • | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৪১315424
  • চিংড়ি, চিকেন,ডিম আবার কবে ভেজ হলো?
    আর লাউ, বরবটি, পটল দিলে বোয়াল নয় কেন?
  • Bratin | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৩৬315423
  • আহা মাছ দেবে ক্যামনে? ম্যাগি তো ভেজ!!
  • | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৩৪315422
  • ম্যাগি দিয়ে বড়ি, বরবটি, পটল! শুধু বোধ্হয় বোয়াল মাছ দিয়ে ম্যাগির ঝোল টা এখনো খায়নিঃ(
  • Bratin | ০৫ নভেম্বর ২০১৫ ০৯:৩২315421
  • কেন ?? সব শেষে একটু ম্যাগি দিয়ে ফুটিয়ে নিও ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত