এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :( | ০৪ নভেম্বর ২০১৫ ০৭:০৮315270
  • রিকো ইগনোরের ১৬ ঘন্টা কাটতে না কাটতেই অভিমানের দেখা পাওয়া গেল যে! এবং সেটাও এই প্রথমবার নয়। কে কোনো কাজ প্রকৃতই করতে পারবে না, আর কে কাজটা চাইলেই পারে জাস্ট না করে সহজ সমাধান খুঁজছে সেটুকু বোঝা গেলে ট্রীটমেন্ট আলাদাই হবে। সম্পর্কের উপর নির্ভর করে দীর্ঘতর ইগনোর, ঠাট্টা, পা-টানা, বকা বা নিজের সময় ও খাটুনি স্বীকার করে কাজটা করে দেওয়া এসবই হতে পারে।পরবর্তীতে কাজটা যাতে নিজে করে নিতে পারে সেই গাইডেন্স ও আসতে পারে। সমস্যা হল পরিস্থিতির সুযোগে কেউ সঞ্চিত খার বের করে দিলে। তখন প্রতিবাদ করাই উচিত।
  • hu | ০৪ নভেম্বর ২০১৫ ০০:৪১315269
  • বেড়িয়ে পড়াও মোটেই খারাপ অপশন নয়। সাথে একটি খাসা সরষে এলে তো কথাই নেই।
  • সে | ০৪ নভেম্বর ২০১৫ ০০:৩৯315268
  • সব সময় উত্তরাধিকার লাইনে লাইনে আইন মেনে হয় না বিশেষ করে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে।
    মনে করুন পিতার মৃত্যুর পরে বাসস্থান বাড়ী কীভাবে ভাগ হবে বিধবা মা, বিবাহিত পুত্র ও বিবাহিত কন্যার মধ্যে। সমান তিনটে ভাগ করা যাচ্ছে না। তিনটে ঘর হয়ত নেই, একটা বাথরুম পায়খানা, একটাই রান্নাঘর, ঘরের সাইজ একেকটার একেকরকম, বারান্দা একটা, সিঁড়ি কমন। এসব ক্ষেত্রে মিউচুয়াল এগ্রীমেন্ট করে নিলে সুবিধে। মাইনর সন্তান থাকলে বাড়ী ডিরেক্ট বিধবার নামে করে দেওয়া যায়।
    অনেকে স্ত্রীর নামে সম্পত্তি কেনেন বিভিন্ন কারণে (আয়কর সম্পত্তিকরের গল্প থাকতে পারে) - সেক্ষেত্রে স্ত্রীর মৃত্যু আগে হলে স্থাবর মিউটেশন করাতে হবে বা কিছু না করলেও চলবে। চুপচাপ সম্পত্তিকর দিয়ে যান, মিউটেশনের ঝামেলায় যাবেন না। পরে অন্যজন স্বর্গবাসী হলে সন্তানরা একেবারে মিউটেশন করে নেবে। বা প্রোমোটার হাতিয়ে নেবে।
    চাষের জমি থাকলে আরো বিপদ। যদি ভাগচাষীকে দিয়ে চাষ করান তাহলে ঐ সম্পত্তির মিউটেশন করানো মূর্খামি। জমি বেচতে হবে ভাগচাষীকেই এবং জমির মূল্য ধার্য করে দেবে লোকাল কমিটি (মানে এতকাল তাই ই দিত, সেরকমই নিয়ম ছিল) এখন কে করে আপটুডেট নই। ইশ্শ্! কোন টপিক থেকে কোথায় চলে গেলাম। সরি চেয়ে নিচ্ছি।
  • san | ০৪ নভেম্বর ২০১৫ ০০:৩৩315267
  • এঃ আমি এটা কি লিখলাম, বেরিয়ে পড়ো
  • hu | ০৪ নভেম্বর ২০১৫ ০০:২২315266
  • চেঞ্জ হয়েছে সেকশন ৬ এ Devolution of interest of coparcenary property তে। এটা জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে প্রযোজ্য এটুকু বুঝেছি। বাকিটা বুঝতে পারছি না। মিতাক্ষরা আইনটা কি ছিল দেখতে হবে।
  • pipi | ০৪ নভেম্বর ২০১৫ ০০:২১315265
  • ওদিকে ম-মি যে ফের 'অসুস্থ' হয়ে পল্লেন সে খ্যাল আছে? সত্যি কি কষ্ট! চোক্কে দ্যাকা যায় না!
  • san | ০৪ নভেম্বর ২০১৫ ০০:২০315264
  • ও কিকি, উচিত সময়ে উচিত কাজ কি কি করা হয়নি ভেবে নিজের ওপর রাগ এক ডাউনওয়ার্ড স্পাইরাল। ঐ লুপে ঢুকো না, বা চেষ্টা করে বেড়িয়ে পড়ো। ঠেকে শেখা। আমার কথায় খারাপ লাগলে সরি।
  • hu | ০৪ নভেম্বর ২০১৫ ০০:১৮315263
  • হিন্দু মহিলার সম্পত্তির উত্তরাধিকার সম্পর্কে ১৯৫৬-র আইনে এইরকম বলা হয়েছে -

    15. General rules of succession in the case of female Hindus

    (1) The property of a female Hindu dying intestate shall devolve according to the rules set out in section 16 :
    (a) firstly, upon the sons and daughters (including the children of any pre-deceased son or daughter) and the husband;
    (b) secondly, upon the heirs of the husband;
    (c) thirdly, upon the mother and father;
    (d) fourthly, upon the heirs of the father; and
    (e) lastly, upon the heirs of the mother.
    (2) Notwithstanding anything contained in sub-section (1)-
    (a) any property inherited by a female Hindu from her father or mother shall devolve, in the absence of any son or daughter of the deceased (including the children of any pre-deceased son or daughter) not upon the other heirs referred to in sub-section (1) in the order specified therein, but upon the heirs of the father; and
    (b) any property inherited by a female Hindu from her husband or from her father-in-law shall devolve, in the absence of any son or daughter of the deceased (including the children of any predeceased son or daughter) not upon the other heirs referred to in sub-section (1) in the order specified therein, but upon the heirs of the husband.
  • সে | ০৪ নভেম্বর ২০১৫ ০০:১৬315262
  • আমার কাছে পরিষ্কার নয়। বুঝতে পারছি না কোন কোন জায়গায় চেঞ্জ করেছে।
  • aranya | ০৪ নভেম্বর ২০১৫ ০০:১৫315261
  • কিকি-র পোস্ট পড়ে খারাপ লাগল। সত্যিই সম্পত্তি এক ভয়ানক জিনিস
  • hu | ০৪ নভেম্বর ২০১৫ ০০:১৩315260
  • সাকশেসন ল নিয়ে সে-দির মনে হয় ভালো জানা আছে। ২০০৫ এর সংশোধনীটা সহজ করে বুঝিয়ে দেবেন? ১৯৫৬-র আইনেও তো মেয়েদের ইকোয়াল শেয়ার ছিল। ২০০৫-এর অ্যামেন্ডমেন্টে কি বদলালো?
  • kiki | ০৪ নভেম্বর ২০১৫ ০০:০৯315259
  • আমার সম্পত্তি নিয়ে কোন কষ্ট নেই। এমনকি শাসুমাকে নিয়ে অভোযোগ গুলো ও চলে যাচ্ছে, কারণ বয়স হওয়ার সাথে এটুকু বুঝি মহিলা নিজে কোনদিন শান্তি পাননি। কি মারাত্মক জীবন।

    আমি তো সেইজন্য বাবার সম্পত্তি ও নেবো না, নিতান্ত দায়ে না পরলে। ভাইটা অন্তত আমার থাকুক। আর ভাই তার কর্তব্যে ফাঁকি রাখে না, আমিও পয়সা দিয়ে কোন কর্তব্য বাবা মায়ের জন্য করি না। নিজের নামে যা করা আছে, সেটাও পরের বছর ছেলে সাবালক হয়ে গেলেই তার বাপকে জিগিয়ে তার নামে করে দেব।

    কিন্তু অনেক কিছু ভুলে যেতে চেয়েও ভুলতে পারিনা। সব চেয়ে অসহ্য নিজের করে যাওয়া কম্প্রোমাইজগুলো। আজকাল সেগুলোর জন্য ভীষন নিজেকে দায়ী লাগে। কোন উপায় ও নেই। একটা জিনিস খুব সত্যি, নিজেকে তৈরী করতে হয়। অন্য কারোকে সে সুযোগ দিলে কেবল সুযোগ ই নেয়, সন্মান দিতে পারে না।

    যাগ্গে। আবার শীতঘুমে চল্লুম।
  • pipi | ০৪ নভেম্বর ২০১৫ ০০:০২315258
  • কিকি, জীবণের অনেক কিছু জিনিস ভুলে থাকাটাই বেস্ট। নইলে শান্তি মেলে না।
  • সে | ০৪ নভেম্বর ২০১৫ ০০:০০315257
  • কিকি১১ঃ৪৯র পোস্ট।
    সমাজটাই বায়াস্ড। এরকম কেস ভুরি ভুরি। গাঁ উজাড় হয়ে যাবে। অথচ লোকে ঠিক উল্টোটাই ভাবে। কিন্তু ট্রুথ ইজ স্টেঞ্জার দ্যান ইম্যাজিনেশান। ভুলে যাওয়াই বেস্ট।
  • pipi | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৫৪315256
  • কি দিনকাল! তারিফ কল্লেও লোকে ঠাট্টা ভাবেঃ-(
  • kiki | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৫১315254
  • পাই,
    হ্যাঁ। কমপ্লেন তো করেছি। ওরা উত্তর দিয়েছে। কিন্তু তাতে কাজ কদ্দুর হবে জানিনা। কারণ কোন প্রমান আমার কাছে নেই।
  • aranya | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৫১315255
  • এদিকে আমি এখনো সেই নাচের ভিডো দেখে উঠতে পারি নি, এরূপ স্ব--উদাসীন লোক কি আপনারা আর দেখেচেন? (জনান্তিকে, ডিডি-দার পদনখের যুগ্যি-ও হয় নি, ফর সিওর)

    গুরুজন-কে নিয়ে ঠাট্টার জন্য সোসেন ও পিপি-র কানমলা পাওনা রইল
  • pipi | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৫০315253
  • ও! তারমানে কারোর একটা লিং খুঁজে দেবার রিকোয়েস্ট রাখতে গেলে আগে দেখতে হবে সে ল্যাবারু না টেকি না সফো না স্ট্যাট? আপনি কি এই দাবিটাই জানাচ্ছেন? এত কিছুর থেকে রিকোটা পাতি ইগনোর করাটাই অনেক সহজসাধ্য নয় কি?
  • kiki | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৪৯315252
  • সম্পত্তি খুব চাপের জিনিস। সম্পত্তি করে করে আমার শাসুমা আমায় তাড়ায়ে দিলো। মেয়ে কিছু পাবে না এই ভেবে। এবং তার সুযোগ তার ছেলে প্রায় ই নেয়। সব ই আমার দোষ। আজকাল শালা এ নিয়ে তর্ক ও আর ভাল্লাগেনা। মাঝে অবশ্য আমি বার কয়েক চেষ্টা করেছিলাম সম্পত্তির হ্যাপা তো গেছে, মা ছেলের যাতে মিল হয়ে যায়। কিন্তু কেস খুব জটিল। হলো না। দু তরফের ই মিল হবার থেকে দোষরোপে আগ্রহ বেশী। আগে কনফিউসড থাকতুম। আজকাল বিরক্ত হতেও ভুলে যাই। তো যেটা হলো, মায়ের একমাত্র মেয়ে আমায় তাড়ানোর সাথে সাথেই বীরভুমে কেটে গেলো। তাদের নাকি সেখানে প্রচুর জমিজমা হঠাৎ পাওয়া হয়েছে।

    এবার আট বছর পর আগের বছর আমায় মামাশ্বশুর বাড়ী থেকে ফোন করা হয়, মায়ের অসুখ বলে। আগের বার ছেলের বোর্ড নিয়ে আমি একটু চাপেও ছিলাম, রাগ ও ছিলো। ননদ কে ফোন করতে বলি। এবং শেষ অবধি তারা কেউ আসে না। নিজে ও একবার গিয়ে নিয়ে আসতে চেয়েছিলাম। মা আসেননি। পরে তার প্রায় শেষ অবস্থা চলে আসায় মামাবাড়ীর লোকেরা হাসপাতালে দিতে চায়। তখন গিয়ে হাসপাতালের ডাক্তারদের বক্তব্য শুনি, ওনার কিছুই হয়নি, এটা হিস্টিরিয়া। তখন জোর করেই নিয়ে চলে আসি। এবং ছোট বাচ্চা দের মতন করে খাইয়ে, স্নান করিয়ে এসব করে ভালো করে তুলি। যেটা বুঝলাম, অসম্ভব হতাশায় ভুগছেন আর একাকিত্বে। আর এটাও জানলাম মেয়ের সব কিছুই মোটামুটি উনি টেনে চলেছেন। মেয়ে বছরে একবার আসে। নিজের প্রচুর গয়না ছিলো, বাড়ী প্রমোটারকে দিয়ে দিয়েছিলেন, তার গ্যারেজ ইত্যাদি সব ই মেয়ের দিকে চলে গেছে। একটা ফ্ল্যাটের ও পাকা বন্দোবস্ত মেয়েকে করে দিয়েছেন। আমায় আরেকটা ফ্ল্যাটের বিক্রি করে কিছু অংশ দিতে চান। তখন ও অসুস্থ অবস্থায় পলিটিক্স, বদমায়েশি ছাড়তে পারছিলেন না। স্পষ্ট করে জানিয়ে দিই আমি ওনাকে সুস্থ করার জন্য এনেছি, ওনার সম্পত্তির লোভে নয়। তারপর খানিক সুস্থ হলে মেয়ের কাছে পাঠিয়ে দিই। যেদিন তাকে নিয়ে যাওয়া হবে, সেদিন সকালেও ননদাই বাকি ফ্ল্যাট আমরা নিতে যাবো কিনা জানতে চায়, এমন ই ছোটলোক।

    এবার তার পাঁচমাসের মধ্যেই মা মারা যান। অথচ সব টেস্টের রিপোর্ট আমার কাছে রয়েছে। কোন তেমন অসুখ ছিলো না। আর উনি কি অবস্থায় ছিলেন সেটাও আমি জানি। প্রচন্ড অত্যাচার মেয়ে আর নাতি নাতনী করে। আমার কোন উপায় ছিলো না তখন নিয়ে আসার। তারা এমনকি আমায় দিয়ে করানো টেস্ট গুলোর রিপোর্ট ও কোন ডক্টরকে দেখায় নি। কেবল আত্মীয়দের আমি কর্তব্য করছিনা এটা জানাতেই ব্যস্ত ছিলো আর ওনাকে আমার কাছে থাকাকালীন অ্যালপ্রাজোলাম দেওয়া হচ্ছিলো ডক্টরের নির্দেশে, সেটার ডোজ নিজেরা ঠিক করছিলো।

    এবার বাকি ফ্ল্যাট মনে হয় মা বুঝেই আর কোন লেখাপড়া করে জাননি। সেটার জন্য ননদ, তার দাদা আসলে গিয়ে লিখে দিতে বলে তার নামে। তাতে তার দাদা জানিয়েছে, আমরা নিতেও যাবো না, কিছু লিখবো ও না। কারণ কোন সম্পত্তির ব্যাপারে কোন আলোচনায় কখন ও আমাদের ডাকা হয় নি। এবং এও জানি ঐ ফ্ল্যাট ও বিক্রি হয়ে যাবে। কারন এরকম করাই যায়। আমাদের যখন তাড়িয়ে দেওয়া হয়েছিলো, তখন আমাদের চুড়ান্ত দুঃসময়। এবং সমাজ তো এই দেখেছিলো যে এক অসহায় বিধবাকে তার ছেলে বৌ দেখলো না।
  • :( | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৪২315251
  • পিওর সায়েন্সের ল্যাবারুদের সম্ভাব্য টেকনিকাল ল্যাগের সাথে আইটি গাই বা সফটোয়ার ঘেঁটে খাচ্ছেন যাঁরা তাদের নিশ্চিত টেকনিকাল ল্যাদের ট্রীটমেন্ট কিঞ্চিত আলাদা হবে, এটা খুব অন্যায় দাবি কি?
  • pi | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৩৮315250
  • এয়ারটেলের কাস্টমার কেয়ারে ফোন বা মেইল করেছ ? ১২১ এ বা "[email protected]" e ? ওরা কিন্তু মেইল পেলেই ফোন করে দেখেছি আর পুরোটা ভাল ক'রে শোনে। করলে পুরো ব্যাপারটা বলতে পারো।
  • Bratin | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৩৫315249
  • হা হা পিপি ঃ))
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৩১315247
  • ১১ঃ৩১ @কিকি
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৩১315248
  • নাহ। এই পোড়া দেশে কিল খেয়ে কিল হজম করে যেতে হয়।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:৩০315246
  • বাহ! নিজেকে এডিসন এডিসন লাগছে। ঃ P
  • pipi | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:২৪315244
  • থিঙ্কুস প্পন। তবে প্রথমে পুরোটা ইংরিজীতে লিখে সার্চ করে দেখলাম কিছু এল না। তখন দিমাগ কি বাত্তি জ্বলল এবং বুঝলাম ঐ বিশুপাল বধ বাক্যবন্ধটি বাংলায় হতে হবে। তাতে কাজ হল।
  • kiki | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:২৪315245
  • ওক্কে অর্পন। কাল তারাতলায় যাই। কি বলে দেখি।

    কিন্তু সখেরবাজার এয়ারটেল আর স্যামসাঙ সার্ভিস সেন্টারের বাঁদরামোর কিছু করা যায় না? তাই তো?

    আমার এখন মাঝে মাঝেই ভেঙে হাড় গুঁড়িয়ে দেওয়ার মতন জঘন্ন্য উপায় মাথায় আসে। যাচ্ছেতাই।
  • সে | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:২২315243
  • এসব আইন অসম্ভব কম্প্লিকেটেড। বইয়ে যা লেখা আছে তার বাইরেও অনেক ক্ষেত্রে বিচারককে বিশেষ রায় দিতে হয়।
    বহুবিবাহ আইনত নিষিদ্ধ হওয়া সত্ত্বেও বহু ক্ষেত্রে একাধিক "স্ত্রী" জীবিত কেসে উভয়েই সম্পত্তির ভাগ পেয়ে থাকেন। এর কারণ ম্যারেজ রেজিস্টার্ড নয় একটিও বা কোনো ক্ষেত্রে প্রথমটি রেজিস্টার্ড নয় অথচ দ্বিতীয়টি রেজিস্টার্ড, অথবা অসহায় নাবালক সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:২০315242
  • কিছু না হলে সল্লেকের আমার এক চেনা ফোন সারাইয়ের দোকান আছে, সেইখানে দেখাতে পারো। ঠিকঠাক এস্টিমেট দেয়। (সার্ভিস সেন্টারের থেকে অনেক কম)

    আমার নিজের ফোনটার ঐ দশা প্রাপ্তি হয়ে পড়ে আছে। এইবার গিয়ে সারাতে হবে।
  • Arpan | ০৩ নভেম্বর ২০১৫ ২৩:১৮315241
  • নোডাল অফিসারকে মেল কর। ওদের সাইটে পেয়ে যাবে। না পেলে জানিও, খুঁজে দেবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত