এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৪৮314880
  • অনেক হয়, সেটা শুধুই চয়েস, তার পিছনে কোনো বিশ্বাস ( আস্থা নয়, আইডিওলজিকাল বিশ্বাস ) থাকে না। প্রেমে পড়ে সারাদিন কবিতা লিখলে ক্লাসে ফেল করা ছাড়া অন্য কিছু 'হওয়ার' থাকে না :-)
  • ranjan roy | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৪৬314879
  • পাই,
    বৈষ্ণব দর্শনে "অহৈতুকী প্রেম" বলে কথা আছে তো!
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৪৪314878
  • প্রেম ভালোবাসায় কার্যকারণ সম্পর্ক বিহীন কোন কাজকম্ম হয় না ! :O
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৪৩314877
  • সোসেনদিকে - বহু ইনস্টি নন নেট ফেলোশিপ দেয় তো। জে এনিউ দেয়। আইএসাই দেয়। আরো অনেক।
  • ranjan roy | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৪২314876
  • আচ্ছা, সোয়ামী/পুত্রকন্যা/ পরিবারের কল্যাণে এয়োস্ত্রীরা উপোস করে, সে নীল/ইতু/করওয়া চৌথ যাই হোক।
    কিন্তু ছেলেরা এত বর্বর? এত ইনসেন্সিটিভ? কেন অন্য কারো কল্যাণের জন্যে উপোস করে না?

    সবচেয়ে রিগ্রেসিভ অবশ্যই করওয়া চৌথ, কারণ তাতে সোয়ামীর পা ধুইয়ে সেই জল খেয়ে তবে সতী নারীর উপোস ভাঙে!
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৪১314875
  • যেখানে কার্যকারণ সম্পর্ক হয়না, সেখানে জোর করে সেই সম্পর্ক বানানো নিয়েই তো এত কথা। মন খারাপ বলে না খেয়ে থাকা ইর‌্যাশনাল/ অযৌক্তিক চয়েস ঠিকই, কিন্তু রিগ্রেসিভ নয়। না খেয়ে থাকলে পুণ্য হবে এটা রিগ্রেসিভ। এতেই বা না বোঝার কি আছে ?
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৩৯314874
  • কে কার ভাল হবে বলে মনে মনে চাইলো, প্রার্থ্না করলো, তার পিছনে যুক্তি আমি নাই খুঁজে পেতে পারি, নিজে নাই করতে পারি, কিন্তু একটা কাজ যা অন্যের ক্ষতি করছে না, যদি কারুর উপরে সেটা জোর করে বা কোনোভাবে চাপিয়ে দেওয়া না হয়, তাকে খামোখা রিগ্রেসিভ বলে কেন দাগাতে হবে জানিনা।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৩৫314873
  • কার্যকারণ সম্পর্ক বহু কিছুতেই হয়না। সব কিছুকেই সেই কারণে রিগ্রেসিভ বলে দিলে মুশকিল আছে, এটায় না বোঝার মত কিছু নেই তো। ওটাকে যুক্তিবাদের মৌলবাদও বলা যায়।
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১১:৩২314872
  • কার্যকারণ সম্পর্ক তৈরি করা কথাটার মানে না বুঝলে বাকি তর্ক অবান্তর। কাটি।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ১১:২৬314871
  • আমার আরেকটা পোশ্নো পেয়েছে সেটা রেখে শুতে গেলাম। এই বাজারে কাগজ ভালো করে পড়তে পারিনা কিন্তু নন নেট/গেট ফেলোশিপ কি করে পাওয়া যায়? নাকি যে সাবজেক্টগুলোতে নেট নেই তার জন্য আন্দোলন?
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১১:২১314870
  • 'বিশ্বাস' খালি পাপ পুণ্য নিয়েই হয় নাকি ! নাকি আপত্তি খালি 'অযৌক্তিক' বিশ্বাস নিয়ে, 'অযৌক্তিক' কাজকর্ম নিয়ে নয়? অযৌক্তিক কাজকর্ম নিয়ে আপত্তি তুললএ গাঁ শহর উজাড় হয়ে যাবে।
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১০:৩৫314869
  • প্রেম, বিষাদ এসবের সঙ্গে কোনো 'বিশ্বাস' জড়িয়ে আছে বলে তো জানিনা। প্রেমে পড়লে পাপ হয় আর বিষাদে ডুবলে পুণ্য হয় শুনলে নিশ্চয় রিগ্রেসিভ বলতাম। সে তো কত ইর‌্যাশনাল চয়েসই মানুষের থাকে । কিন্তু কার্যকারণ সম্পর্ক তৈরি করতে ( অমুক করলে অমুক হবে) র‌্যাশনালিটি না থাকলে অন্য কথা।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ১০:২৮314868
  • পোবোন্ধো লিখে পয়সা পেলে ম্যাটার খুঁজে দেওয়ার জন্য আমায় দশ পার্সেন কমিশন। আগেই বলে রাখলাম, ইতিহাস যেন মনে রাখে
  • ঈশান | ৩১ অক্টোবর ২০১৫ ১০:২৫314867
  • কোনো বিজেপির লোকই তুলেছে, কিন্তু পাশাপাশি বরখার এই দুটো কমেন্ট, উফ যাতা। হিজাবটা, আশা করছি ২০১০ নাগাদ। সেটায় জোর চয়েসের উপর। আর ২০১৫ তে জোর প্যাট্রিয়ার্কির উপর। ফেমিনিস্টদের একটা অংশের চিন্তার প্যাটার্ন কীভাবে জাস্ট পাঁচ বছরে বদলে গেছে, সেটা দেখা যায়। পরে এটা ইতিহাসের অংশ হবে। আপনাদের আগেই জানিয়ে রাখলাম। আরও জানাতে পারতাম। কিন্তু খুবই ঘুম পাওয়ায় একটি মহৎ প্রবন্ধ থেকে বঞ্চিত হলেন আর কি।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১০:২৪314866
  • কিন্তু সে অর্থে' অযৌক্তিক' বিশ্বাস বা কাজকর্ম বলেই বা হলেই তাকে রিগ্রেসিভ বলে দিলে বিপদ আ্ছে। প্রেম ভালবাসা স্নেহ বিষাদ ইঃ ও তদ্জনিত বহু কার্যকলাপ ই সে অর্থে 'অযৌক্তিক'
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১০:১৯314865
  • পুরুষদের উপোস এখন ইন থিঙ্গ শুনলাম
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১০:১৮314864
  • রাজস্থানেও করত। তবে বাঙালিদেরটা বলিউড ও ফেসবুকের অবদান।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ১০:১৫314863
  • না, কড়ওয়া চওথ শুধু পাঞ্জাব এন সি আরের লোকেরা করত। এখন গোটা উত্তরাখন্ড, মধ্য ভারত পাহাড়ীরা, বাঙালীরা কেউ বাদ যায় না।
  • ঈশান | ৩১ অক্টোবর ২০১৫ ১০:১৪314862
  • হ্যাঁ, আমি বোরখার ব্যাপারটা বলছিলাম। ওটা টুইটে বলেননি। মাই স্পেসে বলেছেন দেখছি। ওটা আগে দেখিনি। কিন্তু লোকের এত হাজার গন্ডা অ্যাকাউট কেন? :-)
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১০:১৩314861
  • ভাল কথা, করওয়া চৌথ বলিউডের অবদান না কিন্তু, অন্তত এদিকে। আমিও তাই ভাবতাম কিন্তু এদিকের লোকেদের থেকে শুনি ও বহুকাল থেকে চলে আসছে। আরো ইন্টারেস্টিং হল, ট্র্যাডিশনালি ওতে জেন্ডার অ্যাঙ্গল নেই, মানে স্বামী স্ত্রী উভয়েই উভয়ের মঙ্গল কামনায় উপোস করার কথা। অনেক গোঁড়া বাড়িতে এখনও তাইই। কিছু কিছু বাড়িতে এখন পুরুষেরা ছাড় পেয়েছেন, অর্থাৎ তাদের জন্যে সেটা চয়েস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সর্বত্র না।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ১০:১১314860
  • না ঐ হিজাবের ব্যাপার নিয়ে
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ১০:১০314858
  • মাই স্পেস -এ বলেছে বোধহয়-


    অবশ্য না বললেই খুশি হব, কারণ মহিলাকে পছন্দ করি।
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১০:১০314859
  • barkha dutt – Verified account ‏@BDUTT

    I know its all about 'Choice' but no power has yet been able to convince me that #karvachauth is not inherently regressive & patriarchal!
  • pi | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০৯314857
  • কোনটা বলেননি?
  • | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০৮314856
  • চাপড়ঘন্ট এমনিও দারুণ ভাল খেতে। ইতুর গল্পটা মানে শেষের পাঁচা৯টা বড়মাইমা আমাকে ধরে শোনাত প্রতি রোব্বার, অঘ্রাণমাসভর। কিন্তু এখন গল্পটা মনে পড়ছে না।
  • ঈশান | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০৭314854
  • বরখা দত্ত ওটা বলেননি। অন্তত টুইটে।
  • sosen | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০৬314853
  • কেসটা হোলো আমাদের ঐ শাক বাছতে গাঁ উজাড়। খানিকটা ফেলে খানিকটা নিয়ে কি থাকা যায়? আপাতত খাদ্যবস্তুর উপর মনোসংযোগ করে বাকিটা কাটিয়ে দিয়ে বাকি কয়েকটা বছর চলে যাবে আশা করি।
  • | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০৫314852
  • ইতুতে ঘটটা ঠাকুর। মানে ঘটজোড়া। ঐ দুটো ইতু সংক্রান্তির দিন গঙ্গায় ভাসাতে হয়।
  • san | ৩১ অক্টোবর ২০১৫ ১০:০৪314850
  • ও হ্যাঁ হ্যাঁ ওতে একমত @সোসেনদি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত