এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রী সদা | ২১ অক্টোবর ২০১৫ ২২:২০314010
  • ঠিকই, যেমন জাস্টিন বেইবার খাজা আর্টিস্ট বলার আগে স্টেজে উঠে গেয়ে বা বাজিয়ে দেখানো উচিত ঃ)
    এই সৃজিত ইঃ দের ক্রিয়েশন নিয়ে সমস্যাটা ভালো খারাপের নয়। প্রিটেনশন এর জন্যে ঝাঁট জ্বলে, যেটা এই রাজ চক্কোত্তি কি স্বপন সাহার সিনেমায় নেই।
  • s | ২১ অক্টোবর ২০১৫ ২২:০৯314009
  • সমস্যা হচ্ছে যে অধিকাংশ সমালোচকরা জীবনে একখানি শর্ট ফিল্মও করে দেখান নি। হয়ত জীবনে একটি স্ক্রীপ্টও লিখে উঠতে পারেন নি।
    কিন্তু তা বলে কি প্রেম দেব না?
  • sinfaut | ২১ অক্টোবর ২০১৫ ২১:৩৫314008
  • sm | ২১ অক্টোবর ২০১৫ ২১:১০314007
  • অঞ্জন দত্তর বোধ হয় কিছু কপি রাইট নেওয়া আছে; সুতরাং ওকে কিছুদিন সঝ্য করতেই হবে।এতো জঘন্য ও নিন্মমানের পরিচালনা খুব কম দেখা যায়।
    একটা সিনেমার না অবশিষ্ট থাকে ডায়লগ, গল্প,চরিত্র,অভিনয়;শেষ পাতে পড়ে থাকে শুধু পরিচালকের পিছন পাকামি।
  • Robu | ২১ অক্টোবর ২০১৫ ২১:০৯314006
  • মৈত্রেয় কাল খেলা দেখে নি?
  • pi | ২১ অক্টোবর ২০১৫ ২১:০০314005
  • রাজকাহিনী ছেড়ে ভাবছি অন্য রাজ-কাহিনী কাটমুন্ডুই দেখে আসি!
  • Arpan | ২১ অক্টোবর ২০১৫ ২০:৪৪314004
  • ভদ্রলোক খানিকটা দার্জিলিং আর খানিকটা মধ্য কলকাতা এই নিয়ে লাবড়া পরিবেশন করে গেলেই উপাদেয় হত। সন্দীপ রায়ের তাও একটা কম্পালশন আছে ফেলুদা বানাবার, এনার তো সেটা নেই।
  • Byaang | ২১ অক্টোবর ২০১৫ ২০:২৯314003
  • অঞ্জনের পরের ব্যোমকেশ চিড়িয়াখানা।
  • Arpan | ২১ অক্টোবর ২০১৫ ১৯:৫৪314002
  • ইয়েস, রাজ চক্রবর্তী ইজ মাচ মোর অনেস্ট উইথ হিজ অ্যাপ্রোচ।
  • Ekak | ২১ অক্টোবর ২০১৫ ১৯:৫০314001
  • একটা মস্তির আইটেম সং ও ছিল ! মানে ওই দাঁতক্যালা পরমব্রত ছাড়া সবই মোটামুটি খাপে খাপ এন্তর্তেইনিন্গ লেগেছিল। স্পেশালী সেকেন্ড হাপে। পরম পটল তোলার পর।
  • Ekak | ২১ অক্টোবর ২০১৫ ১৯:৪৪314000
  • রাজ মানে ওই প্রলয় এর ডিরেক্টর ? আমার বাপু ওকে দিব্য লেগেছে। অনেকদিন পর একটা প্রিতেন্ষণ লেস ছোকরা সিনেমা বানাচ্ছে। প্রলয় আমি ইন্তার্মিষণ এর পর থেকে অংশ তা পাঁচবার দেখেছি :))
  • san | ২১ অক্টোবর ২০১৫ ১৯:৩৯313999
  • তারপরে আবার আসতে চলেছে হর হর ব্যোমকেশ উফ্‌ফ নাম শুনলেই গাপিত্তি জ্বলে যায়
  • san | ২১ অক্টোবর ২০১৫ ১৯:৩৫313998
  • অঞ্জন দত্তের ব্যোমকেশসংহার দেখলে ভোলা অসম্ভব, দুঃস্বপ্নেও তাড়া করে !
  • T | ২১ অক্টোবর ২০১৫ ১৯:২৮313997
  • সৃজিত মৈনাক অঞ্জন এদের সিনেমা দেখতে অসহ্য লাগে। মানে, 'দেখো আর ভুলে যাও' জনরার জন্যও যথেষ্ট খারাপ। মাচ বেটার অপশন রাজ চক্কোত্তি। খুব অনেস্টলি টোকে। হিরো হিরোইনরা এক্সাক্টলি জানে কি করিতে হইবে। অসামান্য টাইম পাস।
  • সে | ২১ অক্টোবর ২০১৫ ১৯:২৫313996
  • রাজকাহিনি দেখলাম।
    এটা জাতিস্মর বা অটোগ্রাফের কাছাকাছিও হয়নি। ভীষণরকম কৃত্রিম হয়েছে গোটা ব্যাপারটা। গল্প, অভিনয়, সাজ, মেকাপ, ডায়ালগ, এমনকি লিলি চক্রবর্তীর মতন একজন অভিনেত্রীর ও কিসুই প্রায় করবার উপায় ছিলো না। খুব কষ্ট করে শুরু থেকে শেষ অবধি দেখে উঠলাম।
  • Blank | ২১ অক্টোবর ২০১৫ ১৯:১৩313995
  • আর একটা দিন কাটল ফার্স্ট ইনিংস এর শেষ। কিছুটা শান্তি। পরের উইকে সেকেন্ড ইনিংস
  • Byaang | ২১ অক্টোবর ২০১৫ ১৯:০৩313994
  • ওমা রিমি!!! খুব খুশি হলুম। একটু ঘন ঘন আসতে পারিস তো? তোকে খুব মিস করি।
  • Ekak | ২১ অক্টোবর ২০১৫ ১৯:০২313993
  • ঋতুপর্ণ র উল্টোদিকে সৃজিত এরকম ক্যানো ? ঋতুপর্ণ গুড ক্রাফটসআর্টিস্ট এইপর্জন্ত্য। এর বাইরে ওনার সিনেমাগুলো সুন্দর সুন্দর ডিসাইন এর গোবর ঘুঁটে। বছরের পর বছর ট্র্যাশ। চিত্রাঙ্গদা আর খেলা একটু তবু দেখা গেসলো, বাকি সব ওই আল্পনা দেওয়ার বালপনা। ঋতুপর্ণ নিয়ে নাচলে যদি "বোদ্ধা" হওয়া যায় ওরকম বোদ্ধা লবি সৃজিত এর ও আছে, ভবিষ্যতে ও থাকবে।
  • ঊমেশ | ২১ অক্টোবর ২০১৫ ১৮:৫৩313992
  • আমি সৃজিতের বেশ বড়ো-সড়ো ফ্যান। ওর সব সিনেমা আমার ভালো লেগেছে। এখনো পর্যন্ত একটাও সিনেমা মিস করিনি। রাজকাহিনী দেখার অপেক্ষাতে আছি।
    অটোগ্রাফ আর জাতিস্মর তো আমি অনেকবার দেখেছি। সৃজিতের সিনেমার উপরি পাওনা গান গুলো।

    আমি তো সিনেমা বোদ্ধা নয়, তাই বলতে সাহস করছি, ঋতুপর্ন'র থেকে সৃজিতের সিনেমা আমার বেশী ভালো লাগে।
  • রিমি | ২১ অক্টোবর ২০১৫ ১৮:৪৩313991
  • আমার তো সৃজিতের সিনেমা দেখতে বেশ ভাল্লাগে। মৈনাক-অঞ্জন এরাও ভালো। দেশভাগ টাইপের ঘ্যানঘেনে সেন্টুমার্কা সিনেমার থেকে অনেক বেটার। পর্নো-রাইমা-পরম দের সিনেমাগুলো হালকা ফুলকা লুচির মতো। দেখো, এনজয় করো, ভুলে যাও, নিজের কাজ করো। ভাগ্যিস এরকম ফ্ল্যাটবাড়ি টাইপের সিনেমাগুলো বানানো হচ্ছে।
  • শ্রী সদা | ২১ অক্টোবর ২০১৫ ১৭:২৯313990
  • বলদ নামেই পরিচয়। বলস দান করে এসেছেন যিনি।
    অন্যভাবে বলতে গেলে বলদ হল গিয়ে ধনগরিমা মুক্ত ষাঁড়।
    খোলা পাতায় যদ্দুর লেখা যায় আরকি।
  • | ২১ অক্টোবর ২০১৫ ১৬:২৬313989
  • কলুর বলদ হয় আর ধম্মের ষাঁড় হয়....
  • চিত্র গুপ্ত | ২১ অক্টোবর ২০১৫ ১৬:০০313988
  • ষাঁড় আর বলদ কি একই জীব? তাই হলে কোন বাঙালের নাম ৠষভ হলে আর দেখতে হবে না।
  • san | ২১ অক্টোবর ২০১৫ ১৩:৫৬313987
  • আমি আবার রাজকাহিনীর কিসব আবেগথরোথরো রিভিউ পড়লাম, পড়ে খুবই ভয় পেলাম

    ওদিকে কবীর সুমন নাকি অঞ্জন দত্তের ব্যোমকেশ দেখে আবেগে কেঁদে ফেলেছেন, তিনিও খুব আবেগপ্রবণ রিভিউ লিখেছেন -
  • Ekak | ২১ অক্টোবর ২০১৫ ১৩:৫১313986
  • তোমায় কই নাই। কদিন ধরে ফেবু তে লম্বা লম্বা রিভিউ আর গুচ্ছ মন্তব্য পড়ে চেটে আছি।
  • san | ২১ অক্টোবর ২০১৫ ১৩:৫০313985
  • এখানে রাজকাহিনী আসেনি বটে, কিন্তু তার বদলে চিরদিনই তুমি যে আমার টু আর কাটমুন্ডু এসেছে। HHB
  • sinfaut | ২১ অক্টোবর ২০১৫ ১৩:৪৭313984
  • সৃজিতকে নিয়ে এত কনুই ব্যথা করাই মূর্খামি।
  • T | ২১ অক্টোবর ২০১৫ ১৩:৪২313983
  • পরিচালকের সীমাবদ্ধতার কথাই বলছি। কাস্টিং ঠিক লাগেনি। গাল দিচ্ছি বলতে যদি একক আমাকে বলে থাকে তাহলে সৃজিতের সিনেমা ধুর টাইপ বা সৃজিত মাঝারি মাপের এটা বলে গাল টাল দিতে চাইছি না, ওটা জাস্ট অবজারভেশন, :)
  • Blank | ২১ অক্টোবর ২০১৫ ১৩:৪০313982
  • বালা র রিভিউয়ার মাইনে করা নয়?
  • Ekak | ২১ অক্টোবর ২০১৫ ১৩:৩০313981
  • সৃজিত কে এত গাল দেওয়ারই বা কিই আছে। মাঝারি মানের পরিচালক মাঝারি সিনেমা বানাবে এটা তো অনাকাঙ্খিত কিছু নয়। না দেখলেই হয়। এই যারা শ্রিজিতের প্রতিটা সিনেমা লাইন দিয়ে দেখে এবং তারপর ফেসবুক জুড়ে লম্বা লম্বা রিভিউ পুরো ব্যাপারটা আমার কেমন স্টেজক্রাফট লাগে। ইউতিউব ইন্টারনেট জমানায় কি ভালো সিনেমা কম পরেছে যে সৃজিত নিয়ে মাথা ঘামাবো। ঋতুপর্ণা ইত্যাদি নিয়ে একমত নই মানে অনার অভিনয় আমার চিরকালই কন্স্তিপেতেদ লাগে সেকথা নয় কিন্তু ইন জেনেরাল ফ্ল্যাট বাসিন্দা নায়িকা মানে দেশভাগে মানাবে না এটা অভিনেত্রীর সীমাবধ্ধতা নয়, পরিচালকের। ববিতা তাহলে অশনি সংকেতে একেবারেই মানাতেন্না। যদিও ববিতার ওই হানাবারী খোঁপা ও আমার পোষায় নি যাইহোক। কিন্তু অভিনয়ে খামতি ছিল না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত