এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ২১ অক্টোবর ২০১৫ ০৭:৪০313920
  • রোবু, কাল ৪১ মিনিটের মাথায় ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু সকালে দুরু দুরু বক্ষে বিবিসি পেজ খুলে এ কী হেরিলাম!

    আমরা ২ আর অপরাজেয় জার্মানেরা ০!!
  • TB | ২১ অক্টোবর ২০১৫ ০৩:৩১313919
  • সেই যে একটা পাইলট ছিল যে লিটল প্রিন্সের জন্য ছবি এঁকে দিয়েছিল, সেই কি এককের ব্লগের ছবি আঁকছে? আর, একক কি জানে না (নেহাতই অসম্ভব) যে জ্ঞানের কথা শুনলে মিদল এজেদ লোকেদের ভিসন মাথা ধরে?

    বরং একটা অবিশ্বাশ্য অসম্ভব জিনিষওয়ালা হাসির ব্লগ খুললে এই অদিয়েন্স পাওয়া জেত।

    দিঃ অভিমত ব্যক্তিগত।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৫ ০৩:২১313918
  • বেড়াল পিয়ানো বাজায় এখানে। ঃ-)
  • kk | ২১ অক্টোবর ২০১৫ ০২:৫৩313917
  • বেড়ালের হার্মোনিয়াম নিয়ে বেশি আর কী বলব? সে তো স্বদেশলাল আবিষ্কার করেছিলো। ছুতোর মিস্ত্রীকে দিয়ে একটা হার্মোনিয়ামের মত বানিয়ে নিয়েছিলো, যাতে রীডগুলোর পেছনে খানিকটা করে নলের মত ফাঁকা জায়গা থাকতো। আর তার সাথে আটকানো ছিলো ছোট ছোটো লাঠির মত। এবার বেড়ালগুলোকে যন্ত্রটার ওপরে ঐ নলগুলোর দিকে পেছন ফিরিয়ে বসিয়ে দিতে হতো। আর বেড়ালের ল্যাজ ঐ ফাঁকা জায়গার মধ্যে ঠুসে দিতে হতো। এবার রীড টিপলেই ছোট লাঠিগুলো গিয়ে বেড়ালে ল্যাজে ঘা দিতো। তখন বেড়াল ম্যাও করে ডেকে উঠতো। বলাই বাহুল্য যে বেড়ালদের গলার স্বরের স্কেল অনুযায়ী ওদের সা রে গা মা এইভাবে বসানো হতো। এবার রীড টিপে গেলে ঐ স্বর অনুযায়ী ম্যাও ম্যাও ম্যাও ম্যাও সুর বাজতো। তবে খুব বেশিক্ষণ বাজালে পর বেড়ালদের গা দিয়ে বাঘের মত বুনো গন্ধ বেরোতো আর তারা রেগেমেগে শেষ অব্দি ছাত্রদের টপকে, মাস্টারমশাইদের ভ্যাংচাতে ভ্যাংচাতে পালিয়ে গেছলো। কাজেই বেড়ালের হার্মোনিয়াম "স্বর্গের খেলনা" হলেও "শেষ অব্দি নরকে নিয়ে" যেতো।

    পরে আবার এই বেড়ালের হার্মোনিয়ামের আইডিয়া থেকে ইন্স্পায়ার্ড হয়ে একজন হিমঘরের ভেতরে চুরি করা বেড়াল এনে এমনি হার্মোনিয়াম বানবার চেষ্টা করেছিলেন। বলাই বাহুল্য বেড়ালরা তাও সফল হতে দেয়নি। "নেপোর বই"তে সেই ঘটনা পাবেন।
  • robu | ২১ অক্টোবর ২০১৫ ০২:৪১313916
  • অর্পণদা?
  • Atoz | ২১ অক্টোবর ২০১৫ ০১:২১313915
  • s, ওভাবে অ্যানথ্রোপোসেন্ট্রিক দৃষ্টিতে দেখলে তো হবে না, তাহলে তো সবই গরু বেড়াল গাধা ষাঁড় টাইপ হয়ে তুচ্ছতাচ্ছিল্য হয়ে যাবে। ঃ-)
    "লায়ন কিং" মনে করুন, সেই দৃশ্যটা, সেই ক্ষুদ্র পিঁপড়ে থেকে বিশাল হস্তী, জেব্রা জিরাফ হরিণ বানর অজস্র পাখি ইত্যাদি প্রভৃতি সবাই একটা ছন্দোময় বিশালতার মধ্যে স্পন্দিত হচ্ছে। প্রত্যেকে তার নিজস্ব ভূমিতে, নিজস্ব কর্মে, জীবনে অপরূপ, অপূর্ব।
  • Atoz | ২১ অক্টোবর ২০১৫ ০১:১৫313914
  • মৃগনাভি?
    নাকি মৃদঙ্গ?
  • anag | ২১ অক্টোবর ২০১৫ ০১:১২313913
  • ঢাক ও দোহার নিয়ে কোথাও এক পোস্ট দেখ্লাম। indian drums অনেক প্রকার। দোহার অসামান্য কাজ করেছে এগুলো নিয়ে। যে কয়েক অতিরিক্ত নাম মনে আস্ছে সেগুলো হোলোঃ কান্জিরা, নাকারা, মাদোল। কালিকাপ্রসাদ কান্জিরা (গুব্গুবি কি এক জিনিস? কি জানি) বাজান। ম্রিগনাভি বাজান বাকিগুলো including ঢাক, পাখোয়াজ, খোল, ঢোল। (বানান ভুল হয়ে গেলো, আত্কাতে পার্লাম না।) ওর বাজানো কি বস্তু সে লিখে বলা আমার কর্ম নয়।

    লুরু-ই-শান রা কেউ শুনেছেন হয় তো, গত কাল আর পর্শু দোহার গেয়ে গেলো এখানে।
  • san | ২১ অক্টোবর ২০১৫ ০১:১০313911
  • কেকেও জানে, কিন্তু সেও তো লেখে না
  • san | ২১ অক্টোবর ২০১৫ ০১:১০313912
  • অভ্যুদাও উধাও, বেড়ালের হার্মোনিয়মের কথা কে যে বলবে !
  • .. | ২১ অক্টোবর ২০১৫ ০০:৫২313909
  • সেই স্বাভিমান সিরিয়ালে একটা ঋষভ ছিলো।
  • pi | ২১ অক্টোবর ২০১৫ ০০:৫০313908
  • আর পশুপাখির ডাকের সাথে নির্দিষ্ট ফ্রিকোয়্রেন্সি জড়িত তো।
  • pi | ২১ অক্টোবর ২০১৫ ০০:৪৯313907
  • ঋষভ রে। সা নয়।
  • s | ২১ অক্টোবর ২০১৫ ০০:৪৬313906
  • ষাঁড়ের ডাকের সংগে মিলিয়ে সা????
    মুনিঋষিরা কি ফুলটুস ধুমকিতে থাকতেন?
    অবশ্য ষাঁড়ের নাম হানি সিং হলে ঠিকই আছে।
  • pi | ২১ অক্টোবর ২০১৫ ০০:৩৮313905
  • ঋষভের ডাকের সাথে ঐ স্বরের জন্ম জড়িয়ে বলে তো মনে করা হয়। ইন ফ্য়্যক্ট অনেক গুলো নোটই। গা বোধ্হয় ছাগলের ডাক থেকে।নাকি গাধা?
  • শ্রী সদা | ২১ অক্টোবর ২০১৫ ০০:২৬313904
  • আপিস সেরে টুক করে উডুপি গার্ডেন আর কোরামঙ্গলার পুজো দেখে নিয়ে লাজিজে মাটন বিরিয়ানি, লাচ্চা পরোটা আর মাটন চাঁব খেয়ে এলাম।
    কাল বা পরশু হোয়াইটফিল্ডের দিকে যাব।
  • ঋষভ | ২১ অক্টোবর ২০১৫ ০০:২৪313903
  • ঋসভ হল ষাঁড়।

    নলিনীকান্ত রবিঠাকুরের গানের প্যারোডি বানিয়েছিলেন -

    কোন ঋষভের গলা হতে আসে
    কোন রাসভের তান
    ঝালাপালা হল কান
    শুনে দাদামশায়ের কলিকা হইতে
    ফাটিল হুঁকার তাওয়া
    শুনি নাই কভু শুনি নাই
    এমন বিকট গাওয়া।
  • dd | ২১ অক্টোবর ২০১৫ ০০:১৮313901
  • নগেন দত্তের বিশ্বকোষ দেখুন্না। ওতেই সব পেয়ে যাবেন।

    যেটা ভেবে আমি শোকাশ্রুতে নিমজ্জিত হই যে বাংলার খুব সাধারন রেফরেন্সও ঝট করে গুগুল বাবুকে ডেকে পাওয়া যায় না।

    আরেকটা কথা, কিনলাম কড়কড়ে দেহশো টাকা দিয়ে রাতুল দত্তের "ভারতের হারিয়ে যাওয়া নগর"। দে'জ পাবলিশিং কিন্তু সে যে কি জঘন্য ছাপা ভাবা যায় না। প্রায় সব কটি ম্যাপই বিশ্রী ভাবে ছাপা। দেখাই যায় না এরকম।

    আর তথ্য ও এতো কম যে ভাবা যায় না। ধুৎ।
  • চিত্র গুপ্ত | ২১ অক্টোবর ২০১৫ ০০:১৭313900
  • এটা পেলাম The Sanskrit word Rishabh(ऋषभ) means the bull. san লিখেছেন। অমন নাম হলে ক্ষেপাবেনা?
  • Atoz | ২১ অক্টোবর ২০১৫ ০০:১৪313899
  • সা রে গা মা পা ধা নি
    ষড়জ ঋষভ গান্ধার মধ্যম পঞ্চম ধৈবত নিষাদ
    সবকটাই তো কোনো না কোনো পশুপাখির ডাকের সঙ্গে রিলেটেড।

    https://en.wikipedia.org/wiki/Swara
  • গাধার ডাক | ২১ অক্টোবর ২০১৫ ০০:১০313898
  • বাংলায় রাসভনিনাদ। ইংরেজিতে brey।
  • san | ২১ অক্টোবর ২০১৫ ০০:০৯313897
  • ঋষভ এর একটা মানে ষাঁড়, গাধার কথা জানিনে :-)
  • চিত্র গুপ্ত | ২১ অক্টোবর ২০১৫ ০০:০৬313896
  • সংশোধনের জন্য ধন্যবাদ। প্রশ্নটি থাকছে। গাধার ডাক কে কি বলে?
  • san | ২০ অক্টোবর ২০১৫ ২৩:৫৮313895
  • সরোজ ??? ষড়জ একটি স্বরের নাম জানি।
  • dd | ২০ অক্টোবর ২০১৫ ২৩:৩৬313894
  • আর এই সপ্তমীর মহারাত্রিবেলা তো মোটামুটি তাড়াতাড়ি ই ফিরলাম। বেশ বাজে নাচা গানা দেখে।

    তবে লাজীজের চিকেন বিরিয়ানিটা খুব মন দিয়ে খেলাম। বিশাল পোর্শন দিয়েছিলো, পুরোটা খে'ফেলে নিজেই অবাক হয়ে গেলাম।

    আর সকালের শিফটে একটা আলুনী মতোন "ভোগ" খেতে হলো। যেনো সেটাই যথেষ্ট নয় তাই সংগে ছিলো বাঁধাকপি। রসোগোল্লাটাও কেমন ডেলা মার্কা। ছুঁড়ে মারলে আহত হবেন। তাও তো সবই খেলাম সোনামুখ করে।
  • চিত্র গুপ্ত | ২০ অক্টোবর ২০১৫ ২৩:৩৫313893
  • স্বরটির নাম ৠষভ কেন? যেমন সরোজ একটি স্বরের নাম, কিন্তু কেন?
  • Atoz | ২০ অক্টোবর ২০১৫ ২৩:৩৩313892
  • কী বুদ্ধি! কোডে জানিয়ে দিল!
    ঃ-)
  • dd | ২০ অক্টোবর ২০১৫ ২৩:২৯313891
  • ঋষভ তো একটি স্বরের নাম। লোকের নাম হতেই বা অসুবিধা কোথায়? ফাইন উইথ মি।

    মহাভারতে আছে কৃষ্ণ নানান স্বরে পাঞ্চজন্য বাজাতেন। তাতে (যদ্দুর মনে পরছে) দ্রোণ পর্বে মানে ফিফটিন্থ ডে'তে ঋষভ স্বরে শাঁখ বাজাতেই পান্ডবেরা বুঝতে পারলো উনি কী সংকেত দিচ্ছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত