এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২০ অক্টোবর ২০১৫ ১১:৩১313831
  • বোঝো কান্ড :-)
  • potke | ২০ অক্টোবর ২০১৫ ১১:৩০313828
  • ব নাচে নাকি? কি রকম নাচ? মমতার কবিতার মত?
  • Ekak | ২০ অক্টোবর ২০১৫ ১১:৩০313829
  • যাক গরিব অবশেষে তিনটে চয়েসে লিয়েছে।
  • san | ২০ অক্টোবর ২০১৫ ১১:২৮313826
  • কিন্তু এই স্মরণজিৎকে কে দেয় ? দেশ শুরু করে প্রচন্ড রেগে গেছি

    হোপফুলি পরের লেখাগুলো বেটার হবে
  • potke | ২০ অক্টোবর ২০১৫ ১১:২৭313825
  • বেন দার কথামতঃ

    সেন্টিমেন্ট অ্যানালিসিস প্রজেক্টঃ সাইন করে টুইট পড়ে যা মনে হবে- তিনটে সেন্টিমেন্ট দেয়া আছে, তার মধ্যে একটা চুজ করতে হবে।

    মেশিন লার্নিং+ক্রাউডসোর্সিং; আফ্নেরা হলেন ক্রাউড।

    গরিবের একটু উপকার করেন।
  • T | ২০ অক্টোবর ২০১৫ ১১:২৬313824
  • পিছিয়ে কিছু পড়নি স্যানদি। :)
    'ব' ই বরং একটু বেশীই এগিয়ে গ্যাচে। প্রায় দশদিন মতো।
  • san | ২০ অক্টোবর ২০১৫ ১১:২০313823
  • এঃ আমি পিছিয়ে পড়েছি, ভেরি সরি টি ভাই, কিছু মনে কোরোনিকো
  • | ২০ অক্টোবর ২০১৫ ১১:১৯313822
  • বহু দিন আগেই হয়েছে স্যান ঃ)
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ২০ অক্টোবর ২০১৫ ১১:১৬313820
  • কোডেক্স আলেরা সিরিজ শুরু করলুম। কারো ফীডব্যাক দেওয়ার থাকলে দিয়ে দাও।
  • | ২০ অক্টোবর ২০১৫ ১১:১৬313821
  • টিম, আমাদের বাড়ি তে প্রতিভার অভাব নেই। আমাদের প্রজন্মে জেঠুর বড়,মেজো এবং ছোট ছেলে। আমি।ছোট কাকার ছেলে। তারপরে ও বাড়ির মানে দাদু র আরেক ভাই এর। সেখানে বরুন দা আর তরুন দা। এর মধ্যে তরুন দা মারাকাস্টা বাজানো অসাধারণ।

    জেঠুর দার বড় ছেলে আর ছোট ছেলে বেশ ভালো ঢাক বাজায়। মেজদা আর আমি বিশেষ কায়দা করতে পারি না। অন্য দিকে বরুন দাও বেশ ভালো ঢাল বাজায়। টাফ কম্পিটিশ্যান ঃ))
  • san | ২০ অক্টোবর ২০১৫ ১১:১৫313818
  • টি ডাক্তার হয়ে গ্যালো ?
  • pipi | ২০ অক্টোবর ২০১৫ ১১:১৫313819
  • পাই, পূজোয় লাইটিং, মানে যার জন্য চন্দনগরের পূজো একসময় বিখ্যাত ছিল, সে তো এখন আর আগের মত অত জাঁকজমকের হয় না। ঐ যে কি গণ্ডগোল হয়েছে সিইএসসি'র সাথে বকেয়া বিল মেটানো নিয়ে। এখন যা কিছু ঐ বিসর্জনের প্রসেশনের সময়। প্রতিটা পূজোর প্রতিমার ট্রাকের আগে আগে খান তিনচারেক করে ট্রাক যায়। তাতে লাইটিং এর থিম থাকে। আগে ঐ লাইটিং থাকত রাস্তার ধার ধরে সার দিয়ে, বাড়ির বারান্দায়, ছাদে, পুকুরে, মানে যেখানে জায়গা পাওয়া যেত আর কি। ঐ লাইটিং এর মাধ্যমে কোন একটা গল্প বলা হত বা এখন যেমন বলে, থিম দেখানো হত। তাতে গল্পের কলাকুশলীরা হাঁটছে, চলছে, ডিগবাজী খাচ্ছে ইত্যাদি প্রভৃতি দেখান হত। লোকজন ঐ দেখতে দেখতে, হোঁচট খেতে খেতে প্যাণ্ডেলে পৌঁছে যেত। কলকাতার পূজোতেও মনে হয় তাইই হয় কারণ কারিগররা তো যেত এখান থেকেই। লাইটিংএর জন্য সবচেয়ে বিখ্যাত পূজো ছিল কলুপুকুরের। লাইটিংএর জাদুগর বলে পরিচিত ছিলেন যে ভদ্রলোক (কি যেন পাল, নাম ভুলে গেছি), ঐটি তাঁর পাড়ার পূজো বলে জাঁক হত খুব। ঐ কলুপুকুর বিদ্যালঙ্কা অঞ্চলেই লাইটিংএর কারিগররা কাজ করত - টুনি বাঁধা, প্যানেলে লাগানো এইসব। আগে ঐ খানে আমরা থাকতাম, তাই দেখতাম এইসব।

    ব, চন্দননগরের ঐ গঙ্গার ধারটিই একমাত্র অবশিষ্ট জায়গা যেটি এখনো প্রোমোটারের হাতে পড়ে নি। বাকি শহরটা কে আর চেনা যায় না। সত্যি খুব সুন্দর। কিন্তু বিকেল সন্ধ্যেতে লোকের ভীড়ে চলা দায়। দুপুরের টাইমে কপোত কপোতীদের দাপটে বসার জায়গা পাওয়া যায় না। সকালে সেসব বেঞ্চি দখল করে রাখেন রিটায়ার্ড মানুষজন। আর এমনিতেও রোমিওদের দাপটের চোটে একা হাঁটতে যাওয়া কি বসতে চাওয়া বাতুলতা মাত্র। বললাম না, নিজের শহরটাকে এখন নিজেই চিনতে পারি না। তবু ঐ স্ট্র্যাণ্ড ই চন্দননগরের একমাত্র ফুসফুস।
  • Tim | ২০ অক্টোবর ২০১৫ ১১:১৩313815
  • নাহ পৌনে একটা বাজে। অনেক ভাট হলো। টাটা
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ২০ অক্টোবর ২০১৫ ১১:১৩313816
  • নাঃ একা একা বোর হয়ে গেলাম। এট্টু গপ্পের বই পড়ি, তাপ্পর দুপুরে খেয়ে বাড়ি কাটবো।
  • Tim | ২০ অক্টোবর ২০১৫ ১১:১৩313817
  • গুল, ওসব কিস্যু হয়নি। জলাতঙ্ক হলে তো আমাকেই কামড়াতো
  • Tim | ২০ অক্টোবর ২০১৫ ১১:১২313814
  • যাহ সব চুপ?

    ঘুমোতে যাই
  • san | ২০ অক্টোবর ২০১৫ ১১:১১313813
  • তারপরেই কুকুরটার জলাতঙ্ক হয়।
  • Tim | ২০ অক্টোবর ২০১৫ ১১:০৯313812
  • আগের প্রশ্নটা বোতিন্দা কে করেছি। আগেই জানিয়ে রাখি আমি একবার ঢাক বাজিয়েছিলাম। সবার অলক্ষ্যে, সকাল দশটার সময়, আজ থেকে বছর আঠাশ আগে, শুধু একটা ঘেয়ো কুকুর বাদে অন্য সাক্ষী নাই।
  • Tim | ২০ অক্টোবর ২০১৫ ১১:০৭313811
  • এইতো সেদিন বাড়ি গিয়ে এক বন্ধুর সাথে গল্প করতে গিয়ে বেরিয়ে পড়লো তার উল্টোদিকের ফ্ল্যাটে কুখ্যাত তোলাবাজ, বে-আইনি অস্ত্র ব্যবসায়ী মস্তান থাকে। তার ছবি ও নাম আপনারা ইদানীং প্ল্যাকার্ডে দেখছেন, সমাজসেবী ইঃ। লোকটা চারটে ইয়া ইয়া কুকুর নিয়ে বেরোয় আর লিফট নোংরা করে রোজ, কেউ ভয়ে কিছু বলেনা। আমার ধারণা কুকুরগুলোও খুব ভয় পায়, তাই বাড়ির বাইরে অবধি যাওয়ার আগেই...
  • Tim | ২০ অক্টোবর ২০১৫ ১১:০২313808
  • ইসে, কেড়ে নিতে হয় বুঝি? এম্নি দ্যায়না? ঃ-)
  • pi | ২০ অক্টোবর ২০১৫ ১১:০২313809
  • এই হপ্তাটা।
  • T | ২০ অক্টোবর ২০১৫ ১১:০২313810
  • ওফ্‌, শুনুন, আমাদের পাড়ার পুজোয় গুন্ডা সুকুমার তার উল্লেখযোগ্য ব্যক্তিত্ব নিয়ে মঞ্চ ঝলমল করে আছেন। আনন্দবাজারে এঁর প্রতিভার খবর বেরিয়েছিল। সদ্য লকয়াপ থেকে মুক্তি পেয়ে মায়ের টানে ছুটে এসেছেন। বছরে দুটোর বেশী খুন করেন না, পাঁচটার মতো তোলাবাজি। বাঁটলোর মতো চেহারা, মানে পা গুলো খুবই সরু সরু। কিন্তু উপরটা সবই ছাব্বিশ ইঞ্চি। সে যাক, ইনি দরিদ্রজনকে বস্ত্র বিতরণ করলেন, চশমা দিলেন, কোরাসে রবীন্দ্রসঙ্গীত হ'ল। দেখে শুনে মন্ডপের ভেতর শ্রীদূর্গা ফোঁৎ করে চোখ মুছলেন।
  • | ২০ অক্টোবর ২০১৫ ১১:০১313807
  • মরেচে!!

    আমাদের দেশের বাড়ি র কালী পুজোয় এক বার চলো পিএম। সেখানে ঢাকী র ঢাক এবং অনদের কারা দগর কেড়ে নিয়ে আমরা ক ভাই দায়িত্ব নিয়ে বাজিয়ে থাকি। আর যার কিছু ই পায় না ( মানে এক্সপেরিয়েন্স লেভেল টা কমের দিকে..) তারা নাচের চেষ্টা করে থাকে ঃ))
  • | ২০ অক্টোবর ২০১৫ ১০:৫৮313803
  • আহা বাপু,এতো পুজোর নাচ। র‌্যাগিং তো আর নয় ঃ))
  • Tim | ২০ অক্টোবর ২০১৫ ১০:৫৮313804
  • কালকে নাইটক্রলার দেখলাম আর আজ the debt। দুটোই ভালো।
  • | ২০ অক্টোবর ২০১৫ ১০:৫৮313805
  • পাই, তুমি কত দিন আছো মার্কেটে?
  • PM | ২০ অক্টোবর ২০১৫ ১০:৫৮313806
  • ব্রতীনের নাচ দেখার সুযোগ কিভাবে পাওয়া যেতে পরে?
  • Tim | ২০ অক্টোবর ২০১৫ ১০:৫৬313802
  • হ্যাঁ ওপিয়ামে বসে একঘটি চরণামৃত চাইলে ফ্রিতে টেকিলা এনে দেবে এইরকম।
    বা,
    বিপ্পালের টইতে রগরগে নীজার্ক আছে ধরে নিয়ে ঢুকে একগাদা ক দিয়ে বেরিয়ে আসার মত ব্যাপার।
  • .. | ২০ অক্টোবর ২০১৫ ১০:৫৫313800
  • বাল্ব নাচ হচ্ছে বাংলা দাড়িবুড়োর গানের সঙ্গে নাচটা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত