এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ অক্টোবর ২০১৫ ২১:৩৭313650
  • আকা ভুলে গেছে। দুগ্গা পুজোয় চিরকাল দু দিন ছুটি থাকে। লাকিলি তার সাথে শনি রবি জেড়ে গেলে পুরো পুজো টাই মস্তি। নাহলে অষ্টমী তেও আপিস।ঃ((
  • Tim | ১৯ অক্টোবর ২০১৫ ২১:৩৬313649
  • হ্যাঁ আগের থেকে অবস্থা খারাপই হয়েছে। এইমাত্র ফোনে শুনলাম একটা "ছোট" পুজোর উল্টোদিকের বাড়িতে শব্দ কিরকম। দরজা জানলা বন্ধ করে বালিশ চাপা দিয়ে ফোনে কথা বলতে হচ্ছে। তাও শোনা যাচ্ছেনা।
  • aka | ১৯ অক্টোবর ২০১৫ ২১:৩৪313648
  • পুজোর সময়ে মোটকথা সব মিলিয়ে জুলিয়ে অনেক দিন ছুটি থাকত। সেই শনিবার থেকে রবিবার পর্যন্ত্য। আহা সেসব ছিল দিনকাল।
  • aka | ১৯ অক্টোবর ২০১৫ ২১:৩৩313647
  • বাস আর প্লেন পৃথিবী থেকে উঠে গিয়ে শুধু ট্রেন চালু হলে বাঁচি। শালা প্লেন এলবো হয়ে গেল প্লেনে চড়ে চড়ে।

    থিমের জন্য আজগাল ভীড় বেড়েছে। থীমের মার্কেটিং ও প্রচূর।
  • Blank | ১৯ অক্টোবর ২০১৫ ২১:২৯313646
  • হ্যা বাস এখন অনেক কমে গেছে। পাবলিক ট্রান্সপোর্ট কমছে। মধ্যে এসি বাস যাও বা বেড়েছিল, তাও কমতির দিকে।
  • kc | ১৯ অক্টোবর ২০১৫ ২১:২৭313644
  • কেওস হলে স্ট্যাম্পেড হবে, নানাধরণের অসভ্যতা হবে, সেসবের বেশী খবর নাই কিন্তু। আর কলকাতায় লক্ষ্যনীয়ভাবে কমেছে বাসের সংখ্যা। সব জায়গায় শুধু গাড়ি আর গাড়ি। লোকের ব্যবহারও বেশ ভালো লাগল প্রথম দুদিন যা দেখলাম। কিন্তু হেব্বি ভিড়। ভিড়ের ভয়েই পালিয়ে এলাম।
  • Blank | ১৯ অক্টোবর ২০১৫ ২১:২৭313645
  • সেটা কোন সময়ে অ্যা !!! আমাদের তো পর্শুও আপিস। ছুটি নিতে হয়েচে শেষ অব্দি।
  • aka | ১৯ অক্টোবর ২০১৫ ২১:২৫313643
  • আপিসে এখনও ছুটি পরে নি? আমাদের সময় এক হপ্তা ছুটি থাকত।
  • Blank | ১৯ অক্টোবর ২০১৫ ২১:২১313642
  • এই যেমন কাল আপিসে এসে বিকেল ৫ টার মধ্যে বেড়োতে হবে। এমনকি আপিস থেকে আপিসিয়ালি মেল করে দিয়েচেহ যে ৮ টার পরে কোনো গাড়ি দিতে পারবে না।
  • Blank | ১৯ অক্টোবর ২০১৫ ২১:২০313641
  • ক্যানিং লোকাল লাস্ট বছর ৫ এ একটা দুটো হয়তো বেড়েছে। কিন্তু !!
  • | ১৯ অক্টোবর ২০১৫ ২১:১৯313640
  • আকা, টিম, কেসি আমি বহু বছর ধরে কলকাতায় ঠাকুর দেখছি। বেশ খারাপ অবস্থা। মনোটোনিক্যালি ইনক্রিসিং ফাংশন বলতে পারো।

    কাল রাত ৩ টের সময় যা লোক দেখলুম রাস্তায়। আর অসহ্য জ্যাম। মনে হচ্ছে রাত আট টা। ঃ)
  • kc | ১৯ অক্টোবর ২০১৫ ২১:১৭313639
  • ভিড় বেড়েছে, কিন্তু কেওস অতটা মনে হলনি।
  • aka | ১৯ অক্টোবর ২০১৫ ২১:১২313638
  • ক্যাওস হলে খুব কাজের কথা না। তাই বোধহয় হচ্ছে।
  • aka | ১৯ অক্টোবর ২০১৫ ২১:১০313637
  • কৃষ্ণনগর থেকে লাখে লাখে লোক রোজ ডেইলি প্যাসেঞ্জারি করে বহুদিন ধরে। শান্তিপুর থেকেও করে। তবে এইসব থিম টিম হয়ে লোকে হয়ত এখন পুজোর সময়ে বেশি করে কলকাতা আসে। আমাদের ওখান থেকেও লোকে পুজোর সময়ে কলকতায় আসত তবে সংখ্যায় খুব কম। আমি যেমন সারাজীবনে সাকুল্যে দুইবার কলকাতা গিয়েছি।
  • kc | ১৯ অক্টোবর ২০১৫ ২১:০১313636
  • আরে যাতায়াত ব্যবস্থা ভাল হয়ে এরকম হয়েছে। লোকে অনায়াসে কৃষ্ণনগর বা ক্যানিং থেকে কলকাতায় আসতে পারছে। তবে আমি কাল আরামসেই এয়ারপোর্ট এলাম।
  • Tim | ১৯ অক্টোবর ২০১৫ ২০:১৮313635
  • আকাদা আমার মতই মনে হয় আন্ডারএস্টিমেট করছে ভিড়টা। যা সব শুনছি, কলকাতায় পুজোয় অত্যাচার বেড়ে বহুগুণ হয়েছে।
  • Atoz | ১৯ অক্টোবর ২০১৫ ১৯:৪৯313634
  • করুণাধারায়? ঃ-)
  • | ১৯ অক্টোবর ২০১৫ ১৮:১৩313633
  • কোম্পানী ছাড়ার ৬ বছর পরেও আমাদের টিসিএস এ বলতাম। এখন কিন্তু কগনি কে ভালোবাসতে শুরু করেছি। লোকজন যেমন গাঁথিয়ে কাজ করে। তেমনি রিলাক্স করতেও জানে। খুব উপভোগ করছি। যাকে বাংলায় বলে " সো ফার সো গুড" ঃ))
  • ska | ১৯ অক্টোবর ২০১৫ ১৭:৫৮313632
  • যদিও এমন ছুটি আর পাই না।
  • aka | ১৯ অক্টোবর ২০১৫ ১৭:৫৬313631
  • শুকনো লিমকা লোকে বোঝে না এরপরে কইবে শুকনো দিনও বোঝে না।

    আপনাদের নে আর পারি নে, একদিকে পেপার বার করবেন আম্রিগায় লোকে ওভার ওয়ার্কড, ছুটি নাই, উতসব নাই। আবার পুজোয় লোকে মোচ্ছব করলে তাই নেও পেপার বের করবেন। আমার এই পুজো, ভীড়, গান, ঢাক, আলো, কোন চিন্তা নেই এমন ছুটি দিব্য লাগে। শুধু এমার্জেন্সী সার্ভিসটা যদি বেটার করা যেত তাহলেই বেশ হত।
  • | ১৯ অক্টোবর ২০১৫ ১৭:৫৩313630
  • কালচারাল প্রোগ্রাম শেষ হল। রবীন্দ্রনাথের "অভিসার" র সাথে "সিটিয়া কালইয়া র" শান্তিপূর্ণ সহাবস্থান।

    শেষ "ঢাকের তালে কোমর দোলে র" সাথে আমরা সবাই প্রচুর নাচের চেষ্টআ করলাম।

    দারুণ।ঃ))
  • | ১৯ অক্টোবর ২০১৫ ১৭:৪৯313629
  • হ্যাঁ স্যান একাধিক আচারের স্টল। জৈন শিল্পমন্দিরের স্পেশ্যাল হজমীগুলি ( আমার খুব পছন্দের)।

    সবই আছে। ঃ))
  • Blank | ১৯ অক্টোবর ২০১৫ ১৭:২৯313628
  • গাড়িতে করে ঠাকুর দেখা তো খুব চাপের। পার্কিং পাওয়া যায় ন। ১০ মিনিটের হাঁটা পথ যেতে ১ ঘন্টা লাগে। খালি বহু দুরের ঠাকুর দেখতে গেলে গাড়ি দরকার হয়।
  • de | ১৯ অক্টোবর ২০১৫ ১৬:০৯313627
  • আমার ছোটবেলা ওসব জায়গাতেও দমচাপা ভিড় হোতো না - কলেজ স্কোয়ারে তো নয়ই। মহম্মদ আলি পার্কে একটু ভিড় লাগতো। সেই স্ট্রীট ফুডগুলোও এখন আর সাহস করে মুখে তুলতে পারিনা!
  • san | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৪৭313626
  • কলেজ স্কোয়ার মহম্মদ আলি পার্কে তখনও একঘন্টা দেড়ঘন্টা লাইন দিয়ে দেখতে হত। সে লাইন একটু একটু করে এগোত, তার মধ্যে চুরমুর আইসক্রিম ঘুগনি কতকিছু খাওয়া হয়ে যেত লাইনে দাঁড়িয়েই।
  • de | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৪৪313625
  • সত্যি - এখন বোধহয় আর লোকে হেঁটে ঠাকুর দেখে না তেমন! গাড়িতে গাড়িতে ছয়লাপ থাকে চাদ্দিক! অবিশ্যি আমিও তো আর হাঁটি না।

    এতো বেশী লোক হোতোনা আমাদের ছোটবেলা। একটু আধটু ভিড় হোতো কোন কোন পুজোয় -
  • de | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৪১313624
  • হয়, তবে আমি যাই ভোরবেলা, তখন বন্ধ থাকে দোকান গুলো।
  • san | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৩৯313623
  • ব্রতীনদার লিস্টের প্রথম আটটা পরপর ষষ্ঠীর সন্ধেয় বছর বছর, বাবার হাত ধরে :-) কলেজ স্কোয়ার মহম্মদ আলি পার্ক এলাকা সপ্তমীতে। নবমীতে সাউথের গুলো। এক্কেবারে নিয়মে বাঁধা ছিল ভাবতে কি মজাই লাগে। বছর পনেরো হয়ে গেছে আর কোথাও যাইনা। বাগবাজার সার্ব্বজনীনে এখনও আচার বিক্কিরি হয় ?
  • সে | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৩৫313622
  • একদম।
    তারপরে ছুটির পরে ইস্কুল খুললে সেই নিয়ে রেলা দেখানো চলত।
  • | ১৯ অক্টোবর ২০১৫ ১৫:৩৩313621
  • আমরা ও ছোটবেলায় ও ওমন করতুম। তবে মাঝে মাঝেই জল মিশিয়ে ঠাকুরের কাউন্ট হালকা বাড়িয়ে দেওয়া হতো ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত