এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ১৯ অক্টোবর ২০১৫ ১৩:২৬313590
  • সেখানে কি গান বাজনা হবে? নাকি বাংলা ভাট? ঃ)
  • তাপস | ১৯ অক্টোবর ২০১৫ ১৩:২৪313589
  • খোলা আকাশের নিচে ঠেক- আজ বিকেল ৪ টে, প্রিন্সেপ ঘাট।
  • তাপস | ১৯ অক্টোবর ২০১৫ ১৩:১৪313588
  • ব্ল্যাংকির একটা ফোন নং আমার কাছে ছিল। তাতে এস এম এস করলাম।
  • pi | ১৯ অক্টোবর ২০১৫ ১২:৩১313587
  • বাইপাস ফাকা।
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ১৯ অক্টোবর ২০১৫ ১২:০৮313586
  • আর আপিস গিয়ে কী করবে? পৌঁছতে বিকেল - যা শুনলাম।

    কাল রাতে হেব্বি মস্তি পেয়েছি। এই সীজনে তো এখনো অবধি টীমটা জেতেনি, কাল কুড়ি মিনিটের মধ্যে পাঁচ গোল (৩-২) দেখে প্রায় হাত কামড়ানো অবস্থা। সেকেন্ড হাফে শুরুর দিকটা তো এই গেলো গেলো...তাপ্পর দু মিনিটে ৪-২, ৫-২ হওয়ার পর বাপ-ব্যাটায় এমন চিল্লেছি যে নীচ থেকে সব দৌড়ে এসেছে। শেষ অবধি ৬-২। অবশেষে জিত।
  • Bratin | ১৯ অক্টোবর ২০১৫ ১২:০৫313584
  • লামা, শ্রীমতি এখন কেমন?
  • Bratin | ১৯ অক্টোবর ২০১৫ ১২:০৫313585
  • কাল ভোর পাঁচ টায় বাড়ি ফিরলাম।বাপি, না ৬ টায় বেড়িয়ে গেল। আমি ১০ঃ৩০ অবধি গাঁথিয়ে ঘুমিয়ে এখন আপিসের পথে।
  • pi | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৫১313583
  • এই খবরটা তিন দিন আগে শুনেছিলাম। চ্যানেল ঘুরিয়ে দিয়েছিলাম। কিন্তু ক্রাইম ফাইলের এপিসোড দেখে মনে হয় এই তন্ত্রের জন্য বলি খুব আনকমন না, আজকের দিনেও। যদিও নিজেদের আত্মীয়ের মধ্যে !!
  • sm | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৫০313582
  • আমরা হলুম গিয়ে মায়ের বাপের বাড়ির লোক। মা, সব ঠিক করে দেবে। পব কে কেউ দাবায়ে রাখতে পারবে না। জগত সভায় শ্রেষ্ঠ আসন বাঁধাই আছে, শুধু সময়ে অপেক্ষা!
  • pi | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৪৯313581
  • বারোটা থেকে টেস্ট। কীকরে ঢাকুরিয়া পৌছাবো কে জানে। জ্যামে জ্যামাক্কার! তবে বিটি রোডের ধারে প্যান্ডেল হয়নি দ্র্খলাম, এটা একদিকে ভাল।
  • pi | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৪৬313579
  • বাদামতলা দেখুন।
  • sm | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৪৩313578
  • এফ ডি বল্কের মন্ডপ আর ঠাকুর ফাটা ফাটি। পুরো পশুপতিনাথ নামিয়ে দিয়েছে।এত সুন্দর কোমল প্রতিমার মুখ আগে কম দেখেছি।
    ফার্স্ট হয়ে যেতে পারে। শ্রীভূমি এস ইউসুয়াল বেশ ভালো। তবে বৈচিত্র কম।
    সাউথ নিয়ে দু একটা আপডেট কেউ দিয়ে ফেলুন প্লিজ।
  • sm | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৩৯313577
  • আগের টা sm হবে।
  • s | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৩৮313576
  • পাড়ার ট্রাভেল এজেন্ট রা গলা কাটা চার্জ করছে; ৮ ঘন্টা আড়াই হাজার অথবা ড্রাইভার ঘন্টায় ১২০-১৫০ ট্যাকা।
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৩৭313575
  • হ্যাঁ, আট্টায় বেরোলে রাস্তা ফাঁকা। কিন্তু রাতে বাড়ি ফিরতে হলে চারটের মধ্যে আপিস থেকে পালাতে হবে। বস দেখলুম নিজেই খোঁজ নিলো - মানে কাগজ পড়েছে বা টিভি দেখেছেঃ-)
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৩৬313574
  • গাড়ি? হেলিকপ্টার বল্লে ভালো হত। শনিবার দুপুরের অবস্থা তো আগেই লিখেছি। সন্ধ্যেবেলা বালিগঞ্জ ফাঁড়ির মোড় ঘুরতে পঁয়তাল্লিশ মিনিট! আর কাল তো...হেঁ হেঁ...টেলিগ্রাফের প্রথম পাতায় ল্যান্সডাউন আর রাসবিহারী অ্যাভিনিউ ক্রসিং-এর ছবি দিয়েছে।
  • de | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৩৪313573
  • এতো যে জ্যাম হচ্ছে, কলকাতায় আপিস কাছারি সব বন্ধ? লোকে কাজে যাচ্ছে না?
  • de | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৩২313572
  • আমি তো সাতটায় বেরোতেই পারি - কিন্তু সঙ্গে আরো লোক থাকবে যে, তাঁদের বেশ কয়েকজন বয়স্ক, তাঁরা আমি আসার জন্যই বসে থাকেন, ঠাকুর দেখার জন্য। সুতরাং অ্যাডজাস্টমেন্ট! রাত্তিরে ভিড়ের রিস্ক নিতে পারবো না!

    দুদিন মানে? ২৩ শেও কি ঠাকুর থাকবে?

    সবচেয়ে চিন্তা হচ্ছে, ২১ শের রাত্তিরে বাড়ি পৌঁছনো নিয়ে। এয়ারপোর্ট থেকে শুনছি ট্যাক্সি মিলছে না। আজ বাড়ি গিয়ে মেগাক্যাব বুক করবো। দেখি কি হয়!
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ১৯ অক্টোবর ২০১৫ ১১:৩১313571
  • এইযো - দ্যাখেন - কী হইসিলোঃ



    শনিবার দুপুরেই প্রেডিক্ট করে গেসলুম। গুরুজনের কথায় কান না দিলে এই হয়।
  • sm | ১৯ অক্টোবর ২০১৫ ১১:২৫313570
  • সকাল বেলা সাত টার মধ্যে বেরিয়ে পড়ুন। দুদিন সময় নিয়ে উত্তর আর দক্ষিন কলকাতা চষে ফেলুন। কুনো পব্লেম হবে না। তবে রাতে পুজো না দেখা আর পূর্নিমা ছাড়া তাজ দর্শন এক ই জিনিস।
  • de | ১৯ অক্টোবর ২০১৫ ১১:২৪313569
  • ইস - আমি একুশের রাত্তিরে পৌঁছোবো - তখন অব্দি যা ভিড় হবে। ২২ সকালে গাড়ি বুক্করলাম ঠাকুর দেখার জন্য।
  • T | ১৯ অক্টোবর ২০১৫ ১০:৫৬313568
  • উরিস্‌, সবায়ের সব ঠাকুর দেখা হয়ে গ্যাচে? ব্যাঙদি, ওই বিরাট দূর্গাটা দেখলে নাকি?
    কাল সন্ধ্যেবেলা, বাপরে বাপ! ব্যাঙ্গালোর থেকে কলকাতা পৌঁছতে সময় লাগলো দু ঘন্টা দশ। আর কোলকাতা এয়ারপোর্ট থেকে হাওড়া পৌঁছতে প্রায় তিন ঘন্টা। ই কী ভিড় রে বাবা! লোকজন প্রায় খেপে গিয়ে ঠাকুর দেকছে। পুজোর কটা দিন মনে হয় কোথাও যাওয়া যাবে না।
  • অম্বিকাচরণ তর্কবাচস্পতি | ১৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৫313567
  • গোটা ল্যাব খাঁ খাঁ করছে! সবাই ছুটি নিলো নাকি?
  • pi | ১৯ অক্টোবর ২০১৫ ০৯:১২313566
  • থ্যাম্ক্স দমদি। ডাক্তারদের নিয়ে চূড়ন্ত কনফিউসড। কেউ বলেন মাসল ইন্জুরি তো কেউ বলেন নার্ভ গেছে, হাড় ক্ষয়ে গেছে। আর্থারাইটিস।
    যাগ্গে। একডালিয়াতেই বোধহয় দেখলাম "কন্কাল কান্ড 'নিয়ে স্পেশাল লাইটিঙ্গ। লোকে হামলে পড়ে হেভি এনজয় করছে। কন্কালের সাথে সেলফি তুলছে। ভারি ভীড় তার সামনে। ঠিক ই আছে, শুধু মিডিয়াকে দোষ দিয়ে কী হবে। আমরা যেমন তেমনি জোটে। এসব খেতে ভালবাসি, খাওয়ানো হয়। আর বাকিদের খসোয়াতে খাওয়াতে ভাল লাগানো হয়। তাদের ভালো লাগবে বলে আব্বর খাওয়ানো, এই তো চলছে।

    যাগ্গে এত টাইপ করছি দেখলে ঝাড় খাবো। কাটি।
  • Arpan | ১৯ অক্টোবর ২০১৫ ০৭:৪৪313565
  • উইকেন্ড ছিল তো। সলিড মস্তি।
  • Tim | ১৯ অক্টোবর ২০১৫ ০৩:০১313564
  • ইশকুল কলেজ তো পঞ্চমী অবধি ছিলো জানতাম। আর অবসরপ্রাপ্ত লোকজনের শরীরের যা অবস্থা দেখি, তারা কি আর ঠাকুর দেখবে এই ভিড়ে? হবে হয়তো। তবে হ্যাঁ বেকার অনেক আছে নিঃসন্দেহে।
  • .. | ১৯ অক্টোবর ২০১৫ ০২:৪৯313563
  • ছাত্র-ছাত্রী, বেকার, অবসরপ্রাপ্ত ইত্যাদিদের সংখ্যা কম নাকি কোলকাতায়?
  • Tim | ১৯ অক্টোবর ২০১৫ ০২:৪২313562
  • ওহ আচ্ছা। কাল বিকেলে মা একটা ইঞ্জেকশান নিতে ফার্মেসি গিয়ে ভিড়ের চাপে ফিরতে হিমসিম খেয়েছে বললো। বাড়ি থেকে বড়োজোর পাঁচ মিনিটের হাঁটাপথ।
  • a | ১৯ অক্টোবর ২০১৫ ০২:২৯313561
  • শনি রবি তো
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত