এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মিকটেক্স | ১৬ অক্টোবর ২০১৫ ১১:৩২313320
  • টানা বা পায়ে চালানো রিক্সা অমানবিক এটা আগেও জানতাম ঃ-) সরকার এদের ব্যাটারি চালিত রিক্সা দিক বা বিকল্প ব্যবস্থা করুক, এতে একমত। কিন্তু "লাও তো বটে, আনে কে?" যতক্ষন সরকার এসব করে উঠতে না পারছে ততক্ষন ব্যানের কথা না বলাই ভালো। ভারতের সরকার যে কি বস্তু সে আপনি জানেন, আমিও জানি।
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ১১:২৮313318
  • মিক্স্তেক্স আপনি যে বুঝতে পেরেছেন টানা রিক্সা চালানো অমানবিক; এটাই আমার বড় পাওনা। একশ বার রিক্সা টেনে এদের কিছু উপার্জন হয়। আমার সাজেশন সরকার এদের ব্যাটারি চালিত রিক্সা বা টোটো দিক; অথবা বিকল্প পেশার ব্যবস্থা করুক। বিরাট কিছু ব্যাপার নয়।
  • মিকটেক্স | ১৬ অক্টোবর ২০১৫ ১১:২৮313319
  • sm বোধায় নিজের প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছেন, এটা ভালো অভ্যাস।

    সঠিক বলেছেন, সিগারেট, মদ, বন্দুক, কামান এরকম হাজারটা শিল্প আছে যা আসলে ক্ষতিকারক কিন্তু এগুলোকে বন্ধ করা যায়নি। তাহলে রিক্সা চালানো বা ভিক্ষাবৃত্তিকেই বা বন্ধ করার দাবী কেন? এগুলো তো কারুর ক্ষতিও করছেনা! (এয়ারপোর্টে ভিক্ষা চাইলে অবশ্য অনেকে দৃশ্য দূষণ মনে করেন, সে কি আর করা)
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ১১:২৪313317
  • আরে আপনাকে তো একটা সোজা প্রশ্ন করেছিলাম, আপনি তার উত্তর দিতে আপত্তি কোথায়? যেমন ধরুন টানা রিক্সা চালানো ; এটা যদি আপনার অপছন্দ হয় ও আপনি ব্যান করার পক্ষপাতী হন; তাহলে উত্তর দিতে সুবিধে হত।কোনো প্রফেশনের সঙ্গে অন্য কিছুর তুলনা হয় নি। এটা সম্পূর্ণ আপনার বানানো।

    আমি আমার মতো করে বলছি। আপনার প্রশ্ন যতটুকু বুঝেছি, যেহেতু চুরি, পকেটমারি অন্যের ক্ষতি করে; তাই সেটা অপ্রাসঙ্গিক ও অবান্তর। একশবার সত্যি কথা, এগুলো অন্য মানুষের ক্ষতি করে। তাই আম্মো চাই চুরি, পকেটমারির মত প্রফেশনে কেউ জড়িয়ে না পড়ে।
    কিন্তু প্রশ্ন হলো কেউ যদি বলে বিকল্প নেই,পেটের দায়ে করছি ও এর জন্য ধরা পড়লে যেকোনো শাস্তি মেনে নেব;তাহলেও কি তাকে চলতে দেওয়া যায়? কোনো তুলনা নয়; কিন্তু কেস বাই কেস সময়ে প্রেক্ষিতে বিচার করা উচিত।

    আপনার মূল প্রশ্ন ছিল অন্যের ক্ষতি করা নিয়ে।তা, সিগারেট, বিড়ি, মদ শিল্প তো লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন করছে; সেটা কি বন্ধ করা গেছে?সুতরাং এরকম ভাবে তুলনা হয় না।
    আবার দেখুন বন্দুক শিল্পে হাজার মানুষ জড়িত, তাবলে এই প্রাণঘাতি অস্ত্র বানানো কি বন্ধ হয়ে গেছে?
  • মিকটেক্স | ১৬ অক্টোবর ২০১৫ ১১:২২313315
  • হাতে টানা রিক্সাচালকের সাথে ক্রীতদাসের পার্থক্য এই যে রিক্সাচালক তাও সামান্য কিছু উপার্জন করেন, ক্রীতদাস তাও পাননা।

    আমি রিক্সাচালনা বা ভিক্ষাবৃত্তিকে এনকারেজ করার কথাও বলছিনা, এগুলো যে সম্মানজনক উপার্জনের রাস্তা তাও বলছিনা। কিন্তু যে দেশে কোটি কোটি মানুষের রোজগারের কোন উপায়ই নেই সেই দেশে একটা উপায় বন্ধ করে দেওয়ার বিপক্ষে। সবাই যাতে মিনিমাম একটা কিছু রোজগার করতে পারেন সেটাই দেখা উচিত মনে করি। এবার যদি আস্তে আস্তে বিকল্প রোজগারের উপায় বেরোয় তো দেখবেন এই অসম্মানজনক বৃত্তিগুলো এমনিতেই লুপ্ত হয়ে যাবে।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১১:২০313314
  • আর এবার আসি অপমানের কথায়। নেচে টাকা রোজগার অপমানজনক ? নাকি, সিনেমার গানের সাথে নাচ অপমানজনক ?
    সিনেমায় নাচলে তাহলে অপমানজনক না ? সেটা ব্যান করার দাবি উঠবে না?
  • Bratin | ১৬ অক্টোবর ২০১৫ ১১:১৫313313
  • সেটাই বলতে চাইছি স্যান। একই ভাবে ভ্যান রিক্সা অনেক ক্ষেত্রে প্রত্যন্ত জায়গায় যানবাহনের একমাত্র মাধ্যম হিসাবে ব্যবহার কর হয়।

    একই রকম ব্যাপার।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১১:১৪313312
  • এদিকে এটা দেখেছেন ? সাঙ্ঘাতিক তো !
    https://theintercept.com/

    সাইটটা যাঁর, ভুলভাল কিছু হবার সম্ভাবনা কম। গার্ডিয়ানে NSA নিয়ে কভার করার জন্য গতবছরের পুলিৎজার বিজেতা গ্লেন গ্রিনওয়াল্ড।
  • robu | ১৬ অক্টোবর ২০১৫ ১১:১০313310
  • এসএম, ১১ টা - এতে একমত।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১১:১০313311
  • আমার কাছে অপমানজনক কী নয়, সেটা পরের প্রশ্ন। আগে জানা দরকার, চুরি ডাকাতির মত অপরাধের সাথে তুলনীয় কেন বা এসবের কথা আসছে কেন ?
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১১:০৮313309
  • অদ্ভুত কথা তো। আপনি একটা মন্তব্য করলেন। চুরি ডাকাতির কথা তুলে। আমার সেটা আদৌ বোধগম্য হয়নি, আপত্তিকর লেগেছে। সেটার ব্যাখ্যা জানতে চাইলে আপনার অন্য পয়েন্ট নিয়ে আমার মতামত বলতে বাধ্য হবো কেন ? গোলপোস্ট আপনি সরাচ্ছেন ও বলতে পারি তো।
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ১১:০৬313308
  • ব্রতীন, প্যাডেলে টানা রিক্সা ও অমানবিক। ব্যাটারি চালিত রিক্সা বা টোটো চলবে।
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ১১:০৫313307
  • pi, গোলপোস্ট সরাচ্ছেন। চুরি ডাকাতির সঙ্গে তুলনা কোথাও করা হয় নি।i আপনাকে সোজা প্রশ্ন করেছিলাম; তাঁর উত্তর টা দিন, তারপরে চুরি ডাকাতি নিয়ে আমার মত বলব।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১১:০৩313306
  • আরে আগে চুরি ডাকাতির সাথে ডান্সবারের প্রফেশনের তুলনা কেন করা হচ্ছে, সেটা তো বুঝি। এখানেই তো আটকে গেছি।
  • | ১৬ অক্টোবর ২০১৫ ১১:০২313305
  • রিক্সা হাতে না টেনে যদি প্যাডেল করে নিয়ে যায়?
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ১১:০০313304
  • আরে রোবু,মুম্বাই টা জাস্ট কথার কথা। ওখানেই ডান্স বারে নাচা বন্ধ হয়েছে; সে হিসেবে বলা। এটা কলকাতার ক্ষেত্রেও সত্যি।বিশেষত হাতে টানা রিক্সা তো ক্রীতদাস দের কথা মনে পরিয়ে দেয়।সব কিছুরই লক্ষণ রেখা থাকা দরকার। পেটের দায় বলে কি শিশু শ্রমিক খাটানো চলবে?
    যে যে প্রফেশন, মানুষের ডিগনিটি কে আঘাত করে, অল্প বিস্তর ব্যান করা উচিত কাজ বলে মনে করি। আগে তো পব র কিছু শহরে যেখানে খাটা পায়খানা ছিল, সেখানে মানুষের বর্জ্য পদার্থ এর টিন মাথায় করে নিয়ে যেত ধান্গরেরা।সেটা কি পেট চালানোর খাতিরে চলতে দেওয়া উচিত না বন্ধ করা উচিত। হ্যা,যদি হটাত প্রফেশন বন্ধ হওয়ার জন্য আতান্তরে পড়ে;সরকারের উচিত গাঁটের কড়ি খরচা করে, কমপেনসেশন দেওয়া।
  • d | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৪৪313303
  • খেও
  • d | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৪৩313301
  • কুমুকে জন্মদিনে অনেক ভালবাসা, শুভেচ্ছা, একটা হালকা পেঁয়াজ রঙের ওপরে রুপোলী জরির কাজ করা মদনপুরা সিল্ক আর একটা কাঁসার থালায় একথালা সাদায় গোলাপীতে মেশানো স্থলপদ্ম ফুল।
    সবকটা ফুল সাজিয়ে রেখো না, কয়েকটাকে বড়া করে খে৩ও, ভাল্লাগবে :-)
  • মিকটেক্স | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৪৩313302
  • sm, আমাকে অন্য কেউ টেনে নিয়ে যাবে সেটা তো অমানবিক বটেই। কিন্তু de যেটা বললেন, যিনি রিক্সা চালাচ্ছেন বা ভিক্ষা করছেন তিনি তো স্বেচ্ছায় সেসব করছেন না! কোন বিকল্প না পেয়ে করছেন। সেই রোজগারের উপায়টুকুও কেড়ে নেওয়া তো আরো বড়ো অমানবিকতা। আর বিশেষ করে "এয়ারপোর্টে ভিক্ষাবৃত্তি করতে দেওয়া যাবেনা", এটা খুব দৃষ্টিকটু লাগলো।
  • quark | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৪০313300
  • 'দে' র কথাটা আমি লিখতে যচ্ছিলাম (ঐ রিক্সা/ভিক্ষা ইত্যাদি), আর লিখতে হ'ল না।
  • de | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৩৩313298
  • বি, মোষ অনার্য্য কেন? কালকের কোচ্চেন পেন্ডিং!
  • de | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৩৩313299
  • কুমুদি, জন্মদিনে অনেক শুভেচ্ছা - কবিতার বই, আবৃত্তির ক্যাসেট আর দোলনচাঁপা! নুচি, বেগুনভাজা আর সুগার ফ্রী সন্দেশ। সুগার দৈত্য দূরে থাকুক!
  • de | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৩১313297
  • পেট চালানোর জন্য লোকে যা করে সব কি পছন্দ করেই করে? রিক্সা চালানো বা ভিক্ষা করা তো বাধ্যবাধকতা, পছন্দের কথা উঠছে কোথা থেকে?

    ডান্সবারের মেয়েদের প্রফেশনও অধিকাংশ ক্ষেত্রেই বাধ্যবাধকতা। একই সময়ে একই অ্যামাউন্টে পয়সা উপার্জন অন্য কোন পেশায় করা যায় না বলেই এই পেশা।

    এসেম তো আজ অভিজিৎএর মতো কথা বলছেন!
  • d | ১৬ অক্টোবর ২০১৫ ১০:৩০313296
  • সোসেনের পাঁচালি

  • robu | ১৬ অক্টোবর ২০১৫ ১০:১০313295
  • "কেউ রিক্সা চালাতে পছন্দ করে; তাবলে মুম্বাই শহরে রিক্সা চালাতে দিতে হবে? কেউ ভিক্ষা চাইতে পছন্দ করে; তাহলে এয়ার পোর্টে ভিক্ষা চাইতে দিতে হবে।"
    - অমানবিকতা নিয়েই যদি কথা বলতে চান, লোকেশন উল্লেখ করলেন কেন?
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ১০:০৩313294
  • @pi, আপনি কি প্রথম দুতিনটে উদাহরণ যেগুলো দিলাম তাঁর সঙ্গে সহমত প্রকাশ করেন? অর্থাত আমার পোস্টার প্রথম অংশ কে সমর্থন বা আপত্তি জনক নয় বলে ভাবেন। তার পরে চুরি ডাকাতি নিয়ে আলোচনা করা যাবে।
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ১০:০১313293
  • পেলাম ঃ)
  • pi | ১৬ অক্টোবর ২০১৫ ০৯:৫৯313292
  • চুরি ডাকাতি নিয়ে কী বললেন, সেটা বুঝতে সত্যি কষ্ট হচ্ছে। এগুলোর সাথে অন্যের ক্ষতি জড়িত সেটা বুঝতেও তো কষ্ট হবার কথা নয়।
  • sm | ১৬ অক্টোবর ২০১৫ ০৯:৫২313291
  • অমানবিকতার ব্যাখ্যা দিন। আপনি পায়ের ওপর পা তুলে চেপে যাবেন আর একজন হাত দিয়ে রিক্সা টেনে নিয়ে যাবে; সেটা অমানবিক হলো না?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত