এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:৩২313230
  • দে,
    আপনার পরিস্থিতিটা বুঝেছি। কিন্তু দেশের আইন যদি ভালো হতো, তখন মুখোমুখি যুক্তি তর্ক করা যায়। এই বাচ্চাগুলো যে কী পরিমানে ব্রেন ওয়াশড তা বলবার অপেক্ষা রাখে না। ক্লিশে হয়ে গেলেও বলতে বাধ্য হচ্ছি যে এরা কিন্তু বাড়ি থেকেই এভাবে ব্রেন ওয়াশড হয়। স্কুলেও সমমনস্ক ও একই রকম পারিবারিক শিক্ষার ব্যাকগ্রাউন্ডের সঙ্গীসাথিদের সঙ্গে মতের আদান প্রদান করে থাকে। সেখানে একজন কেউ অন্য মত পরিবেশন করলে ঐ শিশুরা বা টিনেজাররা সেটা মানতে চাইবে না। তর্কে জিততে না পারলে চেষ্টা করে যাবে, যুক্তি না থাকলে ঝগড়া করবে, কোণঠাষা করতে পারে, বুলি করতে পারে, এমনকি যেকোনো রকমের ক্ষতিও করতে পারে। ওরা কিন্তু দলে ভারি এবং ওদের সাপোর্টার শুধু জনসংখ্যায় নয়, দেশের আইনও আস্তে আস্তে করে সেই সাপোর্টারদের মানসিকতাকেই সায় দেয়। ও যদি এদের গণ্ডীর বাইরে বাস করে এটার বিরোধিতা করত, তাহলে বিপদের আশঙ্কা কম। আমি জোর করে আপনাদের মনে কোনো ভয় ঢোকাতে চাচ্ছি না, কিন্তু সাবধানতা অবলম্বন করা অনেক ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ। আপনার মেয়ে যেমন বাড়ীতে এসে গল্প করছে টপিকটা নিয়ে, তেমনি ইর সাথীরাও তাদের বাড়ীতে গিয়ে গল্প করছে তাদের পেরেন্টদের কাছে। সেখানে কিন্তু তারা বাহবা পাচ্ছে নিশ্চিত। হয়ত ঘৃণার রসদও পেতে পারে। শিশুমন এভাবেই ধীরে বা দ্রুত বিষাক্ত হয়ে যায়। আমিও বাচ্চা বড়ো করেছি। সিমিলার কেস জানি। কোলকাতাতেই। তাও কোলকতায় গোরু খাওয়া গোহত্যা বিক্রি কিছুই নিষিদ্ধ নয়, তখনো নিষিদ্ধ ছিলো না। কিন্তু অন্যায় স্টেটে যা জানলাম অ্যাতো ওপেনলি জিনিসটা ঘটে না। শুধু শুধু শত্রুর সংখ্যা বেড়ে যাবে ওর। একটু ডাবল স্ট্যান্ডার্ড শিখুক এই বয়স থেকেই। জলে বাস করে কুমীরের সঙ্গে বিবাদ করা যায় না। অনেক কথা লিখে ফেললাম।
  • san | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:২২313229
  • দে-দি কালকেই একটি বাচ্চার কথা শুনেছি। সে আমিষাশী কারোর ছোঁয়া ভুল করে লেগে গেলে চান করতে চায়, তার মা গর্বভরে আমায় বলেছেন ( মহিলা বোধ হয় আমার আত্মিক উন্নতিকল্পে লেগেছেন )।

    বাই দ্য ওয়ে বাচ্চাটির বয়েস দশ।
  • de | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:১৫313228
  • সে,

    বকাই খেয়েছে আমার কাছে - এ নিয়ে আর কথা বলতেও বারণই করেছি। কিন্তু নতুন প্রজন্মের বাচ্চাদেরও যে কি পরিমাণে গেরুয়াকরণ ঘটেছে, তা না দেখলে বুঝতে পারবেন না। "সবই ব্যাদে আছে" টাইপ তক্কো তো প্রায়ই হয়। সবসময়েই তক্কো করতে মানা তো আর করতে পারি না!
  • T | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:১৩313227
  • না না, ওগুলো গাধা।
  • san | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:১২313225
  • আছে তো। আরো চাই ?
  • T | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:১২313226
  • গোরুদের জন্য পার্লামেন্টে প্রতিনিধি চাই। অবশ্যই লেজ থাকতে হবে।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:০৯313224
  • দে,
    মেয়েকে একটু মেপেঝুপে কথা বলতে বলবেন। নিরামিষাশিদের হিংসার শিকার না হয়ে যায়। ওদের সঙ্গে তর্কে না যাওয়াই ভালো কারণ তর্কে যাদের যুক্তি থাকে না তারা কিন্তু দলে ভারী হলে ক্ষতি করে দিতে পারে। সাবধানের মার নেই।
  • cm | ১৫ অক্টোবর ২০১৫ ১৫:০৩313223
  • আমিষ বেশ expensive, এই বাজারে সব কিছুই কার্বন ফুটপ্রিন্টের মাপে মাপা উচিত।
  • de | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:৫৯313221
  • ইদিকে আমার মেয়ে তার কোচিং ক্লাসে একমাত্র আমিষাশী - খুব জোর গলায় রোজ রোজ আমিষের এবং গোরু খাওয়ার পক্ষে সওয়াল করতে গিয়ে কালকে কিসব বলে এসে বাড়িতে বকা খেয়েচে! বন্ধুরা রোজ ওকে বোঝানোর চেষ্টা করে প্রাণীদের খেয়ে ফেলা কতো খারাপ। ভারতীয় আদর্শের পরিপন্থী আর কোন সম্পূর্ণ ভারতীয় কখনোই মাংসাশী নয়। সেইসব শুনে শুনে নাকি ওর মাথা গরম হয়ে গেছে আর বলেছে - আমি তো ভালো করে রান্না করে দিলে সব খেতে পারি, ইয়াসিকাকে রেঁধে দিলেও খেয়ে নেবো! ইয়াসিকা ওদেরই সহপাঠী, প্রচন্ড আমিষ বিদ্বেষী!
  • san | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:৪৫313220
  • সারাদেশেই বিফ ব্যান কত্তে পরামর্শ দিয়েছে ? গুড। এরপর দেশে ননভেজ জোন আর নো-ননভেজ জোন তৈরি করার কথাও ভাবতে পারে। ফাইনাল টার্গেট পুরো দেশে ননভেজ ব্যান।
  • Bratin | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:৪২313219
  • এই তো চাঁদু বাবু ব্যাপার টা ধরে ফেলেছেন ;))
  • kumu | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:৩৭313218
  • ওহ আমিও ওটা পুজো মন্ডপ ভাবছিলাম।অনুকরণ না করলেই ভালো।আর কাজু ১ ০৩ ঠিক্কয়েচে।
    আসা যাওয়ার মাঝে এখনো দেখাহোলো না।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:২৭313217
  • ওঃ, সরি! বুঝেছি। জীবন্মৃত।
  • cm | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:২২313215
  • বাজা বা না বাজায় কিছু যায় আসেনা কারু টুপাইস হলেই হল।
  • cm | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:২১313214
  • মারা গেছেন বলতে খারাপ লাগে তবে বেঁচে আছেন ও ঠিক বলতে পারিনা। অথচ ওনার ও প্রতিভা কম ছিলনা। এই মাত্র টিভিতে একটা অনুষ্ঠানে দেখলাম, বেশ খারাপই লাগল।
  • Bratin | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:১৯313213
  • ঠিক করে বলো বাজে না বাজে না? ঃ))
  • Kaju | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:০৬313212
  • বাজে না আবার কোথায়, আজকে থেকে ঘন্টাটা ঠিক করেছে, এখন ঠিকঠাকই বাজছে, আগেই তো লিখলাম।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৪:০১313211
  • অমিতকুমার মারা গেছেন?
  • cm | ১৫ অক্টোবর ২০১৫ ১৩:৫৭313210
  • বাবার স্মৃতিচারণ করতে করতে ডিপ্রেশনেই অমিতকুমার শেষ হয়ে গেল। আমার ওনার জন্য খুব খারাপ লাগে।
  • সে | ১৫ অক্টোবর ২০১৫ ১৩:৫০313209
  • ;-)
  • kd | ১৫ অক্টোবর ২০১৫ ১৩:৪০313208
  • কলকাতায় "বিগ বেন" হয়েছে যাতে ঘন্টা বাজে না? তা'লে ও'টা "বিগ বেন" ক্যায়সে? মানে ঘন্টাটার নামই তো "বিগ বেন"! যদিও অনেক পাতি পাবলিক ভুল করে ক্লক টাওয়ারটাকেই "বিগ বেন" বলে, কিন্তু আমাদের মানে আঁতেল বাঙালীদের অ্যামন ভুল করা উচিত?
  • quark | ১৫ অক্টোবর ২০১৫ ১৩:২৫313207
  • হুম! তারই সাথে সাথে শ্রীভূমিতে খাল বুজিয়ে পার্কও হয়েছে।
  • Kaju | ১৫ অক্টোবর ২০১৫ ১৩:০৪313206
  • মানে যেখানে আসল রান্নাটাই অখাদ্য, শুধু গার্নিশিঙে কি আর ম্যানেজ হয়?
  • Kaju | ১৫ অক্টোবর ২০১৫ ১৩:০৩313205
  • কিন্তু দেখতে ভালো লাগে এরকম কাজই তো সব নয়, যেখানে আসল কাজে খরচা করলে উপকার হত সেগুলোয় তো ঢু ঢু। এগুলো করতে যা খরচ হয়েছে, অন্য কোনো দরকারী কাজে লাগলে হয়ত আরো ভালো হত।
  • Bratin | ১৫ অক্টোবর ২০১৫ ১২:৫৪313204
  • এই সব বলো না কাজু কিচ্ছু না করা বাম রা যারা কলকাতা কে
    ল্ন্ডন বানানো নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ছাড়া কিছু করেন না তারা মনে বড়ো ব্যথা পাবেন।

    তুমি বাচ্ছা ছেলে এসব বুখবে না!! ঃ)))))))
  • Kaju | ১৫ অক্টোবর ২০১৫ ১২:৪৬313203
  • কাল বলছিলাম না বিগ বেনে (মানে ওই স্মল বেন আর কি) ঘন্টা বাজছে না, আজকে ১১টার সময় নেমেছি লেক্টাউনে দেখি ঢং ঢং করে কী সুন্দর ঘন্টা বাজছে, বেশ লাগল যাই বলুন। সকালে এত গাড়ির আওয়াজে ঘন্টার এফেক্টটা তেমন আসার কথা নয়, কিন্তু রাত বাড়লে দারুণ লাগবে কিন্তু। ভালোই বানিয়েছে। ঘন্টা না বাজলে নিষ্প্রাণ লাগত।

    ইন ফ্যাক্ট লেকটাউনে অল্প সময়ের মধ্যেই অনেক সুন্দর কাজ হয়েছে। পার্ক হয়েছে, খালটাও পোস্কার করে মাঝেমধ্যে, সুন্দর লাইট লাগিয়েছে, ফুটপাথগুলো ভালো করেছে, এগুলো দেখতে ভালোই লাগে।

    এল্সিয়েমদা ওটা পুজোর প্যান্ডেল ভেবেছেন নাকি? না না ওরম লম্বা প্যান্ডেলে কি ঠাকুর ঢুকতে পারে? একটু একটু তৈরি হতে দেখলাম গোটাটা।
  • kumu | ১৫ অক্টোবর ২০১৫ ১২:২০313202
  • স্বাগতার (নীপা)মত লক্ষ্মী মেয়ে হয় না।
  • Bratin | ১৫ অক্টোবর ২০১৫ ১২:০৬313201
  • ঃ)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত