এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৫২309540
  • আচ্ছা, এই যে

    জোড়াসাঁকোর ঘরে যেদিন রবি জন্ম লিল্যেঁক
    দেবেন ঠাকুর আনন্দেতে ডুডুম বাজায় দিল্যেঁক,
    ছুটু বেলায় জানলা ধারে বসি থাকত যত,
    পক্যর দেখি, ম্যাঘ দেখি পদ্য লেখল্যেঁক কত!
    ইস্কুল উঁয় যেত নাইখ, তবু পড়ায় ছিল ঝুঁক
    ইস্কুল যাবার নাম করল্যেঁ বেজার হত মুখ।
    তবুও সে হুঁই গেল গাদা বড় কবি,
    উহেই হল্যঁ পণ্ডিত, উহেই হল্যঁ রবি।
    ডাগর হুঁই রবির নাম ‘কবিগুরু’ হল্যঁ,
    গল্প-নাটক-পদ্য কবি ধাস্যাড়ে লিখ্যেঁছিল।
    এমন একট বই লেখল্যেঁক বাগিয়ে পড়ে পেন
    জগতের সঙে হঁয় গেল কবির লেন দেন।
    সাহেবগুলান ভরকি গেল রবির কাণ্ড দেখ্যেঁ
    ‘নোবেল প্রাইজ’ দিঁই দিল্যেঁক ঘর থেক্যেঁ ডেকে।
    দেশের লক পাঞ্জাবে একট মিটিং করিছিল,
    ডায়ার তখন আনখ্যার পারা গুলি চালাইছিল।
    সেই গুলিতে মরল্যঁ যেদিন হাজার হাজার লোক,
    কবির মনে ঢুকি গেল তাদের লেগ্যেঁ শোক।
    ‘নাইট’ উপাধি সেই দিনই ছুঁড়ি ফেলাই দিল্যেঁক,
    কলমটকে বন্দুকের পারা বাগাই ধরল্যেঁক।
    পিথিবিতে গুতে নাই তুঁয়ার পারা কবি,
    তোঁহই হল্যেঁ হামাদের বাংলা দেশের রবি।
    ‘জনগণমন’ লেখল্যেঁ ভারত মায়ের গায়ে,
    শ’ আট পোনাম কবি রইল্যঁ তুঁয়ার পায়ে।।

    মূল পান্ডুলিপিতে একটু অন্যরকম ছিল। সাঁওতালী শব্দগুলো এক নির্ভরযোগ্য সূত্র মারফত কারেক্ট করেছিলাম। তাতে আবার মূল কবি চটে ফায়ার হয়ে গেছিলেন।
  • kc | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৪৮309539
  • ফেডেক্স, শুধুমাত্র ফেডেক্স।
  • kc | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৪৬309537
  • কোথাও ঘুত্তে টুত্তে গেছিলেন বলে মনে হয়েছিল, তাই লেল্কাম।
  • | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৪৬309538
  • একটা কথা জানার ছিলো,কোলকাতা থেকে কিছু কাগজপত্র খুব দ্রুত এদেশে পাঠাতে গেলে সবচে নির্ভরযোগ্য ক্যুরিয়ার কোং কে বা কারা? কারুর অভিজ্ঞতা আছে?
  • | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৪৩309536
  • ছেড়ে গেলাম কখন যে লেল্কাম দ্যান!
    তিনমাসের ছুটিতে সব নিয়্মকানুন ঘেঁটে গেছিলো, স্কুল খুলতেই আমি ঘেঁটে 'ঘ' হয়ে গেলামঃ((

    যাউগ্গা,থ্যাংকিউঃ)
  • kc | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৩৯309535
  • টি, আরও কিছু ঝুলি থেকে বেরুক।

    মামী, লেল্কাম ব্যাক।
  • byaang | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৩৮309533
  • আরে সাঁওতালিতে কবিগুরুবন্দনাটা দে না?
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৩৮309534
  • নাহ্‌, রসিকতা হ'ল বেশ। রাত্তির শুরু হয়ে গেছে। যাই, কাজাই। বাবা দেবানন্দ, একটু রাস্তায় নামো এবার।
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৩৪309531
  • হুঁ হুঁ বাবা।
  • | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৩৪309532
  • বিঁধিল লিখতে গিয়ে হৃদিল হয়ে গেছে হয়তো;)

    হৃদিলও খারাপ না
  • sosen | ৩০ আগস্ট ২০১৫ ১৯:৩২309530
  • হৃদয় দিয়া হৃদিল?
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৯:০৩309529
  • এরপর আমি একটা ফুটবল ম্যাচ মনে করতে পারছি যেখানে আমি প্রতিপক্ষের এক প্লেয়ারকে খুব কড়া ট্যাকল করেছিলাম। সে এমন কিছু বড় প্লেয়ার ছিল না, কিন্তু মারাত্মক ছিল তার কবিতা। পেছন থেকে গোড়ালির কাছটায়...মানে যেসমস্ত ফাউলের জন্য নামজাদা বিশ্বকাপাররা লাল কার্ড খেয়ে থাকেন, অমনই ট্যাকল ছিল ওটা। আমি একটু সন্ত্রস্তই ছিলাম কারণ পাছে লোকে বুঝে ফেলে যে শুধুমাত্র একটা কবিতার কারণ...যাক গে, সেটা শুনবেন নাকি?

    শিমূল তাহার দুলায় শাখা
    ফাগুন সমীরণে,
    এমন দিকে কেতকী আসিয়া
    বসিল তাহার তলে।
    ক্ষণিক চাহিয়া আকাশের পানে
    কেতকী ভাবিল মনে
    আর কতকাল কাটিবে এমনে
    স্বপ্নের মায়াজালে।
    প্রথম তারে দেখিল যবে
    আহারকালে মেসে
    চক্ষু তাহার লাগিয়া রহিল
    সেই সে প্রাণে চেয়ে
    হৃদয় দিয়ে হৃদিল সে সেই ক্ষণে
    শত কামনার সেই যে মুহূর্তকে
    খাবার পাত্র রইল পড়ে
    সময় চলিল ধেয়ে
    পূর্বরাগের পীড়ন তাহার
    হইল শুরু মনে।

    আরো ছিল। মানে আছে। কিন্তু আমি কখনোই পুরোটা পড়ে উঠতে পারি না। কেমন, হতভাগার ঠ্যাঙ টেনে ভালো করিনি?
  • শ্রী সদা | ৩০ আগস্ট ২০১৫ ১৮:৪৮309528
  • জ্জিও গুরু। কিসব !!!
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৮:৪৬309527
  • কিন্তু এগুলো কিছুই নয়। আসল মাস্টারপিস একখানা আছে। কিন্তু তা এখানে কিছুতেই দেওয়া যাবে না। সে মনে হয় ভাটিয়া৯ ফলো করে।
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৮:৪১309526
  • -- আজ আমি দাবী করতে পারি, আমি মৃত্যু পথযাত্রী;

    কোনো কবি অ্যামন দাবী করলে একটু নড়েচড়ে বসতে হয় আর কি। অ্যামন সিরিয়াস টোন, নেক্সট লাইনটা কি রে বাবা।

    -- বিবেক হয়তো বলবে, আমারও শৈশব ছিল, কৈশর ছিল

    আলবাত, ধেড়ে বয়সে যখন কবিতা লিখচ, তখন শৈশব আর 'কৈশর' তোমার ছিল বৈকী। বিবেক বললেও ছিল, না বললেও। কিন্তু কেস কোনদিকে যাচ্ছে?

    -- শোন, অন্ধকার ঠান্ডা মরূভূমির আমি সংকেত মাত্র,
    আমার শরীরটা মরূবালি দিয়ে গড়া। জমাট বাঁধব,
    বিদ্রোহী হয়ে উঠব আবার।

    যথারীতি নিয়মমাফিক ট্রেন লাইনে ঢুকে পড়েছে। বিদ্রোহের বজ্রনির্ঘোষ চলে এসেছে খুব তাড়াতাড়ি। এরপর একটা এক্সপেক্টেড হাপসোল লাইন।

    -- জানি তুমি পৌরুষ চাইতেই পার।
    যে ভন্ড তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিল
    তাকে পুঁতে ফেলতে চাই মরূউদ্ভিদের শেকড় গভীরতায়।

    ইয়েস ইয়েস...এরপর আমরা নিশ্চিত হয়ে যাই, যে নীল ওড়নার প্রেম ও ব্রেকয়াপ নিয়ে গোটা মেস সরগরম, বাছা সেইদিকেই হেলেছেন। ফলে ডিনারের পর ধরতেই হ'ল। সহসম্পাদক একটু হ্যাঙলা টাইপের। কোনো রাখঢাক না করেই...
    -- হ্যাঁরে সৈকত, কী ব্যাপার রে, বল না। আমরা গিয়ে বলব? তোর মনে ধরেচে?
    -- কাকে ভাই? কী মনে ধরবে ভাই। কিছুই তো বুঝি না।
    -- বুঝছিস না? হতভাগা, ঐ যে কবিতাটায় যার কথা লিখেছিস।
    -- ওও, তা ভাই আমি ওটা পশ্চিমবঙ্গকে উদ্দেশ্য করে লিখেচি।

    অতঃপর, সম্পাদক সহসম্পাদকের পতন ও মূর্চ্ছা। সুতরাং কবিদের খবরদার বিশ্বাস করবেন না।
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৮:২৫309525
  • ও আচ্ছা, ঐটা। ওরে বাবা, ওতে প্রচুর চন্দ্রবিন্দু আর য ফলা রয়েছে। দাঁড়াও নির্ঘাত সফট কপি আছে।
  • byaang | ৩০ আগস্ট ২০১৫ ১৮:২৪309524
  • ঃ))))))
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৮:২৩309523
  • একই লেখকের অন্য অবদান। কবিতার নাম 'লক্ষ্যভেদ',

    অমূকবাবু, শুনছি আপনি পাহাড়ে যাচ্ছেন?
    ও, উত্তরে? তা বেশ
    পাহাড় দেখতে খুব ভালো
    তবে দূর থেকেই
    আরোহন খুব কঠিন
    মাউন্টেনিয়ারিং ট্রেনিং আছে তো?
    দেখবেন, ফস্কালেই কিন্তু
    আমিও আরোহী
    তবে পাহাড়ের নয়।

    গুরুউউউ গুরুউউউ...'আমিও আরোহী তবে পাহাড়ের নয়'। নিখাদ মোচড়। যেন হালকা চোখ মেরে চলে গেল। অসাম শালা।
  • byaang | ৩০ আগস্ট ২০১৫ ১৮:২১309522
  • ঐ সাঁওতাল কবিতাটাও ভাটুরেদের জন্য দিয়ে দে প্লিজ।
  • byaang | ৩০ আগস্ট ২০১৫ ১৮:১৯309521
  • ঃ)))) এটা অনেক ভালো, ঐ বাড়াবাড়ির কবিতাটার থেকে।
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৮:১৭309520
  • সম্পাদক থাকাকালীন আমি প্রচুর কবিতা পেয়েছিলাম। ম্যাগাজিনে ছাপার জন্য। ঐ বাড়াবাড়ির টইয়ে কবিতাটা দেখে আর ব্যাঙদির কথা শুনে আমি আলমারী থেকে সেই পান্ডুলিপির প্যাকেট বার করলুম। এসব খুঁজে পাব ভাবিইনি, কিন্তু কে না জানে যে পান্ডুলিপি পোড়ে না। সুতরাং প্রথম কবিতাটি শুনুন। কবিতার নাম 'রাজতন্ত্র'

    মনে ভয়, প্রাণে শঙ্কা
    রাঙা মূলো, কাঁচালঙ্কা
    হৃদে প্রেম, দেহে শ্রান্তি
    ধোঁকা ডালনা, মনে ভ্রান্তি
    মুখে মিষ্টি, মনে টক
    মুখে জাগরণ, ভিজে ত্বক
    হাতে ঝরনা, চোখে স্বপ্ন
    এক আশা মনে লুকোনো
    হাতে ক্ষমতা, ভূয়ো মন্ত্রী
    কুড়ুল হাতে ষড়যন্ত্রী
    জলে কুমীর, পাড়ে বাঘ
    পেটে খিদে, সিদ্ধ শাক
    রাতে ডাকাত, দিনে অফিসার
    হপ্তা পত্রিকা, মাসে সরকার
    বলি আমি, বলি তুমি
    তাঁদের ভয়ে কাঁপে ভূমি

    (বানান অপরিবর্তিত)

    পাতায় দেখলাম সহসম্পাদক মনের সুখে নিজের নোট লিখে রেখেছে। যেমন ঐ জলে কুমীর অংশটার উপর গোল করে লেখা, 'এটা কি নিম্নমধ্যবিত্ত ক্লাসকে বলা হয়েছে?'
  • sosen | ৩০ আগস্ট ২০১৫ ১৮:০৯309519
  • না মানে গুগল ঐরকম ট্রানস্লেট করে কিনা
  • T | ৩০ আগস্ট ২০১৫ ১৭:৫১309518
  • আমার কাছে অ্যামন কবিতা প্রচুর রয়েছে। শুনবে নাকি?
  • byaang | ৩০ আগস্ট ২০১৫ ১৭:৩৯309517
  • সত্যি সোসেন? কবিতাটা পড়ার পর থেকে মাথায় আর কিছুই ঢুকছে না।
  • byaang | ৩০ আগস্ট ২০১৫ ১৭:৩৭309516
  • কবিতাটার মানে
  • sosen | ৩০ আগস্ট ২০১৫ ১৭:৩৪309515
  • ওটা মনে হয় কিছুর গুগল অনুবাদ করা হয়েছে
  • byaang | ৩০ আগস্ট ২০১৫ ১৭:৩০309514
  • দয়ালু ভাটুরেগণ, আপনারা কেউ আমাকে ঐ বাড়াবাড়ির টইয়ে অভিষিক্তার কবিতাটার মনে বুঝিয়ে দিতে পারেন?
  • I | ৩০ আগস্ট ২০১৫ ১৫:৩৮309511
  • Barkha Dutt- "Will the murder of rationalist and historian MM Kalburgi in Dharwad get even an iota of attention that Indrani Mukerjea did?"

    সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া একজন লেখককে কেমন দিব্যি মেরে ফেলা যায়! আমরা আবার বাংলাদেশ নিয়ে কথা বলি!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত