এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৬ আগস্ট ২০১৫ ০১:২৫309210
  • মরেচে!!
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০১:২৪309209
  • কাঁইমাঁই লাগলে কী বলব? লাগে নাই? হ্যাঁ অক্ষ?
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০১:২৩309208
  • এঃ গল্পটা টাইপাচ্ছিলাম কিনা, তাই ইন্দোডাক্তারের পোস্ত দেখতে পাই নাই। কিন্তু এখন আর কিছু করার নাই।
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০১:২১309207
  • হেতমপুরের রাজবাড়ির কথা নিশ্চয়ই আপনারা সব্বাই জানেন? জানেন না? এমনকি দেখেনও নি? নিশ্চয়ই দেখেছেন। ঐ যে গুপি গাইন বাঘা বাইনের শুরুতে সেই যে রাজামশাই রাজবাড়িতে ডেকে পাঠিয়ে গুপিকে শুধোবেন, "চেঁচাইছিলি কেনে?" সেটাই তো হেতমপুর রাজবাড়ি। সেই রাজবাড়ির বাগানে জানেন তো অ্যাত্তো অ্যাত্তো মেহেন্দি গাছের ঝাড় ছিল। রাজবাড়ির রথটারও বড় বাহার ছিল। রাজবাড়ির রথটাও আপনারা দেখেছেন, রাজবাড়িটাও আপনারা আরো একবার কালার সিনেমায় দেখেছেন, যদি রাজা সেনের দামু দেখে থাকেন। যাই হোক হেতমপুরের গল্প বলতে গিয়ে সিনেমার গল্প বলা ঠিক না। হেতমপুরেই ফিরে আসা যাক।

    হেতমপুরে তো আর শুধু রাজবাড়ি ছিল না, সেখানে আমার দিদার বাপেরবাড়িও ছিল। আর সেই বাড়িতে ছিল দিদার জাঁদরেল সব কাকারা। যেমনি তাদের হাঁক, তেমনি তাদের ডাক। সে এক আশ্চর্য্য বাড়ি, সেখানে কুলদেবতা লক্ষ্মীজনার্দনও থাকেন, আবার একই ছাদের তলায় বহু প্রজন্মের পোষা বাস্তুভূতও থাকেন। সেই বাস্তুভূতের গল্পও তো একবার আপনাদের বলেছিলাম। যে কথা বলছিলাম, দিদার বাপেরবাড়ির পুরুষদের যেমনি মেজাজের বাহার, তেমনি তাদের মর্জির বাহার। সেই সব মর্জির ঠিকানা পাওয়া ভারি মুশকিল। এক কাকার মনে হল তিনি গজল গানের মানে ঠিকমত হৃদয়্ঙ্গম করতে পারছেন না, তা অমনি তিনি বাড়িতে মৌলবি ডেকে দুবেলা ঊর্দু শিখতে লাগলেন, তো অন্য কাকার মনে হল বিশ্বদরবারে বাউল গানের প্রচার ঠিকমত হচ্ছে না, তো তিনি গাঁয়ের কয়েকজন বাউল নিয়ে দৌড়লেন রাশিয়া। এইরকম সব ব্যাপার স্যাপার।

    এদিকে রাজাদের সঙ্গে দিদার কাকাদের ভারি ঝগড়া, মামলা-মোকদ্দমা ইত্যাদি। এহেন পরিস্থিতিতে দিদার এক কাকা ভোটে দাঁড়ালেন এক পার্টির টিকিটে। রাজবাড়িতে যেই সে খবর পৌঁছল, রাজাও অন্য কোনো পার্টির টিকিটে দিদার কাকার বিপক্ষে ভোটে দাঁড়ালেন। তো এহেন আক্চা-আকচিতে সবচেয়ে বেশি বিপদে পড়ল প্যালানের মা। সে নির্বিরোধী মানুষ, কারুর সাতে-পাঁচে থাকে না, পাঁচবাড়ির লোকের মন জুগিয়ে চলাই তার কাজ। মশলা বেটে দেওয়া, ঢেঁকিতে পাড় দেওয়া, কাঁসার বাসন সোনার মত ঝকঝকে করা এত সব কাজ থাকতে ভোটের মত ব্যাপারে মাথা ঘামাতে তার দায় পড়েছে। কিন্তু দিদার কাকা তো দিদারই কাকা। ভোটের প্রচারের আলোয় প্যালানের মা-কেও আলোকিত হতে হল। দিদার কাকা করলেন কি, একটা সাদা কাগজে নিজের দলের চিহ্ন, রাজার দলের চিহ্ন, নির্দল প্রার্থীর চিহ্ন ইত্যাদি এঁকে কাগজটিকে একটি ব্যালট পেপারের রূপ দিয়ে প্যালানের মায়ের আঙ্গুলে কালি লাগিয়ে নিজের চিহ্নটির উপরে টিপছাপ দিয়ে পরের দিন কীভাবে ভোট দিতে হবে তার নেটপ্র্যাকটিস করিয়ে দিলেন প্যালানের মাকে।

    পরের দিন বিকেলবেলায় যখন প্যালানের মা কাঁসার বাসনের ডাঁই নিয়ে কুয়োতলায় বসেছে, দিদার কাকা এসে শুধোলেন, "যে চিহ্নটায় ছাপ দিতে বলেছিলাম সেটাতেই দিয়েছ তো?"
    প্যালানের মা এক গাল হেসে বলল "দিয়েছি গো দিয়েছি। তোমাদের বাড়ির নুন খাই বটে, তোমাকেও আকডুং ছাপ দিলম। রাজাবাবু সবার মালিক, ওনাকেও আকডুং দিলম। তারপর ঐ যে গো গোয়ালপাড়ার অমুকবাবু, বড় ভালো লোক বটে, প্যালানের বাবা রোজ ওনার ঘরে দুধ দেয় কিনা, ওনাকেও আকডুং দিলম। তোমাদের কারুকে দুখ দি নাই গো, সবাইকেই আকডুং আকডুং দিলম।"
  • rabaahuta | ২৬ আগস্ট ২০১৫ ০১:১০309206
  • না বাপু এক গুরুতেই আমার বিশ্বদর্শন না ব্রহ্মদর্শন কি যেন বলে সেইসব হয়ে যায়, বাইরে গিয়ে কাজ নেই, খুবই সন্ত্রস্ত বোধ করবো। ইনফ্যাক্ট আমার সব রকম ইন্টারনেটের ইন্টার‌্যাক্শন এই গুরুতেই, ইমেল আর ব্যাক্তিগত চ্যাট বাদে আরকি।
    আরে না স্পেকট্যাকল তাপসদার। খুবই খাঁটি কথা বলেছে, আমিও এইটাই ভাবছিলাম, গরিমার পর স্পেক্ট্যাকল, কতবার যে বলতে গিয়ে চেপে যাচ্ছি পাছে তাপসদা কিছু মনে করেনঃ)
  • a x | ২৬ আগস্ট ২০১৫ ০১:০৪309205
  • ব্যাংএর "কাঁইমাই" লেগেছে, এটা হাইট কিন্তু! এর বেশি আর কিছু বলবনা, খুকি আবার দুপদুপ পা চালিয়ে গিয়ে কোনায় বসে পড়বে!
  • তাপস | ২৬ আগস্ট ২০১৫ ০০:৫৮309204
  • মন্ত্রোচ্চারণ*
  • a x | ২৬ আগস্ট ২০১৫ ০০:৫৭309202
  • না না আমি নেটবিহীন, টিভিবিহীনই ছিলাম। অর্পণ কাকে দেখতে কাকে দেখেছে!

    প্রথম বিশ্বে এরকম থাকবেনা কেন? আমিশ গ্রামে গেলেই পাবে, মর্মনদেরও ওরকম মনে হয়। আমি যেখানে ছিলাম তাদের সাতপিস বাচ্চা, ক্ষেত খামার করে। লামাও ছিল।
  • তাপস | ২৬ আগস্ট ২০১৫ ০০:৫৭309203
  • :-)
  • a x | ২৬ আগস্ট ২০১৫ ০০:৫৪309200
  • হুতোর একটু গুরুর বাইরে বেরোনো দরকার। এইখানে যেমন লোকে বলে, ইউ নিড টু গো আউট মোর ;-)
  • I | ২৬ আগস্ট ২০১৫ ০০:৫৪309201
  • স্পেক্ট্যাকল কি আপনার কয়েনেজ? শাক্যবাউর না? আপনি কি ওঁয়ার থেকে পেটেন্ট চুরি কচ্ছেন এই ঝমঝমে মাঝরাত্তিরে (গভীর ভ্রুকুটিমূলক সন্দেহের ইমো)?
  • তাপস | ২৬ আগস্ট ২০১৫ ০০:৫২309199
  • গরিমার মত স্পেকট্যাকল নামের একটি শব্দ আপনাদের বাচনে ঢোকাতে পেরে আমি যারপরনাই আনন্দিত। আপনারা আমাকে যে কিছুতেই ভুলতে পারবেন না, সে আমি বারবার বুঝছি। কী যে উলুতপুলুত লাগছে। যারা সচরাচর বাক্যালাপ অব্ধি করেন না, তাঁরাও আমা-কথিত শব্দ মন্ত্রচ্চারোণের মতন আউড়ে যান, আহহ -
  • | ২৬ আগস্ট ২০১৫ ০০:৫০309198
  • বুঝেছি। যেমন আমরা আমাদের প্রজেক্ট ম্যানেজর দের বলি।( কিন্তু সবাই জানে (ইনক্লুডিং সে) সে গেলে ই প্রজেক্ট ভালো চলবে!!)। ঃ))
  • kumu | ২৬ আগস্ট ২০১৫ ০০:৪৭309197
  • সেই মিটিনের জন্য এখন মেল পাঠাচ্চি।চশমা ছাড়া।
  • I | ২৬ আগস্ট ২০১৫ ০০:৪৬309196
  • তুরুপ অ মারুচি কাঁই? মানে ব্রহ্মাস্ত্র এখনি মেরে দিচ্চ ক্যানো?

    ব্যাং কে বললাম। সব গল্পের সেরা গল্প হল হেতমপুরের গল্প। সে এই মাঝরাতে বলতে নাই। ভরা ভাটে ছাড়বে।
  • kumu | ২৬ আগস্ট ২০১৫ ০০:৪৪309195
  • ওহ ব্রতীন, ন্না।এনাকে সাধতে হবে না?বলতে হবে না যে উনি ছাড়া ক্লাব কুচুকুচু অন্ধকার।
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০০:৪৩309194
  • হেতমপুরের গল্প? আচ্ছা বলছি। রোসো।
  • | ২৬ আগস্ট ২০১৫ ০০:৪২309193
  • মানে পরের প্রেসিডেন কে হবে তাই নিয়ে হালকা মিটিং হবে নাকি? ঃ)
  • rabaahuta | ২৬ আগস্ট ২০১৫ ০০:৪১309192
  • কুমুদির একটা গল্প ডিউ আছে, আমারো মনে আছে সেটা।
    দুচারদিন আগে হেতমপুরের একটা গল্পও আসার কথা ছিল। সেটা শুনে আমি আবার হালদারের কলরব নামে কিছুক্ষণ জয়ধ্বনিও করলাম। কিন্তু কিছুই হলো না শেষে।
  • kumu | ২৬ আগস্ট ২০১৫ ০০:৩৯309191
  • তারোপর বল্লে কেউ পেত্যয় যাবে?
    আমাদের পেসিডেন রিজাইন করেচেন,সেইজন্য শনিবারে আমাদের বাড়ী কেলাব মিটিন।এক্ষুনি অক্ষ বলবে এগুলো সত্যি হয়?
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০০:৩৬309190
  • তারোপর কী হল কুমুদি?

    লেখো না, লেখো না, প্লিজ লেখো?
  • | ২৬ আগস্ট ২০১৫ ০০:৩৫309189
  • এই জন্যে অন্ততঃ দুটো চশমার দরকার। একটা পড়ার জন্যে। অন্য টা বলা বাহুল্য হারাবার জন্যে ঃ)
  • kumu | ২৬ আগস্ট ২০১৫ ০০:৩৪309188
  • কুমুদির এখন গল্প লেখার সময়?
    একে চমশা পাচ্চি না,তার ওপর একটি পেপার অর্ধেক লিখে রেখে খুঁজেপাচ্চি না,তারোপর--
  • | ২৬ আগস্ট ২০১৫ ০০:১৯309187
  • মিঠু কোথায় গেল?

    ( ঈশান কৈ গেল। এটা ইন্দো দার কথা ভেবে এক্সসেপশন হ্যান্ডলিং !! ঃ) )
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০০:১৭309186
  • আচ্ছা আপনারা কেউ একটু গল্প লিখলেও তো পারেন? ও কুমুদিইইইই, একটু লেখো না প্লিজ?
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০০:১৪309185
  • কিন্তু আমার "গজাননাবিরোধী ব্রা" টা হেব্বি লেগেছে। ভাগ্যিস এসএস এসে বলল।
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০০:১২309183
  • হ্যাঁ অক্ষকে আর কীইবা বলব!
    যার কেউ নাই তার অক্ষ আছে, এছাড়া আর কোনো গঞ্জনা দেওয়ার নাই।
  • | ২৬ আগস্ট ২০১৫ ০০:১২309184
  • হুমমমম......
  • byaang | ২৬ আগস্ট ২০১৫ ০০:১১309181
  • হুতেন্দ্রবাবুর ছবিই বা কোথায় দেখা যাচ্ছে? আর পারি না বাপু।
  • rabaahuta | ২৬ আগস্ট ২০১৫ ০০:১১309182
  • কিন্তু ইসে, ব্যাঙদি কি অক্ষদাকে ঐ কোটেশনের জন্যে প্রকাশ্যে গঞ্জনা দেবে? আমি ব্যাপারটার সাক্ষী থাকতে চাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত