এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৯২০৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:০৯639740
  • সাম্প্রতিক দুটি টইতে পোস্ট মন্তব্য মুছে দেওয়া হবে কি হবেনা, এই নিয়ে নানা তর্ক-বিতর্ক, মতভেদ ইত্যাদি দেখা দিয়েছে। সেটা নিয়ে কথা বলার জন্য এই টই। ভাটে বলে ফেলা কথাগুলি এখানে পেস্ট করে দিচ্ছি। ভাটে কথা হারিয়ে যাবে, এখানেই হোক।
  • lcm | ৩০ এপ্রিল ২০১৪ ২১:১০639962
  • সর্বসম্মতি হবে না।

    কেউ বলবে - কিস্যু ওড়াবে না, নেভার, এভার, পেভার।
    কেউ বলবে - এটা ওড়াও, ওটা ওড়াও, প্রভাতে ওড়াও, মধ্যাহ্ণে ওড়াও।

    এক্কেবারে নো কনফিউশন চাইলে, অবশ্যই - নেভার,এভার,পেভার হল বেস্ট সল্যুশন।

    নইলে, ঐ ঠেকা দাও- ফেসবুকে থেকে কাট-পেস্ট তাই ইয়ে ডিলিট... ব্যস সঙ্গে সঙ্গে আরো চাড্ডি ফেসবুক থেকে কাটপেস্ট হবে - নাও এবার ঠেলা সামলাও।
  • ঈশান | ৩০ এপ্রিল ২০১৪ ২১:১০639851
  • name: ঈশান mail: country:

    IP Address : 214.54.36.245 (*) Date:30 Apr 2014 -- 08:53 PM

    যাইহোক, ওই পোস্টটা উড়িয়ে দেওয়া যেতেই পারে। টইটা নয়। কিন্তু সদাসর্বদা কোনটা কার প্রাইভেট ওয়াল আর কোনটা পাবলিক, এ তো জনে জনে গিয়ে দেখা সম্ভব নয়। এরকম ক্রমাগত চললে ধুস বলে কাটিয়ে দিতে হবে কদিন পরে।

    আর হ্যাঁ, ওড়ানো নিয়ে অনেক তক্কোবিতক্কো দেখলাম। আমার দিক থেকে একটাই কথা। কোনো পোস্টই ফিজিকালি ওড়েনা। সবই থাকে, শুধু দেখা যায়ন। আগেরটাও ওড়েনি, এটা মুছলে এটাও উড়বেনা। সবই ফিরিয়ে আনা সম্ভব। এগুলো থাকলে আমার পারোনালি চাট্টি হাতিঘোড়া ক্ষতি হয়েও যাবেনা। ওড়ানো নিয়ে আলোচনা করুন। কোনো সর্বসম্মতি থাকলে এটাও ওড়ানো হবেনা, আগের টাও ফিরিয়ে আনা যেতেই পারে।

    তবে সর্বসম্মতি না থাকলে, কাউকে সাবজেক্টিভ জাজমেন্ট নিতেই হবে। সেটা আমি নেব। যদি চান তো ঝপাঝপ মতামত বিনিময় করে ফেলুন।

    ----------------------------

    name: lcm mail: country:

    IP Address : 118.91.116.131 (*) Date:30 Apr 2014 -- 08:55 PM

    এই ত্তো, ঈশান উত্তর দিয়ে দিয়েছে, শেষমেষ জাজমেন্ট ঈশানই নেবে। গুড। ক্লিয়ার।

    ----------------------------

    name: pi mail: country:

    IP Address : 24.139.209.3 (*) Date:30 Apr 2014 -- 08:59 PM

    আমার তো মনে হয়, আগেরটাও ফিরিয়ে আনা হোক। কী ধরণের 'আলোচনা' চলে, সেটার একটা ডকুমেন্টেশন ও থাক।

    ----------------------------

    name: ঈশান mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:30 Apr 2014 -- 09:00 PM

    না না। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিন না। মেনে নেব বললাম তো।

    এবার একদল বললেন, এটা ওড়াও, অরেকদল বললেন ওড়াবেনা, দুটো তো একসঙ্গে করা যায়না। কোনো একটা করতে হবে। যাই করা হোক, কেউ না কেউ বলবেন, দেকেচো, আমার কথাটা শুনলনা, কী ধান্দা -- এ নেওয়া যাবেনা। অতএব, সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিন, নইলে আমার উপরে ছাড়ুন। গপ্পো শেষ।

    ----------------------------

    name: ঈশান mail: country:

    IP Address : 202.43.65.245 (*) Date:30 Apr 2014 -- 09:00 PM

    এই তো পাই লিখেছে, বাকিরাও বলুন।

    ----------------------------

    name: lcm mail: country:

    IP Address : 118.91.116.131 (*) Date:30 Apr 2014 -- 09:02 PM

    মানে, সর্বসম্মতি হবে না।
    কেউ বলবে - কিস্যু ওড়াবে না, নেভার, এভার, পেভার।
    কেউ বলবে - এটা ওড়াও, ওটা ওড়াও, প্রভাতে ওড়াও, মধ্যাহ্ণে ওড়াও।

    আল্টিমেটলি, ঈশান ঠিক করবে। ব্যস। আর কনফিউশন নাই।

    এতে অসুবিধের কিসু তো নাই।

    ----------------------------

    name: lcm mail: country:

    IP Address : 118.91.116.131 (*) Date:30 Apr 2014 -- 09:05 PM

    এক্কেবারে নো কনফিউশন চাইলে, অবশ্যই - নেভার,এভার,পেভার হল বেস্ট সল্যুশন।

    নইলে, ঐ ঠেকা দাও- ফেসবুকে থেকে কাট-পেস্ট তাই ইয়ে...। ব্যস সঙ্গে সঙ্গে আরো চাড্ডি ফেসবুক থেকে কাটপেস্ট হবে - নাও এবার সামলাও।
  • Sibu | ৩০ এপ্রিল ২০১৪ ২১:১৬640073
  • সর্বসম্মতি হবার নয়। তর দরকারও নেই।

    যা হলে ভলো হয় সেটা হল পরিষ্কার পলিসি। অ্যাডহক ডিসিশন নয়।

    আমার পার্সোনাল মত হল কোন কিছুই ডিলিট না করা।
  • s | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২৩640184
  • ভাটে লিখেছিলাম।

    আগেও বলেছি এখনও এক কথা, ব্রতীনের টই ওড়ানো হবে কিনা তা ব্রতীনেরই রিকোয়েস্ট হওয়া উচিৎ। সর্বসন্মতির কোনো স্কোপ থাকাই উচিৎ না।
    আর ফেসবুক থেকে কপি পেস্ট বলে পোস্ট ওড়ানো কেন হবে? গুরুতে কোথাও কন্ডিশন নেই যে ফেসবুক থেকে কপি পেস্ট করা যাবে না। সে কন্ডিশন হলে হয়ত আরো অনেক কিছু ওড়াতে হবে।
    দ্য রুলেস শুড বি ক্লিয়ার অ্যান্ড নট সাব্জেক্ট টু অ্যাম্বিগুইটি।
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২১:২৬640295
  • সিঙ্গল ইস্যু নিয়ে বারবার সর্বসম্মতি হয়না এ বিলক্ষণ সবাই জানে। আর এই প্রতিদিন ভোটাভুটি কল করা মানে প্রতিদিন কিছু বিতর্কিত তই খোলা হবে বেনামে। আর ভোটাভুটি লেগেই থাকবে। বাকি সব ডকে উঠবে। পাবলিক অবশেষে বিরক্ত হয়ে বলবে বাবা একজনের সিদ্ধান্তই ভালো ছিল। এই ডেকে আনা সমস্যায় সমস্ত কমিউনিটি গুলো ভোগে। শেষে একটা লেজিস্লেষণ বানায় কী হলে উড়বে কিসে উড়বেনা। একজন সেটা "প্রয়োগ " করে। "সিদ্ধান্ত " নেয় না। কিন্তু সেখানেও মাঝে মাঝেই লেজিস্লেষণ পাল্টাও বলে ক্যাচাল। এই সাইকল টা একবার শুরু হলে আর নিস্তার নেই। চলতেই থাকবে।

    eই গোটা সমস্যা টা ডেকে আনা। আগের তই যেটা উড়েছে সেটা জাস্টিফাই করার বিন্দুমাত্র ইচ্ছে নেই কিন্তু সেটা না উড়লে এই ইমব্যালান্স টা তৈরী হত না। আমার মনে হয় ওটার ভিসিবিলিটি অন করে দিয়ে আবার আগের মোডেই ফিরে যাও। যে কিছু উড়বে না। দ্যাট ইস সেফেস্ট। সব থতা মুখ ভোঁতা। রাইক্ষস নাই। কান ও নাই। নরমাল ইভলুসনারী প্রসেসে আল বাল তই চাপা পরে যাবে। সিদ্ধান্ত মানেই সিদ্ধান্ত "কেও " নেবে। এবং কেও কে ঘিরে বাকিদের কেউ কেউ। গুরুতে এসব করতে আসি না।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৩১640358
  • আমিও কোনও কিছু ডিলিট না হবার পক্ষে। ডকুমেন্টেশন রেখে দেবার পক্ষে। কোনও পোস্ট হাইড করে যদি বাইট না বাঁচানো যায়, তা হলে হাইড করার দরকার নেই।
  • Ranjan Roy | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৩১640347
  • শিবু এবং পাইয়ের সঙ্গে একমত।
    কোন কিছুই ওড়াবার দরকার নেই। আলফাল কথা বললে অনেকেই গোষ্ঠীনির্বিশেষে ধিক্কার দেন। আর তোল্লাই না দিলে বাজে টই বন্ধ হয়ে যায়। এটাই যথেষ্ট।
    আর কেউ যদি বলেন যে আমার সম্বন্ধে অপমানকর কথা বলা হয়েছে তাই ডিলিট করা হোক তো এটা সাবজেক্টিভ হবে। যেমন কোন সম্প্রদায়ের ধার্মিক আবেগে আঘাত লেগেছে বলে অমুক বই ব্যান হোক গোছের হয়ে যাবে।

    আর ডিলিট না করলে কি হয়? যারা পড়ার তারা ঠিকই পড়ে নিয়েছে। ধিক্কার দিয়ে ঠান্ডা করাই যথেষ্ট।
  • Ranjan Roy | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৩২640369
  • একক কে ক।
  • s | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৩৪639741
  • ক।
    যা খুশি লিখুন, যা খুশি বলুন, কোনো টই পোস্ট কিস্যু ডিলিট হবে না, এই মোডটা একটা কনসিস্টেন্ট মোড।
    বছরের শেষে ISI'র গুরুদের দিয়ে অ্যানালিসিস করানো হোক কত রাজনীতির, কত সিনেমার, কবিতার, আর কত খিস্তির, ব্যক্তিগত পিএন্পিসির টই হয়েছে। দেখা গেল পিএনপিসির টইই ৩০%। তখন আবার জনচেতনা টই খোলা হবে।
  • a x | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৩৬639752
  • আমি কোনো পোস্ট/টই ওড়ানো সমর্থন করিনা। আর ভিক্টিম কি সাজা চায় তাই দিয়ে শাস্তি/নিদান হয়না। ইন জেনেরাল কম্যুনিটির কিসের লংটার্ম লাভ তাই দিয়ে হয়। কাজেই ক বলল ওড়াতে তাই ওড়ালাম, খ কিছু বললনা তাই ওড়ালাম না, এটা একেবারেই একদমই সমর্থন করিনা।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৫০639774
  • বলাবলির ব্যাপার নয়। ফেসবুক থেকে কারুর লিমিটেড ভিজিবিলিটির কনভার্সেশন তুলে এনে এখানে খোলা পাতায় পেস্ট করে দেওয়াটা আর যাই হোক, কোনও সভ্যতা ভদ্রতা নয়,ডেকোরাম নয়, নেটিকেট নয়, ইহা নির্ভেজাল ইতরামি, ব্রিচ অফ প্রাইভেসি, শিক্ষার অভাব।

    বালা নিয়ে আমরাই তো সর্বসম্মতিক্রমে কিছু ডেকোরাম মেনে চলি, সেখানকার কথাবার্তা নিয়ে এখানে ঘোঁট পাকাই না, তা হলে ফেসবুক থেকে কনভার্সেশন কেন এখানে কপি পেস্ট করে দেওয়া হবে?

    এই FB জাতীয় জীবগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব আইডেন্টিফাই করে কোয়ারান্টাইন করা উচিত। ঠাসিয়ে একটি থাবড়া এবং তার পরে আনফ্রেন্ড, এটুকুই প্রাপ্য এই ধরণের জীবদের। সম্ভব হলে পার্মানেন্টলি ব্লক। তবে খোলা পাতায় সেটা করা যায় না।

    খুব ডেঞ্জারাস ট্রেন্ড এইসব।
  • rabaahuta | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৫০639763
  • সারসংক্ষেপ চাইলে শেষ লাইন পড়ুন।
    ------------------------------------------------

    আগের টইটা ডিলিট হওয়াতে বিশেষ কিছু মনে হয়নি, না হলেও কিছু মনে হতো না। কিন্তু এইবারের কপিপেস্ট পড়ে (অন্য লোকের গোপন চিঠি চালাচালি না পড়াই উচিত ছিল, কিন্তু খোরাক এবং পিয়েনপিসি শোনার সুযোগ পেলে আমি ছাড়তে চাই না, এ আমার পাপ) এমন মনে হলো, যে ইন্টারপ্রিটেশনটা, গুরুর বিষয়ে নেগেটিভ কিছু বলা হয়েছে বলে সেটা উড়িয়ে দেওয়া হয়েছে। তো তাতে মনে হচ্ছে না ওড়ালেই ভালো হত। এক বা একাধিক, প্রাইভেট প্রপার্টি বা যৌথ খামার, গুপ্তগোষ্ঠী বা সম্পাদকমন্ডলী যে-ই হোক গুরুকে এত বছর ধরে মেন্টেন করে চলেছে তার গঠনমূলক ক্যাপার প্রতি আমার আস্থা আছে। তো ঐ আরকি, আমি প্যাচাল পেড়ে কি করবো।

    আর নিন্দে যদি নেহাৎ করতেই হয়, ব্যাক্তিগত বাওয়ালির দায় গুরুর ওপর চাপানোর টেন্ডেন্সির নিন্দে করি। কি মুশকিল, পাড়ার লোক এসে বাবার কাছে নালিশ করে গেল, শোনা গেল সবই নাকি সিপিয়েমের ষড়, দুদিন না যেতে শোনা গেল 'পৃথিবীর সব লোক জানে সেটা গুরুর কেউ করেছে ', কি মুশকিল এ তো আরেকপিস সমবেত প্রনাম। আমি তো এমন কিছু জানিনা, আমি এলিয়েনে নাকি? আবার তার নিন্দেও করতেই হবে?

    আর এত পলিসি টলিসি (কে জানে হয়তো আছে) আমি আবাপ বা কর্পোরেটের কাছে আশা করবো, একপিস সম্পাদক যখন আছেন (খুবই মুশকিল, আছেন তো, নাকি নেই? ভাট টইয়ের বিবেচনায়?) তিনি যা ভালো বোঝেন করুন। সম্পাদককে লোকে গালাগাল দেবে এ আর নতুন কি।

    ভিত্তিহীন অভিযোগ (মেনে নিলাম ভিত্তি আছে, তো সেটাতো অভিযোগকারীকেই বলতে হবে, নইলে ব্যাপারটা হাস্যকর হয়ে যায়না? আমার হাতে তো আর চিত্রগুপ্তের খাতা নেই), অকারন খিল্লী, উদ্দেশ্যহীন খোঁচাখুঁচি, প্রাগৈতিহাসিক ঝগ্ড়াঝাঁটির পুনরুত্থান এইগুলো মাঝে মাঝেই দেখতে হয়, আরে মশাই আমি তো নতুন লোক, খোলসা করে না বললে যে থৈ পাইনা।

    ব্রতীনদা আবার এইসব পড়ে রাগ করবে, তো বলি, ব্রতীনদা কে আমি ইন্ডিভিজুয়াল হিসেবে খুবই পছন্দ করি - ব্রতীনদার অ্যারেঞ্জ করা ভাটেই আমার প্রথম কাবলীদার বাড়ি গিয়ে এত লোকের সঙ্গে দেখা। দাঁত নখ বের করা ভার্চুয়াল দুনিয়া নিয়ে আমার কোন ধারনা ছিলনা, কিন্তু আমার বিশ্বাস ব্রতীনদা এমন একজন ব্যাতিক্রম যে রাগ অভিমান এইসব কর্লেও লোকের পেছনে নিন্দেমন্দ ব ক্ষতি করার চেষ্টা এইসব কখনো করে না, হয়তো বেশী রিঅ্যাক্ট করে অভিমান করে, বাইরে থেকে সমর্থনও ও চাইতে পারে, কিন্তু ক্ষতি করার কথা ভাবে না।

    কিন্তু সে যাই হোক, মন্তব্য করলে তো তার মালিকানা স্বীকার করতে হয় নাকি? এই শুনলাম মানিক বন্দ্যোর লিস্টি শিবুদাকে দেওয়া হয়েছে, আবার শুনলাম সেটা বানাতে দুদিন সময় লাগবে, আবার সেটা চাইলেও রেগে যাচ্ছে, কি মুশকিল মানিক বন্দ্যো তো নিতান্তই তৃতীয় পক্ষ, তাঁকে নিয়ে এত উত্তেজনার তো কিছু নেই। এই শুনছি চিঠি লিখেছে সিপিয়েম, এই শুনছি সে গুরুর লোক। পৃথিবীশুদ্ধ লোকের সব খারাপ বিষয়ে বক্তব্য দিতে হবে এতো কোন ভালো দাবী নয়। এই যে সহজ সরল ব্রতীনদাকে উস্কে দিয়ে খারাপ কথা বলিয়ে নিচ্ছি এই অভিযোগ করে আমার প্যান্ট খুলে নিতে চাওয়া হয়েছিল (ব্রতীনদা নিজে এরকম উগ্রপন্থী কথা মোটেই বলে নি, কখনোই বলতে শুনিনি।), তাতে কি আমি গুরু লোক পিটিশন লিখলো না গো বলে স্বর্গ হইতে বিদায় নিয়েছি, না কোন রকমে লুঙ্গী আঁকড়ে নিজের সম্ব্রম রক্ষা করেছি? নিজের লুঙ্গী এবং নিজের হুইস্কি, এইসব নিজ দায়িত্বেই রাখতে হয়। আর সরি, আবার ঐতিহাসিক ঘটনার উল্লেখ করলাম, কিন্তু তিন বছর আগের ভাট আছে কি নেই কে জানে, হয় নিজে খুঁজুন নয় গুরুর পলিসিকে ফিস্তি করুন।

    অপ্রাসঙ্গিক হয়ে গেল, কিন্তু ঈশেনদা টইয়ের টিআরপি বাড়াতে চায় বোধয়, ভাটে লিখলে আবার কি বলবে।

    আর এতো কিছুর নিন্দা যখন করলামই, FB আর হাইফেনের আর ইমেলপ্রেরকের নিন্দাও করেই দিই, ফেলে রেখে কি হবে। তবে ওগুলো নিতান্তই ছ্যাচড়ামি, লাই দিলে মুশকিল।

    লিখতে যখন শুরু করেছিলাম তখন টই খোলা হয়নি, তো এই পোস্টের আদ্ধেক জিনিস এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। কিন্তু এত খেটেখুটে লিখলাম, পোস্ট করবো না তা তো আর হয় না। শুরুতে একটা লাইন জুড়ে ছেপে দিই।

    -----------------------
    এত কথা পড়তে ইচ্ছে না করলে সারসংক্ষেপ পড়ে নিনঃ কোন কিছুই ওড়ানোর দরকার নেই, সবই থাক না।
  • pinaki | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৫৩639796
  • হুঁ, সব থাকুক। দেখা যাক না। ঘন ঘন মেজর ক্যাচাল বেধে যাচ্ছে দেখলে তখন নাহয় রিভিউ করা যাবে।

    আর এই ফেবু থেকে কপি-পেস্টের সময় পারমিশন নেওয়া ব্যাপারটার নিয়ম-কানুন জানতে চাই। ধরুন প্রকল্প ওর দেয়ালে একটা হেব্বি মজার স্ট্যাটাস দিল। আমি চাইলাম সেটা গুরুর লোকজনের সাথে (বা অন্য কোনো কমিউনিটিতে) শেয়ার করতে। সেক্ষেত্রে আইনতঃ কি আমার প্রকল্পের থেকে পারমিশন নেওয়া উচিৎ। কিন্তু ও তো সকলকে দেখাতে চায় বলেই ওপেনলি লিখেছে? এধরণের কেসে প্রোটোকলটা কী? জানা নেই। জানতে চাইছি।
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৫৩639785
  • এটা তো নিন্দনীয় বটেই। তবে এখানকার আলোচনা অন্যত্র নিয়ে গিয়ে, এখানকার লোকজনকে নিয়ে তাদের ভিজিবিলিটি লিমিটেড করে, তাদের কিছু বলতে দেবার সুযোগ না দিয়ে, বা সেই সুযোগটা নিয়ে যেধরণের আলুচানা চলার নিদর্শন দেখলাম, সেটাও খুব আপত্তিকর লাগলো।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৫৬639807
  • আপত্তিকর, ইয়েস। কিন্তু একটি আপত্তিকর কাজের জবাবে আরেকটি আপত্তিকর কাজ, নো, কোনওমতেই সমর্থন নয়। এ তো তা হলে পুউরো "বদলা নয় বদল চাই" টাইপের কেস হয়ে যাবে।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ২১:৫৯639818
  • কমন সেন্স থাকলেই তো হল। প্রোটোকলের কি খুব দরকার আছে? আমার কাছে ভালো গান থাকলে আমি এখানে শেয়ার করব, কিন্তু আমার কাছে পানু থাকলে কি আমি তা এখানে শেয়ার করব? কোনটা শেয়ারযোগ্য আর কোনটা নয়, সেটা কি প্রোটোকল দিয়ে নির্ধারিত হয়, নাকি কমন সেন্স দিয়ে হয়?
  • pinaki | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০১639829
  • টেকনিক্যাল কোস্নো।

    ফেবুতে আমি কিভাবে বুঝবো যে একজনের স্ট্যাটাসের নিচের যে আলোচনা - সেটার ভিজিবিলিটি রেস্ট্রিক্টেড করা আছে? মানে আমি যতক্ষণ দেখতে পাচ্ছি, আমার পক্ষে কি বোঝা সম্ভব যে অন্যকারুর জন্য ব্লক করা আছে সেই আলোচনা?
  • pinaki | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০২639863
  • আরে কমন সেন্স তো ঠিক আছে। আমি আইনি ভাবে উচিৎ অনুচিৎ জানতে চাইছি।
  • lcm | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০২639852
  • ডিসকাশন ফোরামে পোস্ট/থ্রেড ডিলিট/হাইড হয় নানা কারণে - তার মধ্যে একটি প্রধান কারণ হল - ইউজ অফ অবসিন বা এবিউসিভ ল্যাঙ্গুয়েজ (যে কোনো কনটেক্সটে)। কিন্তু ঠিক এই কারণে, খুব বেশী পোস্ট/থ্রেড গুরুচন্ডালিতে ডিলিট করা হয়েছে বলে মনে পড়ছে না। প্রায় দশ বছরের ওপর ধরে চলে আসা একটা ওপেন ডিসকাশন সাইটের পক্ষে এটা একটু বিরল ব্যাপার।
    গুরুচন্ডালি সাইটের একটা ব্যাপার হল ওপেন ইন্ক্লুসিভনেস। অনেক সাইটেই আছে, ইউজাররাই ঠিক করে এবং চালায় সাইট। কিন্তু জেনারেলি সেগুলো ক্লোজ্‌ড সাইট ( রেজিস্ট্রেশন ইত্যাদি লাগে)। আর ধরো এই যে, ইউজার ইজ ইনক্লুডেড ইন ডিশিসন মেকিং - এই জেমন ধরো এই টইটা খোলা হল। এখন ওপেন ইনক্লুসিভনেসের মুশকিল হল - সবাই সব্সময় ইনক্লুডেড ফিল নাও করতে পারে। "আমার কথামত হল না", আর, "আমাকে কথা বলতে দিল না" - দুটো আলাদা জিনিস।
    ডিলিট/ব্যান শব্দগুলো শুনলে দ্বিতীয়টা বেশী করে মনে হয়। কিন্তু, গুরুচন্ডালিতে "আমাকে কথা বলতে দিল না" - এটা কিন্তু কখনও হয় নি।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০২639840
  • দিব্যি বোঝা যায়। পোস্টের নিচেই আইকন থাকে।
  • pinaki | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০৪639874
  • উরিস্লা, এসব আইকন টাইকনের ব্যাপার তো জানি না। ফেবুতে এখনো চ্যালেঞ্জড রয়ে গেলাম। কি জ্বালা। ঃ-(
  • Ranjan Roy | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০৭639885
  • অক্ষ, রবাহুত এবং এলসিএমকে ক।
  • pi | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০৮639896
  • একটি আপত্তিকর কাজের জবাবে আরেকটি আপত্তিকর কাজ, সেটা বলিনি। দুটোই আমার কাছে আপত্তিকর বলেছি।
  • cm | ৩০ এপ্রিল ২০১৪ ২২:০৯639907
  • ওড়নোর কোন ভাল (অর্থাৎ ভাল ইনভ্যারিয়ান্স প্রপার্টি যুক্ত) পলিসি ডিভাইস করাই সম্ভব নয়। তাই না ওড়ানই ভাল। পারলে ওড়ানো গুলো ফিরিয়ে আনা উচিত।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ২২:১১639918
  • গুরুর সঙ্গে যুক্ত নয় এমন একজনের পোস্টের স্ন্যাপশট দিলাম। ঐ গ্লোব মানে সবাই দেখতে পাবে, অন্য আইকন থাকলে ভিজিবিলিটি অন্যরকম। আইকনের ওপরে মাউস নিয়ে গেলেই বোঝা যাবে কোনটা পাবলিক, কোনটা লিমিটেড আর কোনটা এক্সট্রিমলি লিমিটেড।

  • ektara | ৩০ এপ্রিল ২০১৪ ২২:১৭639929
  • সেই হিসেবে কাগোজের লিন্ক ফেসবুকে শেয়ার করাও অনুচিত, কারন কাগজের লোকে সেটা দেখতেও পাচ্চে না, কমেন্টও কর্তে পাচ্চে না।
  • | ৩০ এপ্রিল ২০১৪ ২২:১৮639940
  • উড়িয়ে দেওয়া টই ফেরানো হলে উড়িয়ে দেওয়া পোস্টও ফেরানো উচিৎ বলে মনে করি। সেক্ষেত্রে ঐ গোটা গুরুর ইতিহাসে খান পাঁচেক পোস্ট বোধহয় যদ্দুর মনে পড়ছে। যাই হোক সে তো ঈশানের কাছে আছেই।

    আমার মত হল উড়িয়ে দেওয়া জিনিষ ফিরিয়ে আনলে সেটার মন্তব্যের অপশান বন্ধ করে শুধু দেখার জন্য রেখে দেওয়া যেতে পারে। ইন ফ্যাক্ট ঈশান যেগুলোকে আপত্তিকর মনে করবে সেগুলো সবকটাই একটা 'আস্তাকুঁড়' টাইপের কিছু বানিয়ে সাজিয়ে দিতে পারে। সবাই দেখতে পাবে কিন্তু ঐটায় মন্তব্য করতে পারবে না।
    আর হ্যাঁ এই সিদ্ধান্ত অবশ্যই ঈশান এবং শুধুই ঈশান নিক।

    -------------------------------------------

    এ তো গেল ফিরিয়ে আনা নিয়ে। এবার আমার মতে কোনও কিছু ডিলিট না করাই ভাল, তবে ..... তবে কিছু ব্যতিক্রম থাকা উচিৎ। যেমন কোন টই বা পোস্ট যদি নীচের কোনও একটা বা একাধিক জিনিষ ধারণ করে তাহলে সেগুলো ডিলিট করা আমার মতে বাঞ্ছনীয়
    ১) ভিডিও - রেপ পর্ণ
    ২) ভিডিও - চাইল্ড পর্ণ
    ৩) কোনও জাতি, ধর্ম, দেশ বা বিশেষ কোনও সম্প্রদায়ের প্রতি হেট স্পীচ
    ৪) কোনও ব্যক্তিবিশেষের প্রতি ব্যবহৃত ঘৃণা ও বিদ্বেষপ্রসুত বক্তব্যু যথা 'চোর', 'মিথ্যাবাদী', 'ধর্ষক', 'খুনী' ইত্যাদি (এইটা পড়ে ঈশান নির্ঘাৎ এসে শব্দের তালিকা চাইবে।)
  • Ekak | ৩০ এপ্রিল ২০১৪ ২২:২৩639963
  • ব্যাপারটা আবার লেজিশ্লেসনের দিকে যাচ্ছে।
  • সিকি | ৩০ এপ্রিল ২০১৪ ২২:২৩639951
  • ৪ নং পয়েন পড়ে আমার আবার সেই সব জ্যোতিষের টই মনে পড়ে গেল - রূপঙ্করদা, ঘনাদা। চোর মিথ্যেবাদী বলা হয় নি তবে ভণ্ডামী ইত্যাদি বলা হয়েছিল এবং তাই নিয়ে বেশ আপত্তিও উঠেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন