এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • মমতাতন্ত্রর প্রথম ছমাস তিনদিন

    pokabu
    নাটক | ২৩ নভেম্বর ২০১১ | ৩৪৪১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • e | ২৩ নভেম্বর ২০১১ ১৯:০৪501020
  • দয়া করে .....
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:১৭501131
  • মহাশ্বেতা দেবীর চিঠিটি ব্যক্তিগত চিঠি ছিল। ওটাকে স্ক্যান করে ছেপে দিয়ে ভালো কাজ করেনি। সোর্স অবশ্যই চিঠির প্রাপক। একের পর এক ভুল কাজ করে চলেছে।
  • PM | ২৩ নভেম্বর ২০১১ ১৯:২৫501242
  • সময়ের ব্যাপার দিদি। এখন মমতা যা করছেন সেটাই ঠিক। তার জন্য যদি ঠিক ভুলের সঙ্গা পাল্টাতে হয় তাই সই।
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:২৯501353
  • তা বটে। অনেকে আবার বলে চুপচাপ বসে উপভোগ করো।
  • quark | ২৩ নভেম্বর ২০১১ ১৯:৩৫501464
  • এই তো দেখুন না, এই নিয়ে আমরাই বকে চলেছি .... এক্সপার্টরা কেউ আসছেনই না।
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:৪০501478
  • সেই। (দীর্ঘশ্বাস)
  • maximin | ২৩ নভেম্বর ২০১১ ১৯:৫১501489
  • থ্রেডের নাম যা, তাতে লোক আসবেই। আজ না আসুক কাল আসবে।
  • siki | ২৩ নভেম্বর ২০১১ ২১:২১501500
  • ম্মু কই? তিনি আজকাল আর আসেন না। ভালো লাগে না।
  • Banam | ২৩ নভেম্বর ২০১১ ২২:০৭501511
  • সংজ্ঞা
  • dukhe | ২৩ নভেম্বর ২০১১ ২২:১৫501021
  • এইগুলোকে মার্জ করে মমতাশ্রাদ্ধ বলে একটা টই করে দেওয়া যায় না ?
  • PM | ২৩ নভেম্বর ২০১১ ২২:৪৭501032
  • বানাম, ওতা কিভাবে লিখলে ভাই?
  • Banam | ২৩ নভেম্বর ২০১১ ২২:৫১501043
  • স +ং+জ+ঞ+আ = sa`mj`Naa
  • PM | ২৩ নভেম্বর ২০১১ ২২:৫৬501054
  • আমি আগে পারি নি। শিখে নিলাম। ধন্যবাদ।
  • Banam | ২৩ নভেম্বর ২০১১ ২২:৫৯501065
  • হ্যাঁ আমরা মুখে সঙ্গা বলি কিন্তু আসলে ওটা ঙ-গ নয়, জ-ঞ।
  • o | ২৩ নভেম্বর ২০১১ ২৩:১৫501076
  • একটু হাল্কাপুল্কা সেমসাইড সমালুচোনা হতেই কি অভিমান ! একেবারে ছাদ্দোবাড়ী বানিয়ে দিল গা
  • hizi | ২৩ নভেম্বর ২০১১ ২৩:৩৯501087
  • APDR er mosai kheye deye kaaj nei til ke tal korche
  • Suvajit | ২৪ নভেম্বর ২০১১ ০১:১৪501098
  • http://epratidin.in/Details.aspx?id=5709&boxid=23322815
    "যিনি বা যাঁরা দু-তিন বছর আগেও সাংবাদিকতার ত্রিসীমানায় ছিলেন না, তাঁরা মমতাকে গনতন্ত্রের জ্ঞান দিচ্ছেন।" - পোতিদিন এটা কি বত্তমানের শুভা দত্তকে ঠুকে লিখল, গতকাল বত্তমান দু তিনটে অ্যান্টি মমতা লেখা ছাপায়?
    মাইরি প:ব:এর রাজনীতি পুরো খোরাক হয়ে দাঁড়াচ্ছে।
  • PM | ২৪ নভেম্বর ২০১১ ০১:১৫501109
  • বালাই ষাট। অনেকের কাছেই এটা ৬ মাসের বিবাহবাসার
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ০২:১৩501120
  • উঁহু, সোপ অপেরা। নিত্যনতুন বিনোদন অথবা ক্লান্তিকর পুনরাবৃত্তি।

    এই লন:

    http://www.bartamanpatrika.com/content/main2.htm
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ০২:৩০501132
  • না:, এটা জাস্ট বিনোদন বা পুনরাবৃত্তি লাগলো না। খুব ইন্টারেস্টিং লাগলো চিঠিটা। তবে জানার ইচ্ছা রইলো, আগে তাঁর কাছে যে 'ভিতরের' অভিযোগগুলো এসেছে, সেগুলো সরকারকে জানালে মুখ্যমন্ত্রী কি এইধরণের প্রতিক্রিয়াই দেখিয়ে থাকেন নাকি সেগুলো অ্যাড্রেস করার কোন ব্যবস্থা নেওয়া হয় ?

    বর্তমান আজ ফাফতেই খুলে গ্যালো। সেটাও ইন্টারেস্টিং :)
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ০৯:২৩501143
  • ফর আ চেঞ্জ, ইয়েস। বর্তমান এখন ফাফ-তেও খুলছে।

    পরিবর্তন!
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ০৯:৩৬501154
  • ম্মু কি সত্যি সত্যি ই আছেন? আমার এবং গুরু র অনেকের ধারনা তিনি আসলে নেই।
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ০৯:৩৭501165
  • http://www.anandabazar.com/24cal1.html

    কাউবেল্টের জাতপাতের হিংসা থেকে কি সত্যিই আলাদা কিছু চলছে এ রাজ্যে? এখানে কেবল জাতের নাম সিপিএম, জাতের নাম তৃণমূল।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ০৯:৫২501176
  • গুরুজনেরা - অভাগাকে একটু সাহায্য করুন। ন্যাড়া মাথায় আর বেলতলা যেতে চাই না। এবার সিস্টেমস গ্রুপ আমাকে ত্যাজ্য করবে। বর্তমানে কী আছে একটু সামারি দিন প্লিজ।
  • ranjan roy | ২৪ নভেম্বর ২০১১ ০৯:৫৭501187
  • ম্মু কিন্তু এইরূপ সন্দেহের নিরসনে জানাইয়াছিলেন যে তিনি রক্তমাংসের এক স্বতন্ত্র ব্যক্তিত্ব, কার্যব্যপদেশে প্যারিসে থাকেন।
  • dukhe | ২৪ নভেম্বর ২০১১ ১০:০৯501209
  • বা: বেশ বেশ। সংবাদপত্রের স্বাধীনতার সর্বভারতীয় প্রেক্ষাপট বেশ মালুম দিচ্ছে !
    দ্যাহেন, এইসব রাজনৈতিক দল ফল হরেদরে একই মাল। নিজেদের মধ্যে টিম ভাগ করে খেলে। ম্যাচের শেষে একসঙ্গে কফি খায়। আর সমর্থকেরা চেঁচিয়ে মরে। লাভের মধ্যে গুরুতে ঝগড়া জমে ওঠে।
  • aka | ২৪ নভেম্বর ২০১১ ১০:২৬501220
  • বর্তমানে মহাশ্বেতা দেবীর বক্তব্য খুব ক্লিয়ার, পরিষ্কার, সুন্দর।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১০:৩১501231
  • কী তাই তো পড়তে পারছি না, আর কেউ বলেও দিচ্ছে না:-(
  • PM | ২৪ নভেম্বর ২০১১ ১০:৪০501243
  • ব্রতিনের জন্য...

    " প্রেস কন্‌ফারেন্স-এ আপনি আমাদের কাগজ বর্তমানকেও ছেড়ে কথা বলেন নি।..... আপনার জানা উচিত, বোঝাহিত অনবশ্যক বিরোধিতা আমরা যেমন করি নি, করব না তেমন তাঁবেদারী করিনি, করবো-ও না। স্তাবক হতে পারবো না।"
    :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন