(parental advisory - explicit content) বটাদার চায়ের দোকানে পিলু এসে বসল সকাল এগারোটা নাগাদ। স্কুলে আজ প্রজাতন্ত্র দিবসের ছুটি। সকালে তাই ব্রেকফাস্ট করেই ঠেকে চলে এসেছে। এই সময়টাতে সাধারণতঃ ওদের ঠেকের কেউ না কেউ থাকে এখানে, কিন্তু আজ এখনও কারোর পাত্তা নেই। অগত্যা পিলু একাই চায়ের অর্ডার দিল। বটাদার হাঁটুর ব্যথার খোঁজ নিল। ওর ছেলের পরীক্ষার রেজাল্ট কেমন হলো, সেই খোঁজও নিল। আরও কয়েকজন ... ...
বিশ্বে শান্তি আমি আনবোই আনবো।দরকারে, অশান্তি বোমা মেরে ভাঙ্গবো।নোবেলটা দরকারটেঁকাতে এ সরকারপৃথিবী বেহাল হলে ‘MAGA’ বলে মানবো। এই হিংস্রতা আর ভণ্ডামি নতুন কিছু নয়। আসলে, সাম্রাজ্যবাদ কখনও আপিস কামাই করে নি, করে না। শুধুমাত্র, আগের দিন পরা, রক্তের ছিটে লাগা পোশাকটা বদলে নেয়। তাই কখনও তাকে ফ্রক কোট-এ দেখা গেছে, কখনও গলাবন্ধ কোটে, কখনও বা নীল স্যুট আর লাল টাইয়ে। ছোট পরিসরে যখন সে কাজ করে তখন নানারকমের পোশাক পরে। একেকদিন একেকরকম। যখন যে অঞ্চল দখল করতে যে পোশাক খাপ খায়, সেটাই। সব পোশাকের আড়ালে সেই একই খুনে leper পৃথিবীর সব জায়গায় তার আপিস খুলে বসে আছে। সেই মানবসভ্যতার আদিকাল থেকে… এরাও ... ...
উবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শকাশ্মীর - আদানি উবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শহিমাচল - আম্বানি উবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শরাজস্থান - আদানি উবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ হরিয়াণা - আম্বানি উবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ পাঞ্জাব - আদানি উবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শউত্তরাঞ্চল - আম্বানি উবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ উত্তরাখণ্ড - আদানি উবু দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শ উত্তর প্রদেশ - আম্বানি উবু দশ কুড়ি ... ...
ভাষা আমাদের মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম। আমাদের আবেগ আর বিবৃতিগুলো ভাষার মাধ্যমেই আমরা সাধারণত প্রকাশ করে থাকি (ছবি, ডায়াগ্রাম, বডি ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে)। ভাষা প্রকৃত প্রস্তাবে অর্থবহ শব্দসমষ্টি। সেই হিসেবে খিস্তিও ভাষা কারণ এগুলোও অর্থবহ শব্দসমষ্টি। অথচ, কার্যক্ষেত্রে দেখা যায়, খিস্তি অপাংক্তেয়। মনের আবেগ প্রকাশে যারা খিস্তি ব্যবহার করে, সুশীল সমাজ তাদের এড়িয়ে চলে। তাদের দেখলে নাক কুঁচকায়। তীব্র রাগ বিরক্তি ঘেন্না প্রভৃতি আবেগগুলোর সঠিক প্রকাশ খিস্তির সাহায্য ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তাই এইসব পরিস্থিতি অনুযায়ী, একমাত্র যথাযথ খিস্তি প্রয়োগ করলেই এই আবেগগুলো প্রশমিত হয়ে মন শান্ত, পরিতৃপ্ত হয়। কিন্তু এর ফলে সমাজের দেওয়া, আমাদের বুকে সাঁটা, ‘শিক্ষিত’ ‘সংস্কৃতিবান’ ইত্যাদি তকমাগুলোতে ... ...
They shot me dead on the road to Rome'Cause to show them the Truth, I tried..They didn't even allow me to utter my last wordsThat "Truth Is A Multifaceted Lie..." ... ...
যে ভাষার জন্যে এমন হন্যে,এমন আকুল হলামসে ভাষায় আমার অধিকার এ ভাষার বুকের কাছে মগ্ন আছে আমার অঙ্গীকার।" ধর্ম দেশ ভাষা জাত বর্ণ সম্প্রদায়, এগুলোর মধ্যে ভাষা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে আপনার। মায়ের ভাষা আমার কাছে মায়েরই প্রতিচ্ছবি। মায়ের ভাষায় ভালোবাসি, রেগে যাই, কাঁদি, হাসি, ঘেন্না পাই, নতুন কিছু শিখি, অভিমান করি, ভুল বুঝি, ভুল শোধরাই। যন্ত্রণার আর্তিও সেই মায়ের ভাষায়। প্রার্থনাও। দাবি-দাওয়া, অভিযোগ, খিস্তি... প্রতিদিন পরিণত হতে হতে নিজের ক্রমশ কমতে থাকা জীবনকাল উদযাপন... সেই ভাষা-মায়ের কোলেই তো... তাই, মায়ের ভাষার ওপর আক্রমণ, আমার চোখে, মায়ের ধর্ষণ হওয়ার সমতুল। এই আক্রমণ চলতে দেখেও নীরব থাকা, যেন বিছানার কাছেই একটা স্টুল টেনে নিয়ে বসে ... ...
আঠেরো মাসে বছর, বাংলায় বাগধারা আছে। সেটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। তবে, বছরের সব কটা মাস যদি ২৮ দিনের হয় তাহলে যেটা হতে পারে, তা নিয়ে ভাবছিলাম (হাতে কোনো কাজ না থাকলে যা হয় আর কি... এও একধরণের গাব জ্বাল দেওয়া...)। তো দেখা যাচ্ছে যে তাহলে পাওয়া যাবে: জানুয়ারি - ৩ দিনমার্চ - ৩ দিনএপ্রিল - ২ দিনমে - ৩ দিনজুন - ২ দিনজুলাই - ৩ দিনঅগাস্ট - ৩ দিনসেপ্টেম্বর - ২ দিনঅক্টোবর - ৩ দিননভেম্বর - ২ দিনডিসেম্বর - ৩ দিনএকুনে ২৯ দিন। অর্থাৎ, একটা লৌতুন মাস। তার মানে, এক মাস মাইনে বেশি পাওয়া। ক্রয়ক্ষমতা বেড়ে যাওয়া। অথবা সঞ্চয় বেড়ে যাওয়া। শুধু ... ...
‘অধ্যাত্ম’ শব্দটির অর্থ নাকি ‘আত্মাকে অধ্যয়ন’ বা আত্মা তথা ঈশ্বর সম্পর্কে অধ্যয়ন। অর্থাৎ আপনার এই নাম-পরিচয় সমেত রক্তমাংসের শরীরটা আসলে কে ; আপনি কোথা থেকে এলেন ; বেছে বেছে এই পরিবারেই বা জন্মালেন কেন ; আদানি বা স্ট্যালোন এর পরিবারে কেন জন্মালেন না ; লিবিয়া বা কালাহান্ডির কোনো ভূখা পরিবারেই বা জন্মালেন না কেন ; আপনার জন্মানোর উদ্দেশ্যটা আসলে কী, ইত্যাদি প্রশ্নের উত্তর নাকি অধ্যাত্ম সম্পর্কিত গ্রন্থ থেকে জানা যায়। আর আত্মার স্বরূপ উপলব্ধি করতে পারলে ঈশ্বরকেও উপলব্ধি করা যায়। তো, ধরা যাক, আপনি এই সব বিষয়ে জানতে আগ্রহী হয়ে অধ্যাত্ম সম্পর্কিত গ্রন্থ খুলে বসলেন। নেট-এ, কিছু পরিষেবা আছে ... ...
কী বললি ? কী বললি ? এ-বছর জন্মদিনে চাইছিস আরাবল্লী ? বেশ, তবে তাই দেবো। একটা পাহাড়, এমন কী আর বিশাল ব্যাপার ? এর আগেও তো প্রতি জন্মদিনে দিয়েছি তোকে কত্তো কি…এয়ারপোর্ট রেইল ষ্টেশন বন্দর বনভূমি… মানুষ দিয়েছে তার ভর্তুকি। তাদের বৃষণ শুকিয়ে হয়েছে হত্তুকি। সে হোক। যতো সব সাধারণ লোক। ওরা কি তোর মতো নাকি ? তোর বায়না মেটাতে ওদের যথেচ্ছ দেবো ফাঁকি। জানি, ওরা আবার চ্যাঁচাবে। দেখাবে রোষ। দেখাক। ওটা ওদের ... ...
তখন তুমি টিভি দেখছিলে। আফিস থেকে ফিরে বড়জোর দু ঘন্টার বিশ্রাম। তারপরেই কর্মস্থল থেকে ল্যাপটপে ভরে আনা কাজের বোঁচকা খুলে বসতে হবে। বসের দেওয়া একটা আর্জেন্ট কাজের যতটা আজ রাতে পারা যায় এগিয়ে রাখতে হবে। ফোরটিন্থ ফ্লোরে অবস্থিত তোমার সুসজ্জিত ফ্ল্যাটের প্রশস্ত ড্রয়িং-কাম-ডাইনিং-এর সব জানালা দরজা বন্ধ। দিন তিনেক হল বেশ ঠান্ডা পড়েছে I একটু আগেই ঘরে ছিল তোমার স্ত্রী স্নিগ্ধা। একটা গেলাসে দ্য গ্লেন্লিভেট ১৮-এর অভিজাত দর্শন বোতল থেকে একটা লার্জ পেগ ... ...